Tamanna Pharmacy Zigatola

Tamanna Pharmacy Zigatola Tamanna Pharmacy is a leading Model Pharmacy Brand in Bangladesh who serving the nation since 1980

13/05/2026
13/05/2026

আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত ক্রেতা জনাব আহসান রাকিব স্যার আজ আমাদের জিগাতলা শাখায় এসেছিলেন সস্ত্রীক। সেই খিলগাঁও গ...
25/04/2026

আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত ক্রেতা জনাব আহসান রাকিব স্যার আজ আমাদের জিগাতলা শাখায় এসেছিলেন সস্ত্রীক। সেই খিলগাঁও গোরান থেকে তিনি এসেছিলেন তার মাসিক ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় পন্য ক্রয় করতে। উনি প্রতিমাসে আমাদের শাখা হতে উনার মাসিক ঔষধ হোম ডেলিভারীর মাধ্যমে নিয়ে থাকেন। আজ তাই নিজে স্বশরীরে এসেছিলেন উনার সহধর্মিনী সহ। উনার স্ত্রী মিসেস ফারজানা রিফাত ম্যাডাম খুব সময় নিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখেন এবং সেখান থেকে উনার প্রয়োজনীয় প্রোডাক্টটি সংগ্রহ করেন। আমরা তামান্না ফার্মেসীর জিগাতলা পরিবার সবসময়ই আমাদের কাস্টোমারদের নিত্যনতুন প্রয়োজনকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে তার সেই প্রয়োজন পূরন করার জন্য বদ্ধপরিকর। আহসান রাকিব স্যারকে আমাদের জিগাতলা পরিবার হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সেবার উপর আস্থা রাখার জন্য।

ঈদ মোবারক!!
19/03/2026

ঈদ মোবারক!!

♦️ঘটনা ১) ভাতিজার বিয়েতে দায়িত্ব পড়েছে মুদি সদাই করার। বাবুর্চির লিস্ট অনুযায়ী শুধু টেস্টিং সল্ট ছাড়া বাজার করে আনলাম। স...
04/02/2026

♦️ঘটনা ১) ভাতিজার বিয়েতে দায়িত্ব পড়েছে মুদি সদাই করার। বাবুর্চির লিস্ট অনুযায়ী শুধু টেস্টিং সল্ট ছাড়া বাজার করে আনলাম। সেকি ঝগড়া বাবুর্চির। পরে ভাই আরেকজনকে দিয়ে বাজার থেকে আনিয়ে দিল।
♦️ঘটনা ২) মাওজির কুলখানি।সেখানেও দায়িত্ব পড়লো বাজার সদাই করার।টেস্টিং সল্ট বাদ দিয়ে সব আনলাম। এবার আর বাবুর্চি কিছু বলে না কিন্তু রান্নার সময় টেবিলের উপর দেখি ৪ পেকেট টেস্টিং সল্ট। কে এনে দিছে জানিনা।
♦️ঘটনা ৩)প্রত্যন্ত গ্রাম, শিক্ষার হার নিন্ম, আমাদের চান্দিনার ফার্মের পাশে ছোট্ট মুদি দোকান। ঘুড়ির লেজের মত ঝুলে আছে টেস্টিং সল্টের পেকেট। জিজ্ঞেস করলাম,কারা নেয়? বললো, গ্রামের সব বাড়িতেই তো ব্যবহার করে। কেন? খানা মজা হয় এজন্য।
ফুচকা, চটপটি, হালিমওয়ালা, গাছতলা, ছালাদিয়া, ফুটপাত, ৩ তারা, ৫ তারা, চাইনিজ, বাংলা, থাই, হোটেল, রেস্টুরেন্ট সবাই দেদারসে টেস্টিং সল্ট ব্যবহার করছে।
এ পর্যন্ত এই "স্নায়ুবিষ" এর বিরুদ্ধে কোন আইন নেই দেশে।
✅টেস্টিং সল্ট এর ক্ষতিকর দিকগুলো দেখুন...
"চিকিৎসাবিজ্ঞানীরা টেস্টিং সল্টকে স্নায়ুবিষ বলে আখ্যায়িত করেছেন।বিশেষজ্ঞরা জানান, টেস্টিং সল্ট মস্তিস্ককে উদ্দীপ্ত করে এমন একটি অবস্থার সৃষ্টি করে যাতে মনে হয়, খাবারটি খুবই সুস্বাদু। ওই খাবারের প্রতি আসক্তি বাড়ে। শিশুরা পছন্দ করে। মানবদেহের জন্য ক্ষতিকর টেস্টিং সল্টমিশ্রিত খাবার সরবরাহ নিষিদ্ধ করতে সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক সমকালকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক বছর আগে স্নায়বিক অসুস্থতার লক্ষণযুক্ত নতুন রোগের কথা জানায়, যার নাম দেওয়া হয় 'চায়নিজ রেস্টুরেন্ট সিনড্রোম'। টেস্টিং সল্ট মানবদেহে প্রবেশ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিষিয়ে তোলে। ফলে স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে না। মেজাজ খিটখিটে হয়ে যায়। ঘুম কম হয়। আক্রান্ত ব্যক্তির কাছে স্বাভাবিক খাবার অরুচিকর লাগে। কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা হ্রাস পায়।
অধ্যাপক ফারুক আরও বলেন, টেস্টিং সল্টকে বিজ্ঞানীরা উদ্দীপক বিষ নামে অভিহিত করেছেন। নিয়মিত টেস্টিং সল্ট ব্যবহারকারীদের মধ্যে মাথাব্যথা, খিঁচুনি, হরমোন নিঃসরণে গোলযোগ, মনোবৈকল্য, শিশুদের ক্ষেত্রে লেখাপড়ায় কম মনোযোগ. অতিরিক্ত ছটফটানি ভাব, হাঠৎ ক্ষেপে যাওয়া, মুটিয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। অ্যাজমায় আক্রান্ত ব্যক্তিরা টেস্টিং সল্ট খেলে শ্বাসকষ্ট হতে পারে। এ ছাড়া এটি মস্তিস্কে ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। বিশ্বের কয়েকটি দেশে টেস্টিং সল্ট নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও এটি নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন তিনি।"
তথ্যসূত্রঃ দৈনিক সমকাল

