Nutritionist Farzana Akter

Nutritionist Farzana Akter Eat To Fuel Your Body, Not Feed Your Emotions.

10/01/2026


ভাত খেয়ে ও কি ওজন কমানো যায়,,?

06/01/2026





ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)
নিচের উপসর্গগুলো দীর্ঘদিন ধরে থাকলে IBS হতে পারে:
🔸 কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া অথবা বারবার কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া
🔸 তলপেটে ব্যথা বা খিঁচুনি।
🔸 অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা বা ফোলাভাব।
🔸 উদ্বেগ, অস্থিরতা ও হতাশা।
🔸 মানসিক চাপ।

IBS মারাত্মক নয়,
কিন্তু সঠিক ডায়েট ও লাইফস্টাইল না মানলে
দৈনন্দিন জীবন ব্যাহত হয়।
👉 সময়মতো সচেতন হোন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

05/01/2026



ভিটামিন B6, B9 ও B12 কেন জরুরি?

ভিটামিন B6, B9 (Folate) ও B12 আমাদের হার্ট, নার্ভ ও রক্তনালীর সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

# শরীরে এই ভিটামিনগুলোর ঘাটতি হলে রক্তে Homocysteine নামক ক্ষতিকর উপাদান বেড়ে যায়, যা—
রক্তনালীর ক্ষতি করে
রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়

👉 ঘাটতির লক্ষণ:
- দুর্বলতা ও অতিরিক্ত ক্লান্তি
- মাথা ব্যথা বা মাথা ঘোরা
- হাত-পায়ে ঝিনঝিনি বা অসাড়তা
- রক্তস্বল্পতা (Anemia)

👉প্রাকৃতিক খাদ্য উৎস:
Vitamin B6: ডাল, কলা, মাছ
Vitamin B9: পালং শাক, মসুর ডাল
Vitamin B12: মাছ, ডিম, দুধ, মাংস

📌 পরামর্শ:
সুষম খাবার খান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নিন।
👉 সুস্থ হার্ট ও নার্ভের জন্য ভিটামিন B6, B9 ও B12 অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদের পরামর্শ কেন প্রয়োজন?
একজন পুষ্টিবিদ রোগীর রোগ, রিপোর্ট, ওষুধ ও জীবনযাত্রা বিবেচনা করে—
✔ কোন খাবার খাবেন
✔ কত পরিমাণে খাবেন
✔ কোন খাবার এড়িয়ে চলবেন
✔ প্রাকৃতিক খাবার নাকি সাপ্লিমেন্ট প্রয়োজন—
সবকিছু ব্যক্তিভিত্তিকভাবে ঠিক করে দেন।

📌 পরামর্শ:
নিজে নিজে ডায়েট পরিবর্তন না করে অবশ্যই পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার নির্বাচন করুন।

04/01/2026



POTS (Postural Orthostatic Tachycardia Syndrome) –
POTS আসলে কী?
POTS হলো Autonomic Nervous System disorder। এই সিস্টেম আমাদের অজান্তেই হার্ট রেট, রক্তচাপ ও রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে।
স্বাভাবিকভাবে আমরা দাঁড়ালে পায়ের রক্তনালী সংকুচিত হয়ে রক্তকে উপরের দিকে পাঠায়।
কিন্তু POTS রোগীদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ঠিকভাবে কাজ করে না।

* ফলে কী হয়?
▪️ পায়ের দিকে রক্ত জমে যায় (venous pooling)
▪️ মস্তিষ্কে রক্ত কম পৌঁছায়
▪️ শরীর ক্ষতিপূরণ করতে হার্ট রেট অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়

👉 দাঁড়ানোর ১০ মিনিটের মধ্যে হার্ট রেট ৩০ bpm বা তার বেশি বেড়ে যায়, অথচ রক্তচাপ অনেক সময় স্বাভাবিকই থাকে—এটাই POTS-এর মূল বৈজ্ঞানিক বৈশিষ্ট্য।

* সাধারণ উপসর্গ
▪️ দাঁড়ালে মাথা ঘোরা
▪️ বুক ধড়ফড়
▪️ অতিরিক্ত ক্লান্তি
▪️ Brain fog
▪️ Exercise সহ্য না হওয়া
▪️ ঠান্ডা হাত-পা

* কেন হয়?
✔️ Autonomic nervous system dysfunction
✔️ রক্তের পরিমাণ কমে যাওয়া (Hypovolemia)
✔️ অতিরিক্ত stress hormone নিঃসরণ
✔️ Viral infection-এর পর
✔️ Autoimmune বা connective tissue disorder-এর সাথে সম্পর্ক

# POTS সঠিক lifestyle ও diet management-এর মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য।
✔️ পর্যাপ্ত পানি ও লবণ
✔️ ছোট ও ঘন ঘন খাবার
✔️ High sugar খাবার কমানো
✔️ ধীরে ধীরে exercise (recumbent থেকে upright)
✔️ Compression stockings ব্যবহার

***** dizziness মানেই মানসিক সমস্যা নয়।
সঠিক diagnosis ও lifestyle management-এ POTS নিয়ন্ত্রণযোগ্য।

এবং মেডিসিনের পাশাপাশি life style & diet management গুরুত্বপূর্ণ।

18/12/2025





🍄 সাদা মাশরুম—প্রাকৃতিক ডিটক্স ও সুপারফুড
আপনি কি জানেন?

