Al Barakah Home Chef

Al Barakah Home Chef We make local & International Home made food in 100% hygienic way and delivery to your door at Uttara

তেহারি
03/01/2023

তেহারি

21/11/2021
রেসিপিঃ মাছের বারবিকিউ উপকরণঃ ১। একটি ১/২ কেজির বড় মাছ২। ফিস সস ৪ টেবিল চামচ৩। সয়া সস ২ টেবিল চামচ৪। টমেটো সস ২ টেবিল ...
02/08/2021

রেসিপিঃ মাছের বারবিকিউ

উপকরণঃ

১। একটি ১/২ কেজির বড় মাছ
২। ফিস সস ৪ টেবিল চামচ
৩। সয়া সস ২ টেবিল চামচ
৪। টমেটো সস ২ টেবিল চামচ
৫। ১ টি আস্ত লেবুর রস
৬। আদা বাটা ১ চা চামচ
৭। রসুন বাটা ২ চা চামচ
৮। পেঁয়াজ বাটা ১ চা চামচ
৯। জিরা গুঁড়া ১/২ চা চামচ
১০। তেল ২ টেবিল চামচ
১১। ৮-১০ টি গোল মরিচ হালকা ভাঙা
১২। লবণ সামান্য (কারণ ফিস সস, সয়া সস ও টমেটো সসে বেশ লবণ আছে)।

👉প্রস্তুত প্রণালীঃ

প্রথমে মাছটি ভালো করে ময়লা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছে যেন কোন গন্ধ না থাকে সে জন্য মাছ ধোয়ার সময় হালকা লবণ, হলুদ ও লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে ধুতে পারেন। এবার একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে চেপে চেপে মাছের পানি সরাতে হবে। মাছের উপরে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন, তাহলে লবণ ও অন্যান্য মসলা মাছের ভেতরে ভালো ঢুকবে।

এবার অন্য একটি বড় পাত্রে উপরের সব মসলা একত্রে মিশিয়ে নিন। আপনি চাইলে মাছ দেয়ার আগে লবণ টেষ্ট করে নিতে পারেন। এবার মাছটি মিশ্রণ দিয়ে দিন এবং খুব ভালো করে মাছের সব জায়গায় মসলা লাগান। মাছের পেটের ভেতরেও একটু মিশ্রণ ঢুকিয়ে দিন। এবার আপনি যদি মনে করেন মাছের সব জায়গায় ভালো ভাবে মসলা লেগেছে। তাহলে এভাবেই মাছটি ১ ঘণ্টার জন্য রেখে দিন।
আপনি যদি কয়লায় বানাতে চান, তাহলে শিকের গায়ে ভালো করে তেল লাগিয়ে তার উপরে লম্বা করে শশা অথবা টমেটো বিছিয়ে দিন এবং তার উপর মাছ দিয়ে দিন, তাহলে মাছ শিকে লাগবে না। আর একটু পর পর মাছের উপর মশলার মিশ্রণটি ব্রাশ করুন। ২০ মিনিট পর মাছটি উলটে দিন। আপনার যদি মনে হয় আরো আগেই মাছটি হয়ে গেছেে তাহলে আপনি আগেই উলটে দিতে পারেন। এবার আরো ২০ মিনিট কয়লার আগুনে রাখুন ও একটু পর পর মাছের উপর মশলার মিশ্রণটি ব্রাশ করুন। কয়লার আগুনে একটু বেশি সময় লাগে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে। নামাবার আগে একটু দেখে নামান মাছটি ঠিক ভাবে হলো কিনা।
এবার আপনার মনের মত ডেকোরেশন করে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিঃ পর্দা বিরিয়ানি মাংস রান্নার জন্য -গরু/ খাসি / মুরগির মাংস - ১ কেজিঘি - ১/৪ কাপপেঁয়াজ কুচি - ১ কাপআদা রসুন বাটা -...
02/08/2021

রেসিপিঃ পর্দা বিরিয়ানি

মাংস রান্নার জন্য -

গরু/ খাসি / মুরগির মাংস - ১ কেজিঘি - ১/৪ কাপপেঁয়াজ কুচি - ১ কাপআদা রসুন বাটা - ১ চা চামচ করেলবণ - স্বাদমতোধনে গুড়া - ২ চা চামচজিরা গুড়া - ১ চা চামচআস্ত গরম মশলা - লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো।বাসমতি / পোলাওর চাল - ২ কাপ, পানি - ৪ কাপ বা পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি -

