Nutritionist Jarin Tasnim Tothapi

  • Home
  • Nutritionist Jarin Tasnim Tothapi

Nutritionist Jarin Tasnim Tothapi Food is medicine when used wisely.

সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।ঈদ মোবারক।
27/05/2026

সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

দ্রুত ওজন কমানো সবসময় স্বাস্থ্যকর weight loss না।বারবার ওজন কমা–বাড়ার এই চক্রকেই বলা হয় Yo-Yo Effect, যা metabolism ও দী...
20/05/2026

দ্রুত ওজন কমানো সবসময় স্বাস্থ্যকর weight loss না।
বারবার ওজন কমা–বাড়ার এই চক্রকেই বলা হয় Yo-Yo Effect, যা metabolism ও দীর্ঘমেয়াদে weight control এর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Crash diet করলে দ্রুত ওজন কমে, কিন্তু কিছুদিন পর diet থামিয়ে দিলে আবার আগের চেয়ে বেশি বেড়ে যায়। এটাকেই Yo-Yo Effect বলে।...
19/05/2026

Crash diet করলে দ্রুত ওজন কমে, কিন্তু কিছুদিন পর diet থামিয়ে দিলে আবার আগের চেয়ে বেশি বেড়ে যায়। এটাকেই Yo-Yo Effect বলে।

বারবার ওজন কমা–বাড়া শরীরের metabolism ধীরে করে দেয় এবং fat জমাতে বেশি অভ্যস্ত করে তোলে।

ফলে ভবিষ্যতে ওজন কমানো আরও কঠিন হয়ে যায়।

শুধু ক্লান্তি না—আয়রনের ঘাটতি মেয়েদের দৈনন্দিন কাজের সক্ষমতা, মনোযোগ, চুল, ত্বক এমনকি ইমিউন সিস্টেমের উপরও প্রভাব ফেলতে ...
18/05/2026

শুধু ক্লান্তি না—আয়রনের ঘাটতি মেয়েদের দৈনন্দিন কাজের সক্ষমতা, মনোযোগ, চুল, ত্বক এমনকি ইমিউন সিস্টেমের উপরও প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে heavy menstrual bleeding, অনিয়মিত খাবার, crash diet, pregnancy ও breastfeeding-এর সময় আয়রনের চাহিদা বেড়ে যায়।

তাই শুধু কম খাওয়া নয়, সঠিক খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ।
চর্বিহীন লাল মাংস, ডিম, ডাল, শাকসবজি, খেজুরের মতো খাবারের পাশাপাশি Vitamin C যুক্ত খাবার আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে।

খাবারের সাথে চা/কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটাও আয়রন absorption কমিয়ে দিতে পারে।

দীর্ঘদিন উপেক্ষা করলে Iron deficiency anemia হওয়ার ঝুঁকি বাড়ে। তাই লক্ষণগুলোকে হালকাভাবে না নেওয়াই ভালো।













Smoking & Immune Systemঅনেকেই আমরা smoke করে থাকি। জানিও যে এটি আমাদের জন্য ক্ষতিকর। অনেকেই হয়তো শুধু জানি, এটি ফুসফুসের...
17/05/2026

Smoking & Immune System

অনেকেই আমরা smoke করে থাকি। জানিও যে এটি আমাদের জন্য ক্ষতিকর। অনেকেই হয়তো শুধু জানি, এটি ফুসফুসের জন্য ক্ষতিকর। কিন্তু এটি আমাদের পুরো ইমিউন সিস্টেমকেই দুর্বল করে দেয়।

Smoke-এ থাকা ক্ষতিকর কণা ও টক্সিন শরীরে প্রবেশ করে কোষের উপর চাপ সৃষ্টি করে এবং প্রদাহ (inflammation) বাড়িয়ে দেয়। এর ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস (কোষের ক্ষতি ও ভারসাম্য নষ্ট হওয়া) তৈরি হয়।

