Pulmonology pearls.

  • Home
  • Pulmonology pearls.

Pulmonology pearls. We care for your chest.

08/10/2025

🌟 UpToDate একদম ফ্রি — ১ বছরের জন্য! 🌟

ভাবুন তো — এমন একটা দামি ও অথেনটিক মেডিকেল রিসোর্স, যার বার্ষিক খরচ প্রায় ৪০,০০০ টাকা, সেটাই যদি একদম ফ্রি আপনার হাতের নাগালে আসে! 😍

🩺 UpToDate — বিশ্বজুড়ে ডাক্তারদের সবচেয়ে নির্ভরযোগ্য ক্লিনিকাল ইনফরমেশন সোর্স।
আর এখন Harvard University-এর Ariadne Labs এর উদ্যোগে Better Evidence প্রোগ্রামের মাধ্যমে আপনি পাচ্ছেন ১ বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন! 🎉

💡 যেভাবে আবেদন করবেন:
1️⃣ যান 👉 https://www.better-evidence.org/apply
2️⃣ এখানে গিয়ে account করুন এবং apply করুন
3️⃣ আপনার তথ্য পূরণ করুন ( একুরেট তথ্য দিন, ID card এর ছবি চাবে)
4️⃣ কয়েক দিনের মধ্যেই ইমেইলে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন ✅

কোন সমস্যা হলে আমাদের ইনবক্সে নক করতে পারেন

📚 UpToDate-এ যা পাবেন:

সর্বশেষ ক্লিনিকাল গাইডলাইন ও ট্রীটমেন্ট আপডেট

Evidence-based মেডিকেল রেফারেন্স

রোগ নির্ণয় ও চিকিৎসায় সহায়ক সর্বাধুনিক তথ্য

🔥 এমন একটা প্রিমিয়াম রিসোর্স, যা সাধারণত অনেক দামি — এখন হাতের নাগালেই, একদম ফ্রিতে!

👉 এখনই আবেদন করুন: https://www.better-evidence.org/apply

এরকম টিপস পেতে পেইজ এ লাইক দিয়ে সাথে থাকুন।

🪄 Flow–Volume Loops: ম্যাজিশিয়ানের শর্টকাটFlow–volume loop হলো ফুসফুস ও এয়ারওয়ের রোগ নির্ণয়ের এক অসাধারণ টুল। spirome...
02/10/2025

🪄 Flow–Volume Loops: ম্যাজিশিয়ানের শর্টকাট

Flow–volume loop হলো ফুসফুস ও এয়ারওয়ের রোগ নির্ণয়ের এক অসাধারণ টুল। spirometry report এর সাথে এটি দেয় থাকে । মজার ব্যাপার হচ্ছে শুধু লুপের শেইপ দেখেই দূর থেকে আপনি বলতে পারবেন আপনার রোগীর কি সমস্যা।

⸻
এই লুপ এর দুটা লিম্ব থাকে
🔹 Inspiratory vs Expiratory Limb
• Expiratory limb → লুপের উপরের অংশে (positive flow, বাতাস বের হচ্ছে)
• Inspiratory limb → লুপের নিচের অংশে (negative flow, বাতাস ঢুকছে)

⸻

(A) Normal
• শেপ স্বাভাবিক → Expiratory তে দ্রুত peak → তারপর লিনিয়ার নামা
• Inspiratory limb মসৃণ saddle-shape
• 🧑‍⚕️ উদাহরণ: সুস্থ মানুষ

⸻

(B) Variable Extrathoracic Obstruction
• কেবল inspiratory limb ফ্ল্যাট
• ✨ কারণ: Inspiration এ negative pressure extrathoracic airway collapse করে
• 🧑‍⚕️ উদাহরণ: Vocal cord palsy

⸻

(C) Variable Intrathoracic Obstruction
• কেবল expiratory limb ফ্ল্যাট
• ✨ কারণ: Expiration এ positive pressure intrathoracic airway collapse করে
• 🧑‍⚕️ উদাহরণ: Bronchial tumor, Intrathoracic tracheomalacia

⸻

(D) Fixed Upper Airway Obstruction
• Inspiratory + Expiratory দুই দিকেই ফ্ল্যাট
• ✨ কারণ: স্থায়ী rigid narrowing → airflow দুই দিকেই সীমিত
• 🧑‍⚕️ উদাহরণ: Tracheal stenosis, Subglottic stenosis, Large fixed tumor

