Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি

  • Home
  • Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি

Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি Treatment Community is a non-profit organization that works as a voluntary organization for the trea

মানুষের মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ একটি হলো চিকিৎসা।

ট্রিটমেন্ট কমিউনিটি একটি চিকিৎসা সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা শেয়ারিং ফেসবুক গ্রুপ যা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রোগীদের কল্যাণে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কাজ করে যাচ্ছে।

গ্রুপের সদস্যরা তাদের চিকিৎসা সংক্রান্ত যেকোন তথ্য ও অভিজ্ঞতা শেয়ার এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যসমূহ পরষ্পরের মধ্যে বিনিময় করে থাকেন। এভাবে পারস্পরিক সহযোগীতার মাধ্যমে রোগীদের কল্যাণে একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

আমরা সেই সব চিকিৎসকদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো, যারা গ্রুপে রোগীদের চিকিৎসা বিষয়ক তথ্য অনুসন্ধানে সঠিক তথ্য প্রদান করে থাকেন, যাতে মানুষ ভুল তথ্য থেকে অপচিকিৎসা বা ভুল চিকিৎসা পেয়ে বঞ্চিত না হয়।
______________________________________________________________________

২০২০ সালে ট্রিটমেন্ট কমিউনিটি এর গৃহীত উদ্যোগ ও পদক্ষেপ সমূহ :
______________________________________________________________________

::: করোনাকালীন সময়ে :::

# ২০২০ সালে করোনা ভাইরাস আক্রমণের পিক সময়ে যখন দেশজুড়ে লকডাউন চলছিলো, তখন বাংলাদেশের মানুষকে ঘরে বসে চিকিৎসা সেবা গ্রহণে এগিয়ে এসেছিলো শতাধিক মানবিক চিকিৎসক, যারা দীর্ঘ ৪ মাস ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন দেশের মানুষকে ট্রিটমেন্ট কমিউনিটি গ্রুপের মাধ্যমে।

আমরা ফ্রন্টস্টেজের সেই সকল মহান চিকিৎসক ও ব্যাকস্টেজে কাজ করে যাওয়া প্রতিটি মানবিক মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধাভরে তাদের মানবিক সেবাকে স্মরণ করি সবসময়। সেই সাথে স্মরণ করি গ্রুপের সদস্যদের প্রতি, যারা আমাদের ভুল-ত্রুটি গুলো কে সাথে নিয়ে আমাদের এই সেবাকে সাপোর্ট দিয়ে গেছেন।

এছাড়াও বিষয়ভিত্তিক লাইভ আয়োজন ও ভিডিও বার্তার মধ্যে দিয়ে এই মহানুভ চিকিৎসকেরা নিয়মিত মানুষকে রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে যাচ্ছেন।

# ট্রিটমেন্ট কমিউনিটি এর উদ্যোগে গ্রুপের সদস্যদের আর্থিক সহায়তার মাধ্যমে ২০২০ সালে করোনাকালীন সময়ে ২১০ পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

# ২০২০ সালে করোনাকালীন সময়ে ভারতে আটকেপড়া বাংলাদেশী রোগীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

::: ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে :::

# ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশু সার্জারী বিভাগের ৬ জন রোগীকে নগদ ৩২০০০ টাকা প্রদান করা হয়েছে।

# বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন পিজি) এর পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ৬ জন রোগীকে নগদ ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়।

# গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসার ১৬ টি বিভাগের ফ্রি অনলাইন মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হয়েছে।
______________________________________________________________________

২০২১ সালে ট্রিটমেন্ট কমিউনিটি এর গৃহীত উদ্যোগ ও পদক্ষেপ সমূহ :
______________________________________________________________________

::: ট্রিটমেন্ট কেইস স্টাডি ক্যাম্পেইন :::

ট্রিটমেন্ট কমিউনিটি ও কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর যৌথ উদ্যোগে 'কেইস স্টাডি ক্যাম্পেইন' নামে চিকিৎসা সহায়তা প্রোগ্রাম চালু করা হয়েছে, যেটি এখনোও চলমান।

