Doctor's Journey by Dr. Rupa Das Polin

Doctor's Journey by Dr. Rupa Das Polin MBBS(Dhaka Medical College)| BCS(Health) | Assistant Surgeon(48th BCS) | Recommended (46th BCS)

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৬(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে যে ...
08/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৬
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে যে সামনে ডাক্তারদের জন্য আবার একটা স্পেশাল বিসিএস আসতে পারে।অনেকেই ইনবক্সে প্রস্তুতির বিষয়ে জানতে চাচ্ছে।স্পেশাল বিসিএসে ২০০ মার্কস এর প্রিলি পরীক্ষা হয় এবং ২০০ মার্ক্স এর ভাইভা হয়।প্রিলিকেই প্রিলি+রিটেন হিসেবে ধরা হয়।ফাইনাল রেজাল্ট হয় প্রিলি আর ভাইভার মার্ক্স যোগ করে।

প্রিলির এই ২০০ মার্ক্সের মধ্যে ১০০ মার্ক আসে জেনারেল পার্ট থেকে আর ১০০ মার্ক আসে মেডিকেল পার্ট থেকে।জেনারেল পার্টের জন্য কীভাবে পড়তে হবে,কী কী বই লাগবে সেগুলো আমার " #বিসিএস_অথবা_মৃত্যু" সিরিজের আগের পোস্টগুলো পড়লেই জানতে পারবে।
এখন আসি মেডিকেল পার্ট নিয়ে।প্রথমেই স্পেশাল বিসিএসের সিলেবাস সম্পর্কে আমরা জানবো।২০০ মার্কের মধ্যে-
✅বাংলা সাহিত্য-৫
✅বাংলা ব্যাকরণ-১৫
✅english grammar-15
✅english literature-5
✅বাংলাদেশ বিষয়াবলি-২০
✅আন্তর্জাতিক বিষয়াবলি-২০
✅math-10
✅mental ability-10
✅anatomy-12
✅physiology-8
✅biochemistry-5
✅pharmacology-5
✅forensic-5
✅community medicine-5
✅pathology-5
✅microbiology-5
✅pharmacology-5
✅medicine-17
✅surgery-17
✅gynae and obs-16

দেখা যাচ্ছে যে ফার্স্ট প্রফ-ফাইনাল প্রফ সব সাবজেক্ট থেকেই প্রশ্ন আসে।কিন্তু দেখে ভয় পাওয়া যাবে না।আমি ধাপে ধাপে বলে দিবো কীভাবে কী পড়া লাগবে।প্রথমে আমার আগের পোস্টগুলো সব পড়ে ফেলে জেনারেল পার্টের বইগুলো জোগাড় করে ফেলো।এবার বলবো মেডিকেল পার্ট কোন বই থেকে পড়বে।একটা আনপপুলার অপিনিয়ন বলি।মেডিকেল পার্টের জন্য আমি গাইড বই পড়তাম যে গাইডগুলো আমরা এমবিবিএস লাইফে পড়ে এসেছি।যে যেই গাইড পড়েছো সে সেই গাইডগুলো নিজের কাছে রেখে দিয়ে থাকলে তো এখন কাজে লাগবেই।আর না থাকলে নতুন করে জোগাড় করে ফেলো।আমার মতে যারা যে রাইটারের গাইড বই আগে পড়েছো তারা সেটাই নতুন করে পড়া শুরু করো।নতুন বই কেনার দরকার নেই।আর লাইভ এমসিকিউ এর একটা সাবস্ক্রিপশন কিনে ফেলো।ওখানে রেগুলার পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করবে।আমি নিজে কোনো কোচিং করিনি।তাই কোনো কোচিং এর বিষয়ে সাজেশন দিতে পারবোনা।তোমাদের প্রথম কাজ হলো আমার পোস্ট অনুসারে আগে বইগুলো কালেক্ট করে ফেলা।তারপর কোন সাবজেক্ট থেকে কী পড়া লাগবে সেটা আমি ধাপে ধাপে পোস্ট আকারে বলে দিবো।আমি নিজে যে গাইডগুলো পড়তাম সেভুলো হলো-এনাটমি-আরিফ,ফিজিও-ব্লুপ্রিন্ট,এ বি সি অফ বায়োকেমিস্ট্রি,ফরেনসিক+কমমেড-কনসেপ্ট,মাইক্রো+ফার্মা-ব্লুপ্রিন্ট,প্যাথো-আরিফ,মেডিসিন,সার্জারি -এনডেভার,গাইনি অবস-কনসেপ্ট।প্রিলির আগে জেনেসিসের এক সেট বই কিনেছিলাম কিন্তু পড়া হয়নি।

