Beutifiya

Beutifiya We are glad to have you at Beutifiya, Hope you have a nice journey

আমাদের শুরুটা হয়েছিলো আজ থেকে প্রায় ৩ বছর আগে ২০২১ সালের শুরুর দিকে। করোনার সময়ে। সেই সময়ে বাংলাদেশ কিংবা বিশ্বের সামগ্র...
26/04/2024

আমাদের শুরুটা হয়েছিলো আজ থেকে প্রায় ৩ বছর আগে ২০২১ সালের শুরুর দিকে। করোনার সময়ে। সেই সময়ে বাংলাদেশ কিংবা বিশ্বের সামগ্রিক অবস্থা খুব খারাপ হলেও সারাবিশ্বেই অনলাইন ব্যবসা খুব বেশি প্রসার লাভ করেছিলো, যেই মানুষটা অনলাইন বা ইন্টারনেট সম্পর্কেই জানতো না তিনিও নিত্যদিন অনলাইন থেকে এটা-সেটা কিনতে শুরু করেন! তাই ভালো-মন্দ সব মিলিয়েই সামনে আগাচ্ছিলো বাংলাদেশের ই-কমার্স সেক্টর। আর সেই সময় সবচাইতে ভালো যেই সেক্টর আগাচ্ছিলো তা হচ্ছে "কসমেটিক্স"। তাই আমি এবং আমার ভাই সাগর চিন্তা করি কসমেটিক্স ইমপোর্ট করার। তবে খুব তাড়াতাড়ি আমরা এগোতে পারি নি। টাকা, সুযোগ-সুবিধা সবকিছুরই সংকট ছিলো সেই সময়টাতে। তবুও খুব আস্তে হলেও আমরা ইমপোর্ট করার চেষ্টা করছিলাম।

লাভ দেখি না
প্রথমদিকে খুব একটা লাভের মুখ দেখি নি। জায়গায় জায়গায় হোচট খাচ্ছিলাম। অনেককিছুই ছিলো বোধগম্যতার বাহিরে! উদাহরণস্বরূপ এলসি বা ক্রেডিট লেটার যেটা কি'না খুবই গুরুত্বপূর্ণ ইমপোর্ট এর ক্ষেত্রে সেই বিষয়ে আমরা প্রথম জানতে পারি প্রথমবার ইমপোর্ট অর্ডারের পরে। এভাবেই চীন থেকে ইমপোর্ট শুরু, এরপর পণ্যভেদে আমরা দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড থেকেও অল্প অল্প করে আমদানী করা শুরু করি পণ্য। প্রায় দেড় বছর পর আমরা স্থিরভাবে ব্যবসা পরিচালনা এবং লাভের মুখ দেখি। প্রথমত চকবাজার, পরবর্তীতে ক্রমান্বয়ে আমরা চট্টগ্রাম, সিলেট, রংপুর, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় আমাদের কাস্টমার তৈরীতে সক্ষম হই। তবে হ্যা আমরা কিন্তু কখনো সরাসরি কাস্টমারদের কাছে বিক্রি করি নি। আমরা B2B অর্থাৎ হোলসেল করেছি, অর্থাৎ তাদের কাছে আমরা পণ্য দিতাম যারা সরাসরি কাস্টমারদের কাছে বিক্রি করতো। সেটা বিভিন্ন দোকান, শো-রুম এর কাছে। এভাবেই বর্তমানে আমরা প্রায় বাংলাদেশের ১৭ টি জেলাতে আমাদের পণ্য সাপ্লাই দিচ্ছি

ভবিষ্যতে আমাদের সরাসরি কাস্টমারদের কাছে পণ্য বিক্রির ইচ্ছা রয়েছে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আশা করছি আমাদের সর্বাত্বক প্রচেষ্টা সফল হলে 'বিউটিফিয়াকে' একটি ব্রান্ড হিসেবে সারা বাংলাদেশের কাছে গ্রহনযোগ্য করে তোলা যাবে

