Kazal's Organic Food & Beauty Product

Kazal's Organic Food & Beauty  Product Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazal's Organic Food & Beauty Product, Dhaka.

ভাতের মার ও চাল ধুয়া পানি দিয়ে আপনার স্কিন ও হেয়ার কেয়ার করতে পারেন খুব সহজে।অনেক বিদেশীরা তাদের সৌন্দয্য বাড়াতে প্রতিনি...
07/01/2021

ভাতের মার ও চাল ধুয়া পানি দিয়ে আপনার স্কিন ও হেয়ার কেয়ার করতে পারেন খুব সহজে।অনেক বিদেশীরা তাদের সৌন্দয্য বাড়াতে প্রতিনিয়ত চাল ধোয়া পানি ও মাড় ব্যবহার করে।

উপকারিতা🍀🍀

🍀ব্রনের সমস্যা ও দাগ কমে যাবে।

🍀চোখের নিচের কালো দাগ কমে যাবে।চাইলে বরফ বানিয়ে নিতে পারেন।

🍀যে কোন ফেইস প্যাক বানিয়ে নিতে পারেন

🍀চুলের আগা ফাটা হলে নিতে পারেন।স্পে বোতলে করে নিতে পারেন।চুল সিল্কি হবে।মৃসন হবে।

🍀কাটাছেরা বা জ্বালা পোড়া জায়গায় এটা লাগলে দারুন কাজ করবে

🍀ভাতের মাড় ভাল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে

🍀চোখের ক্লান্তি ও বলিরেখা দূর করে

🍀নিষ্প্রান চুলের জন্য উপকারি পাতলা করে হালকা পানি দিয়ে নিতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

মুখে ব্রন হওয়ার অন্যতম  কিছু কারন ১.রাত জাগা২.পানি কম খাওয়া৩বালিসের কভার ঠিক মত পরিষ্কার না করা,৪মাথায় তেল নিলে মুখে লাগ...
14/11/2020

মুখে ব্রন হওয়ার অন্যতম কিছু কারন

১.রাত জাগা

২.পানি কম খাওয়া

৩বালিসের কভার ঠিক মত পরিষ্কার না করা

,৪মাথায় তেল নিলে মুখে লাগিয়ে নেয়া,

৫.হরমোনাল সমস্যা

,৬.পুষ্টির অভাব

,৭.শাক সবজি,মাছ মাংস ডিম দুধ ঠিক মত না খাওয়া

৮.ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার বেশী খাওয়া

৯.নিয়মমিত ঠিক মত ত্বকের যত্ন না নেয়া

১০.বংশগত ভাবেও হতে পারে অনেক সময়

১১.পটি ক্লিয়ার না হওয়া

১২.অতিরিক্ত ত্বক তৈলাক্ত হওয়ার জন্য

১৩.ঠিক মত মেকাপ না তুলা এবং বাইরের ধুলোবালি ঠিক মত না পরিস্কার করা।

ধন্যবাদ সবাইকে।

12/11/2020

যাদের নাকের পাশে ব্ল্যাকহেডস তারা একটা ডিমের সাদা অংশ নিন আর টিসু নেন।এর সাথে মধু লেবু এড করতে পারেন।ভাল করে ফেটিয়ে নাকের কাছে লাগিয়ে নিন তারপর উপরে টিসু দিয়ে আবার উপরে লাগিয়ে কিছুক্ষন লাগিয়ে রেখে ধুয়ে নিন।এই ভাবে কিছুদিন নেন ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।আর নিয়মিত স্কাব করবেন অবশ্যই।

উপকারী টিপস
28/10/2020

উপকারী টিপস

11/10/2020

যে কোন ফেইস প্যাক ১ দিন পর পর ব্যবহার করা ভাল।আর মুখে দেয়ার আগে হাতে বা গলায় একটু লাগিয়ে দেখে নিবেন যদি চুলকায় ওইটা না নেয়াই ভাল।

আজকে কথা বলবো ঠোঁটের কালো দাগ কমানে নিয়ে🍀🍀 #ঠোঁটের কালো দাগ 🍀🍀ঠোঁটের কালো দাগ আসলেই বিরক্তির কারন।একজন মানুষের সৌন্দয্য ...
22/09/2020

আজকে কথা বলবো ঠোঁটের কালো দাগ কমানে নিয়ে🍀🍀

#ঠোঁটের কালো দাগ 🍀🍀
ঠোঁটের কালো দাগ আসলেই বিরক্তির কারন।একজন মানুষের সৌন্দয্য অনেক টাই সুন্দর ঠোঁটের উপর নির্ভর করে।ঠোঁট সুন্দর হলে হাসিটাও যেন সুন্দর লাগে।খুব টেনশনে আছেন ঠোঁট কালো নিয়ে।আসল সৌন্দয্য নষ্ট হয়ে গেছে ভয় পাচ্ছেন কিভাবে ঠিক হবে।টেনশনের কারন নেই আপনার একটু যত্নই পারে আবার আগের সেই সুন্দর গোলাপী ঠোঁট।