ঘি গরম হলে একে একে আস্ত গরম মশলা দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে মাংস দিয়ে একে একে আদা রসুন বাটা, ধনে, জিরা গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ। এরপর চালের জন্য আর মাংস সেদ্ধ হতে পানি একসাথে মাপ করে দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে আলাদা রাখুন। বাকি পানিতে চাল ধুয়ে দিয়ে ভাত রান্না করে নিন। ভাত রান্নার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিন।

মাংসের গ্রেভির জন্য যা লাগবে

ঘি - ৩/৪ টেবিল চামচপেঁয়াজ কুচি - ১ কাপআদা রসুন বাটা - ১ চামচ করেলবণ - স্বাদমতোকাঠবাদাম বাটা - ১ টেবিল চামচলেবুর রস - ১ চা চামচচিনি - ১ টেবিল চামচটকদই - ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি -

ঘি গরম হলে পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে সেদ্ধ মাংস দিয়ে মিশিয়ে নিন। এরপর উপরের সব উপকরণ দিয়ে সাথে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। গ্রেভিটা কোর্মার মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিন।

রুটির খামির তৈরি করতে যা লাগবে

ময়দা - ২ কাপলবণ - ১ চা চামচচিনি - ২ চা চামচইস্ট - ২ চা চামচতেল - ১ টেবিল চামচকুসুম গরম দুধ - ১/৪ কাপকুসুম গরম পানি - পরিমাণ মতোডিম - ১ টিতিল - ইচ্ছেপেঁয়াজ বেরেস্তাবাদাম, কিসমিস।

প্রস্তুত প্রণালি:

ময়দার সাথে সব মিশিয়ে খামির বানিয়ে নিন। এরপর ঢেকে গরম কোনো জায়গায় রাখুন ১ ঘণ্টা। ১ ঘণ্টা পর ডো ফুলে উঠলে পিজ্জার মতো মোটা রুটি বেলে নিন। আপনার পছন্দের সাইজের কোনো গোল বাটি নিয়ে তাতে তেল ব্রাশ করে নিন। এরপর রুটিটা গোল করে বাটির সমান বিছিয়ে ভেতরে ভাতের লেয়ার তার উপর মাংস উপরে পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি এভাবে লেয়ার করে দিয়ে বাটির সমান হলে হালকা চেপে লেভেল করে নিন। এরপর রুটি দিয়ে ঢেকে দিন। যে প্যানে বেক করবেন সেটায়ও তেল ব্রাশ করে নিন। এখন পুডিংয়ের মতো রুটির বোলটা প্যানে উল্টিয়ে নিন আস্তে করে। উপরে ডিম ব্রাশ করে তিল ছিটিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন ১৫/২০ মিনিট। রুটির উপর বাদামি রং হলে এবং রুটি ঠিকমতো হয়েছে মনে হলে নামিয়ে কেটে গরম গরম পরিবেশন করুন।

May your faith and love for Allah be rewarded with peace, happiness, and successes for today and always. Wishing you a j...
21/07/2021

May your faith and love for Allah be rewarded with peace, happiness, and successes for today and always. Wishing you a joyful Eid ul Adha!

রেসিপি: চিজকেক ব্রাউনিউপকরণঃ ডার্ক চকলেট ১০০ গ্রামমাখন ১০০ গ্রামচিনি ১ কাপডিম ৩ টাকোকো পাউডার ২ টেবিল চামচময়দা ১ কাপবেকি...
03/07/2021

রেসিপি: চিজকেক ব্রাউনি

উপকরণঃ
ডার্ক চকলেট ১০০ গ্রাম
মাখন ১০০ গ্রাম
চিনি ১ কাপ
ডিম ৩ টা
কোকো পাউডার ২ টেবিল চামচ
ময়দা ১ কাপ
বেকিং পাউডার ১ চা চামচ
কাঠ বাদাম ১ কাপ

