09/09/2020
হার্ট অ্যাটাক কেন হয়? হ্যাঁ আজকে এই জরুরী বিষয় নিয়ে আমি কিছু কথা বলব! আমি যদি লক্ষ করে দেখি, আমরা বাঙালিরা কি খেতে বেশি পছন্দ করি ভাত, মাছ, মাংস । এরমধ্যে ভাত আমাদের না খেলে হয় না। ভাতের মধ্যে আছে প্রচুর পরিমাণ টিজি, এই টিজি শরীরের জন্য অনেক ক্ষতিকর। টিজি আমাদের শিরার মধ্যে যে ব্লাড আছে সেই ব্লাডের চর্বি পরিমাণ বাড়াতে সহায়তা করে, কারো শিরার মধ্যে যদি চর্বির পরিমাণ বেড়ে যায় তাহলে যেকোনো সময় যে কারো হার্ট অ্যাটাক হতে পারে, এই শিরার চর্বি এতটাই খারাপ যে, মানুষকে প্রচুর পরিমাণে দুর্বল করে ফেলে এবং উচ্চ রক্তচাপ দেখা দেয়।
এ থেকে পরিত্রাণের উপায় কী?
১. চর্বিযুক্ত খাবার কম খাব।
২. যেকোনো খাবার পেট কিছুটা খালি রেখে খাব।
৩. প্রতিদিন এক ঘণ্টা থেকে আধা ঘন্টা শারীরিক চর্চা করব।
৪. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব।
৫. প্রতি ছয় মাস অন্তর অন্তর শিরায় চর্বির পরিমাণ পরীক্ষা করব।
৬. ধূমপান করা থেকে বিরত থাকার চেষ্টা করব।
৭. কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকব।
৮. শাকসবজি ফলমূল বেশি করে খাব।
সৌজন্যে,
নাওয়ার কেয়ার