Khanum Ummed Nahar Homaira

Contact the business

Khanum Ummed Nahar Homaira Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khanum Ummed Nahar Homaira, Nutritionist, Dhaka.

Personalized Diet Counseling for Individuals, Children & All Age Groups
Areas of Expertise:
🔹 Renal Nutrition
🔹 Diabetic Meal Planning
🔹 Thyroid & PCOS Management
🔹 Child Nutrition
🔹Weight management খানম উম্মেদ নাহার হোমায়রা
বিএসসি(অনার্স), এমএসসি(ফুড এন্ড নিউট্রিশন, ডিইউ)
এমপিএইচ(পাবলিক হেলথ নিউট্রিশন এন্ড ইপিডিমিওলোজি, এন এস ইউ)
সিএনডি(বারডেম), স্পেশাল ট্রেনিং ইন ডায়াবেটিক নিউট্রিশন)
এম.এইচ. শমরিতা হাসপাতাল & মেডিকেল কলেজ
কনসালটেন্ট নিউট্রিশনিষ্ট

16/07/2026

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক নিম্নোক্ত তিনটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা প্রদান করা হয়েছে৷

খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ-
১। ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিঃ এর ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামের খাদ্যপণ্য;
২। ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লি: এর ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামক খাদ্যপণ্য এবং
৩। আরবোটিং ফুড কোং লি: এর ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামক খাদ্যপণ্য৷

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক উপরে বর্ণিত তিনটি প্রতিষ্ঠানকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্যসমূহকে প্রত্যাহারপূর্বক বিপণন বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়৷

এমতাবস্থায়, সর্বসাধারণকে উল্লিখিত খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হলো।

25/05/2026

গরুর মাংস কি সত্যিই স্বাস্থ্যকর, নাকি এটি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়?
এই ভিডিওতে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আলোচনা করা হয়েছে গরুর মাংসের পুষ্টিগুণ, উপকারিতা, স্বাস্থ্যঝুঁকি, নিরাপদ রান্নার পদ্ধতি এবং কতটুকু খাওয়া উচিত সে বিষয়ে।

#গরুর_মাংস

21/05/2026

গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি খুব সাধারণ সমস্যা। হরমোনের পরিবর্তন, আয়রন সাপ্লিমেন্ট, কম পানি পান, কম আঁশযুক্ত খাবার ও শারীরিক কার্যক্রম কম হওয়ার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, নিয়মিত হাঁটাচলা এবং আঁশযুক্ত খাবার গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের আলোচনায় থাকছে—গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের কারণ, লক্ষণ ও নিরাপদ সমাধান।

#গর্ভাবস্থা #কোষ্ঠকাঠিন্য #বাংলা_হেলথ_টিপস #গর্ভাবস্থার_যত্ন #স্বাস্থ্য_পরামর্শ #মাতৃত্ব #প্রেগন্যান্সি_টিপস

14/05/2026

ফাংশনাল ফুড — খাবারই হতে পারে আপনার শরীরের প্রাকৃতিক রক্ষাকবচ!

আমরা সাধারণত খাবারকে শুধু পুষ্টির উৎস ভাবি। কিন্তু কিছু খাবার আছে, যা শুধু শক্তি দেয় না—বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, হৃদস্বাস্থ্য রক্ষা করে এবং শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। এগুলোকেই বলা হয় ফাংশনাল ফুড

08/05/2026

রঙিন খাবারই সুস্থ জীবনের গোপন রহস্য!

আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু কতটা সচেতনভাবে খাই? এই ভিডিওতে জানবেন—কেন “Eat the Rainbow” বা রঙিন খাবার খাওয়া আমাদের সুস্থতার জন্য এত গুরুত্বপূর্ণ।

বিভিন্ন রঙের ফল ও সবজিতে থাকে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান (phytonutrients), যা শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করে।

🔬 এই ভিডিওতে যা জানবেন:
✔️ খাবারের রঙ কেন গুরুত্বপূর্ণ
✔️ কোন রঙে কোন পুষ্টি উপাদান থাকে
✔️ বৈজ্ঞানিক গবেষণায় কী বলা হয়েছে
✔️ কীভাবে সহজেই দৈনন্দিন খাবারে রঙ যোগ করবেন