আর পড়ার রুটিন তোমার নিজের সুবিধা অনুসারে বানিয়ে নিবে।প্রতিদিন জেনারেল পার্টের জন্য কিছু সময় আর মেডিকেল পার্টের জন্য কিছু সময় রুটিনে রাখবে।একটা সাবজেক্ট শেষ করে পরের সাবজেক্ট শুরু করবে।না হলে সব একসাথে জগাখিচুড়ি হয়ে যাবে।যে সাবজেক্টগুলো থেকে বেশি মার্ক্সের প্রশ্ন আসে সেগুলো আগে শুরু করবে।
মেডিকেল পার্টকে বেশি গুরুত্ব দিবে।কারণ মেডিকেল পার্টে যারা ভালো করবে তারা টিকে যাবে।আর জেনারেল পার্টেও যারা ভালো করবে তারা র‍্যাংক করবে।প্রথম প্রায়োরিটি হলো যুদ্ধে টিকে যাওয়া।তাই মেডিকেল পার্টকে বেশি গুরুত্ব দিতে হবে।যারা মেডিসিনে পার্ট-১ এর প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য সবথেকে ভালো কারণ মেডিসিন থেকেই সবথেকে বেশি প্রশ্ন আসে।

আজ এ পর্যন্তই।পরের পোস্টে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো।পেইজের সাথেই থেকো।আর পোস্টগুলো শেয়ার/সেভ করে নিজের কাছে রেখো আর প্রিয় মানুষকে পাঠিয়ে দেও।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)পজিশন-১০৭
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)পজিশন-২২৩

#বিসিএস

03/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৫
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে যে সামনে ডাক্তারদের জন্য আবার একটা স্পেশাল বিসিএস আসতে পারে।৪৮ বিসিএসের বেশ কিছু মাস আগে থেকেও আকাশে-বাতাসে এরকম স্পেশাল বিসিএস এর গুজব ভেসে বেড়াচ্ছিলো যেটা পরে সত্যি হয়ে গেছে।তাই এবারও স্পেশাল বিসিএসের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।আর স্পেশাল বিসিএস হোক/না হোক প্রস্তুতি নিয়ে রাখতে তো সমস্যা নেই।কারণ যখন সার্কুলার হবে তারপরে আর পড়ার সময় বেশি পাওয়া যাবে না।

আমি নিজে যেহেতু একজন ডাক্তার এবং প্রথম প্রচেষ্টাতেই স্পেশাল বিসিএস এবং জেনারেল বিসিএস দুটোই ক্র‍্যাক করেছি তাই আমি চাই আমার জুনিয়র ডাক্তার ভাই-বোনরাও যেন আমার মতো এক চান্সেই বিসিএস ক্লিয়ার করে ফেলতে পারে।

তাই আমি ভেবেছি এখন থেকে আমার #বিসিএস_অথবা_মৃত্যু সিরিজের প্রতিটা পোস্ট-এ দুটো পার্ট রাখবো।প্রথম পার্টে থাকবে জেনারেল পার্ট নিয়ে আলোচনা আর দ্বিতীয় পার্টে থাকবে মেডিকেল পার্ট নিয়ে আলোচনা।জেনারেল পার্টের আলোচনার অংশটুকু যারা জেনারেল বিসিএস দিবে তাদের তো কাজে লাগবেই,যারা স্পেশাল দিবে তাদেরও লাগবে কারণ স্পেশালের প্রিলি তে ১০০ মার্ক্স আসে জেনারেল পার্ট থেকে।কিন্তু সবকিছুই নির্ভর করবে আপনাদের রেসপন্স এর উপরে।আপনারা যদি চান শুধু তাহলেই আগামীকাল থেকে দুই পার্টে পোস্ট দেয়া শুরু করবো।কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যান।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৪(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএ...
02/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৪
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএস প্রত্যাশীদেরকে বিসিএস পরীক্ষা সম্পর্কে বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছি।আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সাজেশন মেনে চললে আপনারা অবশ্যই উপকৃত হবেন।

English Grammar নিয়ে আজকে কথা বলবো।Parts of Speech থেকে প্রায়ই প্রশ্ন আসে।এর মধ্যে 'Noun' বেশ গুরুত্বপূর্ণ।
Noun ৫ প্রকার।
✅Proper Noun(যেকোনো কিছুর নাম হোক সেটা দেশ,নদী,মানুষ)
✅Common noun(general names for people,place,things.যেমন-Man,Country,River)
✅ Material noun(Gold,iron,water)
✅Abstract noun(things you can't see or touch such as love,happiness,knowledge)
✅Collective noun(Team,Family,herd,pack)

এগুলোর বিস্তারিত আপনারা যেকোনো একটা বই থেকে পড়ে নিবেন।

এখন কথা বলবো Countable Noun ar Uncountable Noun নিয়ে।uncountable হলো যেগুলো গণনা করা যায় না।কোনগুলো uncountable noun এগুলো মুখস্থ করে ফেলতে হবে।কীভাবে মনে রাখবেন-
Remember the acronym "MILFEN"