⸻

(E) Peripheral / Small Airway Obstruction (Obstructive)
• Expiratory limb concave (“scooped-out”)
• ✨ কারণ: ছোট এয়ারওয়ে ব্লক → বাতাস বের হতে কষ্ট হয়
• 🧑‍⚕️ উদাহরণ: COPD, Asthma, Chronic bronchitis, Emphysema

⸻

Restrictive Lung Disease
• Loop দেখতে normal কিন্তু size ছোট
• ✨ কারণ: Lung volume (TLC, VC) কমে যায়
• 🧑‍⚕️ উদাহরণ: Pulmonary fibrosis, ILD

⸻

🔍 B vs D এক লাইনে পার্থক্য
• B → Variable collapse (due to dynamic extrathorasic obstruction)→ শুধু inspiration এ ফ্ল্যাট
• D → Fixed narrowing (due to fixed extrathorasic obstruction) → inspiration + expiration দুই দিকেই ফ্ল্যাট

⸻

🪄 Magician’s Formula (Ward Shortcut)
• Scooped-out উপরের লুপ → COPD / Asthma
• শুধু নিচে ফ্ল্যাট → Extrathoracic (Vocal cord)
• শুধু উপরে ফ্ল্যাট → Intrathoracic (Bronchial tumor)
• দুই দিকেই ফ্ল্যাট → Fixed obstruction (Stenosis, Fixed tumor)
• Normal shape, ছোট লুপ → Restrictive (Fibrosis)

⸻

👉 এই শর্টকাট মনে রাখলেই স্পাইরোমেট্রির flow–volume loop দেখে দূর থেকে জাদুকরের মতোই বলে দিতে পারবে রোগীর সমস্যাটা কোথায়। 🧙‍♂️✨

Role of PEF in Asthma Diagnosis⸻PEF কী এবং কিভাবে কাজ করেPEF হলো ফুসফুস থেকে বাতাস সর্বোচ্চ জোরে বের হওয়ার গতি (maximum...
01/10/2025

Role of PEF in Asthma Diagnosis

⸻

PEF কী এবং কিভাবে কাজ করে

PEF হলো ফুসফুস থেকে বাতাস সর্বোচ্চ জোরে বের হওয়ার গতি (maximum expiratory flow rate)।
• সাধারণত লিটার/মিনিটে (L/min) মাপা হয়।
• একটি ছোট হ্যান্ডহেল্ড ডিভাইস (PEF মিটার) ব্যবহার করা হয়, যেখানে রোগী সর্বোচ্চ শ্বাস নিয়ে জোরে ফুঁ দেয়।

ক্লিনিক্যাল নোট:
• PEF স্পাইরোমেট্রির মতো বিস্তারিত ডেটা (FEV1, FVC, FEV1/FVC ratio ইত্যাদি) দেয় না।
• তবে variability ডকুমেন্ট করার জন্য এটি যথেষ্ট কার্যকর।
• রোগী নিজেই বাড়িতে দিনে বহুবার এটি মাপতে পারে, ফলে longitudinal dataset তৈরি হয়।

⸻

এজমা ডায়াগনোসিসে PEF ব্যবহারের উপায় (GINA 2025 অনুযায়ী)

১. ব্রঙ্কোডাইলেটর রেসপন্স
• প্রাপ্তবয়স্ক: PEF ≥20% বৃদ্ধি → significant bronchodilator response
• শিশু (৬–১৭ বছর): PEF ≥15% বৃদ্ধি → supportive of asthma
টেস্ট করার সময়: baseline রেকর্ড, SABA (salbutamol) ইনহেল, ১৫ মিনিট পর পুনরায় PEF মাপা

⸻

২. দৈনিক ভ্যারিয়েবিলিটি
• দিনে ২ বার (সকাল ও সন্ধ্যা) কমপক্ষে ২ সপ্তাহ রেকর্ড
• প্রাপ্তবয়স্ক: গড় দৈনিক ভ্যারিয়েবিলিটি >10% হলে এজমার পক্ষে
• শিশু (৬–১৭ বছর): >13% হলে পজিটিভ ধরা হয়