চিজকেক বেটারের জন্য:

ক্রিমচিজ ২০০ গ্রাম
ডিম ১ টা
ভেনিলা এসেন্স ১/২ চা চামচ
চিনি ২ টেবিল চামচ

তৈরি করার নিয়মঃ
প্রথমে ডাবল বয়লারে মাখন দিয়ে গলে গেলে ডার্ক চকলেট দিয়ে ভাল করে গলিয়ে নিন। চিনিটা দিয়ে ভাল ভাবে মিলাতে হবে। এখন নামিয়ে চিনিটা না মিলা পর্যন্ত নেড়ে ঠাণ্ডা করে নিন। একটা করে ডিম দিয়ে দিয়ে মিলাতে হবে। এখন ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার একটা বোলে নিয়ে মিলিয়ে চালনিতে ভাল করে চেলে নিন। অল্প অল্প করে ৩ বারে চকলেটের বেটারটায় ফোল্ড করে মিলাতে হবে। কাঠ বাদামগুলো হালকা সিদ্ধ করে অপরের খোসাটা ফেলে ছোট ছোট চারকোনা করে কেটে নিন। বাদামগুলো ফোল্ড করে মিলিয়ে নিন। ২-৩ চামচ বেটার উঠিয়ে রাখতে হবে বাকি বেটার চারকোনা কেকের মোল্ড অথবা পছন্দমত যেকোনো মোল্ডে ঢেলে সমান করে দিতে হবে।

ক্রিমচিজ বেটার:
সব উপকরণ একসাথে ৪-৫ মিনিট বিট করুন। ক্রিমচিজ বেটারটা চকলেট বেটারের ওপরে সমান করে দিয়ে উঠিয়ে রাখা চকলেট বেটার চামচ দিয়ে একটু দূরে দূরে দিয়ে চাকু দিয়ে ঘুরিয়ে মার্বেল কেকের মত ডিজাইন করতে হবে। ওভেন আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন। ২৫-৩০ মিনিট না হওয়া পর্যন্ত বেক করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ওপরে চকলেট সিরাপ, ক্যারামেল সস দিয়ে সাজিয়ে আইসক্রিমের সাথে ঠাণ্ডা অথবা হালকা গরম গরম পরিবেশন করুন মজাদার চিজকেক ব্রাউনি।

রেসিপি : ডোনাট উপকরণময়দা- ২ কাপ, ইস্ট- ১ চা চামচ, লবণ- সামান্য, ডিম -১টি, চিনি -১/২ কাপ, দুধ -১/২ কাপ, মাখন গলানো- ১/৩ ...
02/07/2021

রেসিপি : ডোনাট

উপকরণ

ময়দা- ২ কাপ, ইস্ট- ১ চা চামচ, লবণ- সামান্য, ডিম -১টি, চিনি -১/২ কাপ, দুধ -১/২ কাপ, মাখন গলানো- ১/৩ কাপ, তেল ভাজার জন্য- পরিমাণমতো।

সাজানোর জন্য গলানো চকলেট- ১ কাপ, কালার পছন্দমত , সুইট বল- ১ প্যাকেট, আইসিং সুগার আধা কাপ।

প্রণালী :

প্রথমে হালকা গরম দুধ নিয়ে এতে ইস্ট, লবণ আর চিনি দিয়ে মিশিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। আরেকটি বড় বোলে ময়দা আর মাখন দিয়ে ভালো করে মেখে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে এতে ডিমটা ভেঙে দিয়ে এর ওপর ইস্টের মিশ্রণটুকু ঢেলে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিন।

এবার ঢাকনা দিয়ে ঢেকে একটি গরম জায়গায় রেখে দিতে হবে এক ঘণ্টা। ওভেন গরম করে নিয়ে বন্ধ করে সেখানে রেখে দিতে পারেন। ডো ফুলে উঠলে এটাকে বের করে কিছুক্ষণ মেখে নিন। এরপর আধা ইঞ্চি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। এবার ডোনাটের আকারে কেটে নিয়ে সবগুলোকে একটা সুতি কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে।