🍀🍀ঠোঁট কেন কালো হয়?
ঠোঁট তো অনেক কারনেই কালো হয়তে পারে।কারো বংশগত সমস্যার জন্য,অতিরিক্ত প্রসাধনী ব্যবহার ঠোঁটে মানে অতিরক্ত লিপষ্টিক,বাতাসের আর্দ্রতা,ধুমপানের কারন ,স্টেস,আবহাওয়ার পরিবর্তন,তামাক সেবন,সূয্যের ক্ষতিকর কারন,কম দামী প্রসাধনীর ব্যবহার,রাতে ঘুমানোর আগে লিপস্টিক না তুলা।

ইত্যাদি ব্যবহারে আপনার ঠোঁট কালো হয়তে পারে।৷

প্রতিকার🍀🍀🍀সমস্যা যেমন আছে প্রতিকার ও আছে তাই আপনার ঠোঁটকে গোলাপী করতে চলুন কিছু টিপস জেনে আসি।

১.ঠোঁটের যত্নে স্কাবারের তুলনা নেই।লেবুর রস,চিনি ও মধু দিয়ে ঠোটকে স্কাব করুন এতে করে আপনার ত্বকে মরা কোষ গুলো কমে যাবে।

২.আপনি যখন ব্লাশ করছেন তখনো আপনার ঠোঁটকে স্কাব করে নিতে পারেন সামন্য পেস্ট নিয়ে নরম ব্লাশ দিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।এতে মরা চামড়াগুলো কমে যাবে

৩.লেবুর রস আর মধু প্রতিদিন রাতে নিয়ে রাখতে পারেন এতে করে উপকার পাবেন।

৪.আলোভেরা আর নারকেল তেলের পেস্ট বানিয়ে নিতে পারেন

৫.দুধের সর ব্যবহার করতে পারেন সাথে ডালিমের বিচি গুড়া।

৬.ঠোঁট গোলাপী করতে গোলাপের গুড়া,দুধে ভিজিয়ে নিয়ে তাতে মধু ও গ্লিসারিন দিয়ে প্যাক বানিয়ে নিতে পারেন।

৭.বিটরুটের রস নিয়ে রাখতে পারেন।শসার রস, পুদিনার রস বরফ বানিয়ে নিতে পারেন।

৮.লিপবাম নিতে পারেন,পেট্রোলিয়াম জেলি নিতে পারেন।

ঘরোয়া লিপবাম🍀🍀নিজেই বানিয়ে নিতে পারেন,একটু পেট্রোলিয়াম জেলি সাথে স্ট্রবেরি মিশিয়ে

পরামর্শ🍀🍀🍀১.ধুমপান পরিহার করতে হবে

২.লিপস্টিক অবশ্যই উঠাতে হবে।ক্লিন রাখতে হবে।
৩.ঘন ঘন ঠোঁট ভিজানো যাবেনা।কম প্রসাধনী ব্যবহার করতে হবে।কম দামী জিনিস পরিহার করতে হবে
৪.চা কফি এগুলো কম পান করতে হবে
৫.দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি খায়তে হবে।
৬.অবশ্যই নিয়মিত লিপবাম নিতে হবে।

আপনারা টিপস গুলো শেয়ার করতে পারেন আপনার প্রোফাইলে।অবশ্যই লেখাগুলো কপি করা যাবেনা।

ধন্যবাদ ভাল থাকুন।
ছবি সংগৃহিত

12/09/2020

চুলের যত্নে হট ওয়েল ম্যাসাজ বেশ উপকারী সপ্তাহে একদিন।এতে মাথার ব্লাড সার্কুলেশ ভালো হয়।আর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে মাথায় ৫ মিনিট রেখে দিন।তারপর শ্যাম্পু করে নেন।চুল ঝলমলে করত সাহায্য করবে হট ওয়েল ম্যাসাজ।আর চায়ের লিকার প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে।চায়ের লিকারের সাথে লেবু মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন।

31/08/2020

টপিক🍀🍀একই পন্য নিয়ে উদ্যোগ গ্রহন অনেকে করছে আপনিও করবেন ভাবছেন। তাহলে এ বিষয়টা আপনার জন্য।

সহযোগি নাকি প্রতিযোগি

বর্তমান যুগ এখন সব কিছুই অনলাইন ভিত্তিক হা ঠিক ধরছেন বর্তমানে যুগে অনলাইন উদ্যোগ খুব জনপ্রিয় হয়ে উঠেছে সেটা আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সেটা কম বেশী সবাই জানি।

