03/05/2026
রুক্বইয়্যাহ সেক্টরে ভারসাম্য, ঐক্য ও কুরআন-সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা
রুক্বইয়্যাহ একটি ইবাদত, একটি আমানত এবং মানুষের ঈমান ও সুস্থতার সাথে সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ খিদমত। এ ক্ষেত্রে হানাফী-মাযহাবীসহ বিভিন্ন ধারার বহু ভাই নিষ্ঠার সাথে কাজ করছেন—আলহামদুলিল্লাহ। আমরা তাদের ভালোবাসি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এ প্রেক্ষিতে কুরআন ও সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো—
(১) আক্বীদাহ ও তাকওয়াই আসল মানদণ্ড
আল্লাহ তাআলা বলেন:
﴿إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ﴾
(সূরা الحجرات: ১৩)
অতএব, কারো পরিচয় নয় : বরং তার তাকওয়া, বিশুদ্ধ আক্বীদাহ ও আমলই তাকে মর্যাদাবান করে।
(২) মতভেদে শিষ্টাচার ও ঐক্যের গুরুত্ব
আল্লাহ বলেন:
﴿وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا﴾
(সূরা آل عمران: ১০৩)
রাসূল ﷺ বলেন:
«الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَحْقِرُهُ»
(সহীহ مسلم)
মতপার্থক্য থাকলেও ভ্রাতৃত্ব, সম্মান ও সহনশীলতা বজায় রাখা অপরিহার্য।
(৩) রুক্বইয়্যাহর মূল লক্ষ্য—তাওহীদ ও ঈমান রক্ষা
আল্লাহ বলেন:
﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ﴾
(সূরা الإسراء: ৮২)
শিফা আল্লাহর পক্ষ থেকে আসে, আর তা লাভের জন্য প্রয়োজন বিশুদ্ধ ঈমান ও তাওহীদ।
(৪) কোমলতা ও উত্তম আচরণের গুরুত্ব
রাসূল ﷺ বলেন:
«إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ»
(সহীহ البخاري ও مسلم)
অতএব, একজন রাক্বীর ভাষা ও আচরণ হওয়া উচিত কোমল, ধৈর্যশীল ও সহানুভূতিশীল।
(৫) গালি, অপবাদ ও তাকফীর থেকে সতর্কতা
রাসূল ﷺ বলেন:
«إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ: يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا»
(সহীহ البخاري ও مسلم)
অতএব, অন্যকে অপবাদ দেওয়া অত্যন্ত ভয়াবহ ও গুনাহের কাজ।
(৬) গায়েব জানার দাবি থেকে সতর্কতা
আল্লাহ বলেন:
﴿قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ﴾
(সূরা النمل: ৬৫)
গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহরই; কেউ এ দাবী করলে তা বিভ্রান্তিকর।
(৭) রুক্বইয়্যাহ—খিদমত ও ইবাদত, ব্যবসা নয়
রাসূল ﷺ বলেন:
«خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»
(মুসند أحمد)
মানুষের উপকার করাই উত্তম কাজ; রুক্বইয়্যাহ সেই উপকারের একটি মাধ্যম হওয়া উচিত।
(৮) মুমিনদের পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা
রাসূল ﷺ বলেন:
«مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ كَمَثَلِ الْجَسَدِ الْوَاحِدِ»
(সহীহ البخاري ও مسلم)
মুমিনরা একে অপরের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতায় একটি দেহের ন্যায়।
আমাদের লক্ষ্য হওয়া উচিত—রুক্বইয়্যাহকে কুরআন-সুন্নাহভিত্তিক, বিশুদ্ধ আক্বীদাহসমৃদ্ধ ও উত্তম আখলাকপূর্ণ একটি খিদমত হিসেবে গড়ে তোলা। যেখানে থাকবে না বিভেদ, থাকবে না বিদ্বেষ; বরং থাকবে ঐক্য, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আন্তরিক প্রচেষ্টা।
মো. সাইফুল্লাহ খান,
রাক্বি ও মুদাব্বির।