Ayurvedic beauty & natural skin care

Ayurvedic beauty & natural skin care we provide 100% pure ayurvedic natural beauty products following the Bangladesh national ayurvedic formulary...

সাদা চন্দন গুড়ার উপকারীতা সম্পর্কে তো আমরা সবাই জানি।নিয়মিত ব্যবহারে ত্বক কে করে উজ্জ্বল,ত্বকের কালো দাগ কে দুর করে,ব্রন...
09/02/2021

সাদা চন্দন গুড়ার উপকারীতা সম্পর্কে তো আমরা সবাই জানি।
নিয়মিত ব্যবহারে ত্বক কে করে উজ্জ্বল,ত্বকের কালো দাগ কে দুর করে,ব্রন ও একনি সমস্যাকেও দুর করে।
অর্ডার করতে ইনবক্স করে ফেলুন😊

Multani mati churna 100 gm...❤❤ price 100 tk...😍😍Delivery done Alhumdulilah 😊😊....For further information inbox us...
27/11/2020

Multani mati churna 100 gm...❤❤ price 100 tk...😍😍
Delivery done Alhumdulilah 😊😊....
For further information inbox us...

🌿চুল পড়া রোধে পেঁয়াজের উপকারিতা🌿চুল পড়া বেশ প্রচলিত একটি সমস্যা। বংশগতি, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ,অযত্ন,পুষ্টির ঘাটত...
05/06/2020

🌿চুল পড়া রোধে পেঁয়াজের উপকারিতা🌿

চুল পড়া বেশ প্রচলিত একটি সমস্যা। বংশগতি, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ,অযত্ন,পুষ্টির ঘাটতি ইত্যাদি কারণে এ সমস্যা হয়।

এটি কি আসলেই কাজ করে??

জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে বলা হয়, স্ক্যাল্পের মধ্যে পেঁয়াজের রস লাগালে চুল পুনরায় গজাতে শুরু হয়।পেঁয়াজের রস দিনে দুবার করে টানা দুই সপ্তাহ ব্যবহারের পর চুল পুনরায় গজানো শুরু হয়েছে।

কীভাবে এটি কাজ করে??

পেঁয়াজের মধ্যে রয়েছে ডায়াটারি সালফার। এটি চুল পুনরায় গজতে সাহায্য করে। সালফার হলো খুব প্রচলিত একটি মিনারেল।
পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি স্ক্যাল্পের সংক্রমণের সঙ্গে লড়াই করে। কখনো কখনো স্ক্যাল্পের সংক্রমণের কারণে চুল পড়ে।
অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পেঁয়াজে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল দূর করতে সহায়ক। ফ্রি র‍্যাডিকেল চুলের ফলিকলগুলোকে ধ্বংস করে এবং চুল পাতলা করে দেয়।

চুল গজাতে কীভাবে পেঁয়াজের রস ব্যবহার করবেন??

১. পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন এবং একে ছোট ছোট টুকরো করে কাটুন।

২. এবার ব্ল্যান্ডার বা জুসারে নিয়ে পেঁয়াজের রস বের করুন।

৩. চুলের মধ্যে রস লাগান।

৪. ঝাঁজালো গন্ধ দূর করার জন্য রসের মধ্যে সামান্য এসেনসিয়াল অয়েল যোগ করুন এটা অপশনাল। পিপারমিন্ট, রোসমেরি এ ক্ষেত্রে খুব ভালো এসেনসিয়াল অয়েল।

৫. রস চুলে লাগিয়ে ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

03/06/2020
"ত্বাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম"🌿🌿🌸সবাইকে ঈদ মোবারক, আল্লাহ তাআ'লা আমাদের এবং আপনাদের সবার ভাল কাজ কবুল করুন..পৃথিবীর ...
24/05/2020

"ত্বাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম"🌿🌿🌸
সবাইকে ঈদ মোবারক, আল্লাহ তাআ'লা আমাদের এবং আপনাদের সবার ভাল কাজ কবুল করুন..পৃথিবীর এই ক্রান্তিলগ্নে অসহায়দের সাহায্য করে,ঘরে থেকে হক এবারের ঈদ আয়োজন 😊😊
Admin: নীগার সুলতানা

