02/04/2026
ওজন কমাতে চাচ্ছেন কিন্তু কোনো ভাবেই সম্ভব হচ্ছে না?
আপনি কি গতানুগতিক খাদ্য তালিকা অনুযায়ী ডায়েট করছেন?
দিনে ৬ বার, কিছু সময় পর পর, অল্প অল্প করে খাবার খাচ্ছেন, তবুও ওজন কমছে না। সত্য কি জানেন, এই সিস্টেমটা অনেকসময় উল্টো কাজ করে।
প্রতিবার খাওয়ার সাথে সাথে আপনার শরীরে insulin ( একটি হরমোন, যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে কাজ করে থাকে) বাড়ে।
আর যখন আপনি বারবার খাচ্ছেন—
আপনার insulin সব সময় বেড়েই থাকে, যার ফলে আপনার শরীরের -
• ফ্যাট বার্ন করতে পারে না
• সব সময় ক্ষুধা লাগে
• ক্রেভিং বাড়ে
• আপনি খাবারের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন
এইভাবে আপনি আটকে যান, এক vicious cycle-এ
Eat → Hunger → Craving → Repeat
আর যখন আপনি এটা মেইনটেইন করতে পারেন না—
দোষ দেওয়া হয় আপনাকে যে - আগ্রহের অভাব আছে বা আপনি সিরিয়াস না ওজন কমানোর বিষয়ে।
কিন্তু আসল সমস্যা আপনার ইচ্ছাশক্তি না,
সমস্যাটা হচ্ছে - সবসময় ইনসুলিনের স্পাইক বা বাড়তি থাকা।
এসময় কি টাইপ ডায়েট ভালো কাজ করে?
Intermittent Fasting, কারণ এখানে আপনি একটা নির্দিষ্ট সময় খাবার গ্রহণ থেকে বিরত থাকছেন, এবং নির্দিষ্ট সময় আপনার শরীর প্রয়োজন অনুযায়ী খাবার গ্রহণ করছে।যার ফলে, শরীর সকল পুষ্টি উপাদান পাচ্ছে, একটু পর পর ইনসুলিন স্পাইক ছাড়া।
অর্থাৎ,
• Insulin কমে যায়
• শরীরের ফ্যাট বার্ন শুরু হয়
• শরীরে এনার্জি আসে নিজের সঞ্জিত চর্বি থেকে
অবশ্যই মাথায় রাখতে হবে যে, সবার জন্য এক পদ্ধতি কাজ করে না। তাই, নিজের lifestyle, health condition অনুযায়ী plan করুন— প্রয়োজনে ক্লিনিক্যাল নিউট্রিশনিষ্ট এর পরামর্শ নিন।
📞 আপনার হেল্থ কন্ডিশন, মেডিকেল হিস্ট্রি ও লাইফস্টাইল অনুযায়ী ক্লিনিক্যাল কনসালটেশন এন্ড ডায়েট কাউন্সেলিং এর জন্য (অনলাইন বা অফলাইন) জন্য পেজে ইনবক্স করুন।।
Md. A H Pranto
Clinical Nutritionist
Functional and Reproductive Nutrition Consultant
KGN Medicare Limited