ধীরে ধীরে শরীরের মূল প্রতিরক্ষা কোষগুলো—WBC( White blood cell), ম্যাক্রোফেজ এবং T-cell—দুর্বল হয়ে যায়। Antibody production ও immune response কমে যায়। ফলে শরীরের ডিফেন্স সিস্টেম ভেঙে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

এর ফলাফল হিসেবে শরীর সহজেই আক্রান্ত হয়—
ঘন ঘন ইনফেকশন, ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া, TB এবং দীর্ঘমেয়াদে COPD (ফুসফুস দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে শ্বাসকষ্ট হওয়ার রোগ) এর ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি ক্ষত শুকাতে দেরি হয় এবং রোগ থেকে সেরে ওঠার সময়ও বেশি লাগে।

ধূমপান শরীরের “প্রতিরক্ষা ঢাল” ধীরে ধীরে নষ্ট করে দেয়।








Fatty liver grade 1 হলো লিভারে অতিরিক্ত চর্বি জমার প্রাথমিক ধাপ।এটি সাধারণত শুরু হয় অতিরিক্ত চিনি, জাঙ্ক ফুড, ওজন বৃদ্ধি...
16/05/2026

Fatty liver grade 1 হলো লিভারে অতিরিক্ত চর্বি জমার প্রাথমিক ধাপ।

এটি সাধারণত শুরু হয় অতিরিক্ত চিনি, জাঙ্ক ফুড, ওজন বৃদ্ধি, শারীরিক পরিশ্রম কম করা এবং অনিয়মিত lifestyle-এর কারণে। শুরুতে তেমন কোনো লক্ষণ না থাকলেও এটি অবহেলা করার মতো বিষয় নয়। কারণ সময়ের সাথে লিভারে আরও fat জমতে পারে, inflammation তৈরি হতে পারে, এমনকি fibrosis বা cirrhosis-এর ঝুঁকিও বাড়তে পারে।
তবে সময়মতো lifestyle পরিবর্তন, healthy খাবার এবং নিয়মিত exercise-এর মাধ্যমে Fatty Liver Grade 1 নিয়ন্ত্রণে আনা যায়।















ভাতের সাথে আলাদা করে কাঁচা লবণ খাওয়া শরীরে সোডিয়াম বাড়িয়ে রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।দৈনিক প্রয়োজনীয় লবণ আমরা খাবার থেক...
15/05/2026

ভাতের সাথে আলাদা করে কাঁচা লবণ খাওয়া শরীরে সোডিয়াম বাড়িয়ে রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।
দৈনিক প্রয়োজনীয় লবণ আমরা খাবার থেকেই অনেকটা পেয়ে যাই—অতিরিক্ত যোগ করার প্রয়োজন নেই।






PCOS-এর নাম এখন পরিবর্তন করে রাখা হয়েছেPMOS — Polyendocrine Metabolic Ovarian Syndromeএই পরিবর্তনটি শুধু একটি নাম বদল নয়...
14/05/2026

PCOS-এর নাম এখন পরিবর্তন করে রাখা হয়েছে
PMOS — Polyendocrine Metabolic Ovarian Syndrome

এই পরিবর্তনটি শুধু একটি নাম বদল নয়; বরং condition-টিকে আরও নির্দিষ্ট ও বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

“Polycystic O***y Syndrome” নামটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও, এটি অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর ছিল। কারণ—
- সব রোগীর ovary-তে cyst থাকে না
- cyst থাকলেও সেটি সবসময় disease severity বোঝায় না
- এবং এই condition শুধুমাত্র ovary-র মধ্যে সীমাবদ্ধ নয়

বর্তমানে গবেষণায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এটি একটি complex endocrine-metabolic condition, যেখানে শরীরের একাধিক system একসাথে প্রভাবিত হয়।

PMOS-এর সাথে যেসব সমস্যা প্রায়ই সম্পর্কিত—
- Insulin resistance
- Hormonal imbalance
- Irregular or absent menstrual cycles
- Difficulty with ovulation & fertility
- Weight gain or difficulty losing weight
- Acne & oily skin
- Hair fall
- Excess facial/body hair growth
- Chronic low-grade inflammation
- Fatigue & sleep disturbance
- Anxiety, mood changes, depression risk

