Dr Tasmia Islam

Dr Tasmia Islam MBBS(DU),CMU,DMU(Diploma In Medical Ultrasound),
Post Graduation Diploma Gynaecology & Obstetrics (on course)
[Medical Officer & Sonologist, Origin Hospital]

31/08/2026

নতুন মা? শিশুকে বুকের দুধ খাওয়ানোর সঠিক ভঙ্গি নিয়ে চিন্তিত?
আপনার ও শিশুর আরামের জন্য জেনে নিন ৬টি জনপ্রিয় পজিশন:

👶🏻 ক্রেডল হোল্ড: কোলে আড়াআড়ি করে নেওয়া (সবচেয়ে পরিচিত ভঙ্গি)।
🌙 সাইড-লাইং: পাশাপাশি শুয়ে খাওয়ানো (রাতের জন্য দারুণ)।
🧺 ফুটবল হোল্ড: বগলের নিচে ধরে রাখা (সিজারিয়ান মায়েদের জন্য সেরা)।
💫 ক্রস-ক্রেডল: শিশুর মাথা ও ঘাড় ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
🛋️ লেইড-ব্যাক: হেলান দিয়ে আরামদায়ক ভঙ্গি।
🧷 আপরাইট: সোজা বসিয়ে খাওয়ানো (গ্যাস্ট্রিক বা রিফ্লাক্স কমাতে)।

💡 জরুরি টিপস:
✅ আরামের জন্য বালিশ বা কুশন ব্যবহার করুন।
✅ সঠিক ল্যাচিংয়ের জন্য খেয়াল রাখুন শিশুর নাক, গাল ও চিবুক যেন স্তন স্পর্শ করে থাকে।
✅ কয়েকটি ভঙ্গি চেষ্টা করে দেখুন, কোনটি আপনাদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক!


গর্ভাবস্থায় অ্যানোমালি স্ক্যান: কেন ঠিক ১৮-২০ সপ্তাহেই করানো জরুরি?প্রেগনেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ডগুলোর ...
31/08/2026

গর্ভাবস্থায় অ্যানোমালি স্ক্যান: কেন ঠিক ১৮-২০ সপ্তাহেই করানো জরুরি?
প্রেগনেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ডগুলোর একটি হলো অ্যানোমালি স্ক্যান (বা লেভেল-২ স্ক্যান)। কিন্তু ডাক্তাররা কেন ঠিক এই নির্দিষ্ট সময়েই এটি করার পরামর্শ দেন? চলুন জেনে নিই:

👶 পারফেক্ট সাইজ: এই সময়ে বাচ্চার আকার খুব ছোট বা বড় থাকে না, ফলে স্ক্যানের স্ক্রিনে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ খুব স্পষ্টভাবে দেখা যায়।

🧠 অঙ্গ-প্রত্যঙ্গের বিকাশ: ব্রেন, হার্ট, মেরুদণ্ড বা কিডনির মতো মূল অঙ্গগুলোর প্রাথমিক গঠন এই সময়েই সম্পন্ন হয়। তাই কোনো জন্মগত ত্রুটি থাকলে তা সহজেই ধরা পড়ে।

💧 ক্লিয়ার ভিউ: জরায়ুতে অ্যামনিওটিক ফ্লুইড (পানি)-এর পরিমাণ এই সময় এমন থাকে যে, বাচ্চার নিখুঁত ও পরিষ্কার ছবি পাওয়া যায়।

⏱️ সঠিক সময়ে সিদ্ধান্ত: বাচ্চার গঠনে বড় কোনো জটিলতা দেখা দিলে, দ্রুত ব্যবস্থা নিতে এবং ডাক্তারদের সঠিক গাইডলাইন দিতে এই সময়টা সবচেয়ে উপযুক্ত।

✴️ প্রতি রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ✴️‼️ মাত্র ৬০০-৮০০ টাক...
31/08/2026

✴️ প্রতি রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ✴️

‼️ মাত্র ৬০০-৮০০ টাকায় আলট্রাসনোগ্রাম ‼️⚠️
ঢাকায় যেকোনো হাসপাতালে বা ডায়াগনস্টি ক্লিনিকে যেটা ১০০০-১৬০০/১৮০০/২০০০ টাকা।
আমরা সেখানে ৫০% ডিসকাউন্টে দিচ্ছি সকল আলট্রাসনোগ্রাম। ✴️

🔻 মাত্র ১০ হাজার টাকা থেকে শুরু নরমাল ডেলিভারি প্যাকেজ।
হাসপাতালে ১ দিন থাকা ও সকল ওষুধ সহ!