আগে ভাবুন আপনি কি নিয়ে কাজ করবেন🍀🍀

ভাবনা শুধু ভাবনা না আপনি কি নিয়ে কাজ করবেন তার উপর নির্ভর করছেন আপনার সফলতা।হা ঠিক ধরেছেন লক্ষ্য ঠিক করতে পারলে আপনি অর্ধেক সফল।ভাবুন আরো ভাবুন আমি বলবো আবারো ভাবুন।

কোন কাজে আপনার মনের তৃপ্তি লাগে🍀🍀

আপনার উদ্যোগ কিন্তু শখের হলে চলবেনা অবশ্যই প্রয়োজনের হতে হবে।ভাবুন কাজটা করতে আপনি মন থেকে তৃপ্তি পান কিনা।সেটা সারা জীবন বয়ে বেড়াইতে পারবেন কিনা।

উপরে সব কিছু যদি ঠিক হয় আপনি উদ্যোগ শুরু করতে পারেন।

চলুন কিছু বিষয় জেনে আছি🍀🍀

🍀🍀ধরুন আপনি শাড়ি নিয়ে কাজ করবেন। বর্তমানে অধিকাংশ মানুষ শাড়ি নিয়ে কাজ করছে।সেটা দেখে আপনার মনে হয়লো আমিও শুরু করি এ আর কি কঠিন কাজ।

🍀🍀থামুন আগেই বলেছি শখের বসে উদ্যোক্তা হওয়া যায় না।

🍀🍀আপনাকে শাড়ি সম্পর্কে ডিটেইল জানতে হবে,সুতা কেমন,কাজ কেমন হবে,কোন কাপড়ের রং ভাল,কম দামে ভাল সার্ভিস দিতে পারবেন।সেই সম্পর্কে নলেজ রাখতে হবে।

🍀🍀🍀এখানে শাড়িটা শুধু বুঝানোর জন্য।আপনার উদ্যোগের সাথে বর্তমানে অনেকের মিলবে এটায় নিয়ম।

কিছু বিষয় খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে🍀🍀🍀

কারো রিযিক কেউ নিতে পারে না। আপনার রিযিকে যতটুকু আছে আপনি ততটুকুই ফল ভোগ করবেন।

🍀🍀আপনাদের রাজীব স্যার সব সময় বলেন,একই পন্য নিয়ে একাধিক জন কাজ করলেও নিজেদের মধ্যে কখনো হিংসা,রেষারেষি করবেন না।

🍀🍀সহযোগী হয়ে কাজ করলে আপনি নিজেই সফলতা পাবেন।প্রতিযোগি ভাবলে আপনি বাজারে ঠিকতে পারবেন না।এটায় মাথায় রাখতে হবে সব সময়।

🍀🍀🍀একই পন্য নিয়ে হাজারো মানুষ কাজ করবে এটায় নিয়ম।কিন্তু আপনাকে সৃজনশীল হতে হবে নিজের কাজে সব সময় নতুনত্ব আনতে হবে।

🍀🍀মাথায় সব সময় একটা বিষয় খেয়াল করতে হবে।আপনি ক্রেতা হলে কি কি সুবিধা পেতে চায়তেন?একজন কাস্টমার একই পন্য হজারো মানুষের থেকে না নিয়ে আপনার থেকেই কেনো কিনবে?

🍀🍀হা কিনবে শুধু অন্য গুলোর থেকে আপনার পন্য সবার মত হলেও ইউনিক আছে তাই নিবে।

🍀🍀প্রতিযোগিতা করতে হলে নিজের সাথে করুন।আপনার উদ্যেগ কে ভবিষ্যতে আপনি কোন জায়গায় দেখতে চান। সে অনুযায়ী আপনার পরিকল্পনা তৈরী করুন।

🍀🍀ধরুন একজন আপনার কাজে একটা শাড়ি নিতে গেছে। আপনার কাছে কিছুক্ষন আগেও ছিলো এখন নাই।তাহলে আপনি কি করবেন বলুন তো?

🍀🍀হা ঠিক ধরেছেন বলবেন ভাই বা আপু আমার কাছে এখন আপাতত নেই। আপনি যদি চান দুই একদিন পর দিতে পারবো যদি অর্ডার করে রাখেন।

🍀🍀আর সেটা না হলে আপনি অন্য একজন কে রেফার করতে পারেন।এটার মাধ্যেই কিন্তু সহযোগি মন তৈরী হয়।

🍀🍀একজন কোন পন্য ১৫০ টাকায় সেল করছে।তার লাভ রেখে।আর আপনি সেটা ১৩০ টাকায় দিতে চাইছেন।এটা কিন্তু বাজার নষ্ট তেমনি প্রতিযোগি একটা ব্যাপার হয়ে যায়।

