স্বাস্থ্য ইনসাইট

স্বাস্থ্য ইনসাইট মেডিকেল স্টুডেন্টদের দ্বারা পরিচালিত নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পাওয়ার বিশ্বস্ত ঠিকানা।

🚨 ডেঙ্গুর গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জানুন 🚨বর্তমানে ডেঙ্গু খুবই সাধারণ একটি সমস্যা। বিশেষ করে এই বৃষ্টির মৌসুমে ।তাই শুরুতে...
11/05/2026

🚨 ডেঙ্গুর গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জানুন 🚨

বর্তমানে ডেঙ্গু খুবই সাধারণ একটি সমস্যা। বিশেষ করে এই বৃষ্টির মৌসুমে ।তাই শুরুতেই লক্ষণ চিনে রাখা জরুরি।

🌡️ ডেঙ্গুর সাধারণ লক্ষণঃ
✅ হঠাৎ উচ্চ জ্বর
✅ তীব্র মাথাব্যথা
✅ চোখের পিছনে ব্যথা
✅ শরীর ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা
✅ দুর্বলতা ও ক্লান্তি
✅ বমি বমি ভাব বা বমি
✅ শরীরে লালচে র‍্যাশ

♦️ জ্বরের অন্য কারণ থেকে ডেঙ্গুকে আলাদা করবেন কিভাবে-
১. চোখের পিছনে ব্যথা
২. সারা শরীরে তীব্র ব্যথা
এগুলো সাধারণত ডেঙ্গুতেই বেশি পাওয়া যায়

⚠️ বিপজ্জনক লক্ষণ (দেরি না করে হাসপাতালে যান): ❗ পেটে তীব্র ব্যথা
❗ বারবার বমি
❗ নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া
❗ শ্বাসকষ্ট
❗ অতিরিক্ত দুর্বলতা
❗ প্রস্রাব কমে যাওয়া
❗ জ্বর কমার পরও অবস্থা খারাপ হওয়া

💧 যা করবেনঃ
✔️ বেশি বেশি পানি ও তরল খাবার খান
✔️ বিশ্রামে থাকুন
✔️ জ্বরের জন্য প্যারাসিটামল ব্যবহার করুন
❌ ডাক্তারের পরামর্শ ছাড়া Ibuprofen/Diclofenac খাবেন না

🩺 প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী NS1, CBC ইত্যাদি পরীক্ষা করতে হতে পারে।

📌 সচেতন হোন, নিরাপদ থাকুন।

#ডেঙ্গু

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্য ইনসাইট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share