Hakeem Md. Akash

Hakeem Md. Akash আমাদের একটাই লক্ষ্য —
“নিজের ডাক্তার নিজে হই” �
প্রকৃতির মাধ্যমে সুস্থ থাকি, ভালো থাকি।

কুরবানি শুধু পশু জবাই নয়,এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা।
27/05/2026

কুরবানি শুধু পশু জবাই নয়,
এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা।

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিতআরাফাতের ময়দান! ❤️
26/05/2026

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত
আরাফাতের ময়দান! ❤️

আমি বাইকের ট্যাক্স দিতে রাজি, তবে তার বিনিময়ে সরকারকে কিছু মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে।১. . রাস্তায় ট্রাফিক পুলিশের অয...
17/05/2026

আমি বাইকের ট্যাক্স দিতে রাজি, তবে তার বিনিময়ে সরকারকে কিছু মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে।

১. . রাস্তায় ট্রাফিক পুলিশের অযথা হয়রানি করতে পাড়বে না। ( ডিজিটাল সেবার আওতায় আনতে হবে)
২. ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজ পএ সবকিছু অনলাইন হবে, ফিজিক্যাল কাগজপত্র সাথে না থাকলেও সমস্যা হবে না।
৩. কোনো বাইক চুরি হলে ৭২ ঘণ্টার মধ্যে পুলিশকে উদ্ধার করতে হবে। ( না দিতে পাড়লে সরকার দ্বায়ভার নিবে)
৪.রাস্তা পরিষ্কার, নিরাপদ ও গর্ত ছাড়া হবে।
৫. কোনো ব্রিজে বাইকের জন্য আলাদা টোল দিবো না।
৬. রাস্তা যানজটমুক্ত ( হকার থাকতে পাড়বে না, রাস্তা শুধু গাড়ীর জন্য ব্যবহার করা হবে।)
৭. Elevated Expressway-তে বাইক চলাচলের অনুমতি দিতে হবে।
৮. পুলিশ ইউনির্ফম ও বডি ক্যামেরা ব্যতিত কেন পুলিশ গাড়ি থামাতে পাড়বে না।
৯. যথাযত প্রমান ছাড়া জরিমানা বা ডাম্পিং করতে পাড়বে না। ( যদি কোন প্রমাণ না থাকে তারপরও জরিমানা করে তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে )
১০. সকল পুলিশগন গাড়ীর চালকদের সম্মানের সাথে কথা বলতে হবে।
১১. শপিং মল ও গুরুত্বপূর্ণ স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।
১২. হাই ওয়েতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে।
১৩. বাইক কিনার সময় যেই গায়েবি কর (১৫০-১৬০%) বসানো হয় তা বাদ দিতে হবে।
১৪. হাই ওয়তে অটো রিক্সা চলতে পারবে না..!

মাত্র ৩১ বছর বয়সে কারিনা কায়সারের মৃত্যু আমাদের জন্য একটা alarming reminder⚠খবর অনুযায়ী তিনি Liver Failure এ মারা গেছেন।...
16/05/2026

মাত্র ৩১ বছর বয়সে কারিনা কায়সারের মৃত্যু আমাদের জন্য একটা alarming reminder⚠
খবর অনুযায়ী তিনি Liver Failure এ মারা গেছেন। জানা যায়, বাইরের খাবার, processed food এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের প্রতি তার ঝোঁক ছিল — যা দীর্ঘমেয়াদে liver health এর জন্য বড় risk factor হতে পারে।

আমরা অনেকেই ভাবি —
“একটু ফাস্টফুড খেলে কিছু হয় না।”
কিন্তু সমস্যা হয় যখন এটা lifestyle হয়ে যায়।

প্রতিদিনের অতিরিক্তঃ
🍔 Fast food
🥤 Soft drinks
🍟 Deep fried food
🍰 Excess sugar
🌭 Processed meat
🛢️ Reused oil

এসব খাবারে থাকে excessive trans fat, refined carbohydrate, high fructose syrup, sodium এবং বিভিন্ন preservative।
এগুলো শরীরে chronic inflammation ও insulin resistance বাড়ায়।