🍀🍀সব সময় নিজের মনকে সহযোগি তৈরী করতে হবে প্রতিযোগি নয়।

🍀🍀আর কারে উদ্যোগের সোর্স জানতে চাওয়া বোকামি।সে যেমন কস্ট করছে আপনিও কষ্ট করুন, মাঠে নামুন। ঠিক বুঝতে পারবেন।

🍀🍀একই পন্য নিয়ে কাজ করছে দেখে হিংসা করবেন না।সেটা পরিহার করুন।

🍀🍀রাজীব স্যার বলেন, যারা কাজ করে তাদের হিংসা করার সময় নেই,আর যারা কাজ করে না তাদের হিংসা রেষারেষি করার সময় থাকে।

🍀🍀তাই প্রতিযোগি নয় সহযোগি হয়লে তবেই আপনি সফল একজন উদ্যোক্তা হবেন।

ধন্যবাদ নিজের মত লিখলাম।ভুল হয়লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।

ধন্যবাদ সবাইকে প্লিজ কেউ কপি করবেন না।

ফেসিয়াল সমাচার🌳🌳ফেসিয়াল আমাদের ত্বকের বেশ উপকারী।সামনে ইদ ত্বকের যত্নে ফেসিয়াল করার কথা ভাবছেন অনেকে কিন্তু বাইরের যাইতে...
25/08/2020

ফেসিয়াল সমাচার🌳🌳

ফেসিয়াল আমাদের ত্বকের বেশ উপকারী।সামনে ইদ ত্বকের যত্নে ফেসিয়াল করার কথা ভাবছেন অনেকে কিন্তু বাইরের যাইতে পারছেন না। তো চলুন ঘরোয়া উপায়ে জেনে আসি।

১ ধাপ🌳🌳প্রথমে আপনি আপনার জন্য যে ফেইসওয়াস ব্যবহার করেন সেটি দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

২ ধাপ🌳🌳মুখ ক্লিন করার জন্য আবারো দুধ,আলুর রস,লেবু নিয়ে মুখ পরিষ্কার করে নিন

৩ ধাপ🌳🌳এইবার চালের গুড়া,লেবু, আলুর রস,মধু দিয়ে ৫ মিনিট আপনার ত্বক স্কাব করে নিন।

৪ ধাপ🌳🌳এইবার গরম পানি সাথে গ্রিন টি নিয়ে মিশিয়ে নিতে পারেন।শুধু গরম পানিও হবে।একটা টাওয়াল নিয়ে মুখে ভাব নিন।

৫ ধাপ🌳🌳এইবার মুখে ফেইস প্যাক লাগাতে হবে কমলার খোসা গুড়া,মুলতানি মাটি,আলুর রস,আলোভেরা,হলুদ, মধু দিয়ে পেস্ট বানিয়ে মুখে ১৫-২০ মিনিট রাখুন।
চোখে শসা কেটে বা আলুর পেস্ট বানিয়ে নিন।

৬ ধাপ🌳🌳এইবার মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

পানি খাবেন অনেক ভাল থাকুন সুস্থ থাকুন।

Kazal's Organic Food & Beauty Product

15/08/2020

প্রয়োজনীয় টুকিটাকি ১০০টি টিপস; জেনে রাখুন:

১। অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।
২। চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।
৩। চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পালিশ করুন।
৪। কাঠের আসবাবপত্র ঠাণ্ডা চা-পাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন। ঝকঝকে হয়ে উঠবে।
৫। ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।
৬। ফ্লানেলের টুকরো গ্লিসারিনে ভিজিয়ে দাগধরা জানালার কাঁচে ঘষুন। কাঁচ ঝকঝক করবে। কাঠ বা স্টিলের টেবিলে ঘষুন। সেখানকার দাগ উঠবে।

৭। জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।

৮। ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

৯। হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।

১০। ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।

১১। ঘরে চড়ুই পাখি বাসা বাঁধতে চায়। যদি চড়ুই পাখি তাড়াতে চান তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে দু-চার টুকরো কর্পূর জ্বালিয়ে দিন। আর ঘরমুখো হবে না।

১২। গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ধুয়ে নিন।

১৩। গরম পোশাক বা সিল্কের পোশাক ধোওয়ার পর যদি ইউক্যালিপটাস তেল মেশানো জলে ডুবিয়ে নেন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না। পোশাকের ঔজ্বল্ল্য বাড়বে। এক বালতি জলে তেলের পরিমাণ হবে দু-টেবিল চামচ।

১৪। উলের পোশাক ধোওয়ার পর এক বালতি জলে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।

১৫। বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।

১৬। ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া গোটা কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

১৭। সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি ঢের বেশি দিন টিকবে।

১৮। ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঝাঁকিয়ে নিয়ে জল ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।

১৯। অনেক সময় ভ্যাকুয়াম ফ্লাক্স দীর্ঘ ব্যবহারের জন্য দুর্গন্ধ হয়। একটি ডিমের খোলা ভেঙে ফ্লাক্সের মধ্যে ফেলুন।