🔻 মাত্র ২৫ হাজার টাকা থেকে শুরু সিজারের প্যাকেজ।
হাসপাতালে ৪ দিন থাকা ও সকল ওষুধ সহ ( বিশেষজ্ঞ ডাক্তার /প্রফেসরের আন্ডারে)

📍 কম্বাইন্ড কেয়ার হাসপাতাল। কচুক্ষেত বাজার, ঢাকা সেনানিবাস।

🔻 সেবাসমূহ:
১. গর্ভাবস্থার রেগুলার চেকআপ ও গর্ভজনিত যেকোনো সমস্যা।
২. মাসিকের সমস্যা, সাদা স্রাব, চুলকানি, জরায়ুর সমস্যা, সিস্ট, টিউমার, যেকোনো গাইনী সমস্যা।
৩. বন্ধ্যাত্ব, হরমোনের সমস্যা, ব্রেস্টের সমস্যা।
৪. ফিটাল ডপলারের মাধ্যমে গর্ভের শিশুর হার্টবিট শুনতে পারবেন রেগুলার চেকআপে।

🔻 এক নজরে দেখে নিন আলট্রাসনোগ্রাম কোনটার খরচ কতো➡️
🔹প্রেগন্যান্সি প্রোফাইল আর্লি (১-৩ মাস) ৬০০ টাকা
🔹প্রেগন্যান্সি প্রোফাইল (৪-৯ মাস) ৭০০ টাকা
🔹গর্ভাবস্থার ১১-১৩ সপ্তাহের NT Scan ৮০০ টাকা
🔹২৮-৩০ সপ্তাহের Growth Scan ৮০০ টাকা
🔹লোয়ার এবডোমেন (তলপেট) ৬০০ টাকা
🔹KUB আলট্রাানোগ্রাম (কিডনি,ইউরিনারি ব্লাডার,প্রোস্টেট,জরায়ু) ৭০০ টাকা
🔹হোল এবডোমেন (সম্পূর্ণ পেট) ৮০০ টাকা
🔹ফিটাল বায়োফিজিকাল প্রোফাইল (Biophysical profile) ৯০০ টাকা
🔹 স্পেশাল➡️ ব্যাসিক এনোমালি স্ক্যান (2D) ১০০০ টাকা।

📍চেম্বারের ঠিকানা: কিউ এস আই মেডিসিন, ১৪৫, উত্তর কাফরুল, কচুক্ষেত বাজার, ঢাকা সেনানিবাস।

📲ফোনে সিরিয়াল নিয়ে আসবেন চেকআপ বা আলট্রাসনোগ্রামের জন্য। ⚠️

📞 সিরিয়াল নাম্বার: 01347138925 ‼️

🤰 গর্ভাবস্থার ১১–১৩ সপ্তাহে NT Scan কেন গুরুত্বপূর্ণ?গর্ভাবস্থার শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো ভবিষ্যৎ মা ও শি...
31/08/2026

🤰 গর্ভাবস্থার ১১–১৩ সপ্তাহে NT Scan কেন গুরুত্বপূর্ণ?
গর্ভাবস্থার শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো ভবিষ্যৎ মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। এর মধ্যে NT Scan (Nuchal Translucency Scan) একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যা সাধারণত ১১ সপ্তাহ থেকে ১৩ সপ্তাহ ৬ দিন-এর মধ্যে করা হয়।
🔍 NT Scan-এর মাধ্যমে কী জানা যায়?
✅ শিশুর ঘাড়ের পেছনে জমে থাকা তরলের (Nuchal Translucency) পরিমাণ পরিমাপ করা হয়
✅ কিছু Chromosomal abnormality-এর ঝুঁকি নির্ণয়ে সাহায্য করে
✅ Down syndrome, Edwards syndrome ও Patau syndrome-এর ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
✅ শিশুর প্রাথমিক গঠন ও বিকাশ সম্পর্কে ধারণা পাওয়া যায়
✅ গর্ভকাল সঠিকভাবে নির্ধারণ ও কিছু প্রাথমিক সমস্যা শনাক্ত করতে সহায়তা করতে পারে
⚠️ মনে রাখবেন, NT Scan কোনো রোগ নিশ্চিত করে না—এটি মূলত ঝুঁকি (risk) নির্ণয়ের একটি screening test। প্রয়োজনে চিকিৎসক পরবর্তী কিছু পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।
📌 তাই গর্ভাবস্থার ১১–১৩ সপ্তাহের গুরুত্বপূর্ণ সময়টি মিস না করে আপনার গাইনী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী NT Scan করান।
👩‍⚕️ সুস্থ মা, সুস্থ শিশুর জন্য গর্ভাবস্থার প্রতিটি ধাপেই সঠিক সময়ে সঠিক পরীক্ষা গুরুত্বপূর্ণ।