Materials (water, gold)
Ideas (advice, information)
Liquids (milk, oil)
Feelings (happiness, anger)
Events/phenomena (weather, rain)
News & collective items (news, furniture, luggage)

এগুলো সব uncountable noun.
এখন কোনগুলো countable আর কোনগুলো uncountable মনে রাখার দরকার কী?
✅Countable noun এর আগে বসে Many/Article(a,an,the)/number(1,2,3)/few আর Uncountable noun এর আগে বসে much/a piece of/2 pieces of/a little.আর "a lot of" countable,uncountable দুটোর আগেই বসে।যেমন-a lot of work/a lot of mangoes.
এখন-
❌an advice → ✅ a piece of advice
❌ many informations → ✅ much imformation
❌ two furnitures → ✅ two pieces of furniture
❌ many luggages → ✅ much luggage / two pieces of luggage
❌an information ✅a piece of information
❌many informations ✅much information
❌a furniture ✅a piece of furniture
❌many furnitures ✅much furniture / several pieces of furniture
❌a luggage ✅a piece of luggage
❌many luggages ✅much luggage
❌an equipment✅ a piece of equipment
❌many equipments ✅much equipment / several pieces of equipment
❌a homework ✅a piece of homework / a homework assignment
❌many homeworks ✅much homework
❌a bread ✅a loaf of bread / a piece of bread
❌many breads ✅many loaves of bread (when referring to individual loaves)
❌a news ✅a piece of news
❌many news ✅some news / pieces of news
❌a work (meaning job/work in general) ✅some work / a piece of work
❌many works (general work) ✅much work

noun থেকে আরেকটা জিনিস পড়তে হবে।
Some nouns look like singular but actually plural.(Police,People,Gentry,Poultry,Public,Cattle)
similarly some nouns look like plural but actually singular.(Athletics,Mathematics,Innings)

কয়েকটা আছে singular আর plural form same.(deer,sheep,canon,swine,aircraft,headquarters,scissors,pants,trousers)

কয়েকটা foreign origin words এর singular আর plural form বোঝা কষ্ট।যেমন-
singular→plural
• Cactus → Cacti / Cactuses
• Fungus → Fungi / Funguses
• Bacterium → Bacteria
• Curriculum → Curricula / Curriculums
• Criterion → Criteria
• Automaton → Automata
• Formula → Formulae / Formulas
• Index → Indices / Indexes
• Appendix → Appendices / Appendixes
• Analysis → Analyses
• Thesis → Theses
• Syllabus → Syllabi / Syllabuses
• Alumnus → Alumni
• Datum → Data
• Medium → Media
Same in singular and pleural
• Species → Species
• Series → Series

এগুলো সব এক পোস্টে লেখা সম্ভব না।আমি শুধু গাইডলাইন দিচ্ছি যে কী কী পড়া লাগে আর কোথায় গুরুত্ব বেশি দিয়ে পড়া লাগে।এগুলো যার কাছে যে বই আছে সেখান থেকে ঝাড়া মুখস্থ করে ফেলবেন।

আজ এই পর্যন্তই।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

পোস্ট টি সেভ করে রাখুন অথবা শেয়ার করে নিজের কাছে রাখুন/ প্রিয়জন কে পাঠান।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

এগুলো আমার এবারের ঈদ ডিউটির ছবি।প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন রোগী এসেছে।এক মিনিটও রেস্ট নেওয়ার সুযোগ ছিলো না।আমাদের বালি...
31/05/2026

এগুলো আমার এবারের ঈদ ডিউটির ছবি।প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন রোগী এসেছে।এক মিনিটও রেস্ট নেওয়ার সুযোগ ছিলো না।আমাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO M Faruk Hosain স্যারের নেতৃত্বে আর RMO Sajal Shome দাদার দিকনির্দেশনায় বড় কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে ডিউটি সম্পন্ন করতে পেরেছি।নার্স,স্যাকমো,ওয়ার্ড বয়দের পরিশ্রম আর ডেডিকেশন ছিলো প্রশংসনীয়।খুব অবাক হয়ে খেয়াল করলাম যে আমি আগে অল্প পরিশ্রমেই কুপোকাত হয়ে যেতাম,সেই আমি এবার ঈদে টানা ১২ ঘণ্টা ডিউটি করেও একটুও ক্লান্ত হইনি।কারণ যতো দিন যাচ্ছে আমি ধীরে ধীরে আমার চিকিৎসা পেশাকে আরও বেশি ভালোবাসতে শিখছি।আর রোগীর অকৃত্রিম ভালোবাসাই আমার এই শক্তির মূল উৎস।

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৩(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএ...
30/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৩
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএস প্রত্যাশীদেরকে বিসিএস পরীক্ষা সম্পর্কে বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছি।আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সাজেশন মেনে চললে আপনারা অবশ্যই উপকৃত হবেন।

