Innovation with kaniz

Innovation with kaniz INNOVATTION WITH KANIZ

♦️♦️ **লন্ডন পুড়ছে, ইউরোপ হাঁসফাঁস করছে, বাংলাদেশও কি নিরাপদ?**এটি শুধু গরম নয়। এটি পৃথিবীর একটি সতর্কবার্তা।**এক সময়...
31/05/2026

♦️♦️ **লন্ডন পুড়ছে, ইউরোপ হাঁসফাঁস করছে, বাংলাদেশও কি নিরাপদ?

**এটি শুধু গরম নয়। এটি পৃথিবীর একটি সতর্কবার্তা।**

এক সময় লন্ডন, কানাডা, নরওয়ে, সুইডেন কিংবা ফিনল্যান্ডের নাম শুনলেই মনে হতো ঠান্ডা আবহাওয়া, কুয়াশা আর শীতের দেশ। অথচ আজ সেই দেশগুলোর মানুষও অসহনীয় গরমে কষ্ট পাচ্ছে।

যেসব দেশে অনেক বাড়িতে আগে এয়ার কন্ডিশনারের প্রয়োজনই হতো না, আজ সেখানে তাপপ্রবাহে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, বয়স্ক ও শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়।

এটি **জলবায়ু পরিবর্তন (Climate Change)** এবং **Global Warming**-এর বাস্তব চিত্র।

🌍 **পৃথিবী উষ্ণ হচ্ছে, আর তার মূল্য দিচ্ছে মানুষ।**

📊 **কিছু ভয়ংকর বাস্তবতা:**

🔺 ২০১৫-২০২৫ ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণ দশক।

🔺 পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১.৪°C বেড়ে গেছে।

🔺 গত এক বছরে প্রায় ৪০০ কোটিরও বেশি মানুষ অন্তত ৩০ দিন চরম তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে।

🔺 WHO-এর মতে, ২০৩০-২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর অতিরিক্ত প্রায় ২.৫ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।

🔺 ইউরোপে তাপপ্রবাহের কারণে কয়েক দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আর বিজ্ঞানীরা বলছেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

🇧🇩 **বাংলাদেশ কি নিরাপদ?**

দুঃখজনক হলেও উত্তর হলো—**না।**

বরং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

আমরা ইতোমধ্যেই দেখছি—

🌊 উপকূলে লবণাক্ততা বৃদ্ধি
🌊 নদীভাঙন বৃদ্ধি
🌊 অস্বাভাবিক বন্যা
🌊 ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি
🌊 দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ
🌊 কৃষি উৎপাদনে ক্ষতি
🌊 নিরাপদ পানির সংকট

বাংলাদেশে গত কয়েক বছরে গরমের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুল বন্ধ রাখতে হয়েছে, শ্রমজীবী মানুষ কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

⚠️ **অতিরিক্ত গরম শুধু অস্বস্তি নয়, এটি একটি স্বাস্থ্যঝুঁকি।**

🩺 প্রচণ্ড গরমে যা হতে পারে—

❌ Heat Stroke
❌ পানিশূন্যতা (Dehydration)
❌ মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়া
❌ হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি
❌ উচ্চ রক্তচাপের জটিলতা
❌ শ্বাসকষ্ট ও হাঁপানি বৃদ্ধি
❌ কিডনির সমস্যা
❌ শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য মারাত্মক ঝুঁকি

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে তাপমাত্রা আরও বাড়লে এই স্বাস্থ্যঝুঁকিগুলোও বাড়বে।

☀️ **প্রচণ্ড গরমে আমাদের করণীয় কী?**

✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ ওআরএস বা ইলেকট্রোলাইট গ্রহণ করুন
✅ দুপুর ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাইরে যাওয়া কমান
✅ হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পরুন
✅ শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন
✅ গাছ লাগান এবং আশেপাশে সবুজ পরিবেশ গড়ে তুলুন
✅ অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানির অপচয় কমান

🌱 **সবচেয়ে বড় প্রশ্ন—আমরা কি যথেষ্ট চিন্তিত?**

আমরা নতুন ফোন কিনি, নতুন বাড়ির পরিকল্পনা করি, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবি।

কিন্তু সেই সন্তানদের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি?

