NutriBeat By Fatema Akter

NutriBeat By Fatema Akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NutriBeat By Fatema Akter, Health & Wellness Website, Savar-Ashulia, Dhaka.

⭕🔰আলু আমাদের অনেকেরই সবচেয়ে বেশি পছন্দের সবজি।কিন্তু আমরা কি জানি এটি সিম্পল কার্বোহাইড্রেট নাকি কমপ্লেক্স কার্বোহাইড্রে...
24/08/2026

⭕🔰আলু আমাদের অনেকেরই সবচেয়ে বেশি পছন্দের সবজি।কিন্তু আমরা কি জানি এটি সিম্পল কার্বোহাইড্রেট নাকি কমপ্লেক্স কার্বোহাইড্রেট⁉️

✅✅আলু মূলত কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কারণ আলুর প্রধান কার্বোহাইড্রেট হলো স্টার্চ, যা একটি complex carbohydrate। তবে আলু রান্না ও ঠান্ডা করার পদ্ধতির কারণে এর প্রভাব কিছুটা পরিবর্তিত হতে পারে।

🥔 সিম্পল বনাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট

সিম্পল কার্বোহাইড্রেট:

* চিনি, মিষ্টি, কোমল পানীয়, মিষ্টি জাতীয় খাবারে বেশি থাকে।
* দ্রুত হজম ও শোষিত হয়।
* রক্তে গ্লুকোজ দ্রুত বাড়াতে পারে।
* বেশি পরিমাণে খেলে দ্রুত ক্ষুধা লাগতে পারে।

কমপ্লেক্স কার্বোহাইড্রেট:

* ভাত, আলু, ওটস, ডাল, শস্যজাতীয় খাবারে থাকে।
* সাধারণত ধীরে হজম হয়, বিশেষ করে ফাইবার বেশি থাকলে।
* শরীরকে শক্তি দেয়।
* ফাইবারযুক্ত complex carbs দীর্ঘসময় পেট ভরা রাখতে সাহায্য করে।

🥔 তাহলে আলু খেলে কী হয়?

আলুতে স্টার্চ থাকায় এটি শরীরের জন্য শক্তির ভালো উৎস। কিন্তু আলু কীভাবে রান্না করছেন সেটাও গুরুত্বপূর্ণ।

* সেদ্ধ/ভাপানো আলু → তুলনামূলক ভালো
* আলু ভর্তা → ভালো, তবে অতিরিক্ত তেল/মাখন না দেওয়াই ভালো
* ফ্রেঞ্চ ফ্রাই/চিপস → তেল ও ক্যালোরি বেশি, তাই কম ভালো
* সেদ্ধ আলু ঠান্ডা করে পরে খেলে কিছু resistant starch তৈরি হয়, যা অন্ত্রের জন্য উপকারী হতে পারে।

☑️সহজভাবে: আলু নিজে খারাপ খাবার নয়। পরিমাণ ও রান্নার ধরনই বেশি গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND (BADN),
BSc(DIU), MS (DU).

24/08/2026

আমড়া চিবিয়ে খেলে দাঁতের মাড়ি শক্ত হয়।

22/08/2026

এই দৃশ্যের পুনরাবৃত্তি আর দেখতে চাই না আরকি।🥱🥱

আস্ত খাসির জন্য একটা বিয়ে ভাঙার গল্পের আড়ালে আমি আসলে একজন বাবার সাহস দেখতে পাচ্ছি।আমাদের সমাজে বিয়ের আগে থেকেই অনেক ...
20/08/2026

আস্ত খাসির জন্য একটা বিয়ে ভাঙার গল্পের আড়ালে আমি আসলে একজন বাবার সাহস দেখতে পাচ্ছি।

আমাদের সমাজে বিয়ের আগে থেকেই অনেক পরিবারকে অদ্ভুত এক মানসিক চাপের মধ্যে পড়তে হয়।
“ছেলেকে এটা দিতে হবে”,
“ওটা না দিলে মানুষ কী বলবে?”,পাত্র বরণে চেইন নেই কেন?”,পাত্র বাড়ির এর জন্য এটা ওটা!
এমন অসুস্থ চাহিদার তালিকা যেন কোনো কোনো বিয়েতে সম্পর্কের চেয়ে বড় হয়ে দাঁড়ায়।পাত্র পক্ষ যেনো হয়ে ওঠে বাঘ আর কনে পক্ষ যেন বিড়াল!