আর যেই কথা না বললেই নয় আমি (সিয়াম খাঁন) এর পাশাপাশি যেই দুই ব্যাক্তি সবচাইতে ভালোভাবে এগিয়ে নিয়ে গেছেন এই বিউটিফিয়াকে তারা হলেন এক সাগর সওদাগর (কাস্টমার রিলেশন সহ কাস্টমার সম্পৃক্ত সবকিছু) এবং আরেকজন মোস্তফা সোহেল ভাই যিনি ডেলিভারী বা পণ্য সম্পৃক্ত সকল কিছু দেখ-ভাল করেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার আর মনোযোগ দিয়ে পড়ার জন্য

ত্বক এবং ফিটনেস সরাসরি সম্পর্কযুক্ত। একজন মানুষের সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে তার ফিটনেস এর উপর। আসুন সংক্ষেপেই কিছু ...
26/04/2024

ত্বক এবং ফিটনেস সরাসরি সম্পর্কযুক্ত। একজন মানুষের সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে তার ফিটনেস এর উপর। আসুন সংক্ষেপেই কিছু করণীয় সম্পর্কে জানি ফিটনেস ঠিক রাখার জন্য

• ব্যায়াম করুন নিয়মিত
• সঠিক খাবার খান, বোঝার চেষ্টা করুন বা জানুন কোনটা খাবারকে হ্যা বলবেন আর কোন খাবারকে না
• পর্যাপ্ত পানি পান করুন, পানি ফিটনেস এর মূল কেন্দ্রবিন্দু
• সম্ভব হলেও অবশ্যই সকালে বা রাতে মেডিটেশন করুন
• যদি ফিটনেস নিয়ে জটিল কোনো সমস্যায় থাকেন সেক্ষেত্রে নিয়মিত ডাক্তারের কাছে যান
• বয়স অনুযায়ী শরীরের সঠিক ওজন বজায় রাখুন
• রাতে কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুমান
• টোব্যাকো বা তামাকজাতীয় জিনিস থেকে দূরে থাকুন। এমনকি কেউ যদি সিগারেট খায় সেখান থেকেও দূরে থাকুন
• চেষ্টা করবেন বাহিরের খাবার এড়িয়ে ঘরের রান্না করা খাবার খাওয়ার
• যদি স্ন্যাক্স খান, মাথায় রাখবেন সেটি যেনো স্বাস্থ্যকর হয়
• দাঁতের কথা ভুলবেন না, এটি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ
• মাঝেমধ্যেই বাইরে ঘুরুন এবং এমন মানুষের সাথে মিশুন যারা ফিটনেস এর বিষয়ে সচেতন

আজ-কাল প্রায়ই একটি বিষয় দেখা যাচ্ছে তা হলো ফেসবুকে যারা কেনা কাটা করেন; বিশেষত কসমেটিক্স অর্ডার করার ক্ষেত্রে দু'টি জিনি...
26/04/2024

আজ-কাল প্রায়ই একটি বিষয় দেখা যাচ্ছে তা হলো ফেসবুকে যারা কেনা কাটা করেন; বিশেষত কসমেটিক্স অর্ডার করার ক্ষেত্রে দু'টি জিনিস দেখেই অর্ডার করে ফেলছেন অনেকে

প্রথমত : কমেন্ট রিভিউ
দ্বিতীয়ত : পেজ রিভিউ

দেখুন রিভিউ দেখে যাচাই করে পণ্য কেনা অবশ্যই ভালো বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রেই এই রিভিউগুলো ফেইক বানানো সম্ভব। এমন কিছু পেজের ক্ষেত্রে এটাও দেখা গেছে যে, তাদের ৫০ টা শুধু ফেইক আইডিই আছে যেগুলোর কাজ শুধুমাত্র ভালো রিভিউ দেওয়া যাতে করে কাস্টমার পণ্যটাকে ভালো হিসেবে দেখে। তাই একটু সাবধান থাকার অনুরোধ রইলো। রিভিউ অবশ্যই দেখবেন তবে চেষ্টা করবেন সামগ্রিকভাবে দেখেই অনলাইনে কেনা কাটা করার। ধন্যবাদ