যে পৃথিবীতে গরমে মানুষ মারা যায়, বন্যায় ঘর হারায়, খরায় ফসল নষ্ট হয়, বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম করতে হয়—সেই পৃথিবী কি আমরা চাই?

আজ ইউরোপের মানুষ কষ্ট পাচ্ছে।
আজ লন্ডন অস্বাভাবিক গরমে হাঁসফাঁস করছে।
আজ বাংলাদেশের মানুষ তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়ছে।

কিন্তু এটি কারও একার সমস্যা নয়।

এটি আমাদের সবার সমস্যা।

🌍 **পৃথিবী আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সম্পদ নয়; এটি আমাদের সন্তানদের কাছ থেকে ধার নেওয়া একটি আমানত।**

যদি এখনই সচেতন না হই, তাহলে আগামী প্রজন্ম আমাদের ভুলের মূল্য দেবে।

তাই আসুন—
শুধু পোস্ট শেয়ার নয়,
শুধু উদ্বেগ প্রকাশ নয়,

✅✅নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, এবং পরিবেশ রক্ষায় ছোট ছোট পদক্ষেপ আজ থেকেই শুরু করি।

কারণ...
**পৃথিবীর জ্বর বাড়ছে। আর সেই জ্বরের তাপ একদিন আমাদের সবার ঘরেই পৌঁছাবে।**

ডা:শেখ কানিজ সৈয়দা
এসেসটেন্ট প্রফেসর,
ফ্রন্টেয়ার ইউনিভার্সিটি।

আলহামদুলিল্লাহ
03/05/2026

আলহামদুলিল্লাহ

🌟আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর।একটা সময় ছিল,আমি নিজেই একজন student ছিলাম। Masters thesis-এর জন্য একজন supervisor এ...
06/04/2026

🌟আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর।একটা সময় ছিল,আমি নিজেই একজন student ছিলাম। Masters thesis-এর জন্য একজন supervisor এর guidance পাওয়ার জন্য কতটা অপেক্ষা করেছি—সেই দিনগুলো আজও খুব মনে পড়ে…

আজ আল্লাহর অশেষ রহমতে, সেই আমিই এখন Masters students-দের thesis supervise করার দায়িত্বে আছি। সত্যিই, এটা শুধু একটি দায়িত্ব না,এটা আমার কাছে অনেক বড় সম্মানের।

এই যাত্রায় আমার supervise করা শিক্ষার্থীদের মধ্যে একজন তার Dissertation এ A+ (CGPA: 4.00/4.00) অর্জন করেছে। আরও আনন্দের বিষয় হল,সে এখন PhD-তে admission পেয়ে একজন PhD fellow হিসেবে নতুন পথচলা শুরু করেছে। Alhamdulillah, এটা আমার জন্য ভীষণ আনন্দের এবং সম্মানের। 🌼

জীবন সত্যিই সুন্দরভাবে ঘুরে দাঁড়ায়…
যে জায়গায় একসময় আমি দাঁড়িয়ে ছিলাম, আজ সেখানে দাঁড়িয়ে অন্য কাউকে পথ দেখাতে সাহায্য করছি,এটাই সবচেয়ে বড় পাওয়া।

সবাই দোয়া করবেন,যেন আমি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি এবং আমার শিক্ষার্থীদের জন্য একজন ভালো গাইড হতে পারি 💕💕

💗"স্বপ্ন শুধু নিজের জন্য নয়—কখনো কখনো আল্লাহ এমন পথ খুলে দেন, যেখানে নিজের দেশেই বসে পৃথিবীর অন্য প্রান্তের মানুষকে আলো...
17/03/2026

💗"স্বপ্ন শুধু নিজের জন্য নয়—
কখনো কখনো আল্লাহ এমন পথ খুলে দেন, যেখানে নিজের দেশেই বসে পৃথিবীর অন্য প্রান্তের মানুষকে আলো দেখানো যায়।”