ফলাফল?
লিভারে fat জমতে শুরু করে।
শুরু হয় Fatty Liver Disease।

প্রথমে simple fatty change থাকলেও ধীরে ধীরে সেটা
➡️ NASH (steatohepatitis)
➡️ Fibrosis
➡️ Cirrhosis
➡️ Liver Failure পর্যন্ত যেতে পারে।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো —
এই পুরো process অনেক সময় years ধরে completely silent থাকে।

অনেক রোগী শুধু বলে:
▪️ দুর্বল লাগে
▪️ ঘুম ঘুম লাগে
▪️ গ্যাস/অম্বল হয়
▪️ ক্ষুধা কমে গেছে

এর মধ্যেই ভিতরে ভিতরে liver damage চলতে থাকে।

বিশেষ করে যাদেরঃ
🔺 Weight gain
🔺 Belly fat
🔺 Diabetes
🔺 High triglyceride
🔺 Sedentary lifestyle
আছে, তাদের risk অনেক বেশি।

আমাদের দেশে এখন Fatty Liver একটা epidemic এর মতো হয়ে যাচ্ছে।
কারণ unhealthy food culture এখন স্বাভাবিক হয়ে গেছে।

⚠️ যে রিপোর্টগুলো অবহেলা করবেন না:
• SGPT/ALT বাড়া
• Triglyceride বাড়া
• HbA1c বেশি
• Ultrasound এ Fatty Liver

🩺 এখনই lifestyle change দরকারঃ
✅ বাইরের খাবার কমান
✅ Soft drink বাদ দিন
✅ নিয়মিত হাঁটুন
✅ ওজন কমান
✅ পর্যাপ্ত ঘুমান
✅ বছরে অন্তত ১বার liver screening করুন

মনে রাখবেন—
Liver disease হঠাৎ হয় না।
বছরের পর বছর ছোট ছোট unhealthy habit এর ফল একসময় irreversible damage হয়ে সামনে আসে।

— Hakeem Md. Akash

আইবিএস-(IBS) এর সমস্যা থাকলে যা যা মেনে চলা উচিত।Irritable Bowel Syndrome (আইবিএস) থাকলে শুধু ওষুধ নয়, খাদ্যাভ্যাস ও জীব...
16/05/2026

আইবিএস-(IBS) এর সমস্যা থাকলে যা যা মেনে চলা উচিত।

Irritable Bowel Syndrome (আইবিএস) থাকলে শুধু ওষুধ নয়, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু ভুল এড়িয়ে চলা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এই ভুলগুলোর কারণেই পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বারবার বাড়ে। তাই আইবিএস রোগীদের নিচের বিষয়গুলো না করা বা কম করা ভালো।

১. অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাবেন না
ঝাল, ভাজাপোড়া, ফাস্টফুড ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার পেটের ভেতরের অন্ত্রকে উত্তেজিত করে। এতে গ্যাস, পেট ফাঁপা ও ব্যথা বাড়তে পারে।

২. বেশি চা, কফি ও কোমল পানীয় পান করবেন না
ক্যাফেইন ও কার্বনেটেড পানীয় অনেক সময় অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে দেয়। এতে ডায়রিয়া, গ্যাস ও অস্বস্তি বাড়তে পারে।

৩. দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না
অনেকক্ষণ না খেয়ে থাকলে পেটের অ্যাসিডিটি ও অস্বস্তি বাড়ে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে অল্প অল্প করে খাবার খাওয়ার অভ্যাস করা ভালো।

৪. অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন নেবেন না
আইবিএসের সাথে মানসিক চাপের গভীর সম্পর্ক আছে। বেশি দুশ্চিন্তা, উদ্বেগ বা স্ট্রেস থাকলে পেট ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হঠাৎ বেড়ে যেতে পারে।

৫. রাত জাগা ও ঘুমের অনিয়ম করবেন না
পর্যাপ্ত ঘুম না হলে শরীরের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে না। তাই নিয়মিত ও পর্যাপ্ত ঘুম খুব জরুরি।

৬. যেসব খাবার খেলে সমস্যা বাড়ে সেগুলো এড়িয়ে চলুন
আইবিএস রোগীদের ক্ষেত্রে সব খাবার সবার জন্য একইভাবে কাজ করে না। কারও দুধে সমস্যা হয়, কারও ডাল বা কিছু সবজিতে গ্যাস হয়। তাই যে খাবার খেলে সমস্যা বাড়ে, সেটি কম খাওয়া বা এড়িয়ে চলা ভালো।

