27/08/2026
টিপস-
কথায় আছে, "মাছে ভাতে বাঙালি" তবে আমার মতে কথাটি এমন না হয়ে যদি হতো "ভর্তা ভাতে বাঙালি " তাহলে ভালো হতো।
কারণ, আমাদের বাঙালিদের বেশিরভাগের যে কোনো ধরনের ভর্তা গরম ভাতের সাথে খেতে পছন্দ, তাই-না?
আর ভর্তা হতে হবে অবশ্যই মচমচে শুকনা মরিচ ভাজা আর খাঁটি সরিষার তেল দিয়ে 😋😋
শাক ভাজির সাথেও আমরা ভাজা শুকনা মরিচ খেতে পছন্দ করি অনেকেই।
আমার আজকের টিপস এই ভাজা শুকনা মরিচ একবার ভেজে দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করে খাবেন সেটা নিয়ে।
খুবই ইজি তারপরও কারো অজানা থাকতে পারে তাই তাদের জন্য আমি বলছি।
ডুবো তেলে শুকনা মরিচ মচমচে লাল লাল করে ভেজে নিয়ে একটা এয়ার টাইট বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দিবেন। ব্যস্ ছয়মাস আপনার আর মরিচ না ভাজলেও চলবে।
বক্স বের করবেন আর ভর্তা বানিয়ে বা শাকের সাথে খেয়ে নিবেন। এটা একদম পরীক্ষীত, আমি এভাবেই রাখি। ফ্রিজে মরিচ ভেজে রাখলে আরো বেশি মচমচে হয়ে যায়।
যাহোক, কেউ না করে থাকলে অবশ্যই এখন থেকে এটা ফলো করবেন। ইনশাআল্লাহ সবার জীবন হোক সহজ❣️❣️
Chadni's Swapnabunon-চাঁদনী'স স্বপ্নবুনন
আজকের অফার: ৫লিটার সরিষার তেল অর্ডারে ১০০ টাকা ডিসকাউন্ট 👌👌