আর এখানেই আমি সবচেয়ে বেশি মেয়েটির বাবাকে সম্মান করি।

কারণ তিনি চাইলে অনেক কিছু চেপে যেতে পারতেন।
চাইলে বলতে পারতেন, “বিয়ে হয়ে যাক, পরে সব ঠিক হয়ে যাবে।”
চাইলে সমাজের কথা চিন্তা করে মেয়েকে সেই পরিবেশেই পাঠিয়ে দিতে পারতেন।

কিন্তু তিনি সেটা করেননি।

তিনি হয়তো বুঝেছিলেন—আজ বিয়ে ভেঙে যাওয়ার কষ্ট সাময়িক কিন্তু ভুল মানুষের হাতে মেয়েকে তুলে দিলে সেই কষ্টটা তার সারাজীবনের হতে পারে।

একজন বাবা যখন নিজের মেয়ের ভবিষ্যৎকে সমাজের চোখ, লোকলজ্জা কিংবা বিয়ে টিকিয়ে রাখার চেয়েও বেশি গুরুত্ব দেন—সেখানেই একজন বাবার আসল পরিচয়।

আমার কাছে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়াটাই বাবার দায়িত্বের শেষ নয়।
বরং কাকে মেয়ের জীবনসঙ্গী হিসেবে বেছে দিচ্ছেন, কী পরিবেশে তাকে পাঠাচ্ছেন—সেটাও একজন বাবার বড় দায়িত্ব।

তবে একই ঘটনার আরেকটি দিক আমাকে খুব ভাবায়।

পরের দিনও যদি কেউ এত কিছু জানার পর, এত কিছু দেখার পর, নিজের মেয়েকে সেই সম্পর্কের মধ্যে পাঠিয়ে দেন—তাহলে সত্যিই প্রশ্ন জাগে, আমরা কি সবসময় সন্তানের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিই, নাকি কখনো কখনো সমাজ, লোভ, প্রবাসী জামাই কিংবা “বিয়ে হয়ে গেলেই হলো” মানসিকতার কাছে হার মেনে যাই?

পৃথিবীতে সত্যিই সব রকম মানুষ আছে।
কেউ নিজের সন্তানের ভবিষ্যৎ ভেবে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।
আবার কেউ হয়তো বাস্তবতা জেনেও এমন সিদ্ধান্ত নেন, যার মূল্য পরে সন্তানকে দিতে হয়।

এই ঘটনা থেকে আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা হলো—

বিয়ে কোনো লেনদেনের চুক্তি নয়।
আর বাবা-মায়ের কাছেও একটা অনুরোধ—
মেয়েকে “বিয়ে দিয়ে দিলাম” ভাববেন না; বরং “কোন পরিবারের হাতে তুলে দিলাম” সেটা ভাবুন।

কারণ একটা বিয়ে ভেঙে যাওয়া যতটা কষ্টের,
তার চেয়েও ভয়ংকর হলো—
একটা ভুল বিয়ে সারাজীবন টেনে নিয়ে যাওয়া।

⚠️🔰মুখে রুচি না থাকলে কোন কোন খাবার খাওয়া উচিত? 🔰⚠️মুখে রুচি না থাকলে একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়াই ভা...
12/08/2026

⚠️🔰মুখে রুচি না থাকলে কোন কোন খাবার খাওয়া উচিত? 🔰⚠️

মুখে রুচি না থাকলে একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়াই ভালো। সহজপাচ্য ও স্বাদযুক্ত খাবার রুচি বাড়াতে সাহায্য করতে পারে।

🍋 যেসব খাবার খেতে পারেন
লেবু/কমলার মতো টক ফল — সামান্য লেবু পানি বা ফল

🥛টক দই — চাইলে সামান্য ফল দিয়ে

🍲সুপ — সবজি, ডাল বা চিকেনের হালকা স্যুপ

🍛খিচুড়ি — কম তেল-মসলায়

🍚ভাত + হালকা মাছ/ডাল + সবজি

🍠সেদ্ধ বা হালকা রান্না করা আলু

🍌🍎পাকা কলা, আপেল, পেয়ারা ইত্যাদি ফল

🍳ডিম — সেদ্ধ বা অল্প তেলে রান্না

🥜বাদাম — অল্প পরিমাণে

🧄আদা — রান্নায় বা হালকা আদা-চা হিসেবে, যদি আপনার সহ্য হয়

🚫 যা এড়িয়ে চলা ভালো
অতিরিক্ত ভাজাপোড়া, খুব ঝাল-মসলা, অতিরিক্ত তেলযুক্ত খাবার এবং খুব বেশি মিষ্টি খাবার রুচি আরও খারাপ করতে পারে।

গুরুত্বপূর্ণ: রুচি না থাকা যদি ১–২ সপ্তাহের বেশি থাকে, বা সঙ্গে ওজন কমে যাওয়া, বমি, পেটব্যথা, জ্বর, অতিরিক্ত দুর্বলতা ইত্যাদি থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—কারণ বিভিন্ন শারীরিক সমস্যাতেও ক্ষুধা কমে যেতে পারে।

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND (BADN),
BSc(DIU), MS (DU).

