07/04/2026
শৈশব থেকে পিঠে ঝোলানো কষ্টের এক ঝুলি,
বিরামহীন এই যাত্রাপথে জমল অনেক ধূলি।
হাড়ভাঙা সেই পরিশ্রমে শরীর আজ ক্লান্ত,
তবুও কেন মনটা আমার হয় না যে অশান্ত?
আমি তো চেয়েছি মানুষকে ভালোবেসে যেতে চিরকাল,
বিনিময়ে তারা বুনেছে কেবল ছলনার এক জাল।
সরলতাকে দুর্বলতা ভেবে খেলেছে মনের খেলা,
উপহার হিসেবে দিয়ে গেছে শুধু একরাশ অবহেলা।
আমি জানি এই দুনিয়াতে সব আঙুল নয় সমান,
সৎ মানুষের কদর নেই, মিথ্যারই জয়গান।
সামনে দাঁড়িয়ে সত্যটাকে অবলীলায় করে অস্বীকার,
তবুও আমি সয়েছি সব, তুলিনি কোনো চিৎকার।
নামাজে যখন লুটাই সিজদায়, ভুলে যাই সব শোক,
আমার পাওনা বুঝে দেবেন আল্লাহ—যাই বলুক এই লোক।
মানুষের তরে করিনি কাজ, চেয়েছি তাঁরই দয়া,
দুনিয়ার এই রঙ্গমঞ্চ তো কেবলই মায়া আর ছায়া।
বিশ্বাস একবার ভাঙলে নাকি আর হয় না জোড়া,
তবুও আমার আশার প্রদীপ নেভেনি তো কোনো বেলা।
হে দয়াময়, দাও গো আমায় অসীম ধৈর্যের বল,
সততার এই দীর্ঘ পথে ঝরুক না হয় চোখের জল।
পরিশ্রমী এই নগণ্য প্রাণ একদিন পাবে তার দাম,
মানুষ না দিক, আমার প্রভু মুছিয়ে দেবেন ঘাম।
ক্ষমা করে দিই তাদের যারা করেছে আমায় তুচ্ছ,
আমার সম্বল কেবল তোমার রহমতের এক গুচ্ছ।
New pictures, new people
#গান #কবিতা