২০। কিছু কিছু অলংকারের তীক্ষ্ণ বা ধারালো প্রান্তের খোঁচায় পোশাক ছিঁড়ে যায় বা সুতো উঠে যায়। সেইসব ধারালো অংশে ন্যাচারাল নেলপালিশ লাগিয়ে দিন। খোঁচা লাগবে না।

২১। কাঠের ওপর বাচ্চারা আঁকিবুঁকি কাটলে তা তুলতে সিগারেটের ছাই খুব ভাল। সিগারেটের ছাই পাতলা কাপড়ে নিয়ে ঘষে ঘষে তোলা যাবে। একই কাজ হবে কেরোসিন দিয়ে।

২২। সিল্কের শাড়ি বা পোশাকে মাড় দিতে হলে, মাড়ের সঙ্গে একটু পাতলা আঠা গুলে নেবেন। পোশাক শুকিয়ে খটখটে করে ইস্ত্রি করবেন। সিল্ক ঝকঝক করবে।

২৩। পঞ্চাশ গ্রাম সাবুদানা জলে ফুটিয়ে স্বচ্ছ করে ছেঁকে নিন। ঠাণ্ডা করে তাতে দু-টেবিল চামচ সাদা ভিনিগার মেশান। এবার এই মিশ্রণটি একটি খালি স্প্রে বটলে ভরে রাখুন। এই তরল ছিটিয়ে ছিটিয়ে ইস্ত্রি করলে তা মাড়ের কাজ করবে। পোশাক নিভাঁজ হবে।

২৪। হেয়ার ড্রায়ার দিয়ে বর্ষার জুতো, ছোটখাটো জামাকাপড় শুকিয়ে নেওয়া যায়।

২৫। বাচ্চাকে স্নান করানোর আগে নীচে তোয়ালে পেতে নেবেন। বাচ্চা হড়কে যাবে না। বসেও আরাম পাবে।

২৬। স্টিলের বাসন থেকে কোম্পানির নাম লেখা স্টিকারটি তোলা এক ঝামেলা। পাত্রের স্টিকার লাগানো অংশের উল্টোপিঠটা তাতিয়ে নিন। স্টিকার এবার সহজে উঠে আসবে।

২৭। নতুন কেনা জিনিসপত্রের ওপর থেকে দামের লেবেল তুলতে খোঁচাখুঁচি করবেন না। লেবেলের ওপর একটু সেলোটেপ চেপে দিন। তারপর সেলোটেপের এক প্রান্ত ধরে টানলে লেবেলটি উঠে যাবে।

২৮। দেওয়ালে পেরেক গাঁথার আগে পেরেকগুলো যদি ফুটন্ত গরম জলে ডুবিয়ে নেন তাহলে হাতুড়ি মারার সময় দেওয়ালের প্লাস্টার খসবে না।

২৯। শক্ত করে মুখ বন্ধ একটি ছোট্ট শিশিতে কর্পূর পুরে যন্ত্রপাতির বাক্সে রেখে দিন। যন্ত্রপাতিতে মরচে পড়বে না।

৩০। বেশ কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন ফ্রিজ খালি করে? ডিফ্রস্ট করে তা রেখে গেলেন। কিন্তু এসে দেখলেন দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ দূর করবার জন্য যাওয়ার আগে ফ্রিজে পাতি লেবু রেখে দিন। দুর্গন্ধ হবে না।

৩১। ফ্রিজের বদগন্ধ দূর করতে সর্ষেগুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা প্লেটে কিছুটা সর্ষেগুঁড়ো ঢেলে তাতে একটু জল দিয়ে রাতভর ফ্রিজে রাখুন এবং ফ্রিজ খোলাই রাখুন। পরের দিন সকালে দেখবেন সব গন্ধ উধাও।

৩২। ব্যবহারের পর তেল বা পানীয়র টেট্রাপ্যাক ফেলে দেবেন না। কেটে ডিপ ফ্রিজে আইস ট্রেতে পেতে দিন। মাছ মাংসের প্যাকেট আটকে যাবে না।

৩৩। প্রেসার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে পুরে রাখবেন। দীর্ঘদিন টিকবে।

৩৪। টর্চের ফেলে দেওয়া ব্যাটারি কিন্তু কোয়ার্টিজ ঘড়িতে এবং রেডিওতে আরও মাস খানেক চলবে।

৩৫। বাড়িতে আঠা ফুরিয়ে গেছে। খামে স্ট্যাম্প লাগাবেন। ন্যাচারাল কালার নেলপালিশ ব্যবহার করুন।

৩৬। সেলোটেপের মুখ খুঁজে পাচ্ছেন না? মিনিট দশেক ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। সেলোটেপের রিলটা খুলে আসবে।

