Prof. Dr. Happy Haque

Prof. Dr. Happy Haque Professor Dr. Happy Haque, Cancer Specialist (Clinical Oncologist)

Popular Diagnostic Centre, bhaban 6, Dhanmondi, Dhaka

26/08/2026

স্তন ক্যান্সার তো শুধু বয়স্কদের হয়!" — এটা সঠিক নয় ! ⚠️🎗️
অনেকেই মনে করেন কম বয়সে স্তন ক্যান্সারের সম্ভাবনা নেই—বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
❌ ভুল ধারণা: স্তন ক্যান্সার শুধু বয়স্ক নারীদের রোগ।
✅ প্রকৃত সত্য: কম বয়সেও হতে পারে। বাংলাদেশে এখন ২৫-৪০ বছর বয়সী নারীদের মধ্যেও আমরা প্রতিনিয়ত রোগী পাচ্ছি।
বয়স কম বলে কোনো লক্ষণকে অবহেলা করা বিপজ্জনক!
💡 তাহলে করণীয় কী?
• ২০ বছর বয়সের পর থেকেই: মাসে অন্তত একবার নিজের স্তন নিজে পরীক্ষা (Self Exam) করার অভ্যাস করুন।
• যে কোনো বয়সে পরিবর্তন দেখলে: ব্যথাহীন চাকা, নিপলের পরিবর্তন বা ত্বকে কোনো অস্বাভাবিকতা দেখলে "বয়স কম" ভেবে অবহেলা না করে দ্রুত অনকোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

#স্তনক্যানসারসচেতনতা

25/08/2026

"ব্যথা নেই, তাই ভয়ের কিছু নেই"
এই ভুলটাই জীবন কেড়ে নিচ্ছে! ⚠️🎗️

07/08/2026

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
আর আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থ করেন।
26:80

31/07/2026

“ব্যথা নেই, ভয়ের কিছু নেই"

শুরুতে স্তন ক্যান্সারে ৯০% ক্ষেত্রেই কোনো ব্যথা থাকে
না

26/07/2026

🎀 ম্যামোগ্রাম করলে কি ক্যান্সার হয় বা ক্যান্সার ছড়িয়ে যায়?
আসুন সত্যটা জানি—

অনেক নারীর ভুল ধারণা ও অযৌক্তিক ভয়ের কারণে ম্যামোগ্রাম করাতে দ্বিধা করেন।

এই দেরির কারণে অনেক ক্ষেত্রেই স্তন ক্যান্সার সনাক্ত হয় এমন একটি পর্যায়ে, যখন চিকিৎসা জটিল হয়ে যায়।

❌ ভুল ধারণা ১: ম্যামোগ্রাম করলে ক্যান্সার হয়
এটি সম্পূর্ণ মিথ্যা—

ম্যামোগ্রামে অতি সামান্য মাত্রার রেডিয়েশন (প্রায় ০.৪ mSv) ব্যবহার করা হয়, যা আমরা সাধারণ প্রকৃতি থেকেই ২–৩ মাসে গ্রহণ করে থাকি। এই সামান্য রেডিয়েশনে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নেই। এটি বিশ্বজুড়ে স্বীকৃত এবং সম্পূর্ণ নিরাপদ।

❌ ভুল ধারণা ২: ম্যামোগ্রামের চাপ ক্যান্সার ছড়িয়ে দেয়

এটিও সম্পূর্ণ ভুল ধারণা।

পরীক্ষার সময় স্তন কিছুক্ষণ চাপ দিয়ে রাখা হয় যাতে পরিষ্কার ছবি পাওয়া যায়। এই চাপের কারণে ক্যান্সার ফেটে যায় বা শরীরে ছড়িয়ে পড়ে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

বরং ম্যামোগ্রাম স্তন ক্যান্সার শনাক্ত হয় যখন কোনো চাকা হাত দিয়ে অনুভব করা যায় না, অর্থাৎ, যত দ্রুত রোগ সনাক্ত হবে সফল চিকিৎসার সম্ভাবনাও তত বেশি।

✅ কারা ম্যামোগ্রাম করবেন?

🔹 ৪০ বছর বা তার বেশি বয়সী নারীদের বছরে একবার চিকিৎসকের পরামর্শে ম্যামোগ্রাম করা উচিত।

🔹 পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে বা ঝুঁকি বেশি হলে, ৪০ বছরের আগেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ক্রিনিং শুরু করা প্রয়োজন হতে পারে।

💗 মনে রাখবেন

ম্যামোগ্রাম কোনো চিকিৎসা নয়—এটি একটি জীবনরক্ষাকারী স্ক্রিনিং পরীক্ষা।

ভুল ধারণা বা অযথা ভয়ের কারণে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। সময়মতো পরীক্ষা করুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন।

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ভুল ধারনা:অধ্যাপক ডা: হ্যাপি হক এমবিবিএস, এম ফিল (ক্লিনিক্যাল অনকোলজি)ক্যান্সার ও ব্রেস্ট রোগ...
20/07/2026

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ভুল ধারনা:

অধ্যাপক ডা: হ্যাপি হক
এমবিবিএস, এম ফিল (ক্লিনিক্যাল অনকোলজি)
ক্যান্সার ও ব্রেস্ট রোগ বিশেষজ্ঞ
অধ্যাপক অনকোলজি বিভাগ
পপুলার মেডিকেল কলেজ

চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-
ভবন নং-৬, ৪র্থ তলা, রুম নং ৪০৬
রোড নং-২ , ধানমন্ডি
রোগী দেখার সময়ঃ
বিকালঃ ৪.০০টা থেকে ৭.০০টা
(শুক্রবার ব্যতীত)
ফোন-০১৮৮৬৮৬২৭৩৮ (সিরিয়াল)
10636- হটলাইন

17/07/2026
16/07/2026

❌ ভুল: স্তন ক্যান্সার শুধু মেয়েদের রোগ।
✅ সত্য: পুরুষদেরও স্তন ক্যান্সার হয়।

16/07/2026

❌ ভুল: ম্যামোগ্রাম করলে ক্যান্সার হয়।

✅ না, সম্পূর্ণ নিরাপদ। ৪০ এর পর বছরে ১ বার করুন

14/07/2026

মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব কাঁপানো উদ্ভাবন!

TIME ম্যাগাজিনে Kid of the Year’ হেমান বেকেলে! 🚀

হেমান বেকেলে (Heman Bekele) ত্বকের ক্যানসার—বিশেষ করে মেলানোমা—চিকিৎসায় সহায়ক হতে পারে এমন একটি ঔষধযুক্ত সাবানের ধারণা দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন।

🧬 এই ধারণায় ইমিকুইমোড (Imiquimod) নামের ওষুধকে বিশেষ ন্যানোপার্টিকেলের মাধ্যমে ত্বকে দীর্ঘসময় কার্যকর রাখার পরিকল্পনা করা হয়েছে, যাতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ক্যানসারের বিরুদ্ধে আরও কার্যকরভাবে কাজ করতে পারে।

🏆 ২০২৩ সালে তিনি America’s Top Young Scientist নির্বাচিত হন এবং ২০২৪ সালে TIME ম্যাগাজিন তাঁকে Kid of the Year হিসেবে সম্মানিত করে।

⚠️ মনে রাখুন: এটি এখনও গবেষণার প্রাথমিক (preclinical) পর্যায়ে রয়েছে।

Address

Popular Consultation Centre (Bhaban-6), Room-402, House/9, Road/2, Dhanmondi
Dhaka
1209

Telephone

+8801886862738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Happy Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share