11/05/2024
CBC কথন!
একটা সিম্পল CBC টেস্ট রিপোর্ট দেখেই আপনি যদি একজন মাইনর থ্যালাসেমিক/ থ্যালাসেমিক ক্যারিয়ার পেশেন্টকে ডায়াগনসিস করতে পারেন, তাহলে চিকিৎসক হিসেবে আপনি কি কোন অংশে শার্লক হোমসের চেয়ে কম! আর রিসোর্স লিমিটেড কান্ট্রিগুলোতে তো এটা আশীর্বাদ স্বরূপ।
বিটা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত পেশেন্টের বডিতে ছয় মাস বয়স থেকে যখন গামা চেইনযুক্ত ফিটাল হিমোগ্লোবিন চেঞ্জ হয়ে বিটা চেইনযুক্ত এডাল্ট হিমোগ্লোবিন তৈরী হতে থাকে, তখন থেকেই তাদের সিম্পটমস প্রকাশ পায়। এবং ডায়াগনোসিস খুবই ক্লিয়ারকাট।
আমাদের মেইন কনসার্ন হলো মাইনর থ্যালাসেমিয়ায় (Both Alpha & Beta) আক্রান্ত পেশেন্টগুলো যাদের তেমন কোন লক্ষণ থাকে না কিন্তু তাদের মাধ্যমে জন্ম হয় একজন থ্যালাসেমিক পেশেন্ট।
একটা CBC থেকেই আমরা সন্দেহ করতে পারি একজন মাইনর থ্যালাসেমিক পেশেন্ট কে।
★ IDA এর মতো Minor Thalassemia তেও Hb, MCV কম থাকবে
কিন্তু......
★ IDA তে Hb এর পাশাপাশি RBC count ও কম থাকবে কিন্তু Thalassemia Minor এ RBC Count কম না হয়ে এটা Inappropriately Normal/ Elevated থাকবে। যেটা প্রকাশ করা যায় Mentzer index দিয়ে।
Mentzer Index (MCV/RBC) 13 in iron deficiency anemia
★ অনেক ক্ষেত্রে IDA তে Associated Elevated Platelet count পাওয়া যায় যাকে বলে Reactive Thrombocytosis (>400000)। এর কারণ হলো RBC & Platelet এর কমন অরিজিন হলো মেগাক্যারিওসাইট. IDA তে মেগাক্যারিওসাইট থেকে যখন RBC তৈরী হতে পারে না আয়রনের অভাবে, তখন তারা প্লাটিলেট তৈরী করতে থাকে। যেটা আপনাকে IDA ডায়াগনোসিস established করতে হেল্প করবে।
কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য Serum Iron Profile আর Hb Electroforesis তো আছেই!
দুটো CBC Report দেয়া আছে,এবার আপনি নিজ থেকে বলুন তো কে Probable IDA পেশেন্ট আর কে Probable Thalassemic Minor পেশেন্ট?