এই ক্যাম্পেইনের আওতায় আমরা সবার প্রত্যক্ষ্য সহযোগিতায় অস্বচ্ছল রোগীদের চিকিৎসার জন্যে ক্যাম্পেইন করে নির্দিস্ট ফান্ড এরাইজ করে থাকি এবং সেগুলো সেই রোগীকে অনুদান দিয়ে থাকি।

** এছাড়াও আরোও বিস্তারিত তথ্যের জন্যে আমাদের ই-মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। **

Our e-mail address: [email protected]

ট্রিটমেন্ট কমিউনিটি ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/TreatmentCommunity

আমাদের স্বপ্ন, বাংলাদেশের মানুষের কাছে চিকিৎসা বিষয়ক তথ্য সহজ থেকে সহজতর হবে। মানুষ রোগকে জয় করবে পূর্ণ আত্মবিশ্বাসে, সবার প্রার্থনায়। আমার, আপনার ও আমাদের একটু ইচ্ছে ও সাহায্যই পারে আমাদের চারপাশকে সুন্দর করতে।

ধন্যবাদ, ট্রিটমেন্ট কমিউনিটি।

ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশন যাকাত কার্যক্রম -২০২৬ *** বাংলাদেশের সরকারি/অলাভজনক হাসপাতালে চিকিৎসারত এবং দুরারোগ্য রোগ...
22/02/2026

ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশন যাকাত কার্যক্রম -২০২৬

*** বাংলাদেশের সরকারি/অলাভজনক হাসপাতালে চিকিৎসারত এবং দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় রোগীদের যাকাতের অর্থ প্রদান করা হয়;
যাকাত প্রদানের হিসাব নম্বরঃ
Account Name: Treatment Community Foundation
bank Name : Janata Bank Limited
Farmgate Corporate Branch
account no. 0100243946314
Routing no. 135261480
2. bKash/Nagad 01718239991 (ফিরোজ উদ্দিন, ব্যক্তিগত)
3. Rocket 01819131478 ( নাইমুল হাসান, ব্যক্তিগত)
স্বচ্ছতা পলিসিঃ
১। ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এর যাকাত ফান্ড এ নুন্যতম ৫০০ টাকা যাকাত প্রদানকারী সকল যাকাতদাতাদেরকে একটি হোয়াটসএপ গ্রুপে যুক্ত করা হবে। উক্ত গ্রুপে যাকাত সংগ্রহ ও ব্যয়ের বিস্তারিত হিসাব প্রদান করা হয়। গত ৩ বছর অনুরূপভাবে যাকাত সংগ্রহ ও ব্যয়ের বিস্তারিত হিসাব প্রদান করা হয়েছে;
২। যাকাতদাতাদের কেউ আগ্রহী হলে যাকাত কমিটিতে অবজার্ভার হিসেবে জয়েন করতে পারেন। যাকাত কমিটির সকল কার্যক্রম অবজার্ভ করতে পারবেন;
৩। যাকাত প্রদানের সময় আগ্রহী সম্মানিত যাকাতদাতাগণ উপস্থিত থাকতে পারবেন;

*** যাকাত প্রদানের পর অত্র পোস্ট এর কমেন্ট এ অথবা ইনবক্স এ অথবা 01780168865 হোয়াটসএপ নম্বরে পেমেন্ট সংক্রান্ত ছবি/স্কিনশট প্রেরণের অনুরোধ করা হলো।
*** গত বছরের যাকাত সংগ্রহ ও ব্যয়ের বিস্তারিত তথ্য সকল যাকাত দাতাদের প্রদান করা হয়েছে। কোনো যাকাত দাতা উক্ত হিসাব না পেয়ে থাকলে জানানোর অনুরোধ করা হলো;

তথ্য কৃতজ্ঞতা
মনিরুল ইসলাম মিলন
গ্রুপ এডমিন ও ক্রিয়েটর
ট্রিটমেন্ট কমিউনিটি

Address


Alerts

Be the first to know and let us send you an email when Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি:

Shortcuts

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share