"Moringa is a nutrient-dense plant that is rich in vitamins, calcium, iron and essential amino acids. It can benefit the...
24/04/2020

"Moringa is a nutrient-dense plant that is rich in vitamins, calcium, iron and essential amino acids. It can benefit the body in a number of ways." Widely known as “drumstick tree” in Bangladesh, moringa known as "sojina" There are many benefits of moringa that you should know:

1. Improves Sleep

"Steep moringa leaves in hot water for 15 minutes and drink it before you go to bed for a good night's rest. It helps you slip into slumber at night, and in turn will leave you energised to tackle the day,"

2. High in Fiber

"Moringa seeds are high in fibre, and help in moving food along your digestive system,"

3. Regulate Blood Sugar Levels

"Moringa seeds are a great source of zinc and can regulate blood sugar levels which can help manage or even prevent diabetes."

4. Great Source of Iron

"Did you know that a single serving of moringa has almost three times the amount of iron as spinach? This is especially important for vegetarians/vegans or those who suffer from low iron issues, as the body needs iron to enrich the blood and carry oxygen to our muscles, organs and tissues,"

5. Reduces Joint Pain

"Moringa seeds make for a great supplement of calcium and help those suffering from joint pain. They help in reducing inflammation and severe bone disorders like arthritis."

6. Lowers Cholesterol

"Some plants have been known to reverse bad cholesterol and according to research, moringa is among them,"

7. Induces Death of Cancer Cells

"Moringa seeds are well known for their anti-carcinogenic effects. They can stop the growth and development of cancer cells by accelerating their death count."

8. Promotes Heart Health

"Scientists have proved that moringa seeds can reduce the amount of oxidised lipids in our body and take care of our cardiac health by safeguarding the heart tissues from constructional damages,"

9. Powerhouse of Antioxidants

"The oil extracted from moringa seeds contains almost 30 antioxidants. It contains vitamins A, B-complex, C and other free radical busters that save our body from severe oxidative damage. In other words, these antioxidant properties of moringa seeds can take care of our overall health",

10. Promotes Healthy Skin

"Moringa seeds are packed with antioxidant, anti-inflammatory and antiseptic properties and are thus, very beneficial for skincare. The oil obtained from moringa seeds can be used as a moisturizer or used to treat skin problems like skin rashes and sunburn,"
Source: https://food.ndtv.com/health/10-incredible-health-benefits-of-moringa-seeds-1645730

মহামারী কোভিড-১৯ প্রতিরোধে ঘরোয়া পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের আয়ুশ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ স...
23/04/2020

মহামারী কোভিড-১৯ প্রতিরোধে ঘরোয়া পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের আয়ুশ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সুমুহ...

🌿🌿প্রকৃতির বিষ্ময় রসুন/Garlic🌿🌿রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। যার বৈজ্ঞানিক নাম Allium sativum.ইংরেজি নাম Garlic. রা...
21/04/2020

🌿🌿প্রকৃতির বিষ্ময় রসুন/Garlic🌿🌿

রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। যার বৈজ্ঞানিক নাম Allium sativum.ইংরেজি নাম Garlic. রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔধষ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি জাতিই রসুনকে বিভিন্ন রোগ নিরায়মের জন্য ব্যবহার করে আসছে। রসুনে প্রচুর পরিমাণের রয়েছে ময়শ্চার, প্রোটিন, ফ্যাট, মিনারেল ফাইবার ও কার্বোহাইড্রেট। ভিটামিন ও মিনারেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, থিয়ামিন, রিবোফ্লোভিন, ভিটামিন সি। এছাড়া রসুনে আয়োডিন, সালফার ও ক্লোরিনও রয়েছে অল্প পরিমানে। খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা যায়।চলুন তাহলে জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার উপকারিতাসমূহ:

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক

গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মত কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও উপকারিভাবে কাজ করে। বিশেষ করে খালি পেটে রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়াগুলো হেরে যায়। ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে

অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ ভাল দেখা যায়। এর কারন রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়।

