The Nutriment Co.

The Nutriment Co. We believe in quality and fellowship with the customers for the services
(1)

11/02/2023
সুস্থ থাকা টা সবচেয়ে জরুরী বিষয়। নিজের জন্য এবং পরিবার এর জন্য। প্রতিদিন একমুঠ পরিমান ড্রাই ফ্রুটস আপনার শরীর এর বিভিন্ন...
27/10/2021

সুস্থ থাকা টা সবচেয়ে জরুরী বিষয়। নিজের জন্য এবং পরিবার এর জন্য। প্রতিদিন একমুঠ পরিমান ড্রাই ফ্রুটস আপনার শরীর এর বিভিন্ন ঘাটতি পুরণ করে সুস্থ থাকতে সহায়তা করবে।

কেজি প্রতি ৮০০টাকা মাত্র

Morning energy  # Almond milk ❣️❣️
26/10/2021

Morning energy # Almond milk ❣️❣️

চিয়া সিড খাওয়ার নিয়ম ১. রোজ সকালে এক গ্লাস জুস বা পানিতে ১ চা চামচ চিয়া সিড ভিজিয়ে খাওয়া যায়।
19/10/2021

চিয়া সিড খাওয়ার নিয়ম

১. রোজ সকালে এক গ্লাস জুস বা পানিতে ১ চা চামচ চিয়া সিড ভিজিয়ে খাওয়া যায়।

গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস খাওয়ার উপকারিতা, ঝুঁকি ও কীভাবে খাবেন:প্রত্যেক মহিলা বা মায়ের জীবনে গর্ভাবস্থা একটা অদ্ভুত অনূভ...
15/10/2021

গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস খাওয়ার উপকারিতা, ঝুঁকি ও কীভাবে খাবেন:

প্রত্যেক মহিলা বা মায়ের জীবনে গর্ভাবস্থা একটা অদ্ভুত অনূভুতির সৃষ্টি করে। এইসময় প্রত্যেক মহিলাই অত্যন্ত ধীর, স্থির ও সচেতনশীল হয়ে যায়। আর, গর্ভাবস্থায় অন্যান্য সবদিকে খেয়াল রাখার পাশাপাশি নিজের খাদ্যের দিকে সবথেকে বেশি সচেতন হওয়া উচিত। এইসময় উচিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা। সন্তানকে সঠিকভাবে প্রতিপালন ও পুষ্টি প্রদান করতে প্রত্যেক গর্ভবতী মায়েরই উচিত সুষম খাদ্য গ্রহণ করা।
এখানে এমন কিছু নির্দিষ্ট খাবার উল্লেখ করা হল যেগুলি এই সময়ে আরও বেশী করে খাওয়া উচিত। মা এবং সন্তান উভয়ের স্বাস্থ্যের উপকারিতার জন্য গর্ভবতী মায়েদের খাদ্য-তালিকায় ড্রাই ফ্রুটস এবং বাদাম থাকার পরামর্শ দেওয়া হল।

বেশিরভাগ ড্রাই ফ্রুটস এবং বাদাম যেমন এপ্রিকট, ডুমুর, আপেল, আখরোট, বাদাম, কিসমিস এবং পেস্তা গর্ভবতী মহিলাদের পক্ষে ভাল। কারণ এতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এবং খনিজ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি সমৃদ্ধ।

গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস এবং বাদাম খাওয়ার উপকারিতাঃ

১. গর্ভাবস্থায় নারীদের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে কোষ্ঠকাঠিন্য হল অন্যতম সমস্যা। শুকনো ফল এবং বাদাম প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত হওয়ায় এগুলি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। গর্ভাবস্থায় প্রচুর হরমোন ভারসাম্যহীনতা ঘটে যা কোষ্ঠকাঠিন্যের কারণ। ড্রাই ফ্রুটস পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস।

২. স্বাস্থ্যকর গর্ভাবস্থার অবিচ্ছেদ্য অংশ হল আয়রন। আর, ড্রাই ফ্রুটসের মধ্যে যেমন- খেজুর, বাদাম এবং কাজুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এইসময় মায়ের শরীর থেকে শিশুর শরীরে রক্ত ​​এবং অক্সিজেন সরবরাহ হয়। তাই রক্ত ​​সরবরাহের প্রয়োজনীয়তা বাড়ার সাথে আপনার শরীরে আয়রনের উপাদানগুলির প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়।

৩. ড্রাই ফ্রুটসের মধ্যে উপস্থিত পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেশী নিয়ন্ত্রণ বাড়ায়। ড্রাই ফ্রুটস এবং বাদাম পটাসিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি একটি গুরুত্বপূর্ণ খনিজ যা রক্তচাপের মাত্রা স্থিতিশীল করতে এবং পেশী নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হৃদপিণ্ড এবং কিডনিতে খুব বেশি চাপের সৃষ্টি করে, যা হার্ট বা কিডনি রোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে।
৪. ড্রাই ফ্রুটস শিশুর দাঁত এবং হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয়। এগুলি প্রচুর পরিমাণে 'ভিটামিন A' সরবরাহ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা, দৃষ্টি এবং ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।

৫. ড্রাই ফ্রুটস ক্যালসিয়াম প্রদানের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয়। গর্ভবস্থায় দাঁত এবং হাড়গুলি সুস্থ রাখতে মায়ের শরীরে আরও ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এটি শিশুর পক্ষেও অত্যন্ত কার্যকরী।

৬. আলুবোখারা এবং খেজুর জরায়ুর পেশী শক্তিশালী করার জন্য পরিচিত যা মসৃণভাবে প্রসব ঘটাতে সাহায্য করে।এছাড়াও এগুলি প্রসব-পরবর্তীকালীন রক্তপাতের সম্ভাবনা হ্রাস করে।

৭. গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস খাওয়ার ফলে হাঁপানি এবং ঘ্রাণকাশি হওয়ার ঝুঁকি হ্রাস পায়।

Colourful Tropical thy mixed dry fruits.,..
15/10/2021

Colourful Tropical thy mixed dry fruits.,..

07/10/2021

পারিবারিক এবং ব্যাক্তিগত কিছু সমস্যার কারনে ব্যাবসায়িক কাজ থেকে বিরতি নিয়েছিলাম। নতুন করে আবার সব পন্য সামগ্রি আনা হবে। আশা করি সবাই আগের মতো আমাদের সাথে থাকবেন, এবং আমাদের এতদিনের বিরতি কে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।

Healthy Almond Powder & Alamond Milk
11/08/2021

Healthy Almond Powder & Alamond Milk

Delivery start from now....Alhamdulillah...
11/08/2021

Delivery start from now....Alhamdulillah...

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Nutriment Co. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Nutriment Co.:

Share