৩৭। খামের ওপর ঠিকানা লিখে একটু মোমবাতি ঘষে দেবেন। জল পড়ে কালি থেবড়ে ঠিকানা অস্পষ্ট হয়ে যাবে না।

৩৮। টেবিল বা ক্যাবিনেটের ড্রয়ার অনেক সময় আটকে যায়। স্বচ্ছন্দে খোলা বা বন্ধ করা যায় না। ড্রয়ারের ধারে মোম ঘষে রাখুন। সহজে আটকাবে না।

৩৯। ব্যবহারের পর বাইসাইকেলের টায়ার ভিজে কাপড় দিয়ে মুছে রাখুন। সহজে কাটবে না।

৪০। নখের কোন ভেঙে গেছে। কিন্তু এমারি বোর্ড নেই। একটা দেশলাই কাঠি নিয়ে বারুদের দিকটা ভাঙা জায়গায় ঘষুন। নিমেষে নখ সমান হয়ে যাবে।

৪১। নেলপালিশ শুকিয়ে জমে গেলে ইউক্যালিপটাস তেল দিন। গলে নরম হবে। তবে নেলপালিশ ফ্রিজে রাখলে সহজে শুকোবে না।

৪২। এক লিটার জলে দু’চার চামচ ডিটারজেণ্ট গুলে ঝাঁকিয়ে দিন। এবার স্প্রেগান বা পিচকিরিতে ভরে ঘরের আনাচে কানাচে যেখান আরশোলার উপদ্রব বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন। আরশোলা মরবে।

৪৩। মোমবাতি জ্বালানোর আগে যদি বার্নিশ লিগিয়ে নিতে পারেন তো সাশ্রয় হবে। সহজে মোম গলবে না।

৪৪। ক্যাণ্ডেল হোল্ডারে মোমবাতি বসানোর আগে একটু তেল মাখিয়ে নেবেন। ফুরিয়ে গেলে জমা মোম তুলতে অসুবিধে হবে না।

৪৫। বোতলের ছিপি খুব শক্ত হয়ে আটকে গেলে, একটা রুমাল গরম জলে ভিজিয়ে নিংড়ে বোতলের ছিপির নীচে জড়িয়ে রাখুন। কিছুক্ষণ পরে ছিপিটি আলগা হয়ে আসবে।

৪৬। যাদের সিলিণ্ডার ক্যারিয়ার নেই তারা থার্মোকলের টুকরোর ওপর গ্যাস সিলিণ্ডার রাখুন। গ্যাস সিলিণ্ডারেও যেমন মরচে পড়বে না, মেঝেও মরচের দাগ থেকে রেহাই পাবে।

৪৭। গ্যাস ওভেন-এ রান্নার সময় কিছু উপচে পড়ে গেলে নুন ছিটিয়ে দিন। ওভেন ঠাণ্ডা হয়ে গেলে পোড়া জিনিসগুলো ভিজে স্পঞ্জ দিয়ে ভালভাবে মুছে দিন।

৪৮। রাতের দিকে বেসিনের পাইপের মুখে মাঝে মাঝে আধ কাপ মত ভিনিগার ঢেলে দেবেন। সকালে দু’মগ জল ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে।

৪৯। সিঙ্কের মুখ বন্ধ হয়ে গেলে নুন ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন। পরিষ্কার হয়ে যাবে।

৫০। বালতি বা ড্রাম ফুটো হয়ে গেলে ঐ জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে ধুনো গুঁড়ো করে নারকোল তেল এবং সিঁদুর মিশিয়ে মিশ্রণটি লাগান, ফুটো বন্ধ হয়ে যাবে।

৫১। আস্ত ধনেতে পোকা ধরেছে বলে ফেলে দেবেন না। ঘণ্টা খানেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিন। ধনে পাতার চাষ হবে আপনার বাগানে।

৫২। দই যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দেবেন না। বাড়িতে কারি পাতার গাছ থাকলে তার গোড়ায় মাটিতে দিন। এতে পাতার তেজ ও সুগন্ধ দুই-ই বাড়বে।

৫৩। অ্যাকোরিয়ামের জল ফেলে দেবেন না। গাছের গোড়ায় দিন। সার হিসেবে চমৎকার।

৫৪। কাজুবাদাম ব্যবহারের সময় খোসাটা ফেলে দেওয়া হয়। ঐ ফেলে দেওয়া খোসাই গোলাপ গাছের সেরা সার।

৫৫। ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ঐ চা’পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা’পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।

৫৬। মশা তাড়াবার একটা সহজ উপায় হল, কয়েক টুকরো কর্পূর আধকাপ জলে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। তারপর নিশ্চিন্তে ঘুমান।

৫৭। কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পড়লে যে ধোঁয়া হবে তাতে সবংশে মশা পালাবে।