⭐আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি East Africa এর Frontier University -তে Assistant Professor হিসেবে কর্মরত করছি। গত দুই বছর ধরে Medicine & Health Science বিভাগের একটি Adult Learning Program -এর সাথে যুক্ত আছি।

🔷আমার শিক্ষার্থীদের অনেকেই ইতোমধ্যে **Ministry of Health, Healthcare Complex, Dental College কিংবা Hospital এ কাজ করছেন। তাই ক্লাসগুলো শুধু পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তাদের বাস্তব অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শেখার সুযোগ পাই।

🌷যেহেতু এটি একটি Distance Learning Program , তাই অনলাইনে quiz, assignment, presentation, midterm ও final exam নেওয়ার মাধ্যমে নিয়মিত ক্লাস পরিচালনা করতে হয়। দূরে থেকেও জ্ঞানের এই সংযোগ সত্যিই অনেক আনন্দের।

🖊এর আগে আমি Daffodil International University -এর Public Health Department -এ Assistant Professor হিসেবে কর্মরত ছিলাম। Healthcare System Management পড়াতাম।সে অভিজ্ঞতা আমার বর্তমান কর্মক্ষেত্রে কাজে লাগছে।

🧩আলহামদুলিল্লাহ, Frontier University-তে আমার ২ বছর পূর্ণ হলো।

🎉সবকিছুই আল্লাহর অশেষ রহমত ও দয়ার ফল। তাঁর কাছেই শুকরিয়া, এমন একটি সম্মানজনক কাজের সুযোগ দেওয়ার জন্য।

🇧🇩“আমরা কোথায় আছি সেটা বড় কথা নয়—
আমাদের জ্ঞান কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে, সেটাই আসল।”

সবাই আমার জন্য দোয়া করবেন।

💗💗অনেক ছোট বাচ্চা যখন প্রথম হাঁটা শেখে, তখন পড়ে যাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। এই সময় বাবা–মায়ের জন্য আনন্দের সাথে একটু...
08/03/2026

💗💗অনেক ছোট বাচ্চা যখন প্রথম হাঁটা শেখে, তখন পড়ে যাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। এই সময় বাবা–মায়ের জন্য আনন্দের সাথে একটু দুশ্চিন্তাও থাকে। কারণ অনেক সময় পড়ে গিয়ে বাচ্চাদের দাঁতে আঘাত লাগতে পারে।

🧩🧩গবেষণা অনুযায়ী প্রায় **৩০–৪০% শিশু** শৈশবে অন্তত একবার দাঁতে আঘাত পায়। সবচেয়ে বেশি দেখা যায় **১–৩ বছর বয়সে**, যখন তারা হাঁটা ও দৌড়ানো শেখে। সাধারণত **উপরের সামনের দাঁত** সবচেয়ে বেশি আঘাত পায়।

🔺🔺বাচ্চা পড়ে গিয়ে দাঁতে আঘাত পেলে কী করবেন (Emergency করণীয়):

• প্রথমে বাচ্চাকে শান্ত করুন এবং ভয় না পেতে সাহায্য করুন
• মুখের ভিতর দেখে নিন দাঁত ভেঙেছে বা নড়েছে কি না
• রক্তপাত হলে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ৫–১০ মিনিট হালকা চাপ দিন
• মুখ বা ঠোঁট ফুলে গেলে ঠান্ডা কাপড় বা আইস প্যাক লাগাতে পারেন
• কয়েকদিন নরম খাবার দিন (ভাত, খিচুড়ি, দই ইত্যাদি)
• শক্ত বা কামড় দিতে হয় এমন খাবার সাময়িকভাবে এড়িয়ে চলুন

🔺⭐কখন অবশ্যই ডেন্টিস্ট দেখাবেন:🔺⭐

• দাঁত নড়ে গেছে
• দাঁত ভেঙে গেছে
• দাঁত মাড়ির ভিতরে ঢুকে গেছে
• দাঁত পুরো পড়ে গেছে
• দাঁতের রঙ ধূসর বা কালো হয়ে যাচ্ছে
• ২৪ ঘণ্টা পরও ব্যথা কমছে না
• মাড়ি ফুলে যাচ্ছে বা পুঁজ দেখা যাচ্ছে