ডা তাসমিয়া ইসলাম
এমবিবিএস (ঢাকা), ডিএমইউ (ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড), পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গাইনী ও অবস (চলমান)।
অরিজিন হাসপাতাল।
বিএমডিসি নং: A-120187

✴️ প্রতি রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ✴️

🔻 এক নজরে দেখে নিন আলট্রাসনোগ্রাম কোনটার খরচ কতো➡️
🔹প্রেগন্যান্সি প্রোফাইল আর্লি (১-৩ মাস) ৬০০ টাকা
🔹প্রেগন্যান্সি প্রোফাইল (৪-৯ মাস) ৭০০ টাকা
🔹গর্ভাবস্থার ১১-১৩ সপ্তাহের NT Scan ৮০০ টাকা
🔹২৮-৩০ সপ্তাহের Growth Scan ৮০০ টাকা
🔹লোয়ার এবডোমেন (তলপেট) ৬০০ টাকা
🔹KUB আলট্রাানোগ্রাম (কিডনি,ইউরিনারি ব্লাডার,প্রোস্টেট,জরায়ু) ৭০০ টাকা
🔹হোল এবডোমেন (সম্পূর্ণ পেট) ৮০০ টাকা
🔹ফিটাল বায়োফিজিকাল প্রোফাইল (Biophysical profile) ৯০০ টাকা
🔹 স্পেশাল➡️ ব্যাসিক এনোমালি স্ক্যান (2D) ১০০০ টাকা।

📍চেম্বারের ঠিকানা: কিউ এস আই মেডিসিন, ১৪৫, উত্তর কাফরুল, কচুক্ষেত বাজার, ঢাকা সেনানিবাস।

📲ফোনে সিরিয়াল নিয়ে আসবেন চেকআপ বা আলট্রাসনোগ্রামের জন্য। ⚠️

📞 সিরিয়াল নাম্বার: 01347138925 ‼️

#গর্ভাবস্থা #গর্ভকালীনপরীক্ষা #মাতৃত্ব

অনেকেরই প্রশ্ন থাকে যে 2D এনোমালি স্ক্যানে সব দেখা যায় কিনা বা রিপোর্ট কেমন হয়? কতোক্ষণ সময় নিয়ে করা হয়? হাসবেন্ড এলাউ ক...
31/08/2026

অনেকেরই প্রশ্ন থাকে যে 2D এনোমালি স্ক্যানে সব দেখা যায় কিনা বা রিপোর্ট কেমন হয়? কতোক্ষণ সময় নিয়ে করা হয়? হাসবেন্ড এলাউ করা হয় কিনা?⁉️
আজকের পোস্টে এই প্রশ্নের উত্তর পাবেন।

🔻 আমাদের এখানো এনোমালি স্ক্যান 2D করা হয় ১০০০ টাকায়। তার ২ টা কারন:
১. ব্যাক্তিগত চেম্বার হওয়াতে ডায়াগনস্টিকের খরচ নেই, তাই কম খরচে করা যায়।
২. যারা বাহিরে ব্যায়বহুল হওয়ার কারনে এফোর্ড করতে পারেন না, তারাও আমাদের এখানে এই গুরুত্বপূর্ণ আলট্রাসনোগ্রামটা করে নিতে পারবেন।

🔻 রিপোর্টে কোনো পার্থক্য নেই!
2D, 3D, 4D সব গুলোর রিপোর্ট একই হয়।
হার্ট, ফুসফুস, কিডনী, পাকস্থলী, ব্লাডার, ব্রেইন, স্পাইন, হাত, পা, ঠোঁট, তালু, নাকের হাড়, সবকিছুই দেখা যায় ক্লিয়ারলি।
শুধু মানুষের অবয়বের মতো চেহারা টা 2D তে দেখা যায় না, যেটার সাথে এনোমালির কোনো সম্পর্ক নেই। চেহারা দেখতে চায় অনেকে শখের বসে।