৫৮। লোডশেডিঙের সময় যদি হ্যারিকেন বা কাঁচ ঢাকা বাতিদান জ্বালান তবে তার ওপর দু-একটা ব্যবহৃত মশা মারার রিপেলেন্ট রেখে দেবেন। আলোর সঙ্গে সঙ্গে মশা তাড়ানোর কাজও হবে।

৫৯। প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।

৬০। ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে, ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। ফলে হলুদ আলো হবে। দেখবেন মশা কমে গেছে, কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।

৬১। মাছি তাড়াতে পুদিনা পাতা ব্যবহার করুন। ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে ৫/৬ গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। ৩ দিন অন্তর জল বদলে দেবেন। জল অনুকূল হলে কিছুদিনের মধ্যে পুদিনা চারাও গজিয়ে যাবে গ্লাসে।

৬২। নিমপাতা ভেজানো বা সেদ্ধ জলে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে। নিমপাতা তোশক বা গদির তলায় রাখুন পোকামাকড় হবে না।

৬৩। অনেক সময় ঘরে বা রান্নাঘরে সাপ ঢুকে যায়। কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভিতর সাপ ঢুকবে না।

৬৪। নিমপাতা পচা সার গাছে পোকা লাগতে দেয় না।

৬৫। বাচ্চাদের ঘরে মাছি, পিঁপড়ে হয়। যদি নুন ছিটিয়ে ঘর মোছা যায়, পিঁপড়ে মাছি কম হবে।

৬৬। আটা, ময়দা, ডাল পোকার হাত থেকে বাঁচতে হলে একমুঠো নিমপাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন, পোকা হবে না।

৬৭। সোনার গয়না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ঔজ্জ্বল্য হারিয়ে যায়। ব্যবহার করার পর সিঁদুর মাখিয়ে রাখবেন। চকচক করবে। কুমড়োর রস দিয়েও গয়না পরিষ্কার করা যায়।

৬৮। বিয়ে বাড়িতে বা পার্টিতে যেদিন যাবেন, সোনার গয়নাগুলো কাঁচা হলুদ থেঁতো করে বা হলুদ গুঁড়ো জলে গুলে এক ঘণ্টা ভিজিয়ে ভাল করে মুছে নেবেন। উজ্জ্বলতা বাড়বে।

৬৯। আপনার সোনা-রূপোর গয়না টুথপেস্ট দিয়ে ঘষে নিন। জল দেওয়ার দরকার নেই। শুকনো কাপড়ে পেস্ট মুছে ফেলুন। দেখুন ঝকমকিয়ে উঠবে আপনার গয়না।

৭০। রূপোর জিনিস জলের সঙ্গে নুন আর রিঠা দিয়ে মিনিট পনেরো ফোটালে রূপোর স্বাভাবিক রং ফিরে আসে।

৭১। পাথরের গয়না টুথপেস্ট ঘষে পরিষ্কার করুন। নতুনের মত ঝলমল করবে।

৭২। পেতলের বাসন ঝকঝক করে তুলতে ক’ফোঁটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়ো মেশান। ঐ তেলে ঘষে তুলুন বাসন। দেখবেন নতুনের মত দেখাচ্ছে।

৭৩। ব্রাসোর সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ঘসুণ, কাঁসার জিনিস সোনার মতো ঝকঝক করবে।

৭৪। হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে পেতলের বাসন ঘষলে চকচক করবে।

৭৫। রূপোর বাসন, কাঁটা-চামচ বা গয়নাটি তেঁতুল গোলা জলে ফুটিয়ে নিন। ঘষা-মাজা করতে হবে না। ফোটালেই ঝকঝক করবে।

৭৬। এনামেলের বাসন থেকে দাগ তুলতে নুন আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন।

৭৭। বোন চায়নার বাসনে দাগ ধরে গেলে নেলপালিশ রিমুভার ব্যবহার করতে পারেন। দাগ উঠে যাবে।

৭৮। চাল ধোয়া জলে স্টীল ও কাঁচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো ঝকঝক করবে।

৭৯। পিতলের বা কাঁসার বাসন দীর্ঘদিন ব্যবহার না করার ফলে দাগ ধরে যায়। মাথার চুল ও সরষের তেল সহযোগে মাজুন, দেখবেন ঝকঝক হয়ে উঠবে।

৮০। রান্না পুড়ে পাত্রের তলায় এঁটে গেছে। পাত্রটিকে নুনজলে ভর্তি করুন। তারপর আঁচে বসান। জল ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে।

৮১। রান্নার সময় হাতে হলুদেড় দাগ হলে, আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে, হাত ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকবে না।

৮২। টিন থেকে মরচে তুলতে হলে আলু কেটে বাসন ধোয়ার গুঁড়োয় ডুবিয়ে সেটা দিয়ে ঘষলেই মরচে উঠে যাবে।

