17/06/2026
সবাই শেয়ার দিন রেড এলার্ট 🚫
ডাক্তারের মার খায়... কেন খায়?? চলুন একটু আত্নবিশ্লেষণ করি..
আচ্ছা এই যে ৫০ বেডে ৫০০ রোগী ভর্তি কে দেয়?? জানেন যে ৫০ বেডের সাপ্লাই দিয়ে ৫০০ জনকে চালানো যাবে না।তারপরও আমরাই তো ভর্তি দেই তাই না?? এরপর জনগণ সেবা না পেলে মাইর আপনি কেন খাবেন না?? এত দরদ কেন আপনার??
আচ্ছা এই যে এত মাইর খাচ্ছেন তারপর?? আবার ৫ মি. পর রোগী দেখতে চলে যাচ্ছেন। কেন? নিজের সিকিউরিটি নেই এই মর্মে জিডি করে নিরাপত্তার অভাব বলে কেন একযোগে চিকিৎসা বন্ধ করতে পারেন না?? এই মেরুদণ্ডহীনতা কার?? জনগণ এর মেরুদণ্ড আছে আপনার নাই এই সমস্যা তো জনগণের না ভাই। এটা আপনার সমস্যা।
এই যে পোস্টিং প্রোমোশন বানিজ্য এর জন্য নেতাদের পা চাটেন, অশিক্ষিত শ্রমিকদলের বা লীগের নেতার পায়ের কাছে বসে একটা পোস্ট ভিক্ষা করেন এই সমস্যা তো জনগণের না। একজন ডাক্তারকে চেম্বারে পরিচয় দেয়ার পরো যখন সিরিয়াল ১০০ তে ১০০ মেইনটেইন করা হয় অন্যদিকে পুলিশের কন্সটেবল পরিচয় দিয়ে এসেই ডাক্তারের চেম্বারে ঢুকে যায় তখন জনগণ দেখে কার কত হেডম।সুতরাং আপনাকে পিটালে কেন ভাবেন জনগণের দোষ?? তারা সবাই আপনার ব্যাবহার এত দিন দেখেছে,বুঝেছে এখন একশনে নেমেছে।
এই যে টাকা সেটা সবারই হবে। বড় স্যার সবাই হবে কিন্তু কসাই নামটা যে অর্জন হল, এই যে মাইর খেয়ে হাত জোড় করে ভাই আর মাইরেন না বলতেছেন। সত্যি করে বলেন তো ঘুমের মধ্যেও দু:স্বপ্নে এই স্মৃতি তাড়া করে বেড়াবে না?? এখন না হয় চেম্বারে অনেক ব্যাস্ত, আপনার অনেক রোগী, ২০ বছর পর এই নিউজ আপনি দেখবেন,আপনার নাতি পুতি এসে বলবে এমনে মাইর খাইছো তুমি? লজ্জা লাগবে না???
এই যে কিছু লোক আছে কোন জুনিয়র প্রশ্ন করলে উত্তর না দিয়ে তুমি এগুলো এখনো শিখনি বলে নিজের পান্ডিত্য জাহির করেন। পৃথিবীর সকল জ্ঞান দিয়েও যখন রোগী বাচাতে না পারার কারণে রড দিয়ে আপনার এহেন পন্ডিত মাথায় বাড়ি দিয়ে আইসিইউ তে পাঠানো হবে তখন কি করবেন?? নিজের জাতকে বিলংগ যে করেন না,পেট ভর্তি যে হিংসা আপনার সেটার দায় কি জনগণের???
এই যে এত সরকার আসল গেল একটা চিকিৎসক সুরক্ষা আইন করতে পারলেন না এই দায় কি জনগণের?? এই যে সাংবাদিকরা কিছু হলেই যে ভুল চিকিৎসা লিখে, কেন এর বিরুদ্ধে মানহানীর মামলা হয় না?? কেন একটা কমিউনিটি নিজেদের জন্য লিগাল একশন নিতে পারে না?? এই দোষ কি জনগণের?
ভাই ডাক্তার সমাজ নিজে আগে বুঝতে শিখেন। টাকাই সব না, প্রোমোশনই সব না, রোগীর সংখ্যাই সব না, আপনার জ্ঞান গড়িমাও সব না। নিজের মান ইজ্জত বলেও যে কিছু আছে আগে নিজেরা বুঝেন তারপর জনগণের সামনে দাড়ান। এতদিন জনগণ দেখেছে,বুঝেছে আর এখন একশনে নেমেছে। যে কমিউনিটির মধ্যেই এত ঘাপলা তাকে ধ্বংস করতে জনগণ লাগে না, একটা টোকাই সাথে একটা মোবাইল হলেই হবে।
ডা: মাসুদ
এস.এস.এম সি-০৮