ChiliWillyyy

ChiliWillyyy ঘরোয়া কিচেন থেকে ফ্লেভারের নতুন গল্প
সততা | স্বাদে নতুনত্ব | সন্তুষ্টি
Engineered to Break FLAVOR RULES!

09/09/2026

Having a basic ramen?

Try our Chili-Garlic Oil!
we call it the Flavor Booster!

Just a little drizzle,
a LOT of flavorrrrrrr!
🤤

চিলি-গার্লিক অয়েল বানানোর সময় দফায় দফায় কতগুলো ছবি তুলতে হয়, কন্টেন্ট হিসেবে দেয়ার জন্য!এই নাড়ছি, এই ভিডিও করছি, এই তেল ...
08/09/2026

চিলি-গার্লিক অয়েল বানানোর সময় দফায় দফায় কতগুলো ছবি তুলতে হয়, কন্টেন্ট হিসেবে দেয়ার জন্য!

এই নাড়ছি, এই ভিডিও করছি, এই তেল গরম করছি, এই ছবি তুলছি! এক কথায় একটা যুদ্ধ বটে!

যেদিন চিলি-গার্লিক অয়েল রেডি করি, সেদিনই পুরো বাসা ঘ্রাণে ভরে যায়! 🤤
মনে হয়, শুধু ঘ্রাণেই পেট ভরে গেছে! আমাদের ChiliWillyyy Special Chili-Garlic Oil এখন এভেইলেবল আছে!

নিতে চাইলে আমাদের পেইজে নক করুন। 💌

07/09/2026

ChiliWillyyy Special Chili-Garlic Oil!

নিতে হলে কী করতে হবে?
একদম সহজ!

📩 আমাদের page এ নক করুন
অথবা
💬 WhatsApp এ মেসেজ করুন।
ব্যস, অর্ডার কনফার্ম করার জন্য আমরা আছি!

আপনার পছন্দের খাবারে একটু extra flavour কিংবা spice যোগ করতে আজই অর্ডার করুন!

সেদ্ধ ডিম, পোচ ডিম কিংবা অমলেট,যেকোনোটার সাথেই কিন্তু চিলি-অয়েল বেশ ভালোই জমে! পোচের ক্ষেত্রে, ডিমটা একদম হয়ে আসার আগে শ...
06/09/2026

সেদ্ধ ডিম, পোচ ডিম কিংবা অমলেট,
যেকোনোটার সাথেই কিন্তু চিলি-অয়েল বেশ ভালোই জমে!

পোচের ক্ষেত্রে, ডিমটা একদম হয়ে আসার আগে শেষে একটু চিলি-অয়েল ছড়িয়ে দিলেই দারুণ ফ্লেভার পাওয়া যায়। আর চাইলে ডিম ভাজার শুরুতেই চিলি-অয়েলের তেলটা ব্যবহার করতে পারেন, ফ্লেভারটা তখন আরও সুন্দরভাবে ডিমের সাথে মিশে যায়।

সেদ্ধ ডিমের মাঝখানে একটু কেটে, পুর ভরার মতো করে চিলি-অয়েল দিয়ে খেয়েও দেখতে পারেন। সাধারণ, কিন্তু সারপ্রাইজিংলি খেতে বেশ ভালো!!

এই সুন্দর ছবিটা তুলেছে আমাদের প্রথম কনটেস্টের বিজয়ী আমার এক বান্ধবী। ❤️

05/09/2026

আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই আমরা ভাবি,
“আমার সাথেই কেন এমন হলো?”
“কেন আমার ভাগ্যেই এটা ছিল না?”

কোনো কিছু হারানোর সময়, কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সময় কিংবা নিজের ইচ্ছেমতো কিছু না হলে আমরা হয়তো বুঝতেই পারি না, এর পেছনে আসলে কী কল্যাণ লুকিয়ে আছে।

কিন্তু সময়টা পেরিয়ে যাওয়ার পর, অনেক সময় পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারি,
আমাদের রব আমাদের ভালোর জন্যই আমাদের পরীক্ষা নিয়েছেন।

যেটা আমাদের সাথে ঘটেছিল, সেটা সেভাবেই ঘটেছিল বলেই হয়তো আজ আমরা এই জায়গাটুকুতে এসে দাঁড়াতে পেরেছি, আজ এতটুকু ভালো আছি।

হ্যাঁ, মানুষ হিসেবে আমরা হতাশ হই, কষ্ট পাই। তবুও মনে রাখা উচিত, আল্লাহর পরিকল্পনার চেয়ে উত্তম পরিকল্পনা আর কার হতে পারে?

