06/12/2025
মানুষের মধ্যে কালোজাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। কেউ মনে করে এটি সম্পূর্ণ কল্পনা, আবার কেউ বিশ্বাস করে এর শক্তি আল্লাহর শক্তির সমান—যা দুইটাই ভুল। ইসলাম বাস্তবিকভাবে জাদুর অস্তিত্ব স্বীকার করেছে, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটতে পারে না।
কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “তারা এমন কিছু শিখে যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকে কোনো ক্ষতি করতে পারে না।” (সূরা আল-বাকারা ১০২)
অর্থাৎ জাদু সত্য, তবে তার প্রভাব আল্লাহর ইচ্ছাধীন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একবার জাদুর প্রভাবে অসুস্থ হয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর নিকট আশ্রয় নিয়ে, সূরা ফালাক ও সূরা নাস পড়ে শিফা লাভ করেছিলেন। এখান থেকেই রুকইয়ার মূল শিক্ষা—আল্লাহর বাণী ও দোয়ার মাধ্যমে নিজেকে অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করা।
মানুষের কিছু ভুল ধারণা হলো—
• ভাবা যে জাদুর প্রতিকার অন্য জাদু দিয়ে করতে হবে
• মনে করা, জাদু হলে আর শিফা পাওয়া সম্ভব নয়
• বা জাদু দূর করতে কবরের মাটি, তাবিজ বা অজানা আমল ব্যবহার করা
এসব ইসলাম সম্মত নয়।
রুকইয়া হচ্ছে কোরআন ও সহীহ দোয়ার মাধ্যমে আত্মিক চিকিৎসা। এতে কোনো শিরক, তাবিজ বা অজানা কথা থাকে না।
বদ নজর – হাসাদ – জ্বীন যাদু – ব্ল্যাক ম্যাজিক
যেকোনো বিষয়ে ইসলামিক রুকইয়াহ পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুনঃ
📌01715-264999
হাফেজ মাওলানা মুফতি শাইখুল হাদিস রাক্বী
মুহাম্মদ মামুনুর রশিদ নো'মানী
পি.এইচ.ডি (ইসলামিক আইন ও হাদিস) আই.আর.সি
ডিপ্লোমা ইন রুকইয়াহ এন্ড তদবির
সানরাইজ প্লাজা(বেইজমেন্ট) ৩/১ ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা-১২০৭
হাউস-০৯, রোড-৬/এ, সেক্টর-৫, উত্তরা, ঢাকা-১২৩০
১২ নং ধলপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন সায়দাবাদ, যাত্রাবাড়ী, ঢাকা-১২১৪
কালোজাদু ভয় পাওয়ার কিছু নয়, বরং আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার সময়। তিনি বলেছেন, “তুমি বলো, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রভুর কাছে, সৃষ্টিকর্তাদের অশুভ থেকে।”
আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন, নিয়মিত নামাজ ও কোরআন তেলাওয়াত বজায় রাখুন।
কারণ আল্লাহই একমাত্র আশ্রয়দাতা, তিনিই সব শিফার উৎস।