৮৩। মরচের দাগ তুলতে হলে ১ কাপ চাল ২ লিটার জলে ফুটিয়ে সারারাত রাখতে হবে। পরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে সেই জলে মরচে ধরা জায়গাটা ধুলে ফেলতে হবে। যদি এক দফায় না হয়, আবার একই নিয়মে ধুতে হবে।

৮৪। কফির যদি স্বাদ আরো বাড়াতে চান তাহলে সামান্য টেবিল-সল্ট মিশিয়ে নিন।

৮৫। তুলসীপাতা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। চা তৈরীর সময় দু-চিমটি লিকারে দিয়ে দেবেন। আরো ভাল স্বাদ আসবে। নানা রোগও আটকাবে।

৮৬। বাড়িতে ঘি তৈরি করার জন্য দুধের সরটা বাটিতে ১/২ চামচ টক দই দিয়ে তার উপর রাখতে হবে। সরটা এমনভাবে রাখতে হবে যাতে পুরো দইটা ঢেকে যায়। এই ভাবে দই এর সাথে সর জমলে সর জমা যে গন্ধ হয় সেটা হবে না।

৮৭। এক টুকরো সন্ধক লবণ ঘি এর শিশির মধ্যে রেখে দিন। এতে ঘি বেশি দিন টাটকা থাকবে, স্বাদেরও পরিবর্তন হবে না।

৮৮। ঘিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার শিশিতে এক টুকরো আখের গুড় রেখে দিন।

৮৯। ভোজ্য তেলে ৮/১০ টা আস্ত গোলমরিচ ফেলে দিন। তেল দীর্ঘদিন অব্যবহৃত হলেও ভাল থাকবে।

৯০। দই পাতবার সময় দুধের সঙ্গে ১ চামচ কর্ণফ্লাওয়ার গুলে দেবেন। দই অনেক বেশি ঘন হবে।

৯১। গরু বা মোষের দুধ ঠিক সময় মতো গরম না করলে দুধ কেটে যাবার ভয় থাকে। দুধের মধ্যে দু-ফোঁটা সরষের তেল দিয়ে রাখলে দুধ যখনই ফোটান হোক না কেন দুধ কাটবে না।

৯২। দীর্ঘদিন বাইরে পড়ে আছে দুধ। ভয় হচ্ছে আঁচে বসালেই কেটে যাবে। আঁচে বসানোর আগে দুধে ১ চিমটি সোভা-বাই-কার্ব মিশিয়ে নিন। দুধ কাটবে না।

৯৩। দুধ পড়ে গেলে বা দুধ থেকে পোড়া গন্ধ দূর করতে হলে তাতে পান পাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। পোড়া গন্ধ কেটে যাবে।

৯৪। পিঠে, পাটিসাপ্টা, মালপো প্রভৃতি তৈরি করার সময় গোলায় একটু আটা মিশিয়ে দিলে পিঠে ঠিকভাবে তৈরি হয়।

৯৫। চালের গুঁড়োর পিঠে করলে সাধারণত শক্ত হয়। পিঠে করার আগে যদি চালের গুঁড়োতে কিছুটা খই মাখিয়ে নেওয়া হয় তবে পিঠে নরম হয় এবং খেতেও ভাল লাগে।

৯৬। কেক, পুডিঙের ওপর বাদাম, কাজু বা কিশমিশ সাজিয়ে দেবার আগে, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পড়ে খসে যাবার ভয় থাকে না।

৯৭। কাস্টার্ড তৈরীর সময় কাপ প্রতি দুধে দু-তিন চামচ মিল্ক পাউডার গুলে নেন তবে চমৎকার আস্বাদ আসবে। তৈরীর পর মোটা চিনির দানা যদি ছড়িয়ে দেন, কাস্টার্ডে সর পড়বে না।

৯৮। ছানা কাটানোর জন্য লেবুর রসের বদলে ফুটন্ত দুধে ১ চামচ দই ফেলে দিন। ছানা নরম হবে।

৯৯। বিস্কুটের টিনে এক টুকরো ব্লটিং পেপার রেখে দিন। বিস্কুট মিইয়ে যাবে না।

১০০। পোড়ামাটির জিনিসপত্র পরিষ্কার রাখতে হলে ওগুলোর ওপর ন্যাচারাল রঙের নেলপালিশ লাগিয়ে দিন। রং অক্ষত থাকবে আর নোংরা হবে না।

[Collected]

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন," যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি ...
14/08/2020

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,

" যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে ।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমরা কাছ থেকে কত টাকা আয় করলো ? "

বরং এটা কখনো ভাববে না যে,

"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "

আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন । হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব , কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপিরিচিত মানুষগুলোই নেই ।

#সংগৃহীত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazal's Organic Food & Beauty Product posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share