26/03/2023
প্রথম দফায় ১০০% successful IUI (Alternate away )
রুগী আমার primary infertility তে ভুগছে। সমস্যা তারনয় তার স্বামীর Oligospermia । যেহেতু অনেক ডাক্তার পূর্বের দেখানো হয়েছে তাই আর দেরী নয় সরাসরি IUI প্রক্রিয়ায় গেলাম। তার আগে অবশ্যই HSG করলাম কারন IUI করানোর জন্য Tube patent থাকতে হবে। HSG report normal কিন্তু ঝামেলায় পরলাম IUI করাতে গিয়ে। প্রমাদ গুনলাম কিছুতেই successful হচ্ছেনা, কারন কি ? HSG করানোর সময় কোন সমস্যা হলো না এখন হচ্ছে কেন । যা হোক IUI এর পরবর্তী ধাপ ধরলাম যদি cervix এ প্রবেশ করাতে না পারে তবে Va**na তে semen ফেলে আসবে । অতঃপর আর কি তাই করলাম ইতিমধ্যে রুগীর complain অর্থাৎ যে বাসায় উঠেছে সেই বাসার খালার উক্তি ‘ যাও কোথায় ? টাকা পয়সা ঢালছো, ফল না পেলে সেই ডাক্তার কে ধরবো। বুঝলাম আমাকে ধরার সময় এসেছে , যুদ্ধক্ষেত্র প্রস্তুত রাখলাম – হাহাহা । রুগীকে খালার বাসায় বিশ্রামে রেখে স্বামী তার কর্মস্থলে গ্রামে চলে গেল। সাধারনতো আমরা একবার IUI করারপর রোগীকে উপেদেশ দেই ঔদিন, পরদিন…. স্বামী সহবাস করতে । কারন Onetime IUI 100% success rate নেই । আমাকে অবাক
করে দিয়ে পরের মাসেই pregnancy test positive. Pregnancy Successful করার জন্য অন্যান্য ঔষধ শুরু করলাম । রুগীর সাথে কথোপকথোনে জানালাম অবশ্যই বাচ্চা টিকলে পরবর্তীতে LUCS হবে। কারন এত যত্নের বাচ্চা কোন রকম Risk নিবোনা। রুগী প্রচন্ড ভীতূ ”আমি কোন ভাবেই অপারেশন করাবো না বাড়ীতেই NVD করাবে।” যাহোক রুগীর আর কোন হদিস পাইনি। কিন্তু রুগীযে আমাকে রুগী পাঠাচ্ছে তা নতুন রুগীদের কথাবার্তায় বুঝে যেতাম । একজনের উদাহরন দেই নতুন রুগী নতুন বিয়ে, লোটা কম্বল নিয়ে হোটেলে উঠেছে কারন গ্রাম থেকে শালিশ দরবারে গ্রামে ছেরেছে রুগীর (স্বামী) Azospermia. বলতে লাগলো ঐ যে আপনি একটা ঢুশ মারেননা (S***m deport in va**na) সেটাই করবেন । বাপ বনে বাড়ী যাব নাহলে সহায় সম্পত্তি অন্যে হাতে যাবে। হাসিই পেল। আমার IUI Successful রুগীকে চাচ্ছিলাম দেখার জন্য, সুদীর্ঘ কয়েক বছর পর সে ফেরত এসেছে দ্বিতীয় বাচ্চা চায়, হচ্ছেনা। মাত্র হাতে সময় ১ মাস, স্বামী বিদেশ যাবে মনে মনে ভাবলাম – ফকির কবিরাজ এর মত । ফু ফা দিয়েই হবে না হলে নাই , ঝড়ে বক মারার মতো কিন্তু এবার তো তা হবে না স্বামী বিদেশ যাবে
সে Normospermic , স্ত্রীর অন্যান্য Report normal দেখা যাক কি হয় – ভগবান ভরসা।
IUI রুগীর সরাসরি ছবি দিলাম সম্মতি নিয়ে।
পৃথিবীর সবাই সুখী হোকfertilitytreatment বন্তু
শুভেচ্ছান্তে
ডাঃ প্রতিমা রানী বিশ্বাস
মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস।
আদিল ফেমাস টাওয়ার, ২/২/এ, কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা,
ঢাকা-1100, ঢাকা, বাংলাদেশ।