আলহামদুলিল্লাহ! অবশেষে আমাদের মার্চের শিপমেন্ট চলে এসেছে
26/04/2024

আলহামদুলিল্লাহ! অবশেষে আমাদের মার্চের শিপমেন্ট চলে এসেছে

একথা কখনোই অস্বীকার করার উপায় নেই যে একটা মেয়ের জন্য তার সৌন্দর্য অনেক কিছু! বিশেষত বাংলাদেশের মতো জায়গায়। আর এই সৌন্দর্...
26/04/2024

একথা কখনোই অস্বীকার করার উপায় নেই যে একটা মেয়ের জন্য তার সৌন্দর্য অনেক কিছু! বিশেষত বাংলাদেশের মতো জায়গায়। আর এই সৌন্দর্যের প্রশ্নেই সবচাইতে বেশি ভুল পদক্ষেপ নেয় মেয়েরা! উদাহরণস্বরূপ বলা যেতে পারে বা যেই বিষয়টা বাস্তবেও সবচাইতে বেশি দেখা যায় সেটা হচ্ছে যেই মেয়েগুলো একটু শ্যমলা রঙ এর তারা অনেকটা পাগল হয়ে খুঁজে বেড়ান 'ফর্সা হওয়ার ক্রীম' বা ফেসওয়াশ, সোপ ইত্যাদি! আর এখানেই "ঝোপ বুঝে কোপ মারে কিছু মানুষ"। ফেক রিভিউ হোক, লাইভে হোক, ক্যামেরার কারসাজিতে হোক তারা বোঝানোর চেষ্টা করে যে, তাদের কসমেটিক্স মেখে আপনি এক রাতেই ফর্সা হয়ে যেতে পারেন! আর "ফর্সা ত্বকের জন্য অনেকটা পাগল" হওয়ার কারণে অনেকে সেটা বিশ্বাস করেন এবং ব্যবহার শুরু করেন! কিছুটা ফলাফল পেলেও আস্তে আস্তে খুব বাজে লক্ষণ বুঝতে শুরু করেন তিনি, কিন্তু ততোদিনে অনেক দেড়ি হয়ে গেছে! তার ত্বকে যেই ক্ষতি হয়ে গেছে সেটা ঠিক হতে করেক বছর লাগতে পারে এমনকি এটা কখনো আর ঠিক নাও হতে পারে! তাই অনুগ্রহপূর্বক একটু সাবধান হওয়ার অনুরোধ রইলো। অনলাইনে অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা বাস্তব না'ও হতে পারে! তাই সৌন্দর্য বাড়াতে গিয়ে সারাজীবনের মতো সৌন্দর্যহীন হয়ে যাইয়েন না...

26/04/2024
সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে ঠোঁটের উপর। চলুন আজ জেনে আসি ঠোঁটের যত্নে করণীয়। শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক...
26/04/2024

সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে ঠোঁটের উপর। চলুন আজ জেনে আসি ঠোঁটের যত্নে করণীয়। শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক পাতলা হয়। ঠোঁটে সেনসেটিভ মেমব্রেনের একটি পাতলা আবরণ বা লেয়ার থাকে। একাধিক লেয়ার না থাকায় অতিরিক্ত গরম, রুক্ষ বা আর্দ্র আবহাওয়ায় ঠোঁটের যত্ন নেওয়া বেশি জরুরি। আসুন সংক্ষেপে কিছু টিপস নিয়ে আলোচনা করি

• সূর্যের তাপ থেকে ঠোঁট রক্ষায় নিয়মিত ময়েশ্চারাজিং জরুরি

• গ্লিসারিন এর চাইতে কার্যকরী আর কিছুই নেই ঠোঁট এর জন্য। তবে এর পাশাপাশি খানিকটা গোলাপজল ব্যবহার করতে পারেন

• মেকআপ এর পাশাপাশি ঠোঁটে যেগুলো ব্যবহার করেছেন সেগুলোও তুলে ফেলা জরুরী। চেষ্টা করবেন অ্যালোভেরা সমৃদ্ধ ক্লিনসিং লিকুইড ব্যবহার এর জন্য। এতে ত্বক এর কোনো ক্ষতি হয় না। লাগিয়ে রাখতে পারেন গোলাপের পাপড়ির পেস্ট