৭. খুব দ্রুত বা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন
তাড়াহুড়া করে বা বেশি খেলে হজমে সমস্যা হয় এবং পেটে গ্যাস ও অস্বস্তি বাড়ে।

✅ সংক্ষেপে: নিয়মিত খাবার খাওয়া, হালকা ও সহজপাচ্য খাবার বেছে নেওয়া যা সহজেই হজম হয়, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কম রাখা—এই অভ্যাসগুলো আইবিএসের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

✅চিকিৎসাঃ দ্রত একজন ইউনানী চিকিৎসকের সাথে আপনার প্রবলেম গুলো শেয়ার করে জানুন আপনার কোন ক্যাটাগরির আইবিএস (IBS) প্রবলেম রয়েছে সেই অনুযায়ী ইউনানী চিকিৎসা চালিয়ে যেতে পারেন।

চেম্বারের ঠিকানা ঠিকানাঃ
৫ম তলা (লিফট্ এর-৪) আজিমপুর আধুনিক নগর মার্কেট, (নিউমার্কেট সংলগ্ন) আজিমপুর বাস স্ট্যান্ড, ঢাকা-১২০৫

✅রোগি দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা।
✅সিরিয়ালের জন্য কল করুন☎️ 09613-004975

অথবা (whatsapp)
☎️01886-699984
☎️01830-214735

হঠাৎ করে ওজন কমে যাওয়া সমাধান করতে নিচের খাবার গুলো তালিকায় রাখার চেষ্টা করুন।
15/05/2026

হঠাৎ করে ওজন কমে যাওয়া সমাধান করতে নিচের খাবার গুলো তালিকায় রাখার চেষ্টা করুন।

14/05/2026

একটি নিয়ম মেনে ৩টি সমস্যার সমাধান করুন।

14/05/2026

আপনার H-পাইলোরি পজিটিভ
হবে না যদি বিষয় গুলো মেনে চলেন।

#সুস্থ_থাকুন

13/05/2026

আইবিএস রোগিদের গুম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেনে নিন


#সুস্থ_থাকুন

ডাক্তারদের মতে, মাত্র সাত দিন আগে মেয়েটি রাস্তা থেকে ফুচকা খেয়েছিল। সেই ফুচকার টকে এমন এক ভয়ংকর জীবাণু ছিল, যা সরাসরি তা...
12/05/2026

ডাক্তারদের মতে, মাত্র সাত দিন আগে মেয়েটি রাস্তা থেকে ফুচকা খেয়েছিল। সেই ফুচকার টকে এমন এক ভয়ংকর জীবাণু ছিল, যা সরাসরি তার লিভারে অ্যাট্যাক করেছে। এক মুহূর্তের স্বাদ আজ তার জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
আমরা যারা ফুচকা বা রাস্তার ধারের খোলা খাবার দেখলে পাগল হয়ে যাই, আমাদের জন্য এই ঘটনা এক বিশাল শিক্ষা। অস্বাস্থ্যকর পানি এবং নোংরা পরিবেশে তৈরি এই খাবারগুলো দেখতে লোভনীয় হলেও এর ভেতরে লুকিয়ে থাকে মরণঘাতী বিষ।
দুঃখজনক বাস্তবতা: সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ অসুস্থ মেয়েটির জন্য দোয়া করছেন, আবার কিছু মানুষ অসংবেদনশীল মন্তব্য করছেন। মনে রাখবেন, কারো বিপদে পাশে দাঁড়াতে না পারলেও অন্তত কটু কথা বলা উচিত নয়। অভিশাপ নয়, আমাদের প্রার্থনা হওয়া উচিত যেন মেয়েটি সুস্থ হয়ে তার বাবার কোলে ফিরে আসে। 🤲
বিঃদ্রঃ রাস্তার ধারে কিছু খাওয়ার আগে অন্তত দশবার ভাবুন—আপনার সামান্য অসতর্কতা আপনার বা আপনার প্রিয়জনের জীবন ধ্বংস করে দিচ্ছে না তো?

#ফুচকা_সতর্কতা #সুস্থ_থাকুন

Address

Azimpur
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Hakeem Md. Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share