21/08/2026
ডায়েট করে ওজন কমানো সহজ কিছু না! মোটিভেশন লাগে। সেই লেভেলের মোটিভেশন থাকা লাগে! সামনে এক প্লেট কাচ্চি আছে তবুও আপনি ডায়েট প্লেট বেছে নিবেন সেই লেভেলের মোটিভেশন লাগে! তবে শুরু করলে ১ সপ্তাহ হয়তো একটু খারাপ লাগে তারপর বডি তে সেট হয়ে যায়!
ওভেনে কেক বানানোর আগে যেমন প্রি হিট করে নেয়া লাগে তেমন ডায়েট করার আগে বডি কে কিছুটা প্রিপেয়ার করে নেয়া লাগে!
সবার আগে যেটা করতে হবে রাত ৮ টু সকাল ৮ টা ফাস্টিং, পানি ছাড়া কিছুই খাবেন না। লাস্ট খাবার রাত ৮ টা। এরপর আপনার সমস্যা, ধরন, ওজন উচ্চতা সব কিছু দেখে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট এর পরামর্শ অনুযায়ী একটা আদর্শ ডায়েট চার্ট ফলো করবেন। সেই সাথে পানি খাওয়ার মত প্রতিদিন হাটাহাটি করাটাকে একটা জরুরী কাজ হিসেবে ঘোষনা করে নিবেন! দেখবেন সুন্দর ভাবেই বাড়তি ওজন কমে যাবে!
জীবনে খুব দ্রুত পাওয়া কোন জিনিস ই বেশিদিন স্থায়ী হয় না! খুব দ্রুত ওজন কমানো তাই ভালো কিছু না! ধীরে সুস্থে ওজন কমালে তা ধরে রাখাও সহজ হয়!