কিন্তু আজকে ভাবলাম একটা ব্যতিক্রমধর্মী পোস্ট লিখবো।আমি অনেক চিন্তা করে দেখলাম শরীর সুস্থ না থাকলে ভালো করে পড়াশোনা করা সম্ভব না।তাই এক চান্সে বিসিএস ক্র‍্যাক করার জন্য শরীরের সুস্থতা সবার আগে দরকার।শরীর ও মন সুস্থ থাকলে যেই টপিক পড়তে ১০ মিনিট লাগবে,অসুস্থ শরীর ও মন নিয়ে পড়লে সারাদিনের পড়ায়ও সেই কাজ হবে না।আমি যেহেতু একজন ডাক্তার,তাই আজ আমি বিসিএস প্রত্যাশীদের জন্য শরীর ও মন ভালো রাখার টিপস শেয়ার করবো।

✅যত যাই হয়ে যাক দিনে ৬-৮ঘণ্টা ঘুমাতেই হবে।রাত জেগে পড়ে নিজের শরীর নষ্ট করে বিসিএস ক্যাডার হলেও পরে রুগ্ন শরীর নিয়ে জীবনকে আর উপভোগ করতে পারবেন না।

✅টাইম মতো তিন বেলায় সুষম খাবার খেতে হবে।সকালের খাবার দুপুরে খাওয়া যাবে না।খাবারে কার্বোহাইড্রেট এর পরিমাণ কমিয়ে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে।সেক্ষেত্রে স্বল্প খরচের মধ্যে মুরগির ডিম হতে পারে সবথেকে ভালো চয়েস।দিনে ২-৩টা ডিমও খাওয়া যেতে পারে।খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে(শাক,সবজি,সালাদ)।নাস্তা হিসাবে ফলমূল খাওয়ার চেষ্টা করুন।তেল চর্বি যুক্ত খাবার ও বাইরের ভাজা পোড়া খাওয়া ছাড়তে হবে।

✅Keep yourself hydrated.পানির অপর নাম জীবন।দিনে মিনিমাম ৩ লিটার পানি পান করুন।কোথাও গেলে সাথে পানির বোতল রাখবেন।বাসা/বাড়িতে ভালো মানের ওয়াটার পিউরিফায়ার রাখার চেষ্টা করুন।

✅প্রতিদিন মিনিমাম ৩০মিনিট দ্রুত হাঁটার চেষ্টা করুন।টুকটাক ব্যায়ামও করতে পারেন ইউটিউব দেখে।

✅ক্যাফেইন ইনটেক কমাতে হবে।এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ এডভাইস হলো কখনোই বাইরে গিয়ে ওয়ান টাইম কাপে চা/কফি খাবেন না।এর ভিতরে প্লাস্টিকের লেয়ার থাকে।গরম জিনিসের সংস্পর্শে সেটা থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয় যেটা শরীরে গিয়ে বহু ধরনের ক্ষতি করতে পারে।প্লাস্টিকের বক্স,বোতল এগুলো ব্যবহার যথাসম্ভব পরিহার করুন।এর বদলে কাঁচ/স্টিলের পাত্র/বোতল ব্যবহার করুন।মাইক্রোপ্লাস্টিক থেকে কী কী ক্ষতি হয় সেটা গুগল/এআই থেকে জেনে নিবেন।

✅কালো রঙের কোটিং ওয়ালা নন্সটিক প্যানগুলো থেকেও রান্নার সময় খাবারে বিষাক্ত পদার্থ মিশে যায়।এর বদলে স্টিল/সিরামিক কোটেড/কাস্ট আয়রনের রান্নার পাত্র ব্যবহার করুন।

✅সবসময় মশারি টাঙিয়ে ঘুমাবেন।এখন কিন্তু চারিদিকে ডেঙ্গু হচ্ছে।

✅দীর্ঘক্ষণ মোবাইল/কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখবেন না।

✅পড়ার ফাঁকে রিক্রিয়েশন এর জন্য কোথাও ঘুরে আসুন/মুভি দেখুন।

✅মন ভালো রাখার জন্য যার যার ধর্মমতে নিয়মিত প্রার্থনা করুন।ক্যারিয়ার নিয়ে বেশি টেনশন করা যাবে না।যেকোনো ধরনের মানসিক সমস্যা যেমন এংজাইটি/ডিপ্রেশনে ভুগছেন মনে করলে প্রফেশনাল হেল্প নিবেন(সাইকিয়াট্রিস্ট/সাইকোলজিস্ট)

✅শরীরের যেকোনো অসুস্থতায় এমবিবিএস ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন।নিজে আন্দাজে ওষুধ খেয়ে শরীরের ক্ষতি করবেন না।