এটা ক্যালকুলেট করার জন্য অনলাইন এ ক্যালকুলেটর এভেলেবল ।

⸻

৩. ট্রিটমেন্ট ট্রায়ালের পর ইমপ্রুভমেন্ট (৪ সপ্তাহ anti-inflammatory Rx)
• প্রাপ্তবয়স্ক: PEF ≥20% উন্নতি
• শিশু: PEF ≥15% উন্নতি

ব্যবহার: Initial uncertain diagnosis → short course of ICS → before/after comparison

⸻

৪. ভিজিট-টু-ভিজিট ভ্যারিয়েশন (চিকিৎসা অপরিবর্তিত রেখে)
• প্রাপ্তবয়স্ক: PEF ≥20% ভ্যারিয়েশন
• শিশু: PEF ≥15% ভ্যারিয়েশন

প্রাইমারি কেয়ার সেটিংসে ফলো-আপে এটি ব্যবহারযোগ্য

⸻

ব্যবহারের টেকনিক (Practical Guide)
• রোগী দাঁড়িয়ে বা সোজা বসে গভীর শ্বাস নেবে
• যন্ত্র মুখে লাগিয়ে ঠোঁট দিয়ে ভালোভাবে সিল করবে
• সর্বোচ্চ জোরে ও দ্রুত ফুঁ দিতে হবে (not prolonged blowing)
• ৩ বার রিপিট, এর মধ্যে best of three রেকর্ড করতে হবে
• প্রতিদিন একই সময়ে (সকাল-সন্ধ্যা) মাপা জরুরি

সাধারণ ভুলগুলো এড়াতে হবে:
• আলগা ঠোঁট (air leak)
• যথেষ্ট ইনস্পিরেশন না নেওয়া
• ধীরে শ্বাস ছাড়া (instead of explosive effort)

⸻

সুবিধা
• সহজ, বহনযোগ্য ও কম খরচে পাওয়া যায়
• রোগী নিজে বাড়িতে বহুবার মেপে longitudinal ট্র্যাক করতে পারে
• এজমার পক্ষে একটি objective evidence প্রদান করে
• বিশেষ করে resource-limited setting-এ খুব কার্যকর

⸻

সীমাবদ্ধতা
• Effort-dependent: রোগীর সহযোগিতা ও টেকনিকের উপর ফল নির্ভর করে
• Inter-device variability: বিভিন্ন ব্র্যান্ডে পার্থক্য থাকতে পারে
• কম সেনসিটিভিটি: Mild airflow limitation মিস হতে পারে
• একা ব্যবহারে definitive diagnosis নয়, supportive evidence

⸻

বাংলাদেশের বাজারে প্রাপ্যতা ও দাম
• ম্যানুয়াল/সাধারণ মডেল: ৪০০–১,০০০ টাকা
• ডিজিটাল/স্মার্ট মডেল: ২,০০০–৪,০০০ টাকা
• হোম মনিটরিং ও প্রাইমারি কেয়ার লেভেলে সহজলভ্য ও সাশ্রয়ী

⸻

ক্লিনিক্যাল টেকঅ্যাওয়ে

PEF মিটার একা ব্যবহারে এজমা ডায়াগনোসিস নিশ্চিত করা যায় না, তবে GINA 2025 অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ supportive test।
• History of variable symptoms + Documented PEF variability = এজমার পক্ষে শক্ত প্রমাণ
• প্রাইমারি কেয়ার থেকে tertiary follow-up পর্যন্ত এটির ব্যবহার প্রাসঙ্গিক

-reference GINA 2025

✅ যাদের প্রতি বছর LDCT (Low-dose CT) স্ক্রিনিং করা উচিতবয়স: ৫০–৮০ বছরধূমপানের ইতিহাস: ন্যূনতম ২০ প্যাক-ইয়ার্সবর্তমানে ধূ...
29/09/2025

✅ যাদের প্রতি বছর LDCT (Low-dose CT) স্ক্রিনিং করা উচিত

বয়স: ৫০–৮০ বছর

ধূমপানের ইতিহাস: ন্যূনতম ২০ প্যাক-ইয়ার্স

বর্তমানে ধূমপায়ী অথবা গত ১৫ বছরের মধ্যে ধূমপান ছেড়েছেন

এমন রোগী, যাদের শারীরিক অবস্থা ভালো এবং ফুসফুস ক্যান্সার ধরা পড়লে অপারেশন/কার্যকর চিকিৎসা করা সম্ভব

