Dr Md Sarwar Jahan

Dr Md Sarwar Jahan Endoscopic Spine Surgeon
Dr Md Sarwar Jahan
Associate Professor (Spine Surgery)
NITOR, Dhaka

রাজশাহীতে স্পাইন এন্ডোস্কোপির নতুন দিগন্ত: এক ঐতিহাসিক মাইলফলক!ঢাকা কেন্দ্রিক আধুনিক চিকিৎসাসেবা দেশের প্রতিটি প্রান্তে,...
03/07/2026

রাজশাহীতে স্পাইন এন্ডোস্কোপির নতুন দিগন্ত:
এক ঐতিহাসিক মাইলফলক!
ঢাকা কেন্দ্রিক আধুনিক চিকিৎসাসেবা দেশের প্রতিটি প্রান্তে, বিশেষ করে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, আজ তা আরও একধাপ ডানা মেলল।
আমাদের এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির (Endoscopic Spine Surgery) যাত্রা শুরু হয়েছিল মে ২০২৫-এ, ঢাকার 'বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল'-এ। আলহামদুলিল্লাহ, প্রথম এক বছরেই আমরা ৩০০-এরও বেশি সফল সার্জারি সম্পন্ন করতে পেরেছি। এরপর সরকারিভাবে এশিয়ার অন্যতম বৃহৎ অর্থোপেডিক হাসপাতাল 'নিটোর' (NITOR)-এ আমরা এই আধুনিক ও সূক্ষ্ম চিকিৎসাসেবা চালু করি, যা ছিল নিটোর-এর ইতিহাসে এক বিশাল রূপান্তর।
তবে আমাদের ভিশন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়। আমাদের মূল লক্ষ্য দুটি:
১. এই অত্যন্ত আধুনিক ও বিশ্বমানের সেবাটি ঢাকার বাইরে দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দেওয়া, যেন সাধারণ ও দরিদ্র মানুষ অত্যন্ত কম খরচে, নিজ শহরে বসেই এই সুবিধা পেতে পারেন।
২. আমাদের তরুণ ও জুনিয়র স্পাইন সার্জনদের এই আধুনিক টেকনিকটি শেখানো, যেন তারাও এটিকে আরও উদ্ভাসিত করতে পারে ।
সেই স্বপ্ন আর প্রতিশ্রুতির অংশ হিসেবে, আজ আমার নিজের শহর, প্রিয় **রাজশাহীতে** শুরু হলো স্পাইন এন্ডোস্কোপির এক নতুন অধ্যায়। আজ **ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী**-তে আমরা সফলভাবে একটি **PSLD (Percutaneous Stenoscopic Lumbar Decompression)** কেস সম্পন্ন করেছি।
এটি শুধু একটি অপারেশন নয়, বরং বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষের জন্য, এবং রাজশাহীর স্থানীয় অর্থোপেডিক ও নিউরোসার্জনদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক! এখন থেকে রাজশাহীর মানুষকে মেরুদণ্ডের এই আধুনিক চিকিৎসার জন্য আর ঢাকা বা দেশের বাইরে ছুটতে হবে না।
এই ঐতিহাসিক যাত্রায় যারা যুক্ত ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা।
বিশেষ কৃতজ্ঞতা ইসলামী ব্যাঙ্ক মেডিকেল কলেজের ডাইরেক্টর প্রফেসর ডা: মো: জাহাঙ্গীর স্যার এর প্রতি ।আরো কৃতজ্ঞতা ডা: হাফিজুর রহমান পারভেজ ভাই এবং এনেসথেটিস্ট ডা: মামুন ভাই এর প্রতি ।
আপন কে আন্তরিক ধন্যবাদ জানাই তার নিজের কেনা এই সফিস্টিকেটেড যন্ত্রপাতি দিয়ে আমাদের লক্ষ্যকে পরিপূর্ণ করার জন্য ।
ইনশাআল্লাহ, দেশের প্রতিটি প্রান্তে এই আলো আমরা ছড়িয়ে দেবো।