✅পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন।তাহলে শরীর ও মন ভালো থাকবে।অতিরিক্ত ঠান্ডা/গরম লাগানো যাবে না।

✅পড়ালেখার কথা একেবারে না বললেই নয়।যেহেতু আমার বিসিএস সিরিজে এখন ইংলিশ নিয়ে পোস্ট দিচ্ছি তাই সবাইকে বলবো Voice change,Narration ar Transformation এগুলো সবাই-ই SSC/HSC লেভেলে পড়ে এসেছেন।এগুলো আর নতুন করে আমার পড়ানোর কিছু নেই।সবাই বই খুলে এগুলো আবার একবার রিভিশন দিবেন।Advanced Learner's Communicative English Grammar and Composition(চৌধুরী এবং হোসেন)/PC Das এর গ্রামার বইয়ের যেকোনো একটা ফলো করতে পারেন।উত্তরণের বই থেকেও দেখতে পারেন।যার কাছে যে বই আছে সে সেটা পড়ে ফেলেন।আর আজকে থেকে শুরু করে প্রতিদিন ২০টা করে Appropriate Preposition পড়বেন কারণ Proposition থেকে একটা প্রশ্ন থাকেই।

আজ এই পর্যন্তই।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

পোস্ট টি সেভ করে রাখুন অথবা শেয়ার করে নিজের কাছে রাখুন/ প্রিয়জন কে পাঠান।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১২(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএ...
29/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১২
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএস প্রত্যাশীদেরকে বিসিএস পরীক্ষা সম্পর্কে বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছি।আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সাজেশন মেনে চললে আপনারা অবশ্যই উপকৃত হবেন।কিন্তু বিসিএস প্রার্থী অনেকের মনেই একটা কমন প্রশ্ন/কনফিউশান ঘুরপাক খাচ্ছে যে আপু তো হেলথ ক্যাডার,আর আমরা তো জেনারেল ক্যাডারে পরীক্ষা দিবো।তাহলে আপুর সাজেশন কি আমাদের কাজে লাগবে?

তাদের জন্য আমার উত্তর হলো-আমি ৪৬তম বিসিএসে হেলথ ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি যেটা জেনারেল বিসিএস ছিলো।জেনারেল বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক,সায়েন্স,আর্টস,কমার্স সবার সেইম প্রশ্নে পরীক্ষা দিতে হয়।তাই যে প্রশাসন ক্যাডার পেয়েছে সে যেই প্রশ্নে পরীক্ষা দিয়েছে আমিও একই প্রশ্নে পরীক্ষা দিয়ে প্রিলি পাস করেছি।
এবার আসি রিটেনের কথায়।রিটেনের ক্ষেত্রেও যারা প্রশাসন/ফরেন ক্যাডার পেয়েছে তারা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে,আমিও সেইম প্রশ্নেই পরীক্ষা দিয়েছি।বাংলা,ইংলিশ,বাংলাদেশ বিষয়াবলী,আন্তর্জাতিক,ম্যাথ,মেন্টাল সব প্রশ্নই সেইম।কিন্তু আমাকে মেডিকেল পার্টের উপরে এক্সট্রা ২০০ মার্কের পরীক্ষা দিতে হয়েছে হেলথ ক্যাডার ফার্স্ট চয়েস থাকায়।রিটেনে খুব কম মানুষ পাস করেছে।আমাকে অন্য ক্যাডারের সবার সাথে কম্পিটিশন করেই প্রিলি আর রিটেন পাস করতে হয়েছে।হেলথ ক্যাডার ফার্স্ট চয়েস হওয়ায় আমি কোনো এক্সট্রা advantage পাইনি।আর আমার সারাজীবনের স্বপ্ন ছিলো ডাক্তার হয়ে মানুষের সেবা করা।তাই আমি হেলথ ক্যাডার এই থেকে গেছি।আমার বিশ্বাস আমি যদি চাইতাম তাহলে ঈশ্বরের কৃপায় অন্য যেকোনো ক্যাডারে শিফট করতে পারতাম কিন্তু সেটা আমি করিনি।

তাই বিসিএস নিয়ে আমার সাজেশন গুলো সবারই কাজে লাগবে।যারা ফরেন ক্যাডারে যেতে চান তাদের থেকে শুরু করে প্রশাসন,শিক্ষাসহ সব ক্যাডার প্রত্যাশীরাই আমার সাজেশন থেকে উপকৃত হবেন।

বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১১(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়ে বেশ কিছু পোস্ট...
26/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১১
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়ে বেশ কিছু পোস্ট দিয়েছি।যারা মন দিয়ে পড়েছে তাদের অবশ্যই উপকার হয়েছে।আজকে থেকে ইংরেজি গ্রামার শুরু করবো।এতদিন ধরে বলেছি কী কী পড়া লাগবে।আজকে বলবো কোনটা পড়া লাগবে না।