28/11/2025

আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি ঔষধ কোম্পানি থেকে ক্রয় করা ১০০% নির্ভেজাল ও মেয়াদ যুক্ত ঔষধ বিক্রি করে থাকি। সম্মানিত গ্রাহক, কিছু ডিসকাউন্টের আশায় ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিনে প্রতারিত হবেন না।

🔴 যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশঃআমরা প্রায়ই শু...
24/09/2025

🔴 যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশঃ
আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত ফর্মুলাটি নিজে মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন।

©

জেনে নিন কোন ব্যাথায় কোন ধরণের স্যাঁকা দিতে হয়।
22/09/2025

জেনে নিন কোন ব্যাথায় কোন ধরণের স্যাঁকা দিতে হয়।

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে! চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে ...
21/09/2025

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে!

চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে চুইংগাম কিনে দিই, সেগুলো সিনথেটিক। তবে প্রাকৃতিক হোক বা সিনথেটিক— সব ধরণের চুইংগামেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। এক টাকার একটি চুইংগামে প্রায় ১-৩ হাজার প্লাস্টিক কণা থাকতে পারে।

সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি সম্মেলনে বিজ্ঞানীরা এই গবেষণাটি তুলে ধরেন।

তারা জানান, চুইংগামে মূলত পলিইথিলিন ও পলিস্টাইরিনের মতো প্লাস্টিকের কণিকা থাকে। এগুলো কী তা বোঝার সুবিধার্থে বলা যায়— পলিইথিলিন পলিথিন ব্যাগ, পানির বোতল এবং পলিস্টাইরিন ওয়ান-টাইম কাপ, সিডি-ডিভিডি ইত্যাদিতে ব্যবহার করা হয়।

এই প্লাস্টিক কণাগুলো দেহ হজম করতে পারে না, যার ফলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দেহে। সে প্রভাবগুলো সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এ ধরণের পণ্য থেকে দূরে থাকাই উত্তম। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

তথ্যসূত্র: আমেরিকান কেমিক্যাল সোসাইটি

04/09/2025

ফার্মাসি সেলস এ কাজের সুযোগ !!!
পোস্ট: সেলস এক্সিকিউটিভ।
যোগ্যতা: যে কোন মডেল ফার্মেসিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সংস্থা: তামান্না ফার্মেসী।
আপনার জীবনবৃত্তান্তটি এখানে পাঠান: [[email protected]]
অবস্থান: জিগাতলা, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র অভিজ্ঞতাসম্পন্ন, সৎ, পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ প্রার্থীগণ আবেদন করুন।

Address

25, Zigatala Puraton Kacha Bazar, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 08:30 - 00:00
Tuesday 08:30 - 00:00
Wednesday 08:30 - 00:00
Thursday 08:30 - 00:00
Friday 08:30 - 00:00
Saturday 08:30 - 00:00
Sunday 08:30 - 00:00

Telephone

+8801319996000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna Pharmacy Zigatola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamanna Pharmacy Zigatola:

Share