30/03/2026
লাইফে আসলে কাউকে লুজার ভাবার কিছু নেই। কেউ হয়ত আন্ডারগ্র্যাডে থাকতেই GRE/IELTS এর প্রিপারেশন নিয়ে পাশ করার সাথেসাথেই বিদেশে চলে গেছে। আবার কেউ দেশের 'সর্বোচ্চ' (?) সরকারি চাকরি ক্যাডার সার্ভিসে জয়েন করেছে। এদেরকে আমরা স্থুলচিন্তায় সফল বলি।
ভার্সিটি লাইফের অনেক ক্ষুরধার বন্ধুকে দেখবেন আপনার দুনিয়াবি so called সফলতার সংজ্ঞায় পিছিয়ে পড়েছে। একবার তাদের পেছনের কারণটা বোঝার চেষ্টা করুন। হয়ত কারো জবে ঢোকা অনেক দরকার ছিল। পরবর্তীতে জবের প্রেশারে তার রিদম হারিয়ে যায়। হয়ত কারো গোলই ছিল না আপনি যেটাকে গোল বানিয়েছেন। হয়ত কারো পারিবারিক কোনো সমস্যার কারনে চরম মেন্টাল স্ট্রেসে নিজেকেই হারিয়ে ফেলেছে।
আপনি উসাইন বোল্টের কাধে ২০ কেজি বোঝা চাপায় যদি রেস দেন, মোটামুটি নিশ্চিত যে আপনিই জিতবেন। কিন্তু তারমানে এই না যে, আপনি আসলে তার থেকে বেশি 'যোগ্য'। হয়ত আপনার বন্ধু, আপনার ভাইটির কাধে সেই ২০ কেজির বোঝা চেপে আছে।
লাইফ একটা জার্নি। কখন কে কোথায় চলে যাবে আগে থেকে বলা যায় না, আর বলা উচিতও না। এত জাজ করার কী আছে?
আমরা আসলে নিজের যোগ্যতার থেকে আল্লাহর রহমতের কারণেই টিকে আছি। তাই স্মরণ করি আল্লাহর সেই বাণীকে-
"অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।" (সূরা লকমান ৩১:১৮)...
©