➡️➡️ ➡️ ভবিষ্যতে ঝুঁকি কমাতে যা করবেন:

• বাসার মেঝে পিচ্ছিল না রাখা
• ধারালো ফার্নিচারের কোণে প্রটেক্টর লাগানো
• সিঁড়িতে সেফটি গেট ব্যবহার করা
• খেলাধুলার সময় বাচ্চার দিকে নজর রাখা

শিশুরা পড়ে যাবে — এটা তাদের বড় হওয়ারই একটি অংশ। কিন্তু আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে অনেক বড় সমস্যা সহজেই এড়ানো যায়।

শিশুর হাসি সুন্দর রাখতে দাঁতের যত্নও খুবই গুরুত্বপূর্ণ।

ডা:শেখ কানিজ সৈয়দা
এসেসটেন্ট প্রফেসর।
ফ্রন্টিয়ার ইউনিভার্সিটি।

✨ রমজানে সঠিক খাদ্যাভ্যাস: শক্তি, সুস্থতা ও ইবাদতের জন্য ভারসাম্য ✨🌙রমজান আমাদের শেখায় সংযম আর ভারসাম্য। সেহরি ও ইফতারে ...
26/02/2026

✨ রমজানে সঠিক খাদ্যাভ্যাস: শক্তি, সুস্থতা ও ইবাদতের জন্য ভারসাম্য ✨🌙

রমজান আমাদের শেখায় সংযম আর ভারসাম্য। সেহরি ও ইফতারে সঠিক খাবার রাখলে সারাদিন শক্তি থাকবে, মন থাকবে প্রশান্ত, আর ইবাদত হবে সহজ।

🍚 কার্বোহাইড্রেট – শরীরের প্রধান জ্বালানি।
👉 দৈনিক প্রয়োজন: মোট শক্তির 45–65% কার্বোহাইড্রেট থেকে আসা উচিত।
👉 সেহরিতে রাখুন ওটস, ব্রাউন রাইস, রুটি বা ডাল।
👉 ইফতারে রাখুন খেজুর, ফল, শাকসবজি।

🍗 প্রোটিন – টিস্যু তৈরি ও মেরামত করে।
👉 দৈনিক প্রয়োজন: প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় 0.8–1.0 গ্রাম প্রতি কেজি শরীরের ওজন অনুযায়ী।
👉 সেহরিতে ডিম, মাছ বা মাংস রাখুন।
👉 ইফতারে ডাল, মুরগি বা মাছ রাখলে শরীর পুনরুজ্জীবিত হবে।

🥑 ফ্যাট – দ্বিগুণ শক্তি দেয়, হরমোন ও কোষের ভারসাম্য বজায় রাখে।
👉 দৈনিক প্রয়োজন: মোট শক্তির 20–35% ফ্যাট থেকে আসা উচিত।
👉 বাদাম, অলিভ অয়েল, অ্যাভোকাডো রাখুন সেহরি ও ইফতারে।

🍊 ভিটামিন ও মিনারেলস – রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের দৃঢ়তা ও প্রতিটি কোষের প্রাণ।
👉 দৈনিক প্রয়োজন ভিন্ন ভিন্ন, তবে প্রতিদিন ফল ও শাকসবজি খেলে প্রয়োজনীয় ভিটামিন-মিনারেলস পাওয়া যায়।
👉 ইফতারে রাখুন কমলা, আপেল, খেজুর, শাকসবজি।

💧 পানি – জীবনের মূল ভিত্তি।
👉 দৈনিক প্রয়োজন: প্রায় 2–3 লিটার।
👉 সেহরিতে পর্যাপ্ত পানি পান করুন, আর ইফতারে ধীরে ধীরে পানি পান করে শরীরকে সতেজ রাখুন।

💗আজকের প্রতিজ্ঞা:
“রমজানে আমি সেহরি ও ইফতারে ভারসাম্যপূর্ণ খাবার রাখব। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস আর পানি—সব মিলেই আমার শরীর ও আত্মাকে শক্তি দেবে।”

