30/06/2022
‼️চিয়া সিড‼️
কিভাবে ওজন কমাতে সাহায্য করে?
পেটের ভিতর গিয়ে ফ্যাটগুলোর সাথে ঢিসুম ঢিসুম ফাইট করে গলিয়ে ফেলে ??
--একদম না।
চলুন জানি চিয়া সিড কিঃ
চিয়া সীড একধরনের শস্য দানা চিয়া সীডে রয়েছে উচ্চমাএার এন্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের স্পর্শকাতর ফ্যাট রক্ষা করে। তাছাড়া ত্বকে বলিরেখা পড়া রোধ এবং কোষ গুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। চিয়া সীডে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যাদের প্রোটিন গ্রহণে সমস্যা রয়েছে বা যারা নিরামিষ ভোজী, তারা খুব সহজে চিয়া সীড নিয়মিত গ্রহনের মাধ্যমে প্রোটিন পেয়ে যাবেন। চিয়া সীডে উচ্চমাত্রার ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে ওমেগা -৩ ফ্যাটি এসিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ALA( alpha linolenic acid) যা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। নিরামিষ ভোজী থেকে আমিষ ভোজী সকলের জন্য চমৎকার ক্যালসিয়ামের উৎস চিয়া সীড।
উপকারীতাঃ
নিয়মিত চিয়া সীড আপনাকে অনেকটা রক্তের সুগার লেভেল বৃদ্ধি হওয়া কমাতে সাহায্য করবে এবং হার্টকে রাখবে সুস্থ। চিয়া সীড আপনার ডায়েট চার্টের জন্য যথা উপযুক্ত খাবার৷ কারন চিয়া সীড আপনি যে খাবারের সাথে মিশিয়ে গ্রহণ করুন না কেন, পেটে যাবার পর তা ফুলতে শুরু করে এবং আপনার পেট ভরে যায়। ফলে ক্ষুধা কমে যায় এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ করার প্রবনতা হ্রাস পায় । সেক্ষেত্রে আপনার বাড়তি ওজন সহজে ঝরে গিয়ে চলে আসবে স্বাভাবিক আকারে।
এখানে একটু বলে রাখা ভালো,চিয়া সীড খাবার হজমে বেশ সহায়তাকারি। আপনার পছন্দ অনুযায়ী যে কোন খাবারের সাথে যোগ করে এর স্বাদ গ্রহণ করতে পারেন ।
# সাধারন প্রশ্ন এবং উত্তর #
চিয়া সিড যেভাবে ওজন কমাতে সাহায্য করে তা হলো:
📌এটা ফুল অব ফাইবার।
ফাইবার গুলো প্রচুর পরিমাণে পানি শোষণ করে,
তাই স্টোমাকে গিয়ে ফুলে-ফেঁপে একটা ফুলফিল ভাব বজায় রাখে। ক্ষুধা অনুভব কম হয়। ফলে তোমার খাবারের প্রতি আগ্রহ ও কম হয়। মেটাবলিসম বাড়ায়।
রেজাল্ট স্বরুপ ওয়েট লস হয়।
📌শুধু কি ওজন কমানোর জন্যই "চিয়া সিডস" খাব ??
না, এই সিডসের অনেক অনেক হেলথ বেনিফিটস আছে।
📌প্রচুর পরিমাণে ওমেগা -৩ সমৃদ্ধ তাই কার্ডিয়াক হেলথ এর জন্য ভীষণ উপকারী।
📌এছাড়াও ফুল অব ফাইবার হওয়াতে, ডাইজেশন এ হেল্প করে, কনস্টিপেশন রোধ করে।
তাই IBS রোগী ও যাদের গ্যাসট্রিক সমস্যা আছে তারা অবশ্যই খাদ্য তালিকায় রাখবে।
এছাড়াও আরো কত যে বেনিফিট আছে, বলে শেষ করা যাবে না।
📌চিয়া সিডস খাওয়ার নিয়ম:
যদিও চিয়া সিডস খাওয়ার কোন স্পেসিফিক নিয়ম নেই।
তারপরেও, রাতে ও সকালে লেবু-পানির সাথে খালি পেটে খেতে পারন।
📌রাতে স্মুদি, পুডিং, টকদই চিয়া সিড খেতে পারেন।যারা মেইনটেইন করছেন তারা খাবেন।
এছাড়াও যখন জেকে লাইফ স্টাইল খাবার নেয়ার আগে ভিজানো চিয়া সিডস পানিতে মিশিয়ে খেতে পারেন। খাওয়ার রুচি কমে যাবে।
📌 প্রতিদিন কতটুকু খাব ?
জেকে লাইফ স্টাইল জার্নি তে থাকলে দুই চামচ, এর বেশি না।
যারা ওজন বাড়ানোর জার্নি তে একটু বেশি খেলেও সমস্যা নেই।
📌 কিভাবে খাবেন ?
খালি পেটে সকালে এবং রাতে ঘুমানোর আগে ১গ্লাস পানির মধ্যে ২ চা চামুচ Chia Seed এবং ১/২ চামচ লেবুর রস মিশিয়ে খেতে হবে। চিয়াসিড খাওয়ার অাগে ৩০ মিনিট ভিজিয়ে রাখলেই হবে।এক গ্লাস পানিতে দুই চামচ চিয়া সিড দিয়ে ৩০মিনিট ভিজিয়ে রাখবেন। ৩০মিনিট পরে লেবুর রস মিশিয়ে খাবেন।