আমরা শুধু বর্তমানটুকু দেখি,
আর আমাদের রব জানেন পুরো পথটা। 🤍

হয়তো আজ বুঝতে পারছি না, কিন্তু একদিন বুঝব:
আল্লাহ যা করেছেন, সেটাই আমার জন্য উত্তম ছিল। 🌿

আমাদের চিলি-অয়েল নিয়ে অনেকেরই একটা আবদার থাকে, “ঝালটা আরেকটু বেশি হলে ভালো হতো!” সত্যি বলতে, আমরা ইচ্ছা করেই একটা ব্যালে...
04/09/2026

আমাদের চিলি-অয়েল নিয়ে অনেকেরই একটা আবদার থাকে, “ঝালটা আরেকটু বেশি হলে ভালো হতো!”

সত্যি বলতে, আমরা ইচ্ছা করেই একটা ব্যালেন্সড ঝাল রাখার চেষ্টা করি। কারণ ঝালখোরদের যেমন ভালো লাগবে, তেমনি যারা একটু কম ঝাল পছন্দ করেন তারাও যেন উপভোগ করতে পারেন, দুই দিকের একটা ব্যালেন্স রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তবে আপনাদের ফিডব্যাক আমরা সবসময়ই খুব গুরুত্ব দিয়ে দেখি। আপনাদের মতামত অনুযায়ী প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টকে আরও ভালো করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে।

আর আপু, এতো সুন্দর করে ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🥹

আলহামদুলিল্লাহ, ফিডব্যাক আমার বরাবরই খুব ভালো লাগে। ভালো কিছু হলে তো ভালো লাগেই, আর কোনো কিছু ভালো না লাগলে সেটাও আমাদের জন্য শেখার একটা সুযোগ। সেটা নিয়ে টেনশন হয় ঠিকই, কিন্তু খারাপ লাগে না।
আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের রিভিউতে খারাপ কিছু পাইনি। আল্লাহুম্মা বারিক। 🤍

আপুর এত মিষ্টি একটা রিভিউ আমাদেরকে শুধু খুশিই করেনি, বরং আরও ভালো করার পথে আরেকটু এগিয়ে দিয়েছে।
এভাবেই আপনাদের ফিডব্যাক পেতে চাই। সবসময়......

ওয়েস্টার মাশরুমটা সহজলভ্য হওয়ায় মহাশয়কে বলেছিলাম, বাজারে গেলে যেন রামেনের সাথে খাওয়ার জন্য নিয়ে আসে।জনাব এমন পরিমাণে নিয়...
03/09/2026

ওয়েস্টার মাশরুমটা সহজলভ্য হওয়ায় মহাশয়কে বলেছিলাম, বাজারে গেলে যেন রামেনের সাথে খাওয়ার জন্য নিয়ে আসে।

জনাব এমন পরিমাণে নিয়ে আসছে যে, সেগুলো আর খেয়ে শেষ করা যাবে না! 😑
এদিকে আবার চট্টগ্রাম যাবার কথাও আছে। নরমাল ফ্রিজে বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

শেষে আসার আগে ওয়েস্টার মাশরুমগুলো ভালোভাবে পরিষ্কার করে, সামান্য চিলি অয়েল আর অল্প গোলমরিচ দিয়ে সতে করে নিলাম। ঠান্ডা হওয়ার পর সেগুলো ফ্রিজারে রেখে দিতে হলো।

একইসাথে কিছু বক চয়ও ছিল। সেগুলোও সামান্য পানিতে সেদ্ধ করে, ভালোভাবে ঠান্ডা করে সংরক্ষণ করে রাখলাম।

জানি না, এমন ফ্রোজেন অবস্থায় বের করে খেলে স্বাদ কেমন হবে! কিন্তু নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে এ ছাড়া মাথায় আর কোনো বুদ্ধি আসল না। 🥲

02/09/2026

এই লাল টুকটুকে সুন্দর মরিচগুলো দেখতে যতই মিষ্টি হোক না কেন, ঝালে কিন্তু অনন্য! 🌶️
আর এগুলো সংরক্ষণ করাও আবার বেশ ঝামেলার!

আম্মু সাধারণত শুকনো মরিচ কিনে এনে ধুয়ে-মুছে, তারপর কড়া রোদে ভালোভাবে শুকিয়ে, শেষে গুড়ো করে রাখেন। একেবারেই ঘরোয়া উপায়ে। ❤️

কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা বাড়ছে, আর কমছে পরিশ্রম করার সময়, ধৈর্য, সবকিছুই।

গতবার সামান্য দেরি করায় অনেকগুলো শুকনো মরিচ নষ্ট হয়ে গিয়েছিল। তার ওপর শহুরে জীবনে বাসাবাড়িতে কড়া রোদ পাওয়াটাও যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে!