🔻 ২৫-৩০ মিনিট সময় নিয়ে এনোমালি স্ক্যান করা হয়।
🔻রিপোর্টের সবকিছু বুঝিয়ে দেয়া হয়। আন্তরিকতার সাথে সকল সমস্যা আলোচনা করা হয়।
🔻 আলট্রাসনোগ্রামের সময় হাসবেন্ড এলাউ করা হয়।

ডা তাসমিয়া ইসলাম
এমবিবিএস (ঢাকা),
ডিএমইউ (ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড), পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গাইনী ও অবস (চলমান)।
কনসালটেন্ট সনোলোজিস্ট
১ নং: অরিজিন হাসপাতাল।
২ নং: কম্বাইন্ড কেয়ার হাসপাতাল

📍চেম্বারের ঠিকানা: কিউ এস আই মেডিসিন, ১৪৫, উত্তর কাফরুল, কচুক্ষেত বাজার, ঢাকা সেনানিবাস।

📲ফোনে সিরিয়াল নিয়ে আসবেন চেকআপ বা আলট্রাসনোগ্রামের জন্য। ⚠️

📞 সিরিয়াল নাম্বার: 01347138925 ‼️

31/08/2026

গর্ভপাত করা নিয়ে আমরা কোনো ধরণের চিকিৎসা, সহযোগিতা বা পরামর্শ দেই না।
ধন্যবাদ ‼️

গর্ভাবস্থায় শুধু পেটের আকারই বদলায় না—মায়ের স্তনেও ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন শুরু হয়, যা ভবিষ্যতে শিশুকে বুকের দুধ খাও...
30/08/2026

গর্ভাবস্থায় শুধু পেটের আকারই বদলায় না—মায়ের স্তনেও ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন শুরু হয়, যা ভবিষ্যতে শিশুকে বুকের দুধ খাওয়ানোর প্রস্তুতিরই অংশ। 🤰💗 অনেক মা এসব পরিবর্তন দেখে চিন্তিত হয়ে পড়েন। অথচ এর বেশিরভাগই হরমোনের প্রভাবে হওয়া স্বাভাবিক পরিবর্তন।

🌸 প্রথম তিন মাসে
গর্ভাবস্থার শুরুতেই স্তনে ব্যথা, টানটান ভাব বা স্পর্শকাতরতা অনুভূত হতে পারে। স্তন আগের তুলনায় ভারী বা পূর্ণ মনে হতে পারে। স্তনবৃন্ত ও তার চারপাশের অংশ কিছুটা গাঢ় হতে পারে এবং ত্বকের নিচের শিরাগুলোও বেশি দৃশ্যমান হতে পারে। স্তনবৃন্তের চারপাশে ছোট ছোট উঁচু দানার মতো যে গ্রন্থিগুলো থাকে, সেগুলোও এ সময় আরও স্পষ্ট হতে পারে।

🌿 দ্বিতীয় তিন মাসে
শিশু যত বড় হতে থাকে, মায়ের শরীরও তত বেশি বুকের দুধ তৈরির প্রস্তুতি নেয়। স্তনের আকার ও ভার আরও বাড়তে পারে, ত্বকে টানজনিত দাগ দেখা দিতে পারে এবং স্তনবৃন্তের চারপাশের অংশ আরও গাঢ় বা বড় হতে পারে। কারও কারও এই সময় থেকেই অল্প পরিমাণে হলুদাভ বা স্বচ্ছ শালদুধ বের হতে পারে।

শালদুধ হলো শিশুর জন্য অত্যন্ত মূল্যবান প্রথম দুধ। তবে গর্ভাবস্থায় শালদুধ বের না হলেও দুশ্চিন্তার কারণ নেই—এটি ভবিষ্যতে বুকের দুধ হবে কি না বা কতটা হবে, তার নির্ভরযোগ্য পূর্বাভাস নয়।

🌼 তৃতীয় তিন মাসে
প্রসবের সময় যত কাছে আসে, স্তন আরও পূর্ণ, ভারী বা টানটান মনে হতে পারে। শিরা আরও দৃশ্যমান হতে পারে এবং কারও শালদুধের নিঃসরণ কিছুটা বাড়তে পারে। আবার অনেকের কোনো নিঃসরণই হয় না—দুটিই স্বাভাবিক হতে পারে।

💗 মনে রাখবেন—প্রতিটি মায়ের শরীর আলাদা।
কারও পরিবর্তনগুলো খুব স্পষ্ট হয়, কারও হয় সামান্য। তাই অন্য মায়ের সঙ্গে নিজের শরীরের তুলনা করে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