---

❌ যাদের জন্য LDCT করা উচিত নয়

যারা কখনো ধূমপান করেননি (never smoker COPD সহ)

যারা ১৫ বছরেরও বেশি আগে ধূমপান ছেড়েছেন

যাদের গুরুতর অসুখ বা সীমিত জীবন প্রত্যাশা আছে (অর্থাৎ, ক্যান্সার ধরা পড়লেও অপারেশন/কার্যকর চিকিৎসা সম্ভব নয়)

৮০ বছরের বেশি বয়স

---

🔹 COPD রোগীদের ক্ষেত্রে বিশেষ বিষয়

COPD নিজেই ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যখন

এমফাইসেমা আছে

সাথে airflow obstruction (FEV1/FVC

26/09/2025
রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষরা সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণি। তারা নিজের দৈনন্দিন যত্ন নিতে পারে না। চুল-দাড়ি এলোমেলো...
26/09/2025

রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষরা সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণি। তারা নিজের দৈনন্দিন যত্ন নিতে পারে না। চুল-দাড়ি এলোমেলো, শরীর নোংরা, সংক্রমণের ঝুঁকি বাড়ে—অথচ তারা নিজেরাই বোঝে না যে এটি তাদের জন্য ক্ষতিকর।

এখানেই আসে medical ethics–এর সবচেয়ে আলোচিত নীতি: respect for autonomy।
কিন্তু সত্য হলো, গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষদের নিজের treatment, hygiene, বা decision-making capacity থাকে না।
অর্থাৎ এখানে autonomy কার্যকর হয় না।

তাহলে কি সমাজ হাত গুটিয়ে বসে থাকবে? না।
এখানেই প্রযোজ্য হয় substituted judgment—অর্থাৎ তাদের হয়ে সমাজ বা caregiver কল্যাণকর সিদ্ধান্ত নেয়।

---

মেডিকেল এথিক্সের আলোকে

১️⃣ Beneficence (মঙ্গল করা):
তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন করা মানে সংক্রমণ রোধ, ত্বকের সমস্যা কমানো, আর মানসিক স্বস্তি ফিরিয়ে দেওয়া।

২️⃣ Non-maleficence (ক্ষতি না করা):
এতে কারও ক্ষতি নেই, বরং “preventive care” দেওয়া হচ্ছে।

৩️⃣ Justice (ন্যায় ও সমতা):
অবহেলিতরাও স্বাস্থ্য ও মর্যাদার অধিকারী। এ কাজ তাদের সেই অধিকার ফিরিয়ে দিচ্ছে।

৪️⃣ Respect for autonomy (সীমিত প্রয়োগ):
যখন autonomy কাজ করে না, তখন beneficence, justice ও public health ethics–এর ভিত্তিতে সমাজ এগিয়ে আসা নৈতিকভাবে সঠিক।

---

Public Health Perspective

Hygiene শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, বরং community health–এর জন্য জরুরি।
এভাবে পরিচ্ছন্ন করার মাধ্যমে আমরা infection prevention এবং disease burden reduction করছি, যা জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য।

---

ইসলামিক দৃষ্টিকোণ থেকে

🔹 আল্লাহ বলেন:
“আর তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো।” (সূরা মায়িদা: ২)

🔹 রাসূল ﷺ বলেছেন:
“মানুষের মধ্যে সেই উত্তম, যে মানুষের উপকারে আসে।” (তাবরানী)

🔹 আরেক হাদিসে এসেছে:
“যে মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না।” (বুখারী ও মুসলিম)

---

ইদানিং একটা ফেইসবুক পেইজ থেকে এইরকম কাজের কিছু ভিডিও আপলোড দিচ্ছে যারা রাস্তার পাগল মানুষদের চুল কেটে দেন, গোসল করান, নতুন কাপড় দেন,—
মেডিকেল ইথিক্স অনুযায়ী তারা autonomy কেড়ে নিচ্ছেন না।
বরং যেখানে autonomy কার্যকর নয়, সেখানে beneficence, non-maleficence, justice ও public health ethics–এর আলোকে মানবিক দায়িত্ব পালন করছেন।