যাদের হাতে বিসিএস প্রস্তুতি নেয়ার মতো সময় কম/স্বল্প সময়ে প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আমার সাজেশন হলো "ভোকাবুলারি" অংশটা পুরোপুরি বাদ দেয়া।শুনতে অদ্ভুত শোনালেও সত্য এটাই যে অনেক কষ্ট করে শত শত ওয়ার্ড মুখস্থ করার পরেও একটা প্রশ্নও কমন না আসার সম্ভাবনা আছে।আর যতো সময় নিয়ে আপনি ভোকাবুলারি মুখস্থ করবেন,তার অর্ধেক সময় ব্যয় করলে গ্রামারের ১২-১৫ মার্কের প্রিপারেশন হয়ে যাবে আপনার।

এদিকে ভোকাবুলারি(স্পেলিং,মিনিং,সিনোনিম,এন্টনিম) থেকে বড়জোর ১-২ টা প্রশ্ন আসতে পারবে।মাত্র দুইটা মার্কের জন্য আমার মতে এতো কষ্ট করার দরকার নেই।শুধু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাখ্যাসহ পড়ুন।ভাগ্য ভালো থাকলে ১ টা কমন পেলেও পেতে পারেন।

আর যাদের হাতে সময় আছে তাদেরকে বলবো প্রতিদিন ডেইলি স্টার পত্রিকার প্রথম পেইজ আর এডিটোরিয়াল অংশটুকু পড়ুন। তাহলে আপনি ওয়ার্ডের কন্টেক্সট জানতে পারবেন। অজানা ওয়ার্ড গুলো মিনিং,সিনোনিম,এন্টোনিমসহ ডায়েরিতে লিখে নোট করে পড়ুন।ফোনে একটা ডিকশনারি অ্যাপ রাখবেন।মাঝে মাঝে পুরানো ওয়ার্ডগুলো রিভিশন দিবেন।এভাবে পড়লে শুধু ওই ওয়ার্ডটার অর্থই জানতে পারবেন না,সাথে sentence এ ওর ব্যবহারও জানতে পারবেন। এভাবে কন্টেক্সট এর সাথে কো-রিলেট করে পড়লে মনে থাকবে বেশি।ইংরেজিতে দক্ষতাও বাড়বে।শুধু শুধু বই কিনে টাকা নষ্ট করার দরকার নেই।কারণ ওই বই জীবনে খুলে দেখাও হবে না।এত পরিশ্রম করে হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করে পরীক্ষার হলে মনেও রাখতে পারবেন না।আপনি তো আর GRE দিতে যাচ্ছেন না।এতো ভোকাবুলারি পড়ে কী করবেন?এর চেয়ে ইংলিশ স্পিকিং এ ফ্লুয়েন্সি বাড়ান। ভাইভাতে এটা আপনার কাজে লাগবে।

আর যারা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের আছেন তারা হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করেন।আমার কোনো আপত্তি নেই।আর ওয়ার্ড যদি পড়তেই চান এবং হাতে যথেষ্ট সময় থাকে তবে, বিগত বছর গুলোতে বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসা শব্দ গুলো এবং ব্যারন'স GRE এর ৩০০ ওয়ার্ড পড়ে ফেলতে পারেন।


আজ এ পর্যন্তই থাক।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

একটু ভিন্নধর্মী পোস্ট-১৫ দিন আগে দেখা আমার একজন রোগী সুস্থ হওয়ার পর উনার বাড়ির গাছের এই আমগুলো আজকে দিয়ে গেছেন।আমার কাছে...
25/05/2026

একটু ভিন্নধর্মী পোস্ট-
১৫ দিন আগে দেখা আমার একজন রোগী সুস্থ হওয়ার পর উনার বাড়ির গাছের এই আমগুলো আজকে দিয়ে গেছেন।আমার কাছে টাকা-পয়সার চেয়ে রোগীদের কাছে পাওয়া এই ভালোবাসা,আশীর্বাদ আর সম্মানটাই বেশি প্রিয়❤️
আমগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মিষ্টি😁।

 #বিসিএস_অথবা_মৃত্যু-১০(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)আমি জানি অনেকেই আমার কারকের পরের অংশের জন্য...
25/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১০
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

আমি জানি অনেকেই আমার কারকের পরের অংশের জন্য অপেক্ষা করছেন।তাদের জন্য আজকের এই পোস্ট।

প্রথমে আমরা শিখবো বিভক্তি।এরপরে শিখবো বিভক্তি দিয়ে কীভাবে কারক নির্ণয় করা যায়।বিভক্তি ৭ প্রকার-
✅প্রথমা:০,এ,অ,য়,তে,এতে
✅দ্বিতীয়া:কে,রে,এরে
✅তৃতীয়া:দ্বারা,দিয়ে,কর্তৃক
✅চতুর্থী:কে,রে,এরে
✅পঞ্চমী:হইতে,থেকে,চেয়ে
✅ষষ্ঠী:র,এর
✅সপ্তমী:এ,য়,তে,এতে