অনেক ক্ষেত্রে patients বছরের পর বছর শুধুই “period problem” বা “weight issue” ভেবে symptoms-গুলোকে উপেক্ষা করেন, অথবা শুধু lifestyle নিয়ে blame শুনতে থাকেন।
কিন্তু বাস্তবে এটি একটি multisystem condition, যা reproductive health ছাড়াও metabolic health, cardiovascular risk এবং long-term wellbeing-এর সাথে সম্পর্কিত।

এই নাম পরিবর্তনের মাধ্যমে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে—

Polyendocrine → একাধিক hormone-regulating system involved
Metabolic → insulin resistance ও metabolism গুরুত্বপূর্ণ অংশ
Ovarian → ovarian dysfunction

নতুন নামের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটি শুধু ovary-র সমস্যা নয়; বরং multiple hormonal ও metabolic processes-এর সাথে সম্পর্কিত একটি multisystem condition...

14/05/2026

আমরা সাদা চিনিকে কেন "Slow poison" বলি?

অনেকেই সাদা চিনিকে “slow poison” বলে।
এটি বৈজ্ঞানিক কোনো টার্ম নয়, তবে গবেষণায় দেখা গেছে—অতিরিক্ত সাদা চিনি দীর্ঘমেয়াদে শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

সাদা চিনি খুব দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায়।
ফলে শরীরে অতিরিক্ত Insulin নিঃসরণ হয়, যা সময়ের সাথে Type 2 Diabetes-এর ঝুঁকি বাড়াতে পারে।

অতিরিক্ত চিনি খাবারে যোগ করা হলে-

* ওজন বৃদ্ধি পায়
* লিভারে চর্বি জমতে পারে
* হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে
* দাঁতের ক্ষয় ঘটায়
* শরীরে chronic inflammation বাড়তে পারে

বিশেষ করে soft drinks, packaged juice, bakery items, candies ও processed খাবারে hidden sugar অনেক বেশি থাকে।

অতিরিক্ত চিনি খাওয়া ধীরে ধীরে metabolic system ক্ষতিগ্রস্ত করতে পারে।
তাই একে অনেকে “slow poison” বলে থাকেন। তবে, সাদা চিনি এবং ব্রাউন সুগার—দুটোর মূল উপাদানই প্রায় একই: sucrose।
ব্রাউন সুগারে সামান্য molasses থাকায় কিছু মিনারেল থাকতে পারে।

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—
ফলের natural sugar আর processed white sugar এক নয়।
ফলে থাকে fibre, vitamin ও antioxidant, যা শরীরের জন্য উপকারী।

World Health Organization পরামর্শ দেয়, একজন সুস্থ মানুষের খাবারে চিনি দৈনিক মোট ক্যালোরির ১০% এর কম রাখতে। রোগ ভিত্তিতে এর পরিমাণের তারতম্য ঘটে থাকে।

সূত্র:
[WHO Sugar Guideline](https://www.who.int/publications/i/item/9789241549028?utm_)
[Harvard Nutrition Source](https://nutritionsource.hsph.harvard.edu/carbohydrates/added-sugar-in-the-diet/?utm_)

12/05/2026

Assalamu Alaikum...
I’m Jarin Tasnim, currently pursuing my MSc in Food and Nutrition. I’m passionate about nutrition, wellness, and promoting healthy lifestyle habits through practical and evidence-based knowledge.

Through this page, I’ll be sharing nutrition tips, food facts, health awareness, and simple lifestyle guidance to make healthy living easier and more understandable for everyone.

I believe good health starts with balanced nutrition, mindful habits, and consistency.

Thank you for being here. Hope this page becomes a helpful space for learning and healthy inspiration. 🖤

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Jarin Tasnim Tothapi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share