অন্ত্রের জন্য ভাল

খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন- ডায়রিয়া। এই রসুন হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে।তাই এই রসুন ক্ষুদামদা ভাব দূর করতে অনেক সহায়ক।রসুন স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যা দেখা দিতে পারে। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।তাছাড়া পরিপাকতন্তেরও নানা সমস্যা দূর করে এই রসুন।

শরীরকে ডি-টক্সিফাই করে

অন্যান্য ঔষধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, সাঙ্ঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সার এর মত বড় বড় রোগ প্রতিরোধ করতে অনেক উপকারি।

শ্বসন

রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুনের মধ্যে সকল রোগ আরোগ্যের করার উপায় সৃষ্টিকারি উৎস বিদ্যমান রয়েছে।

যক্ষ্মা প্রতিরোধক

রসুনে এতো উপাদান যে যদি আপনার যক্ষ্মা বা টিবি জাতীয় কোন সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বার বার খেতে থাকলে। যক্ষ্মা রোগ নির্মূলে করা সম্ভাব।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

রোগ-প্রতিরোধে আপনি যদি প্রতিদিন সকালে নাস্তা শেষে এক কোয়া রসুন গিলে ফেলেন। চিবিয়ে খাবেন না, শুধু গিলে ফেলবেন। এর ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঋতু পরিবর্তনের সময় স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

হজমের সমস্যা মুক্তি

২/৩ টি রসুনের কোয়া কুচি করে সামান্য ঘিয়ে ভেজে নিন। এটি সবজির সাথে কিংবা এমনি খাওয়ার অভ্যাস করুন। এতে করে হজমের নানা সমস্যা থেকে দূরে থাকবেন।এবং কোস্টকাঠিন্যের সমস্যা সমাধান হবে।

জমে যাওয়া কফ থেকে মুক্তি

রসুন কফের জন্য অনেক উপকারি ঔধষ। খুব সামান্য তেলে ১/২ কোয়া রসুন ভেজে তা ১ টেবিল চামচ মধুর সাথে রাতে ঘুমোতে যাওয়ার আগে খাইলে। এটা যদি নিয়মিত খান তাহলে বুকে জমে যাওয়া কফ থেকে রেহাই পাওয়া যাবে।

যৌনতা বৃদ্ধিতে রসুনের ভূমিকা

প্রতিদিন নিয়ম করে কয়েককোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘ স্থায়ি হয় । যারা পড়ন্ত যৌবনে চলেগিয়েছেন, তারা প্রতিদিন দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি-এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিৎ। এতে ভাল ফল পাওয়া যাবে।

যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রসদুই বা এক চামচ নিয়ে তার সাথে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতেস্ত্রী-পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ি হয়।

হৃদপিন্ডের সুস্থতায়

হৃদপিন্ডের সুস্থতায় রসুন অনেক উপকার করে থাকে। রসুন কোলেস্টরল কমাতে খুবই সহায়ক।এই কারনে হার্ট অ্যাটাকের ঝুকি কম থাকে।সুতরাং হার্ট এর জন্য রসুন অনেক উপকারি। যে প্রতিদিন রসুনের কয়েকটি কোয়া কাঁচা বা আধা সিদ্ধ করে সেবনে কেলেস্টেরলের মাত্রা কম থাকে। আর রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা ঠিক রাখতেও রসুন কাজ করে। রসুনের মধ্যে থাকা সালফার-ভিত্তিক যৌগ অ্যালিসিন মূলত স্বাস্থ্যে এই ইতিবাচক প্রভাব ফেলে। এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, রসুন কাঁচা সেবন সবচেয়ে ভালো। সিদ্ধ করা হলে অ্যালিসিনের ভাবে খেতে হবে ঔষধি গুণ কমতে থাকে।

প্লাক জমাতে বাধা প্রদান করে

রসুন শিরা-উপশিরায় প্লাক জমাতে বাধা প্রদান করে। তাছাড়া রসুন শিরা-উপশিরার মারাত্নক রোগ অথেরোস্ক্লেরোসিসের হাত থেকে রক্ষা করে। শিরা-উপশিরায় রক্ত জমাট বাধাতেও সাহায্য করে।

গিট বাতের সমাধানে

রসুন গিট বাতের রোগে অনেক উপকার করে থাকে। নিয়মিত ২ কোয়া করে খেলে গিটের বাত সেরে যেতে পারে।

শরীরের ফুড়া সারাতে

রসুনের রস শরীরের যে কোন পুজ ও ব্যথাযুক্ত ফোড়া সারাতে সাহায্য করে থাকে। যেখানে এই পুজ বা ফোড়া হবে, সেখানে রসুনের রস লাগিয়ে ১৫মিনিট পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেললে অতিতাড়াতাড়ি সেইটার নিরাময় হয়।দাদ,খোস পাচড়া ধরনের চর্মরোগ থেকে রসুন উপকার দেই।চামড়ায় ফোসকা পড়ার যন্তনা থেকে মুক্তি দেয় এই রসুন।

ক্যান্সের প্রতিরোধে রসুন

কোলন ক্যান্সার প্রতিরোধ করে থাকে এই রসুন।গলব্লাডার ক্যান্সার হওয়া থেকেও মুক্ত রাখে। মেয়েদের স্তন ক্যান্সারের ঝুকি কমায়। এমনকি রেক্টাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। রসুন প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে অনেক বড় ভূমিকা পালন করে। এই রসুন ইস্ট ইনফেকশন দূর করতে সাহায্য করে। এ ছাড়া নিয়মিত রসুন সেবনে শরীরে সব ধরনের ক্যানসার প্রতিরোধক্ষমতা তৈরি হয়।

ব্রনের সমস্যা দূর করতে

রসুনের মধ্যে অনেক গুন আছে।এটি ব্রনের সমস্যায় অনেক সহায়ক হিসেবে কাজ করে। অনেক সময় শরীরে আঁচিল হয়ে থাকে, এই রসুনের রস আচিলের ক্ষেত্রে উপকার করে।

পেটের কৃমি নিরাময়ে

রসুন পেটের কৃমি নিরাময়ে অনেক উপকার করে থাকে। সুতরাং রসুন দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমিধ্বংসকরে।

রক্ত পরিষ্কার রাখে

রক্ত পরিষ্কারে প্রতিদিন সকালে রসুনের দুটি কোয়া ও এক গ্লাস পরিমাণ গরম পানি সেবন করতে হবে। আর দিনে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। এতে রক্ত পরিষ্কার হবে এবং ত্বক ভালো থাকবে। আর ওজন কিছুটা কমাতে চাইলে সকালে রসুনের সাথে পান করা গরম পানিতে কিছুটা লেবুর রস দিতে হবে।

ঠান্ডা ও জ্বরে

প্রায়ই ঠান্ডা ও জ্বরে পড়েন এমন ব্যক্তিদের জন্য রসুন হতে পারে এক মহৌষধ। শরীর থেকে জ্বর আর ঠান্ডা দূর করতে প্রতিদিন দু-তিন কোয়া রসুন কাঁচা খেতে হবে। এ ছাড়া রান্না করা বা চায়ের সাথেও রসুন খেতে পারেন। আর রসুনের গন্ধ খারাপ লাগলে এর সাথে আদা ও মধু মিশিয়ে নেওয়া জেতে পারে। এভাবে নিয়মিত সেবনে ঠান্ডা ও জ্বর শুধু সাময়িক দূর হবে না বরং শরীরে এগুলোর প্রতিরোধক্ষমতাও বাড়বে।

ব্যাকটেরিয়া ও জীবাণুঘটিত রোগ প্রতিরোধে

ব্যাকটেরিয়া ও জীবাণুঘটিত রোগ প্রতিরোধে হাজার বছর ধরেই রসুন ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, শিশুদের কৃমি দূর করতে রসুনের নির্যাস ভালো কাজ করে। রসুনের নির্যাস থেকে ‘মাউথ ওয়াশ’ (মুখের ভেতর পরিষ্কারের তরল) তৈরি করা যায়। এটি নিয়মিত ব্যবহারে মাড়িতে ব্যাকটেরিয়ার বিস্তার বন্ধ হয়ে যায়।