এই ভিডিও গুলো নিয়ে সোসাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। মজার বিষয় হচ্ছে যারা সমালোচনা করছে তার বেশিরভাগই শাহবাগী। তাদের মুল সমস্যা হল এই ভিডিও তে যারা এগুলা করছে তারা ইসলাম সচেতন ও সুন্নাহ লেবাসধারী। তাই যেসব বাংগু সুসীল রা এই সব কর্মকাণ্ডের সমালোচনা করে তারা শুধু ইসলামবিদ্বেস ই প্রকাশ করে না সাথে সাথে তারা যে গন্ড মুর্খ এটাও জাতীর সামনে তুলে ধরে। এই কাজ যদি কোন ইসলামী লেবাসধারি না করে অন্য কেউ করত তবে আবার তারা ঠিকই বাহবা দিত। এদের কোন স্টান্ডার্ড নেই। এদের শুধু একটাই স্টান্ডার্ড সেটা হচ্ছে ইসলামবিদ্বেস।

প্রতিটি টানেই হারাচ্ছেন জীবনধূমপান শুধু একটি অভ্যাস নয়, এটি আমাদের শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে ধীরে ধীরে নষ্ট করে দেয়...
24/09/2025

প্রতিটি টানেই হারাচ্ছেন জীবন

ধূমপান শুধু একটি অভ্যাস নয়, এটি আমাদের শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে ধীরে ধীরে নষ্ট করে দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর ৮ মিলিয়নের বেশি মানুষ ধূমপানজনিত কারণে মারা যায়।
এই মানুষগুলো একদিন ভেবেছিল – “একটা সিগারেট দিয়ে কিছু হবে না”… কিন্তু সেই ভুলটাই তাদের জীবন কেড়ে নিয়েছে।
(Ref: WHO – To***co fact sheet)

⸻

ধূমপান কোন কোন রোগ ডেকে আনে এবং তার ভয়াবহ পরিণতি

ফুসফুসের ক্যান্সার
• ধূমপানই সবচেয়ে বড় কারণ।
• প্রতি ১০ জন ফুসফুস ক্যান্সার রোগীর ৯ জনই ধূমপায়ী।
• বাঁচার সম্ভাবনা মাত্র ২০%।
• Ref: CDC – Ci******es and Cancer

COPD (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)
• শ্বাস নিতে গিয়ে বুক হাপরে ওঠে।
• একবার হলে সারাজীবনের রোগ – আরোগ্য নেই।
• গুরুতর COPD রোগীর অর্ধেকই ৫ বছরের মধ্যে মারা যান।
• Ref: CDC – Smoking and COPD
• Ref: GOLD 2024 Guideline

হার্ট অ্যাটাক ও স্ট্রোক
• ধূমপান রক্তনালী শক্ত ও সংকুচিত করে।
• ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ২–৪ গুণ বেশি।
• অনেকেই প্রথম অ্যাটাকেই মারা যান।
• Ref: CDC – Cigarette Smoking and Heart Disease
• Ref: ESC 2021 Guidelines – CVD Prevention

শ্বাসতন্ত্রের সংক্রমণ
• বারবার নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস।
• বাচ্চা ও বয়স্কদের জন্য প্রাণঘাতী।
• Ref: CDC – Respiratory & Smoking

অন্যান্য ক্যান্সার
• মুখ, গলা, খাদ্যনালী, কিডনি, মূত্রথলি।
• অধিকাংশ ক্ষেত্রেই দেরিতে ধরা পড়ে, তাই মৃত্যুহার ভয়াবহ।
• Ref: National Cancer Institute – Smoking and Cancer

⸻

কঠিন সত্যি

ধূমপান করলে শুধু নিজের নয়, স্ত্রী, সন্তান, বন্ধু – সবার জীবন হুমকির মুখে পড়ে।
একজন ধূমপায়ীর গড় আয়ু ১০ বছর কমে যায়।
(Ref: WHO & ESC Guidelines)

⸻

ধূমপান ছাড়ার উপায়

মানসিক প্রস্তুতি নিন
• একটি নির্দিষ্ট তারিখ ঠিক করুন – সেটাই হবে আপনার মুক্তির দিন।
• পরিবার ও বন্ধুদের জানান, যেন তারা পাশে দাঁড়ায়।