27/05/2026
09/04/2026

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি:
ওভার দ্য টপ ডিকম্প্রেশন:
লাম্বার স্পাইনাল ক্যানেল স্টেনোসিসের জন্য সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি ।
চমৎকার ফলাফল।








আসসালামুআলাইকুমছবিতে দেখানো অংশে,এই সমস্যা যাদের কোমরে হয় তারা বুঝে এর ব্যথা কতটা যন্ত্রণা। কোমরের দুই হাড়ের মাঝের ডিস্...
17/03/2026

আসসালামুআলাইকুম

ছবিতে দেখানো অংশে,
এই সমস্যা যাদের কোমরে হয় তারা বুঝে এর ব্যথা কতটা যন্ত্রণা।
কোমরের দুই হাড়ের মাঝের ডিস্ক যখন ফেটে বা সরে গিয়ে স্নায়ুর উপর চাপ দেয়, তখন সেটিকে Pr*****ed Lumbar Intervertebral Disc (PLID) বলা হয়।
এই অবস্থায় কোমর থেকে শুরু করে নিতম্ব ও পা পর্যন্ত তীব্র ব্যথা, ঝিনঝিন ভাব বা অবশ লাগতে পারে। অনেক সময় বসা, দাঁড়ানো বা হাঁটাও কষ্টকর হয়ে যায়।
👉 যে এই ব্যথা সহ্য করেছে, সে-ই জানে এটি কতটা কষ্টদায়ক। তাই কোমরের ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়।
আপনি যদি এই সমস্যা সমুক্ষিন হয়ে থাকেন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।
এবং
হাড় ও মেরুদণ্ড সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ নিন,

এন্ডোস্কোপিক স্পাইন সার্জন

ডাঃ মোঃ সারোয়ার জাহান
সহযোগী অধ্যাপক ( স্পাইন সার্জারী )

এমবিবিএস ( ডিএমসি ) , এফসিপিএস ( অর্থ.)

এফএসিএস ( আমেরিকা ) , বিসিএস ( স্বাস্হ )

ফেলোশীপ ইন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারী - দক্ষিণ কোরিয়া (AIN Hospital )

এও স্পাইন ( AOSPINE ) ফেলো - হংকং ( কুইন ম্যারি হাসপাতাল )

এপিএসএস ( APSS ) স্পাইন ফেলো - ভারত ( গঙ্গা হাসপাতাল )

স্কোলিওসিস রিসার্চ সোসাইটি ( SRS ) ফেলো - আমেরিকা

স্যার এর কাছে।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন-

এসিস্ট্যান্ট মোঃ শরীফ
মোবাইল নংঃ ০১৭৩২৩৯৪২৪২

এন্ডোস্কোপিক স্পাইন সার্জন
জাতীয় অর্থোপেডিক হাসতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান ( নিটর ) , ঢাকা

চেম্বারঃ BSOH
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল (BSOH),
১০, কল্যাণপুর মেইন রোড ( বাস স্ট্যান্ড ) , ঢাকা ১২০৭, বাংলাদেশ।

ই-মেইলঃ [email protected]

রোগী দেখার সময়ঃ বিকেল ৫.০০ টা থেকে সন্ধা ৭.০০ টা পর্যন্ত ৩য় তলা,
রুম নং – ৩০২ ( শুক্রবার বন্ধ)
মোবাইল – 017 7665 1695
এবং

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী।
রুম নং - ৯২৪
প্রতি শুক্রবার বিকেল ৫:০০ টা থেকে রাত ৯:০০ টা
মোবাইল নং - 018 1308 0636

Address

10, Main Road, Kallyanpur ( Bus Stand ) Dhaka/1207
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Sarwar Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Md Sarwar Jahan:

Shortcuts

Share