Honey. Com

Honey. Com সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায়।

01/10/2020

#আসুন জেনে নেই মধু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

#মধু নিয়ে আমাদের অনেক এর ই ভ্রান্ত ধারণা আছে। আশা করি এইটা পড়লে কিছুটা হইলেও ভ্রান্ত ধারণা দূর হবে।

"মুখতালিফান আলওয়ানুহু"
কোরআনে এই বাক্য দ্বারা এটাই বুঝানো হয়েছে যে, বিভিন্ন প্রকারের পানি নির্গত হয় মৌমাছির পেট থেকে। অর্থাৎ আমরা জানি যে মধু বলতেই এক রকম হলদে কালারের কোন ঘন পদার্থ, অথচ এটা হচ্ছে ভুল ধারণা।
আসল মধু হয় বিভিন্ন প্রকারের, বিভিন্ন কালারের, বিভিন্ন স্বাদের।
অঞ্চলেভেদে মধুর উপর আবহাওয়া, জায়গার প্রভাব, অঞ্চলের প্রভাব সব কিছু পরে। তাই দেখা গেছে কোন মধু পাতলা, কোন মধু ঘন, কোন মধুতে গাদ, কোন মধুতে ফেনা হয়। কোন মধু জমে যায়, কোন মধু জমে না ইত্যাদি।

01/10/2020

নিয়মিত #মধু-দারুচিনির জাদুকরী মিশ্রন পানে আশ্চর্য উপকার
#মধু-দারুচিনির জাদুকরী মিশ্রন দূর করবে ৭ রকমের সমস্যা- মধু এবং দারুচিনি দুটোই আমাদের দৈনন্দিন জীবনের বেশ পরিচিত নাম। দুটোই ঔষধি গুনাগুনের জন্য প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে।ঠান্ডা-সর্দি থেকে শুরু করে হৃদপিণ্ডের নানা সমস্যার সমাধান করে মধু এবং দারুচিনি দুটোই। এই দুটি অসাধারণ প্রাকৃতিক ঔষধের গুণাবলী বলে শেষ করা যায় না।মাথায় টাক পড়ে যাচ্ছে? কোলেস্টোরল বাড়ছে নিয়ন্ত্রণহীন ভাবে? কোনো চিন্তা নেই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ভাবে এই সব ধরণের সমস্যা দূর করে দিতে হাতের কাছেই পেতে পাবেন জাদুকরী উপাদান।মধু এবং দারুচিনির দারুণ মিশ্রন দূর করবে প্রায় ৭ ধরণের সমস্যা।

চলুন জেনে নেয়া যাক সমস্যা ও তার সমাধান গুলো।

১) খারাপ কোলেস্টোরল কমায়ঃ

প্রতিদিন পৌনে ১ চা চামচ দারুচিনি এবং ৫ চা চামচ মধু দেহের খারাপ কোলেস্টোরল কমাতে বিশেষ ভাবে কার্যকরী। চাইলে এই দুটো একসাথে মিশিয়ে মিশ্রন তৈরি করে খেতে পারেন প্রতিদিন।

২) বাতের ব্যথা কমায়ঃ

এই দুটি ঔষধি খাবারের রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। মধু-দারুচিনির মিশ্রন বাতের ব্যথা এবং জয়েন্টে ব্যথার মতো ব্যথা দূর করতে সক্ষম।

প্রতিদিন ১ কাপ গরম পানিতে ২ চা চামচ মধু এবং ১ চা চামচ দারুচিনিগুঁড়ো মিশিয়ে সকালে এবং বিকেলে পান করুন। সমস্যার দ্রুত সমাধান পাবেন।



৩) পেটের গণ্ডগোল দূর করেঃ

সকালে খালি পেটে এই একটি কাজ করলে ধ্বংস হবে শরীরের রোগ জীবাণু

#মধু-দারুচিনির মিশ্রন পেটে গ্যাসের সমস্যা সমাধান করে, পেটে ব্যথা দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। ১ গ্লাস পানিতে ১ চা চামচ মধু এবং আধা চা চামচ দারুচিনি খুব ভালো করে মিশিয়ে খালি পেটে পান করে নিন। পেটের গণ্ডগোল থেকে রেহাই পাবেন।

৪) চুল পড়া কমায়ঃ

মধু-দারুচিনির মিশ্রন মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল মজবুত করে তোলে। চুলের আকার ও লম্বা অনুযায়ী প্রয়োজনীয় অলিভ অয়েল গরম করে নিন।

এরপর এতে মেশান ১ টেবিল চামচ মধু এবং ১ চা চামচ দারুচিনি গুঁড়ো। মাথার ত্বকে ভালো করে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহারেই ভালো ফল পাবেন।

৫) শারীরিক দুর্বলতা কমায়ঃ

১ গ্লাস পানিতে মাত্র আধা চা চামচ মধু এবং ১ চিমটি দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করলে ১ সপ্তাহের মধ্যে শারীরিকভাবে অনেক পার্থক্য দেখতে পাবেন।