তবে স্তনে তীব্র বা ক্রমবর্ধমান ব্যথা, লালচে-গরম ফোলা, জ্বর, পুঁজ, নতুন অস্বাভাবিক গাঁট বা রক্তমিশ্রিত নিঃসরণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

মাতৃত্বের প্রস্তুতি শুধু চোখে দেখা বাড়তে থাকা পেটেই সীমাবদ্ধ নয়। শরীরের ভেতরে-বাইরে অসংখ্য সূক্ষ্ম পরিবর্তনের মধ্য দিয়ে একজন মায়ের শরীর নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়। ❤️

আল্ট্রাসনোগ্রাম করতে আসার আগে যে জিনিসগুলো জেনে রাখা ভালো সেগুলো নিয়েই কথা বলব আজ । অনেকেই প্রেগন্যান্সির প্রথম তিনমাসের...
30/08/2026

আল্ট্রাসনোগ্রাম করতে আসার আগে যে জিনিসগুলো জেনে রাখা ভালো সেগুলো নিয়েই কথা বলব আজ । অনেকেই প্রেগন্যান্সির প্রথম তিনমাসের আল্ট্রাসনোগ্রাম করতে আসার সময় বাসা থেকে প্রস্রাব করে আসেন ।

এতে দেখা যায় আল্ট্রাসনোগ্রাম করা কঠিন হয়ে যায় সেদিন । একে তো প্রথমদিকে মায়েদের বমি হয় , পানি খেতে বললে খেতেও পারেন না …আবার চাপ ছাড়া প্রথম তিনমাসে বাচ্চাও ঠিক ভাবে দেখা যায় না ।

এটা তো একটা উদাহরণ দিলাম । অনেকে পুরো পেটের আল্ট্রাসনোগ্রাম করতে আসেন পেট ভরে খেয়ে । সেক্ষেত্রে সেদিন আর তার পরীক্ষাটা হয় না । পরের দিন না খেয়ে আবার আসতে হয় ।

সেক্ষেত্রে এরকম বিড়ম্বনা এড়াতে বিষয়গুলো মাথায় রাখতে পারেন ।

✅ তলপেট (Lower Abdomen): কড়া প্রস্রাবের চাপ লাগবে, খালি পেটে থাকার দরকার নেই।

✅ ওপরের পেট (Upper Abdomen): ৬–৮ ঘণ্টা সম্পূর্ণ খালি পেটে থাকতে হবে, প্রস্রাবের চাপ লাগবে না।

✅ পুরো পেট (Whole Abdomen): ৬–৮ ঘণ্টা খালি পেটে থাকতে হবে এবং কড়া প্রস্রাবের চাপও লাগবে।

✅ গর্ভবতী (প্রথম ৩ মাস): কড়া প্রস্রাবের চাপ লাগবে, খাবার স্বাভাবিক।

✅ গর্ভবতী (৪ মাস থেকে শেষ পর্যন্ত): প্রস্রাবের চাপ বা খালি পেটে থাকার প্রয়োজন নেই।

গর্ভে বাচ্চা আসার কতদিন পর ইমপ্লান্টেশনের লক্ষণ প্রকাশ পায়ইমপ্লান্টেশন সাধারণত নিষেকের প্রায় ৬–১২ দিন পর জরায়ুর আস্তর...
30/08/2026

গর্ভে বাচ্চা আসার কতদিন পর ইমপ্লান্টেশনের লক্ষণ প্রকাশ পায়
ইমপ্লান্টেশন সাধারণত নিষেকের প্রায় ৬–১২ দিন পর জরায়ুর আস্তরণে ঘটে। তাই এই সময়ের আশেপাশে কারও কারও খুব হালকা পেটের টান/ক্র্যাম্প বা অল্প গোলাপি/বাদামি দাগ দেখা যেতে পারে।
তবে অনেকের কোনো ইমপ্লান্টেশন-লক্ষণই থাকে না। এসব লক্ষণ দিয়ে নিশ্চিতভাবে গর্ভধারণ বোঝা যায় না—মাসিক না এলে প্রেগন্যান্সি টেস্ট করাই বেশি নির্ভরযোগ্য।

Courtesy: Secret Sense

Address

কিউ এস আই মেডিসিন, ১৪৫, উত্তর কাফরুল, কচুক্ষেত বাজার, ঢাকা ক্যান্টমেন্ট, ঢাকা-১২০৬।
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Tasmia Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share