অন্যদিকে কারক ৬ প্রকার।কর্তৃ,কর্ম,করণ,সম্প্রদান,অপাদান,অধিকরণ।এর মধ্যে কর্তৃকারক আমরা গত পর্বে শিখেছি।
এবার শিখবো কর্মকারক।কর্ম যেহেতু দুই নাম্বার কারক তাই একে চিহ্নিত করার জন্য আমরা দ্বিতীয়া বিভক্তির সাহায্য নিবো।একটা উদাহরণ দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
নাসিমা ফুল তুলছে-এখানে "ফুল" কোন কারক?
এখন যদি এই ফুলের সাথে আমরা একটা দ্বিতীয়া বিভক্তি যোগ করি?যেমন-নাসিমা ফুলকে তুলছে।এখানে নাসিমা তো আসলে ফুলকেই তুলছে।এই "-কে" হলো দ্বিতীয়া বিভক্তি।যেহেতু দ্বিতীয়া বিভক্তি যোগ করায় বাক্যটা পূর্ণতা পেলো তাই নিতঃসন্দেহে "ফুল" এখানে কর্মকারক।একইভাবে "ডাক্তার ডাকো" এখানে "ডাক্তার" কোন কারক?ডাক্তার ডাকো মানে আসলে কী?ডাক্তারকে ডাকো তাই তো?তার মানে ডাক্তারের সাথে দ্বিতীয়া বিভক্তি লাগালেই সবথেকে ভালো মিলে।আর দ্বিতীয়ার সাথে সম্পর্ক হচ্ছে কর্ম কারকের।তাই ডাক্তার কর্ম কারক।

করণ কারক-"ছাত্ররা বল খেলে"-এখানে বল কোন কারক?এখন যেহেতু করণ তিন নাম্বার কারক তাই তার সাথে সম্পর্ক তৃতীয়া বিভক্তির অর্থাৎ বলের সাথে তৃতীয়া বিভক্তি যোগ করলে অর্থের পূর্ণতা পাবে।নিজেরাই দেখুন।ছাত্ররা বল দিয়ে খেলে এভাবে বললেই অর্থের পূর্ণতা আসে।একইভাবে "শিকারি বিড়াল গোফে চেনা যায়" এখানে গোফ কোন কারক?গোফে চেনা যায় বলতে আসলে বোঝায় গোফ দ্বারা চেনা যায়।এখন যেহেতু দ্বারা হচ্ছে তৃতীয়া বিভক্তি তাই এটা করণ কারক।

সম্প্রদান-স্বত্বত্যাগ করে কোনোকিছু দিলেই সম্প্রদান কারক।যেমন-"ভিখারিকে ভিক্ষা দাও"কিন্তু ধোপাকে কাপড় দাও এটা সম্প্রদান না কারণ ধোপা কাপড় ধুয়ে আবার ফেরত দিবে।

অপাদান-এটা পাঁচ নাম্বার কারক তাই এর সাথে পঞ্চমী বিভক্তির সম্পর্ক। "পাপে বিরত হও"-এখানে মূল অর্থ হলো পাপ থেকে বিরত হও তাই পাপ অপাদান কারক।

অধিকরণ-"কোথায়", "কখন","কিসে"এই দুইটা দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়।যেমন-"পুকুরে মাছ আছে"এখানে যদি প্রশ্ন করি কোথায় মাছ আছে তাহলে উত্তর হবে পুকুরে তাই পুকুর অধিকরণ কারক।"প্রভাতে সূর্য ওঠে"-কখন সূর্য ওঠে?
"রাকিব অংকে কাঁচা"-রাকিব কীসে কাঁচা?

এগুলোর বাইরেও কিছু এক্সেপশন আছে যেগুলো এই সূত্র দিয়ে মিলানো কঠিন।সেগুলো একটু বইতে দাগিয়ে রেখে বা খাতায় লিখে প্র‍্যাকটিস করবেন।তাহলে আর কারক বিভক্তি নিয়ে সমস্যা থাকবে না আশা করি।

আজ এ পর্যন্তই থাক।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-৯(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)অনেকেই আমার বিসিএস জার্নি সম্পর্কে জানতে চেয়...
22/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-৯
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

