20/03/2025
🚩 মাল্টিপ্লাগ এসোসিয়েশন কি??
👉 মাল্টিপ্লাগ এসোসিয়েশন কতিপয় আল্ট্রা নারীবাদী বা বোল্ড নারীবাদী কর্তৃক গঠিত একটি নারীবাদী সংগঠন। যাদের সারাদেশে গুরুত্বপূর্ণ জেলা ও উপজেলাগুলোতে কমিটি রয়েছে এবং প্রতিনিয়ত তা বিস্তৃত হচ্ছে।
🚩 মাল্টিপ্লাগ এসোসিয়েশন এর উদ্দেশ্য কি??
👉 এই এসোসিয়েশন এর উদ্দেশ্য দেশে মডার্ণ নারীবাদের প্রচার ও মডার্ণ নারীবাদ প্রতিষ্ঠা করা। দেশের নারীদের মধ্যে নারীবাদ নিয়ে সচেতনতা সৃষ্টি করা ও নারীদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা। নারীর স্বার্থ রক্ষায় নারীদের যেকোন সাহসী পদক্ষেপকে জাস্টিফাই করা। একই সাথে মানুষকে নারীবাদী হিসেবে তৈরি করে নারীবাদীদের দল ভারি করা।
🚩 মাল্টিপ্লাগ এসোসিয়েশন পেজটি কি সিরিয়াস পেজ নাকি সারকাস্টিক??
👉 মাল্টিপ্লাগ এসোসিয়েশন নারীবাদ নিয়ে শতভাগ সিরিয়াস একটি পেজ বা কম্যুনিটি। আমাদের দাবী, চাহিদা, ও বক্তব্যসমূহ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের তুলনায় এতোটাই এডভান্সড যে মানুষ এসব দাবী চাহিদা বা বক্তব্যকে ফাজলামি বা সারকাজম হিসেবে গণ্য করে। তবে ওয়েস্টার্ন দেশগুলোর নারীবাদীতার আদর্শের সাথে তুলনা করলেই যে কেউ বুঝতে পারবেন আমরা তাদের আদর্শের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি।
🚩 এই সংগঠন কি শুধু নারীরা চালায় নাকি পুরুষরাও আছেন??
👉 এসোসিয়েশন এর মূল পরিচালক নারীবাদী নারীরা। তবে উপদেষ্টা পদে ও শুভাকাঙ্ক্ষী হিসেবে অনেক পুরুষও রয়েছেন। কারন পুরুষের অংশগ্রহণ ছাড়া নারীবাদ প্রতিষ্ঠা সম্ভব নয়। এই পেজ ও গ্রুপের মডারেটর হিসেবে হিসেবেও কয়েকজন পুরুষ দায়িত্ব প্রাপ্ত।
🚩 এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কে??
👉 মাল্টিপ্লাগ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিয়া ইসলাম এবং সাধারণ সম্পাদক অপর্ণা রায়।
🚩 এসোসিয়েশন এর নাম 'মাল্টিপ্লাগ' কেন??
👉 এখানে মাল্টিপ্লাগ শব্দটি উপমা বা Metaphor হিসেবে ব্যবহৃত। একটি বস্তু(জড় পদার্থ) মাল্টিপ্লাগ যেমন উদার বৈশিষ্ট্যের একটি যন্ত্র যার মধ্যে কোন সংকীর্ণতার ঠাই নেই। একই সাথে ভিন্ন বৈশিষ্ট্যের একাধিক ইলেকট্রিক যন্ত্রকে(টিভি ফ্রিজ ফ্যান ব্লেন্ডার চার্জার ইত্যাদি) নিজের মধ্যে ঠাঁই দিয়ে কাজ করতে সাহায্য করে, নির্দিষ্ট কোন একটি যন্ত্রকে নিয়ে আজীবনের জন্য বসে থাকেনা, ঠিক তেমনি আমরা নারীবাদীরাও মাল্টিপ্লাগের মতো উদারমনা। এক প্রথা, এক নীতি, এক চিন্তা, এক পুরুষের মধ্যে আবদ্ধ থাকার রীতিকে আমরা ধারণ করিনা। আমরা নিজেদের মনের দরজা সবার জন্য ও সবকিছুর জন্য উন্মুক্ত রাখি ও নিজের মধ্যে ধারণ করি। বস্তু মাল্টিপ্লাগের সাথে আমাদের এ বৈশিষ্ট্যের মিলকে সামনে রেখেই এসোসিয়েশন এর নাম মাল্টিপ্লাগ এসোসিয়েশন।
সংক্ষেপে বলতে চাই,
'আমরা মাল্টিপ্লাগ, বাংলাদেশ থেকে।
কাজ করছি নারীবাদ ও যৌন স্বাধীনতা নিয়ে" ✌
[নতুন পুরনো ভিউয়ার/ফ্যানদের করা প্রশ্নসমূহের জবাবের ভিত্তিতে এই পোস্ট করা হল]
🔴 ফেসবুকে একটা পেজের লাইক ফলোয়ার যত বাড়ে, সেই পেজের রিচ ততো কমে। তাই মাল্টিপ্লাগ এসোসিয়েশন এর পোস্টগুলো তাৎক্ষণিকভাবে আপনার হোমফিডে পেতে পেজটিকে See first বা Favourite হিসেবে সিলেক্ট করে রাখুন(সিস্টেম না জানলে পোস্টে কমেন্ট করুন)। কারন জুকারবাগ(!) চায়না আপনি আমাদের পেজের পোস্টগুলো পড়ুন। 🐸
নারীবাদ জিন্দাবাদ 🔥