02/07/2026
একজন পুরুষের সোমাটিক(দেহ কোষে) কোষে থাকে 44+XY ক্রোমোজম এবং জার্ম(জনন কোষে) কোষে অর্থাৎ স্পার্মে থাকে এর অর্ধেক পরিমান, অর্থাৎ 22+X,অথবা 22+Y। পক্ষান্তরে মহিলার সোমাটিক কোষে আছে 44+XX এবং ডিম্বানণুতে আছে, 22+X এবং 22+X ক্রোমোজম। পুরুষের 22+X এর সঙ্গে মহিলার 22+X ক্রোমোজম এর সম্মিলন ঘটলে সন্তান মেয়ে হবে, অর্থাৎ দুটোর যোগফলে 44+ XX ক্রোমোজম তৈরি হবে। আবার পুরুষের 22+Y এর সঙ্গে মহিলার 22+X এর সম্মিলন ঘটলে সন্তান ছেলে হবে, অর্থাৎ 44+XY হবে। পুরুষের দেহের কোন কোষ নিয়ে ক্লোন করলে আরেকটা পুরুষ তৈরী হবে, আবার মহিলার দেহ কোষকে ক্লোন করলে আরেকজন মহিলা তৈরি হবে। পুরুষ থেকে মহিলা তৈরি করতে গেলে, প্রথমে পুরুষের দেহ কোষকে দুইভাগে বিভক্ত করে জনন কোষ তৈরি করতে হবে, এখান থেকে দুইটি 22+X এর সংমিশ্রন ঘটিয়ে মেয়ে তৈরি করতে হবে, অথবা দুইটি 22+X জনন কোষের সংমিশ্রণ ঘটাতে হবে।আবার একটি 22+X এবং একটি 22+Y এর সংমিশ্রন আরেকজন পুরুষ তৈরি করা সম্ভব।পুরুষের সব দেহ কোষে ক্রোমোজম 44+XY, এবং মহিলাদের স দেহ কোষে ক্রোমোজমের সংখ্যা 44+XX। রক্ত, অস্থি, মজ্জা, চক্ষু, কর্ন, নাসিকা, ত্বক সর্বত্রই একই সংখ্যার ক্রোমোজম। একমাত্র ল্যাবরেটরীতে ইচ্ছামত সংমিশ্রন ঘটিয়ে পুরুষ বাঁ নারী তৈরি করা সম্ভব। ভবিষ্যতে সন্তান উৎপাদনের জন্য পুরুষ বা নারীর প্রয়োজন থাকছে না। মনুষ্য সৃষ্টির আদি গল্পটার ভিত্তি তাহলে কিসের উপর দাঁড়িয়ে আছে? কারোর কাছে ব্যাখ্যা থাকলে জানাবেন। ছেলে বা মেয়ে সন্তান হওয়া পুরোটাই পুরুষের উপর নির্ভরশীল। ল্যাবরেটরিতে এখন অনেক কিছুই করা সম্ভব যা কৃত্রিমভাবে ছেলে অথবা মেয়ের জন্ম দিতে পারে।