21/07/2026
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেবার মান প্রসার ও আপনার সর্বাধিক নিকটে নিয়ে আসার লক্ষ্যে আজহার ফার্মেসী আগামী ৩১ জুলাই ২০২৬ রোজ, শুক্রবার সোলায়মান মার্কেট, চরপানিয়ায় নতুন একটি শাখা উদ্বোধন করতে যাচ্ছে। আপনারা আমাদের এ শাখা থেকে প্রেসক্রিপশন মেডিসিন, প্রাইমারি কনসালটেশন, দেশি বিদেশি বিভিন্ন ওষুধ, শিশুখাদ্য, বেবি এন্ড ওমেন্স কেয়ার আইটেম, ফার্স্ট এইড সেবা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য সুরক্ষা পণ্য সবচেয়ে নিকটে পাবেন। আশা করছি আমাদের এ শাখা প্রতিষ্ঠা হওয়াতে উক্ত এলাকার সকলেই উপকৃত হবেন। আমাদের এ যাত্রায় আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি।