07/05/2026
🔵 ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি (Diabetic Peripheral Neuropathy) 🔵
ডায়াবেটিসের একটি খুবই সাধারণ কিন্তু অবহেলিত জটিলতা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি—যা মূলত স্নায়ুর ক্ষতির কারণে হয়।
📌 কেন হয়?
দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তে শর্করা (blood sugar) স্নায়ু এবং রক্তনালীর ক্ষতি করে, ফলে পায়ের স্নায়ু সবচেয়ে বেশি আক্রান্ত হয়।
⚠️ লক্ষণগুলো কী কী?
• পায়ে ঝিনঝিন বা জ্বালাপোড়া অনুভূতি
• অবশ ভাব (numbness)
• সূঁচ ফোটার মতো ব্যথা
• রাতে ব্যথা বেশি হওয়া
• হাঁটতে অস্বস্তি বা ভারসাম্য হারানো
🚨 কেন এটা গুরুত্বপূর্ণ?
অনেক সময় রোগী ব্যথা বা আঘাত বুঝতে পারেন না, ফলে পায়ের ক্ষত (diabetic foot ulcer) হয়ে গুরুতর সংক্রমণ পর্যন্ত হতে পারে।
✅ কীভাবে প্রতিরোধ করবেন?
• রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন
• প্রতিদিন পা পরীক্ষা করুন
• আরামদায়ক জুতা ব্যবহার করুন
• পা পরিষ্কার ও শুকনো রাখুন
• নিয়মিত ডাক্তারের ফলোআপ করুন
💊 চিকিৎসা কী?
• Blood sugar ভালোভাবে নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ
• প্রয়োজন অনুযায়ী ওষুধ( ডাক্তার এর পরামর্শে)
• ভিটামিন সাপোর্ট (কিছু ক্ষেত্রে )
🚨 Complications (যদি অবহেলা করা হয়):
• Painless foot ulcer
• Infection → গ্যাংরিন।
•Amputation পর্যন্ত লাগতে পারে
🟢 Key Message:
ডায়াবেটিক নিউরোপ্যাথি একবার হলে পুরোপুরি সারানো কঠিন, কিন্তু early detection + ভালো সুগার নিয়ন্ত্রণ দিয়ে এর progression থামানো সম্ভব।
📣 সচেতন থাকুন, নিজের পায়ের যত্ন নিন।