এই মিশ্রণটি আপনাকে চা/কফির মতো স্ফূর্তি যোগাবে তবে এটি চা/কফির মতো ক্ষতিকর নয় একেবারেই।



৬) ঠাণ্ডা-সর্দি সারায়ঃ

মধু ও দারুচিনি উভয়েরই রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইলার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ঠাণ্ডা-সর্দির সমস্যা দ্রুত সারায়। প্রতিদিন মাত্র ১ চা চামচ মধুতে ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে খান। দ্রুত সমস্যার সমাধান পাবেন।

৭) ব্রণ সমস্যার সমাধান করেঃ

৩ টেবিল চামচ মধুতে ১ চা চামচ দারুচিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এই পেস্ট ব্রণের উপর লাগিয়ে ঘুমুতে যান। সকালে উঠে নিজেই পার্থক্য দেখতে পাবেন।

30/09/2020

মধু কিভাবে দীর্ঘদিন সংরক্ষণে রাখবেন❓

১) মধু স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘদিন ঠিক থাকে।

২) কাঁচের পাত্রে মধু সহজে নষ্ট হয়না। খেয়াল রাখতে হবে পাত্রের মুখ যেন বায়ুরোধী অর্থ্যাৎ বায়ু সহজে প্রবেশ করতে না পারে এমন ভাবে মুখ বন্ধ রাখতে হবে।

৩) মধু জমে যেতে পারে। একে স্ফটিক বা granulation বলে। মধু জমে গেলে চুলোই গরম করা সম্পুর্ন নিষিদ্ধ। এতে রাসায়নিক বিক্রিয়া হয়ে বিষক্রিয়া তৈরি হতে পারে। তাই মধু জমে গেলে রোদের আলোতে রেখে দিন। স্বাভাবিক হয়ে যাবে।

৪) মধু ফ্রিজে রাখার দরকার নাই। এতে এর রাসায়নিক উপাদান ও গুণগত মানের পরিবর্তন হতে পারে।

25/09/2020

*মধু যেকোন রোগের জন্য শেফা স্বরুপ।বিভিন্ন ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ প্রায়ই দেহকে দুর্বল করে দেয়। এসব ভাইরাস প্রতিরোধে মধু খুবই কার্যকর।
বিভিন্ন ধরনের অজানা রোগ থেকে মুক্তি পেতে প্রতিদিন মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।
*মধু রোগ প্রতিরোধশক্তি বাড়ায়-
মধু শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয়।মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

বিভিন্ন ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ প্রায়ই দেহকে দুর্বল করে দেয়। এসব ভাইরাস প্রতিরোধে মধু খুবই কার্যকর।

*জীবাণুর বিরুদ্ধে লড়াই-
গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধুতে রয়েছে উচ্চশক্তিসম্পন্ন অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এই এজেন্ট শরীরের ক্ষতিকর রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।

*ঠান্ডা দূর করে মধু-
মধু নিয়মিত খেলে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা দূর হবে। চা, কফি ও গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে হাঁচি, কাঁশি, জ্বর জ্বর ভাব, জ্বর, গলাব্যথায়,টনসিল, নাক দিয়ে পানি পড়া,জিহ্বার ঘা (ঠান্ডাজনিত) ভালো হয়।

#মধু উপকারিতা- ঠান্ডা-কাশি, #গ্যাস্টিক-আলছার, #যৌন সমস্যা দূর করণে, #রক্তশূন্যতা ও #কোষ্ঠকাঠিন্য দূর করণে, #পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময়ে, #ওজন কমানো,ওজন বাড়ানো, #ত্বকের উজ্জলতা বাড়ানো, #স্মরণ শক্তি বাড়ানো , #ক্লান্তি দূর-করণ ইত্যাদি কাজে কার্যকরি ভূমিকা রাখে।

*সুন্দরবনের খলিশা ফুলের চাকের মধু -৮০০ টাকা কেজি।
*কালজিরা ফুলের মধু -১১৫০ টাকা কেজি।

*অর্ডার করতে নাম্বার ও ঠিকানা দিন।
ঢাকায় হোম ডেলিভারি দেওয়া হয়।ঢাকার বাহিরে এস এ পরিবহন দেওয়া হয়।

☎ 01729655532

আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ..☺☺
21/07/2020

আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ..☺☺

আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ..☺☺
12/07/2020

আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ..☺☺

Client Feedback, Alhamdulillah..☺
12/07/2020

Client Feedback, Alhamdulillah..☺

মানুষের জন্য আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত মধু।মধুতে আছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, সি কপার , আয়োডিন, জিংক স...
11/07/2020