• লিপস্টিক শেড ও স্কিন টোন : ব্রাউন টোনের লিপিস্টিক কেনার সময় চেষ্টা করবেন সেটা স্কিন টোনের সাথে যাতে ম্যাচ করে। অবশ্যই ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক কিনবেন

• সন্ধ্যায় ঘুরতে বের হলে হালকা গ্লোস লাগান ঠোঁটে

• ঠোঁট মসৃণ না হলে লিপ কালার লাগানোর আগে সামান্য ফাউন্ডেশন লাগান। শুধু ফাউন্ডেশনে আবার ঠোঁট শুষ্ক মনে হতে পারে, তাই ফাউন্ডেশনের ওপর ওপর সামান্য লিপ বাম লাগান

• যে রঙের লিপস্টিক ব্যবহার করছেন সেই রঙের লিপ লাইনার ব্যবহার করুন। ন্যুড শেডের লিপ লাইনারও ব্যবহার করতে পারেন। ঠোঁটের শেপ বড় দেখাতে চাইলে লিপ লাইনার ভালো কাজ করবে। আবার ঠোঁট পাতলা হলে লাইনার দিয়ে ঠোঁটের শেপ ঠিক করতে পারেন। তবে খেয়াল রাখবেন লিপ লাইন যেন খুব আর্টিফিশিয়াল মনে না হয়।

• সরু ও পাতলা ঠোঁটে আউটলাইনের জন্য ঠোঁটের ভিতরের দিকে হালকা টোনের লিপ কালার লাগান। বাইরের অংশ আউটলাইন করতে ডার্ক কালার ব্যবহার করুন। তারপর ভালো করে দুই ধরনের কালার ব্লেন্ড করুন।

• যাদের ঠোঁটের ত্বক বেশি সংবেদনশীল, তাদের সহজে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে, এ ধরনের ঠোঁটে ঘন ঘন জিভ লাগাবেন না। তাহলে এলার্জি থেকে ঠোঁট ফুলে যেতে পারে এবং ঠোঁটের চারপাশে ঘা হতে পারে

• লিপস্টিক ভালো রাখতে গরমের সময়ে লিপস্টিক রেফ্রিজারেটরে রাখতে পারেন। তবে, অবশ্যই প্লাস্টিকের ব্যাগে ভরে তারপর রাখতে হবে। এটা হাস্যকর হলেও অনেক কার্যকর পদ্ধতি

অনিচ্ছাকৃতভাবে হলে অনেকের মুখেই বিভিন্নভাবে কালো দাগ দেখা দেয়। মুখের ত্বকের কালো দাগ দূর করতে কি কি করা যেতে পারে চলুন ত...
26/04/2024

অনিচ্ছাকৃতভাবে হলে অনেকের মুখেই বিভিন্নভাবে কালো দাগ দেখা দেয়। মুখের ত্বকের কালো দাগ দূর করতে কি কি করা যেতে পারে চলুন তা জেনে আসি