🔰⛔ডায়াবেটিস এর জন্য উপযোগী রান্নার তেল কোনটি হতে পারে? ⛔🔰ডায়াবেটিসে একটি নির্দিষ্ট তেলই "সেরা"—এমনটি বলা ঠিক হবে না। বরং...
05/08/2026

🔰⛔ডায়াবেটিস এর জন্য উপযোগী রান্নার তেল কোনটি হতে পারে? ⛔🔰

ডায়াবেটিসে একটি নির্দিষ্ট তেলই "সেরা"—এমনটি বলা ঠিক হবে না। বরং এমন তেল বেছে নেওয়া উচিত যাতে অসম্পৃক্ত (unsaturated) ফ্যাট বেশি এবং সম্পৃক্ত (saturated) ফ্যাট কম থাকে। পাশাপাশি তেলের পরিমাণও নিয়ন্ত্রণ করা জরুরি।

✅ডায়াবেটিসের জন্য ভালো রান্নার তেলঃ

1️⃣এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল (Extra Virgin Olive Oil)

সালাদ, হালকা রান্না ও ড্রেসিংয়ের জন্য ভালো।

মনোআনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী।

2️⃣ক্যানোলা তেল (Canola Oil)

দৈনন্দিন রান্নার জন্য উপযোগী।

স্যাচুরেটেড ফ্যাট কম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

3️⃣রাইস ব্র্যান অয়েল (Rice Bran Oil)

উচ্চ তাপে রান্নার জন্য ভালো।

হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী কিছু উদ্ভিজ্জ যৌগ (যেমন oryzanol) থাকে।

4️⃣সরিষার তেল (Mustard Oil)

পরিমিত পরিমাণে ব্যবহার করা যেতে পারে।

মনো ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটের ভালো উৎস।

⚠️⚠️যে তেলগুলো কম খাওয়াই ভালো⚠️⚠️
🔴পাম অয়েল।

🔴নারকেল তেল (বিশেষ করে বেশি পরিমাণে)।

🔴বনস্পতি/হাইড্রোজেনেটেড তেল।

🔴বারবার ব্যবহার করা বা পোড়া তেল।

🟩কতটুকু তেল ব্যবহার করবেন?🟩
তেল ভালো হলেও বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।

একজন প্রাপ্তবয়স্কের জন্য সাধারণভাবে প্রতিদিন ২–৩ টেবিল চামচ (৩০–৪৫ মি.লি.) তেল পুরো দিনের রান্নায় সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়। তবে এটি ব্যক্তির ক্যালোরি চাহিদা, ওজন ও স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

🟨অতিরিক্ত পরামর্শ🟨
একই তেল সবসময় ব্যবহার না করে ২–৩ ধরনের স্বাস্থ্যকর তেল পালাক্রমে ব্যবহার করা যেতে পারে।

ভাজাপোড়ার বদলে সিদ্ধ, ভাপা, গ্রিল বা কম তেলে রান্না করা ভালো।

ডায়াবেটিস থাকলে তেলের পাশাপাশি শাকসবজি, পূর্ণ শস্য, ডাল, মাছ এবং পরিমিত ফল খাওয়ার অভ্যাসও রক্তে শর্করা ও হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND (BADN),
BSc(DIU), MS (DU).

29/07/2026

“শক্ত কথায় রেশমের মতো নরম অন্তরও পাথরের মতো শক্ত হয়ে যায়।”

~ইমাম গাজ্জালী

✅⚠️✅মেয়েদের হরমোন ঠিক রাখতে  এই ৭ অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ✅⚠️✅১। চিনি ও ফাস্ট ফুড বাদ দিয়ে মাছ,ডিম ও শ...
26/07/2026

✅⚠️✅মেয়েদের হরমোন ঠিক রাখতে এই ৭ অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ✅⚠️✅

১। চিনি ও ফাস্ট ফুড বাদ দিয়ে মাছ,ডিম ও শাক সবজি খেতে বেশি মনোযোগ দিন।
২। প্রতিদিন রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। এবং ৭-৮ ঘন্টা ঘুমান।
৩। প্রতিদিন ১৫-২০ মিনিট রোদে থাকুন। যাতে ভিটামিন-ডি পর্যাপ্ত পাওয়া যাবে।
৪। প্রতিদিন ১০ মিনিট দীর্ঘ নিঃশ্বাস নিন। এতে হার্ট ভালো থাকবে।
৫। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাটুন ও ব্যয়াম করুন।
৬।প্লাস্টিকের বোতল বা পাএ ব্যবহার করা বন্ধ করুণ। পর্যাপ্ত পানি পান করুন (দৈনিক ৮-১০ গ্লাস)।
৭। পিরিয়ড দীর্ঘ দিন অনিয়মিত থাকলে অবশ্যই ডাক্তার এর পরামর্শ নিন।

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND (BADN),
BSc(DIU), MS (DU)

সেই বিখ্যাত গানের দুটো লাইন মনে পড়ছে। The winner takes it allThe loser standing smallBeside the victoryThat's her destin...
20/07/2026

সেই বিখ্যাত গানের দুটো লাইন মনে পড়ছে।

The winner takes it all
The loser standing small
Beside the victory
That's her destiny...

স্পেন, জাস্ট ম্যাজিকাল।।। 🤍

18/07/2026

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND (BADN),
BSc(DIU), MS (DU).

Address

Savar-Ashulia
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NutriBeat By Fatema Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share