চিকিৎসা সহায়তা নিন
• Ni****ne Replacement Therapy: চুইংগাম, প্যাচ, স্প্রে।
• ঔষধ (Bupropion, Varenicline) – ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন।
• Ref: WHO – To***co Cessation
• Ref: CDC – How to Quit Smoking

আচরণ পরিবর্তন করুন
• সিগারেট খাওয়ার সময়ের বদলে পানি পান করুন।
• স্ট্রেস ম্যানেজ করুন deep breathing বা meditation দিয়ে।

সাপোর্ট নিন
• Support group, quitline, বা মোবাইল অ্যাপ ব্যবহার করুন।

Relapse হলেও হাল ছাড়বেন না
• একবারে না পারলেও সমস্যা নেই।
• যতবার চেষ্টা করবেন, সফলতার সম্ভাবনা তত বাড়বে।

⸻

ধূমপান ছাড়ার পর উপকারিতা
• ২০ মিনিটে রক্তচাপ ও হার্ট রেট স্বাভাবিক হতে শুরু করে।
• ১২ ঘণ্টায় শরীর থেকে কার্বন মনোক্সাইড বেরিয়ে যায়।
• ১ বছরে হার্ট অ্যাটাকের ঝুঁকি অর্ধেকে নেমে আসে।
• ১০ বছরে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি ৫০% কমে যায়।

⸻

শেষ কথা

আপনি যদি আজ ধূমপান ছাড়েন, আগামীকালই তার ফল পেতে শুরু করবেন।
আপনার আয়ু বাড়বে, পরিবার ফিরে পাবে হাসি, আর আপনি হবেন প্রকৃত বিজয়ী।

আজই প্রতিজ্ঞা করুন: “আমি ধূমপান ছাড়ব, আমি সুস্থ জীবন চাই।”

🧪 Mantoux Test (MT) Interpretation৪৮–৭২ ঘণ্টা পর ইনডুরেশন (শক্ত ফোলা অংশ) মেপে ফলাফল নির্ধারণ করা হয়।✅ সাধারণ নিয়ম০–৪ মি...
18/09/2025

🧪 Mantoux Test (MT) Interpretation

৪৮–৭২ ঘণ্টা পর ইনডুরেশন (শক্ত ফোলা অংশ) মেপে ফলাফল নির্ধারণ করা হয়।

✅ সাধারণ নিয়ম

০–৪ মিমি → নেগেটিভ

৫–৯ মিমি → সন্দেহজনক / Borderline (শুধু বিশেষ ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে গুরুত্ব)

≥১০ মিমি → পজিটিভ (বাংলাদেশের মতো উচ্চ TB প্রবণ দেশে)

≥১৫ মিমি → যেকোনো অবস্থায় নিশ্চিতভাবে পজিটিভ

---

⚠️ বিশেষ ঝুঁকিপূর্ণ গ্রুপে (High Risk)

এদের জন্য ≥৫ মিমি হলেই পজিটিভ ধরা হয়:

HIV আক্রান্ত

ইমিউনো-সাপ্রেসিভ ওষুধ (যেমন স্টেরয়েড, কেমোথেরাপি) গ্রহণকারী

অপুষ্ট শিশু/প্রাপ্তবয়স্ক

অঙ্গ প্রতিস্থাপন করা রোগী

দীর্ঘস্থায়ী কিডনি রোগী (ডায়ালাইসিসে থাকা)

যক্ষ্মা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তি

---

🩺 বাংলাদেশের প্রেক্ষাপটে

প্রায় সবাই BCG টিকা নেয়, কিন্তু ≥১০ মিমি ইনডুরেশন হলে তা সাধারণত TB সংক্রমণের নির্দেশক ধরা হয়।

MT টেস্ট একাই রোগ নির্ণয় করে না – রোগীর উপসর্গ, এক্স-রে, স্পুটাম ইত্যাদির সাথে মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়।

পজিটিভ মানে সবসময় Active TB নয়,
এটাকে Latent TB Infection ধরা হয় (যদি উপসর্গ না থাকে এবং এক্স-রে/স্পুটাম নেগেটিভ হয়)।

---

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pulmonology pearls. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed health & beauty business?

Share