কাটা সারিয়ে তুলতে

রসুনের অনেক ব্যবহার বিস্তার হয়ে গেছে, যার একটি হলো কাটা সারিয়ে তোলা। কাঠ বা বাঁশে ছোট টুকরো শরীরে কোথাও ঢুকে গেলে তা বের করে সেখানে রসুনের কোয়া কেটে লাগিয়ে দিতে হবে। একই সাথে শরীরের ওই অংশে ব্যান্ডেজ করে দিতে হবে। কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে ওই কাটা স্থান।

চোখের যত্নে রসুন

রসুন চোখের ছানি পড়ার হাত থেকে রক্ষা করে।আবার দাঁতের ব্যথা সারাতে রসুন সহায়তা করে থাকে।

ত্বকের যত্নে রসুনের গুন

রসুনের ওষধি গুণাবলী সম্পর্কে কম বেশি সবারই আমাদের জানা। হার্ট সুস্থ রাখা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত রসুনের ভূমিকা রয়েছে। আপনি কি জানেন ত্বকের যত্নেও রসুনের জুড়ি নেই। ত্বকের যত্নে রসুন! অবাক হচ্ছেন নিশ্চয়? কিন্তু ব্রণ এবং ব্রণের দাগ নিমিষে দূর করে দিতে পারে এই রসুন। এক কথায় ত্বকের যত্নে রসুনের ব্যবহার অপরিসীম।

অনেক আগ থেকেই দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই রসুনের ব্যবহার হয়ে আসছে। এ ছাড়া অলিম্পিক গেমের ক্রিয়াবিদরা প্রতিযোগিতায় ভালো করার জন্য রসুন খেয়ে থাকেন। প্রাচীন চিন ও জাপানে রসুনকে উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ভারতে হৃদরোগ ও গাটে ব্যথা প্রতিরোধে দীর্ঘকাল ধরেই রসুন ব্যবহার হয়ে আসছে।

আবার বিভিন্ন দেশে রোগ নিরামকারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। ২০ শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সাথে তুলনা করা হয়। মধুকে সংক্রমণ প্রতিরোধী উপাদান হিসেবে ধরা হয়। এই দুটো চমৎকার জিনিস যখন একসাথে হয় তখন এর গুণ বেড়ে যায় আরো বেশি।রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ, ঠান্ডা, জ্বর, কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেবল সাতদিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়।

মধু ও রসুনের এই মিশ্রণটি তৈরির প্রণালি চলুন জেনে নেই-

যে উপাদান লাগবে

একটি মাঝারি আকৃতির বয়াম।
মধু।
তিন থেকে চারটি রসুন। (খোসা ছাড়ানো)
যেভাবে প্রণালি তৈরি করতে হবে

প্রথমে বয়ামের মধ্যে রসুনের কোয়াগুলো থেতলে নিতে হবে। এরপর এর মধ্যে মধু ঢালতে হবে। এবার বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে।
প্রতিদিন খালিপেটে মিশ্রণটি আধা চা চামচ করে খেতে থাকুন। ঠাণ্ডাজনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয়বার আধা চা চামচ করে এটি খেতে পারেন। এটি সংক্রমণ দূর করতে সাহায্য করবে।
কিছু টনিক

১) কাঁচা রসুন ও মধু: রসুনের ২-৩টি কোয়া কুচিয়ে নিতে হবে। তার সাথে এক টেবিলচামচ মধু মিক্স করতে হবে। প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট ও এনার্জিতে কোন কমতি থাকবে না।

২) রসুনের ফ্লু টনিক: অতিরিক্ত সংবেদনশীল ত্বক হলে এই টনিক বানানোর সময় হাতে দস্তানা পরে নিবেন এবং চোখে হাতের ছোঁয়া এড়িয়ে চলতে হবে। জোগাড় করে ফেলুন অর্ধেক পেঁয়াজ কুচি, ৫ কোয়া রসুন কুচি, ২টি শুকনো লঙ্কা কুচি, ১ টেবিলচামচ আদা কুচি, একটি গোটা পাতিলেবুর রস এবং অ্যাপল সাইডার ভিনিগার।