ডুবো তেলে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ডোনাটগুলোকে বাদামি করে ভেজে নিন। কিচেন টিস্যু দিয়ে বাড়তি তেলটা শুষে নিলে গলানো চকলেটে ডুবিয়ে বা আইসিং সুগার এর সাথে কালার মিশিয়ে তাতে ডুবিয়ে ওপরে সুইট বল দিয়ে বা আইসিং সুগারে গড়িয়ে পরিবেশন করুন।

 রেসিপি ঃ শামি কাবাব উপকরণ :মাংসের কিমা ১কেজিছোলার ডাল ১/২ কাপশুকনা মরিচ ৪/৫টিজিরাগুঁড়া  ১টে চামচধনেগুঁড়া ১টে চামচলবণ পর...
02/07/2021



রেসিপি ঃ শামি কাবাব

উপকরণ :

মাংসের কিমা ১কেজি
ছোলার ডাল ১/২ কাপ
শুকনা মরিচ ৪/৫টি
জিরাগুঁড়া ১টে চামচ
ধনেগুঁড়া ১টে চামচ
লবণ পরিমাণমতো
দারুচিনি ২ টুকরো
লবঙ্গ ২/৩টি
আদাকুচি ২চা চামচ
ডিম ১টি
পেঁয়াজ ৩টি
পুদিনাপাতা, কাঁচামরিচ
তেল ভাজার জন্য।

প্রণালি :
কিমা, ডাল, মরিচ, জিরা, ধনেগুঁড়া, লবণ,তেল ও সামান্য পানি দিয়ে সিদ্ধ করে বেটে নিতে হবে। দারুচিনি, লবঙ্গ ও আদা বেটে কিমার সাথে মিক্স করে নিতে হবে। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা কুচি করে কিমার সাথে ভালো করে মিক্স করতে হবে। এবার ২০-২৫ ভাগ করে গোল করে চ‍্যাপ্টা টিকিয়া তৈরী করে নিতে হবে। টিকিয়া ডুবো তেলে ভাজতে হবে।

শামি কাবাব ফ্রোজেন করে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়।

স্পাইসি বিফ পাস্তাউপকরণ: পাস্তা ১ ও ১/২ কাপগরুর কিমা ১ ও ১/২ কাপটমেটো ৪ টাটমেটো সস ১/২ কাপরসুন কুচি ৩ টেবিল চামচপিঁয়াজ ক...
27/06/2021

স্পাইসি বিফ পাস্তা

উপকরণ: পাস্তা ১ ও ১/২ কাপ
গরুর কিমা ১ ও ১/২ কাপ
টমেটো ৪ টা
টমেটো সস ১/২ কাপ
রসুন কুচি ৩ টেবিল চামচ
পিঁয়াজ কুচি ১/২ কাপ
ক্যাপ্সিকাম কুচি ১/২ কাপ
গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
ড্রাইড বেসিল ১/৪ চা চামচ
পেপরিকা পাউডার ১ চা চামচ
তেল ২ টেবিল চামচ
লবণ প্রয়োজনমত
গ্রেটেড মজ্জারেল্লা চিজ ১ কাপ

রান্না করার নিয়মঃ প্রথমে পাস্তাগুলো পরিমাণমত লবণ এবং তেল দিয়ে সেদ্ধ করে নিন। তারপর টমেটোগুলো সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এখন ননস্টিক প্যানে তেল দিয়ে পিঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপ্সিকাম কুচি দিয়ে অল্প নেড়ে গরুর কিমা দিয়ে কিছুক্ষণ নেড়ে টমেটোর পিউরি, প্রয়োজনমত লবণ এবং গোল মরিচ গুঁড়া দিয়ে মাংস কিমা সিদ্ধ হয়ে গেলে পেপরিকা পাউডার, ড্রাইড বেসিল দিয়ে ২-৩ মিনিট রান্না করে সেদ্ধ পাস্তা দিয়ে ৫ মিনিট রান্না করে মজ্জারেল্লা চিজ দিয়ে নেড়ে নামিয়ে নিন। এখন ডিশে ঢেলে ওপরে ইচ্ছামত মজ্জারেল্লা চিজ দিয়ে প্রি-হিটেড ওভেনে হাই পাওয়ারে ৫ মিনিট বেক করে নামিয়ে সার্ভ করুন।

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Al Barakah Home Chef posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share