• কমলার খোসা বেটে মুখে লাগালে আপনার ব্রণের আরাম হবে, আবার ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে
• ব্রণ ও ব্রণের দাগ কমাতে পানি ও ভিনেগারের মিশ্রণ গরম করে আবার ঠাণ্ডা করুন আর এই মিশ্রণ দিয়ে মুখে ৫ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
• আপনার ত্বক যদি হয় শুষ্ক তবে রাতে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার হিসেবে ২-৩ ফোঁটা যে কোনো বেবি অয়েল লাগান তবে তৈলাক্ত ত্বকে এটি ব্যবহার করবেন না
• যাদের চোখের চারপাশে ডার্ক সার্কেল আছে তার ঘুমানোর আগে শসা বা আলু কুড়িয়ে চোখের চারপাশে কিছুক্ষণ রাখুন। বা আপনি ঠাণ্ডা টি ব্যাগ ১০-১৫ মিনিট চোখের পাতার উপর দিয়ে রাখুন। চোখের চারপাশের কালো দাগ কমে যাবে
• মুখের কালো দাগ, বয়সের ছাপ, বিসন্নতা, এসব দূর করতে চন্দনের প্যাক খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে হলুদ আর দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত। ত্বক উজ্জ্বল আর সতেজ করতে এর জুড়ি নেই
• ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস লাগিয়ে ঘুমান। দেখবেন ত্বক ব্রণ মুক্ত থাকবে
• দিনে কমপক্ষে দুই বার ভাল ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তবে মুখে সাবান ব্যবহার না করলেই ভাল
• যারা প্রতিদিন বাইরে যান তাদের ত্বকে প্রচুর ধুলা লাগে আর ত্বকের ভাজে ভাজে এসব ধুলা জমে ত্বকের রঙ ও ত্বকের গুণগত মান দুটোই নষ্ট করে। ধুলা আপনার লোমকূপের মাধ্যমে টিস্যুতে জমা হয়ে ত্বকে অক্সিজেন প্রবেশে বাধা দেয়। এই সমস্যা দূর করতে অতি সহজ উপায় হল দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান আর শুকিয়ে যাবার পর ধুয়ে ফেলুন। দুধ ত্বক উজ্জ্বল আর দাগহীন করতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে।
• মুখের ত্বকের কালো দাগ দূর করতে গোলাপ জল। অতি সাধারণ আর সাশ্রয়ী রূপচর্চার ঘরোয়া উপাদান হল গোলাপ জল। গোলাপের পাপড়ি গোলাপ জলে ভিজিয়ে রেখে মুখ ধোয়ার সময় এই পানি ব্যবহার করুন। সম্ভব হলে দিনে যতবার মুখ পরিষ্কার করবেন ততবার এই পানি ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল, নরম ও দাগহীন হবে
• আপনি যদি পার্লারে ফেয়ার পলিশ বা ব্লিচ করেন তবে সতর্ক থাকুন যে, ফেয়ার পলিশ অথবা ব্লিচ করানোর পরপরই রোদে যাবেন না। এতে আপনার ত্বক কালচে হয়ে যাবে।
• সারাদিনের কর্ম ব্যস্ত দিনের শেষে নিজের ত্বকের যত্ন নিতে ভুলবেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে দরকার হলে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাবেন। রাতে আপনার ত্বক পরিষ্কার না থাকলে সারারাত জীবাণুরা আপনার ত্বকে ক্ষতি করবে। তাই ত্বক পরিষ্কার রাখাই ত্বককে উজ্জ্বল মনোরম আর দাগহীন রাখার সবচেয়ে ভাল উপায়

দামি কসমেটিক্স আপনার মুখের ত্বকের জন্য যতটুকু জরুরী তার চেয়ে অনেক বেশী জরুরী আপনার নিজের ত্বকের যত্ন নেওয়া ও ত্বক নিয়মিত পরিষ্কার করা, এতেই মুখের ত্বকের কালো দাগ দূর হবে। সবার জন্য উজ্জ্বল ত্বকের শুভকামনা

আজকাল অনেকেই ইনবক্সে বিভিন্ন পণ্যের দাম জিজ্ঞেস করছেন। দুঃখিত। আমাদের বিজনেসটি "হোলসেল" বিসনেস অর্থাৎ আমরা পাইকারীভাবে প...
14/10/2023

আজকাল অনেকেই ইনবক্সে বিভিন্ন পণ্যের দাম জিজ্ঞেস করছেন। দুঃখিত। আমাদের বিজনেসটি "হোলসেল" বিসনেস অর্থাৎ আমরা পাইকারীভাবে পণ্য বিক্রি করি যেটা সর্বনিম্ন ১০০ পিস বা তার উপরে। খুচরা বিক্রি করার পরিকল্পনা থাকলেও আমরা এখনো তা শুরু করি নি। আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমাদের হোলসেল বিজনেস এবং পণ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের অফিশিয়াল ওয়েবসাইট beutifiya.com ভিসিট করতে পারেন। ধন্যবাদ

Address

Madina-Ashik Tower, 21-30, Chawlk Circuler Road, Chawlkbazar
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Beutifiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share