ফলাফল? কেনা মরিচের গুঁড়োতেই চলছে দৈনন্দিন জীবন।

কিন্তু সেই মরিচের গুঁড়োয় আসলে কী আছে, সেটা আমরা কতটুকুই বা জানি? ধুলাবালি, কৃত্রিম রঙ বা অন্যকিছু মেশানো আছে কিনা, সেটাও তো সবসময় জানা সম্ভব নয়।

খাদ্যের নিরাপত্তার মতো একটা বেসিক অধিকারও এদেশে যারপরনাই অবহেলিত।
তাই নিজের ঘরে তৈরি খাবারের ব্যাপারে যতটা সম্ভব সচেতন থাকা, আর খাবারের উৎস সম্পর্কে জানা, এটুকু দায়িত্ব অন্তত নিজেদেরই নিতে হবে।

কারও ভুল ধরিয়ে দেওয়ার একটা Basic, Polite Way হলো, আগে তার কিছু ভালো দিকের প্রশংসা করা।প্রশংসা মানুষকে স্বস্তি দেয়, মনটা ...
01/09/2026

কারও ভুল ধরিয়ে দেওয়ার একটা Basic, Polite Way হলো, আগে তার কিছু ভালো দিকের প্রশংসা করা।

প্রশংসা মানুষকে স্বস্তি দেয়, মনটা একটু খুলে দেয়।
সেই সময়টাতে খুব সুন্দরভাবে, ভদ্রভাবে তার ভুলটা বোঝানো যায়,
কোথায় সে ঠিক করেনি,
কীভাবে আরও ভালো করতে পারত। আর শেষে আবারও তার কোনো ভালো কাজ বা চেষ্টার প্রশংসা করা যায়।

কিন্তু আমরা বাঙালি!
আমরা জানি, “অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন!” 😅

ফলাফল?
একটা ভুলের ব্যাপারে কাউকে শেখাতে গিয়ে আমরা এমনভাবে আরও হাজারটা ভুল করে বসি, এমনভাবে কথাগুলো বলি যে, মানুষটা তার কাজের প্রতি যে ইচ্ছা, আগ্রহ নিয়ে শুরু করেছিল, সেটাই হারিয়ে ফেলে।

কারও ভুল শুধরে দেওয়া আর কারও আত্মবিশ্বাস ভেঙে দেওয়া, দুটো এক জিনিস নয়।

কেউ হয়তো প্রথমবার চেষ্টা করছে।
কেউ হয়তো অনেক সাহস করে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে শুরু করেছে। হয়তো তার কাজটা আমাদের কাছে খুব ছোট মনে হচ্ছে।

কিন্তু কারও স্বপ্ন যত ছোটই হোক, কারও ইচ্ছেটা যত ছোট্টই হোক, সেটাকে ঠুনকো করে দেওয়ার মতো বোকামি আর কিছু নেই।

ভুল ধরিয়ে দিন।
শেখান।
প্রয়োজনে সমালোচনা করুন।
কিন্তু এমনভাবে নয়, যাতে মানুষটা পরেরবার চেষ্টা করতেই ভয় পায়!

“অথেনটিক” আর “ফিউশন”, এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন করতে আমার ভালোই লাগে। কোনো অথেনটিক রেসিপি একেবারে পাই পাই করে, মিলিয়ে...
31/08/2026

“অথেনটিক” আর “ফিউশন”, এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন করতে আমার ভালোই লাগে।

কোনো অথেনটিক রেসিপি একেবারে পাই পাই করে, মিলিয়ে মিলিয়ে বানালে এক ধরনের স্বাদ পাওয়া যায়। আবার সেই রেসিপিতে নিজের মতো করে একটু পরিবর্তন, একটু নতুন “টাচ” দিলে অনেক সময় দারুণ কিছু একটা দাঁড়িয়ে যায়!

দুটোর ক্রিয়েটিভিটিও কিন্তু দুই রকম। ✨

আমার কাছে ফিউশন-বেইজড খাবারদাবার বরাবরই বেশ মজার লাগে। কারণ, সেখানে কোনো কাটখোট্টা রেসিপি মেনে চলার বাধ্যবাধকতা নেই, নিজের মতো করে একটু “টাচ” দেওয়ার সুযোগ থাকে। আর সেখান থেকেই তৈরি হয় খাবারের নতুন নতুন কম্বিনেশন।

ছবিতে একজন ক্লায়েন্ট আপুর মজাদার নুডুলসের সাথে আমাদের ChiliWillyyy Special Chili-Garlic Oil।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ChiliWillyyy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share