এই টনিক তৈরি করতে প্রথমে একটি পাত্রে পেঁয়াজ-রসুন-আদা-শুকনো লঙ্কা কুচি মেশাতে হবে। আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি রাখতে হবে। এবার কুচোনো উপকরণে লেবুর রস মিক্স করতে হবে। সব শেষে ভিনিগার ঢেলে সব এক সাথে মিশিয়ে অন্তত ১ সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখতে হবে। সর্দি-কাশি, গলা ব্যথা ও ফ্লু সারাতে নিয়মিত ব্যবহার করতে হবে।
রসুনের পুষ্টিগুন
রসুন, কাচা অবস্থায় প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স) এর পুষ্টিগত মান
শক্তি ৬২৩ কিজু (১৪৯ kcal)
শর্করা 33.06 g
চিনি 1 g
খাদ্যে ফাইবা 2.1 g
স্নেহ পদার্থ 0.5 g
প্রোটিন 6.36 g
ভিটামিনসমূহঃ
থায়ামিন (বি১) (17%)0.2 mg
রিবোফ্লাভিন (বি২) (9%)0.11 mg
ন্যায়েসেন (বি৪) (5%)0.7 mg
প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) (12%)0.596 mg
ভিটামিন বি৬ (95%)1.235 mg
ফোলেট (বি৯) (1%)3 μg
ভিটামিন সি (38%)31.2 mg
অন্যান্য ধাতুসমুহঃ
ক্যালসিয়াম (18%)181 mg
লোহা (13%)1.7 mg
ম্যাগনেসিয়াম (7%)25 mg
ম্যাঙ্গানিজ (80%)1.672 mg
ফসফরাস (22%)153 mg
পটাশিয়াম (9%)401 mg
সোডিয়াম (1%)17 mg
দস্তা (12%)1.16 mg
Selenium 14.2 μg
সতর্কবার্তা:
যাদের রসুন খাওয়ার ফলে এলার্জি হবার আশঙ্কা থাকে বা হয় তাদেরকে অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোন সমস্যা দেখা দেয় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভাল। আবার অতিরিক্ত খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতেও পারে তাই বেশি রসুন খাওয়া ঠিক নয়।

অনেকের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদ জনক। কারণ, রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে। ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখতে হবে। শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভাল। কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুরপাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে।অনেকের রসুনের গন্ধ সহ্য হয় না। এখন রসুনকে ঔষধের বড়ি হিসেবে তৈরি করার জন্য তাদের সুপারিশ করা হয়েছে। রসুন নরম হয়ে গেলে বা সবুজ রঙ দেখা দিলে সেই রসুন কিনবেন না। কারণ এসব রসুনের কার্যগুন নষ্ট হয়ে যায়। কেনার সময় মাঝারি আকারের রসুন কিনতে হবে।রসুন বন্ধ পাত্রে না রেখে খোলা পাত্রে রাখা ভাল। ভুলেও রেফ্রিজারেটরে রসুন রাখবেন না। এতে করে রসুন নরম হয়ে যাবে।নরম রসুন স্বাস্থ্যকর নয়। ভাজার জন্য বা কারি পেস্টের জন্য রসুন ব্যবহার করা হয়ে থাকে।
©unani ayurvedic

Can't wait for this moment 🙏🏻By (Aljon Bryan Sabater)
18/04/2020

Can't wait for this moment 🙏🏻

By (Aljon Bryan Sabater)

"ত্রিফলা চুর্ণ"১০০ গ্রাম ৭০ টাকা....
30/03/2020

"ত্রিফলা চুর্ণ"

১০০ গ্রাম ৭০ টাকা....

Ready for delivery 😊Methi 100 gm 50 tk...😍Methi churna 100 gm 60 tk....😍
15/03/2020

Ready for delivery 😊
Methi 100 gm 50 tk...😍
Methi churna 100 gm 60 tk....😍

Address

Dhaka

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00

Telephone

+8801303042283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayurvedic beauty & natural skin care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share