মানুষের জন্য আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত মধু।

মধুতে আছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, সি কপার , আয়োডিন, জিংক সহ অসংখ্য মূল্যবান উপাদান যা আপনাকে সুস্থ্য,সুন্দর ও রোগমূক্ত রাখার পাশাপাশি বয়স ও যৌবন ধরে রাখতে আশ্চর্য ভূমিকা পালন করে।

রোগ নিরাময়ে মধুর গুণাগুণ ও কিছু উপকারিতা উল্লেখ করছিঃ
* শরীরের কোথাও পুড়ে বা কেটে গেলে বা চর্মরোগ হলে, মধুর হালকা প্রলেপ লাগিয়ে দিন।

* রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখতে, রক্তস্বল্পতা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, সকালে এক গ্লাস পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন।

* সাইনাস বা যেকোনো শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করতে, অতিরিক্ত ওজন কমাতে ও হজম শক্তি বাড়াতে, প্রতিদিন চায়ের সাথে বা কুসুম গরম পানিতে হালকা মধু মিশিয়ে পান করুন।

* এক কাপ দুধে এক চা চামচ মধু মিশিয়ে রোজ সকালে খেলে শক্তি বৃদ্ধি পায়।

* খুসখুসে কাশির সমস্যা, এক চামচ আদার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন।

*ত্বককে ময়েশ্চারাইজ করেঃ
শীতে আমাদের ত্বক রুক্ষ হয়ে যায়। ফেটে যায় কনুই, পায়ের গোড়ালি। প্রাকৃতিক উপায়ে এর সমাধান করে মধু। গোসলের পর শুষ্ক ত্বকে মধু মেখে রাখুন। ১৫/২০ মিনিট পর গরম পানিতে টাওয়াল ভিজিয়ে মুছে ফেলুন। কয়েকদিন নিয়মিত ব্যবহারে আপনার ত্বক আবার উজ্জ্বলতা ফিরে পাবে।

*অবাঞ্চিত দাগ দূর করতেঃ
শরীরের অবাঞ্চিত দাগ দূর করতে মধু খুবই কার্যকরি। আমাদের শরীরে বিভিন্ন কাটা দাগ, পোড়া দাগ, মোটা শরীরের ফাটা দাগ থাকে। এই দাগ দূর করতে মধুর চেয়ে ভাল সমাধান আর নেই। ১ চামচ নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে সমপরিমাণ মধু মিশিয়ে দাগের উপর নিয়মিত প্রলেপ দিন।

*ক্লিনজার হিসেবেঃ
আপনি কি জানেন মধু একটি দারুণ ক্লিনজার? মধুর প্রাকৃতিক উপাদান ত্বকের মৃত কোষ পরিষ্কার করে, ব্যাক্টেরিয়া দূর করে।

*অনিদ্রা কাটাতেঃ
যাদের অনিদ্রা সমস্যা রয়েছে তারা ঘুমাতে যাওয়ার আগে মধু খাওয়ার অভ্যাস করে দেখুন। গরম পানিতে মধু মিশিয়ে পান করতে পারেন। মধু থেকে নিঃসৃত চিনি মস্তিষ্ককে প্রশান্ত করে আপনার অনিদ্রা দূর করে দেবে।

*এন্টিবায়োটিকঃ
মধু শরীরে ব্যক্টেরিয়ার আক্রমণ প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে ক্ষতস্থানে মধু লাগালে তা এন্টিবায়োটিকের মতই ক্ষত সারায়।

*রক্তনালী পরিষ্কার করতেঃ
রক্তে ক্ষতিকর কোলেস্টেরল সমূলে বিনাশ করতে, রক্তনালী পরিষ্কার করতে, হার্ট এট্যাকের ঝুঁকি কমাতে, নিয়মিত দারুচিনির গুড়ার সাথে মধু মিশিয়ে সেবন করুন।

*সতেজতা বাড়াতেঃ
সবসময় মনমরা থাকেন? – নিয়মিত মধুর সাথে লেবুর রস ও দারুচিনির গুড়া মিশিয়ে খান, সতেজ ও প্রফুল্ল হয়ে উঠবেন।

* মুখের দূর্গন্ধ দূর করতেঃ
১/৮ চা চামচ দারুচিনি গুঁড়ো আর মধু গরম পানিতে মিশিয়ে নিয়মিত গার্গল করলে আপনি মুখের বিব্রতকর দূর্গন্ধ থেকে মুক্তি পাবেন।

খাঁটি মধু পাওয়া খুব কঠিন। বাজারে যেসব মধু পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণে চিনি এবং মেডিসিন মিশ্রিত থাকে। সতর্কতার সাথে মধু কিনুন এবং ব্যবহার করে উপকৃত হোন।

খাঁটি মধু কিনতে আমাদের ইনবক্স করুন। আমরা দিচ্ছি সুন্দরবনের খাঁটি মধুর ১০০% নিশ্চয়তা।

আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ..😚😚
07/07/2020

আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ..😚😚

Address

House-152/Ka/C, Road-2, (Asa Goli) Shyamoli
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Honey. Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share