ডা:শেখ কানিজ সৈয়দা।
এসেসটেন্ট প্রফেসর
ফ্রন্টিয়ার ইউনিভার্সিটি।

🌙 **রমজান ও দাঁতের যত্ন** 🦷রমজান মানেই আত্মশুদ্ধির মাস। রোজা আমাদের ধৈর্য শিখায়, নিয়ন্ত্রণ শিখায়, আর নিজের যত্ন নেওয়ার গ...
18/02/2026

🌙 **রমজান ও দাঁতের যত্ন** 🦷

রমজান মানেই আত্মশুদ্ধির মাস। রোজা আমাদের ধৈর্য শিখায়, নিয়ন্ত্রণ শিখায়, আর নিজের যত্ন নেওয়ার গুরুত্বও মনে করিয়ে দেয়। আমরা ইবাদতে সময় দেই, খাবার-ঘুমের রুটিন বদলাই—কিন্তু একটা জিনিস অনেক সময় ভুলে যাই… মুখ ও দাঁতের যত্ন।

রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে মুখ শুকিয়ে যায়। লালা কম তৈরি হয়, ফলে মুখে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে। এর ফল? মুখে দুর্গন্ধ, মাড়ির সমস্যা, দাঁতে ক্ষয়, এমনকি ব্যথাও হতে পারে।

সত্যি কথা বলতে কী—সুস্থ দাঁত না থাকলে সুন্দর হাসি যেমন ম্লান হয়ে যায়, তেমনি ইবাদতেও অস্বস্তি লাগে।

🦷 তাহলে করণীয় কী?

খুব কঠিন কিছু না। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে।

✔ সাহরির পর ভালোভাবে ব্রাশ করুন
✔ ইফতারের পর মিষ্টি বা কোমল পানীয় খেলে অবশ্যই কুলি করুন
✔ দিনে অন্তত দুইবার ২–৩ মিনিট সময় নিয়ে ব্রাশ করুন
✔ জিহ্বা পরিষ্কার করুন
✔ ডেন্টাল ফ্লস ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন
✔ ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন

🌿 একটা গুরুত্বপূর্ণ কথা

অনেকে ভাবেন, দাঁতে ব্যথা না হলে ডেন্টিস্টে যাওয়ার দরকার নেই। কিন্তু বছরে অন্তত দুইবার চেকআপ করলে অনেক বড় সমস্যা আগেই ধরা পড়ে যায়।

মনে রাখবেন, মুখের স্বাস্থ্য মানে পুরো শরীরের স্বাস্থ্য।

⭐এই রমজানে আসুন—
শুধু আত্মাকে নয়, নিজের হাসিকেও সুন্দর রাখি। 😊
পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংশ—আর ওরাল হাইজিন তারই একটি গুরুত্বপূর্ণ দিক।

আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, সুস্থ রাখুন এবং আমাদের হাসিকে আরও উজ্জ্বল করে দিন। 🤲✨

🧩রমজান মোবারক 🌙**
ডা: শেখ কানিজ সৈয়দা।
এসেসটেন্ট প্রফেসর।

🌍 Welcome to Innovation with Kaniz – Global Research Mentorship & Consultancy.👉  I provide professional research mentors...
05/02/2026

🌍 Welcome to Innovation with Kaniz – Global Research Mentorship & Consultancy.

👉 I provide professional research mentorship and academic consultancy for Masters students, PhD aspirants, and healthcare professionals worldwide.

🎓 Research Methodology Training
📊 Data Analysis & SPSS Guidance
📝 Thesis & Dissertation Mentorship
📚 Publication & Journal Submission Support
🌐 International Academic Mentoring

Led by an Assistant Professor with MPH background, research publications, conference presentations, and international academic experience.

✨ Guiding you from research idea to global publication.

📩 Inbox for mentorship, training, and consultancy inquiries.

Dr.Shaikh Kaniz Sayeda.
Assistant Professor.

09/01/2026

Address

Dhaka

Telephone

+8801680064258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Innovation with kaniz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share