অনেকেই আমার বিসিএস জার্নি সম্পর্কে জানতে চেয়েছেন।তাদের জন্য আজকের এই পোস্ট।

আমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর থেকেই আমার স্বপ্ন ছিলো পাস করার পরে যত দ্রুত সম্ভব বিসিএস দিয়ে মেডিকেল অফিসার হিসাবে জয়েন করা।কিন্তু আমি স্টুডেন্ট লাইফে কখনো বিসিএসের জন্যে পড়িনি।ফাইনাল প্রফ শেষ করার পরের দিনই আমি উত্তরণ থেকে বিসিএস এর এক সেট বই কিনে আনি আর সাথে দুইটা ম্যাপ(বাংলাদেশের এবং বিশ্ব মানচিত্র)।কিন্তু কেন যেন পড়া শুরু করতে পারছিলাম না কারণ ফাইনাল প্রফের রোলার কোস্টার জার্নি আমার দেহ-মনকে এতটাই ক্লান্ত করে দিয়েছিলো যে ভাবলাম আগে কিছুদিন রেস্ট নিয়ে নেই।ভাবতে ভাবতে রেজাল্ট দিয়ে ইন্টার্নশিপ শুরু হয়ে গেলো।ইন্টার্নশিপ-এর ডিউটিগুলো এতো হেকটিক থাকতো যে ডিউটি করে এসে আর পড়ার এনার্জি থাকতো না।কিন্তু ওই সময়টাতে বিসিএস আর নন-বিসিএস লাইফের মধ্যে এমন কিছু পার্থক্য আমার চোখে পড়ে যে আমি ডিসিশন নিয়ে ফেলি যে আমার জীবনে কিছু হোক না হোক,বিসিএস ক্যাডার আমাকে হতেই হবে।সেই লক্ষ্যে মাঝেমধ্যে বইপত্র খুলতাম কিন্তু বেশিক্ষণ পড়তে পারতাম না।টায়ার্ড লাগতো।তবে রেগুলার পেপার পড়া,নিউজ দেখা ও লাইভ এমসিকিউতে পরীক্ষা দেয়া চালিয়ে যেতাম।আমার পড়াশোনা আমার মুডের উপর নির্ভর করতো।এমনও দিন গেছে যে টানা ১৫-২০ দিন আমি বই-ই খুলিনি আবার হয়তো টানা ৭ দিন অনেক বেশি পড়েছি।রিকশায় ডিএমসিতে যেতে যেতেও পড়েছি,নাইট ডিউটির মাঝে ফোনে পিডিএফ খুলে পড়েছি।আমি কখনো রুটিন করে পড়তাম না।একেকটা সাবজেক্ট ধরতাম,সেটা শেষ করে পরের সাবজেক্ট-এ হাত দিতাম।ভোরে উঠে পড়তে হবে,রাত জেগে পড়তে হবে এরকম কোনো চাপ নিতাম না।যখন সময় পেতাম তখনই পড়তাম।কোথাও কোচিং-ও করিনি।যেভাবে যা মন চায় পড়তাম।যে টপিক কম বুঝতাম ইউটিউব থেকে সার্চ দিয়ে ফ্রি ভিডিও দেখে নিতাম।এভাবে চলতে চলতে প্রিলি পরীক্ষার ডেট দিয়ে দেয়।আমার ইন্টার্নশিপের মধ্যেই প্রিলির ডেট পড়ে।লাস্ট ২০ দিন সত্যিই অনেক কষ্ট করেছি।মূলতঃ এই ২০ দিন পড়েই আমি প্রিলি পাস করেছি।ঈশ্বরের আশীর্বাদে জীবনের প্রথম প্রিলিতেই উত্তীর্ণ হই।এখন হয়তো অনেকে এসে বলবে ২০দিন পড়ে কি প্রিলি পাস করা আদৌ সম্ভব?সবথেকে বড় জিনিস হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ এবং মনের জোর।আমি ২০ দিন পড়ি আর ২০ মাস পড়ি আমার মনের জোর ছিলো যে আমি পারবো।কারণ স্কুল-কলেজ লেভেল থেকেই আমার বাংলা,ইংলিশ,ম্যাথ,সায়েন্স এগুলোর ব্যাসিক ভালো ছিলো।তাই আমি ২০দিন কষ্ট করেই পেরেছি।আপনার বিসিএস প্রস্তুতি সম্পন্ন করতে কতো সময় লাগবে সেটা নির্ভর করে আপনার এসএসসি,এইচএসসি লেভেলের পড়াশোনার ব্যাসিক,মনের জোর আর পরিশ্রম করার ক্ষমতার উপর।

তবে আমি মনে করি বর্তমানে কোয়েশ্চেন প্যাটার্ন যেরকম হচ্ছে সেই অনুসারে ফ্রেশারদের মধ্যে যারা মোটামুটি মানের ছাত্র আছেন তারা টানা ৬ টা মাস কষ্ট করলেই প্রিলি পাস করা সম্ভব।

রিটেন আর ভাইভা অভিজ্ঞতা নিয়ে অন্য কোনোদিন লিখবো।আজ এ পর্যন্তই থাক।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Journey by Dr. Rupa Das Polin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share