#রঙিন_খাবার

আপনি কি জানেন?এক কাপ গ্রিন টি হতে পারে আপনার শরীরের প্রাকৃতিক সুরক্ষা! 💚 এতে থাকা Catechins অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍...
05/05/2026

আপনি কি জানেন?
এক কাপ গ্রিন টি হতে পারে আপনার শরীরের প্রাকৃতিক সুরক্ষা! 💚
 এতে থাকা Catechins অ্যান্টিঅক্সিডেন্ট
 ফ্রি র‍্যাডিক্যাল থেকে শরীরকে রক্ষা করে
 স্কিনকে রাখে উজ্জ্বল ও সতেজ
 হার্টের স্বাস্থ্য ভালো রাখে
 মেটাবলিজম বাড়াতে সাহায্য করে 🔥
✔ প্রতিদিন ১–২ কাপ গ্রিন টি
= সুস্থ জীবনের সহজ অভ্যাস
🌿 ছোট পরিবর্তন, বড় উপকার!

আপনি কি জানেন, আমাদের শরীরের বিপাক (মেটাবলিজম) সারাদিন একরকম কাজ করে না?একই খাবার সকাল, দুপুর বা রাতে শরীরে ভিন্নভাবে কা...
01/05/2026

আপনি কি জানেন, আমাদের শরীরের বিপাক (মেটাবলিজম) সারাদিন একরকম কাজ করে না?
একই খাবার সকাল, দুপুর বা রাতে শরীরে ভিন্নভাবে কাজ করে।

শরীরের প্রাকৃতিক সময়চক্র (বায়োলজিকাল রিদম) শক্তি ব্যবহার, রক্তের শর্করা ও ফ্যাটে প্রভাব ফেলে।
শরীরের ন্যাচারাল বডি ক্লক ⏰
খাওয়ার সময় (Active & Feeding):
✔️ গ্লুকোজ শোষণ বৃদ্ধি
✔️ গ্লাইকোজেন (শক্তি) তৈরি
✔️ প্রোটিন ও ফ্যাট শোষণ বৃদ্ধি

উপবাস/বিশ্রামের সময় (Fasting & Rest):
✔️ ফ্যাট ভাঙা (লিপোলাইসিস)
✔️ অটোফ্যাজি (কোষ পরিষ্কার)
✔️ গ্লাইকোজেন ভেঙে শক্তি তৈরি

📊 ৩টি মূল বিপাক প্রক্রিয়া:
🔹 কার্বোহাইড্রেট → শক্তি
🔹 ফ্যাট → সঞ্চিত শক্তি ব্যবহার
🔹 প্রোটিন → কোষ গঠন ও মেরামত

তাই শুধু কী খাচ্ছেন তা নয়—কখন খাচ্ছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ।

💡 টিপস:
সঠিক সময়ে খাবার খান, শরীরের ঘড়ির সাথে চলুন, সুস্থ থাকুন।

#শরীরের_ঘড়ি #মেটাবলিজম #সঠিক_সময়ে_খাবার #সুস্থ_জীবন #পুষ্টি_পরামর্শ #স্বাস্থ্য_টিপস☺

30/04/2026

আসসালামুয়ালাইকুম,
প্রতিদিনের রান্নাঘরের সাধারণ মসলাগুলো শুধু খাবারের স্বাদই বাড়ায় না—এগুলো আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিয়মিত ও পরিমিত ব্যবহারে—
✔️ ইমিউনিটি বাড়ে
✔️ প্রদাহ কমে
✔️ হজম ভালো হয়
✔️ মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়

মনে রাখবেন—
শুধু লা মসনয়, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম ও ভালো ঘুম—এই তিনটিই স্বাস্থ্যকর জীবনের মূল চাবিকাঠি।

#মসলার_জাদু

24/04/2026

কাঁচা আম শুধু টক স্বাদই নয়, ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর—যা গরমে শরীর ঠাণ্ডা রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হিটস্ট্রোক থেকে সুরক্ষা দেয়।

#কাঁচাআম


21/04/2026

উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) একটি নীরব কিন্তু মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। বেশিরভাগ সময় কোনো লক্ষণ না থাকলেও এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কম লবণ গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি।

সুস্থ থাকতে আজ থেকেই সচেতন হোন। ❤️

Address

Dhaka
DHAKA-1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khanum Ummed Nahar Homaira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khanum Ummed Nahar Homaira:

Shortcuts

Share

Category