25/06/2026
❑ জ্বীনের দ্বারা যে সকল রোগ তৈরি হয় , তা নিচে উল্লেখ করা হলো।
--------------------------------------------------------------
জ্বীন মানুষকে বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে বা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে পারে। এরা মানুষকে মানসিকভাবে, শারীরিকভাবে, মানুষের স্বাস্থ্যের ওপর ব্যবসা-বাণিজ্য, একের সাথে অন্যের সম্পর্কে অথবা পড়শুনার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।
যে সকল অসুস্থতার কথা আমরা আলোচনা করতে যাচ্ছি এসব কিছু মানুষ জ্বীনদের মাধ্যমে ঘটাতে পারে অথবা যাদুবিদ্যার কারণেও ঘটতে পারে। কুরআন-হাদীসের আলোকে আমরা এর প্রতিকার সম্পর্কেও আলোচনা করবো।
⤵️ রোগগুলো হলো:
❑ অত্যন্ত ভয়
❑ মানসিক স্নায়ুবিক রোগ (পাগল হওয়া, হতাশ হওয়া, টেনশন, মৃগীরোগ, ওয়াছওয়াছা বা শয়তানের ধোঁকা, ব্যক্তিত্ব হ্রাস)
❑ শারীরিক অসুস্থতা (এ ধরনের শারীরিক অসুস্থতার ঔষধপত্র দ্বারা কোন চিকিৎসা সম্ভব নয় কারণ এর কোন চিকিৎসাশাস্ত্রীয় কোন কারণ নেই)
❑ কোন কিছুকে ভুল দেখা
❑ মানুষের সাথে সহজেই উত্তেজিত হওয়া ফলে শত্রুতার বা বিভেদ বিভাজন সৃষ্টি হওয়া। যেমন, স্বামী-স্ত্রীর মধ্যে, ব্যবসায়ী পার্টনারদের সাথে, বন্ধু বা পরিবারের লোকের সাথে।
❑ মেয়েলী রোগ (প্রচুর রক্তপাত, অনিয়মিত ঋতুস্রাব, ইনফেকশন)
❑ যৌন সমস্যা (অক্ষমতা বা পুরুষত্বহীনতা, দ্রুত বীর্যপাত)
❑ ঘর-বাড়ি উত্তপ্ত হওয়া বা আগুন লাগা এবং জিনিস-পত্রের ওপর প্রভাব পড়া (আগুন লাগা, আসবাব পত্র নিক্ষেপ করে ফেলে দেয়া, বাড়ীতে পাথর ঢিল নিক্ষেপ করা)
❑ পারিবারিক বিচ্ছিন্ন, অশান্তি কলহের কারণ হয়ে থাকে
❑ মাইগ্রেন ব্যথা / মাথা ব্যথা সহ মস্তিষ্কের রোগ হয়ে থাকে।
❑ বড় বড় রোগ হয়ে থাকে যা মেডিকেল কোন কারন খুজে পায়না।
❑ ক্যান্সার, রক্তরোগ, হরমোন, থাইরয়েড সমস্যা সৃষ্টি হয়। যা চিকিৎসা করলেও সমাধান হয়না।
❑ আত্নহত্যার প্রবণতা বৃদ্ধি হয়। অজানা বিপদের আশংকা করা বা আসন্ন বিপদের আশংকা করা।