সাদা মাশরুম শুধু সবজি নয়, এটি একটি scientifically proven functional food।

- এতে থাকা Ergothioneine, Selenium ও Beta-glucan

✔️ লিভারের detox process উন্নত করে।
✔️ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
✔️ ইমিউন সিস্টেম শক্তিশালী করে।
✔️ ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।

* Low calorie | High fiber | Fat free

📌 তাই ওজন কমানো, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ও হার্ট হেলথে এর জন্য সাদা মাশরুম একটি উপকারী খাবার ।

19/10/2025

কর্টিসল কী?
কর্টিসল হলো এক ধরনের স্ট্রেস হরমোন, যা অ্যাড্রিনাল গ্রন্থি (adrenal gland) থেকে নিঃসৃত হয়।
স্বাভাবিক মাত্রায় এটি শক্তি, রক্তচাপ ও রোগপ্রতিরোধে সাহায্য করে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশি হলে
ঘুমের সমস্যা, ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, মুড ডিসঅর্ডার ইত্যাদি হয়।
তাই খাবারের মাধ্যমে এর মাত্রা নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ।


১. সাইট্রাস ফল (লেবু, কমলা)

- ভিটামিন C কর্টিসল হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
* গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ভিটামিন C গ্রহণ করলে
stress-induced cortisol rise কমে এবং রক্তচাপও স্বাভাবিক থাকে।

২. গ্রিন টি / ম্যাচা টি
- এতে L-theanine নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে,
যা মস্তিষ্কে আলফা ওয়েভ বাড়ায় ও প্রশান্তি আনে।
* এটি কর্টিসল হ্রাস ও স্ট্রেস কমাতে প্রমাণিতভাবে সহায়ক।

৩. হলুদ (Turmeric)
- এতে থাকা Curcumin প্রদাহ (inflammation) কমায়,
অ্যাড্রিনাল হরমোন ব্যালান্স করে ও সেরোটোনিন বৃদ্ধি করে।
* Curcumin supplement গ্রহণে কর্টিসল মাত্রা হ্রাস পাওয়ার প্রমাণ রয়েছে।

৪. কলা
- কলায় Vitamin B6 ও Magnesium থাকে, যা সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে।
এটি মন শান্ত রাখে এবং কোর্টিসল কমায়।

৫. চিয়া বীজ
- Omega-3 ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ।
* Omega-3 ফ্যাট কর্টিসল ও অ্যাড্রিনাল ওভারঅ্যাক্টিভিটি কমায়।

৬. ডালিম
- এতে অ্যান্টিঅক্সিডেন্ট (polyphenols) আছে, যা oxidative stress কমায়।
ফলে কর্টিসল লেভেল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকে।

৭. শাক (Spinach, Kale ইত্যাদি)
- ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, যা স্ট্রেস রেসপন্স হরমোনকে শান্ত করে।
* ম্যাগনেসিয়াম ঘাটতিতে কর্টিসল বাড়ে, তাই leafy greens অত্যন্ত সহায়ক।

৮. ফারমেন্টেড খাবার (কিমচি, দই)
- এগুলোতে প্রোবায়োটিক থাকে, যা গাট-মস্তিষ্ক সংযোগ উন্নত করে।
* গাট মাইক্রোবায়োমের ভারসাম্য কর্টিসল কমাতে সহায়তা করে।

৯. রসুন
- এতে সালফার যৌগ (allicin) ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
* এগুলো ইমিউন সিস্টেমকে ব্যালান্স করে ও কর্টিসল উৎপাদন কমায়।

১০. মসুর ডাল ও ছোলা
- এগুলো জটিল কার্বোহাইড্রেট ও বি-ভিটামিন সমৃদ্ধ।
* রক্তে গ্লুকোজ স্থিতিশীল রাখে, ফলে কর্টিসল ওঠানামা কমে।

১১. বিট
- এতে নাইট্রেট ও বিটালেইন থাকে যা রক্তসঞ্চালন বাড়ায় ও মানসিক প্রশান্তি দেয়।
* স্ট্রেসজনিত কর্টিসল রিলিজ কমায়।

১২. ডার্ক চকলেট
- ৭০% কোকোযুক্ত চকলেটে Flavonoid থাকে যা কর্টিসল হ্রাস ও মুড উন্নত করে।
* প্রতিদিন ৪০ গ্রাম ডার্ক চকলেট ২ সপ্তাহ খেলে কর্টিসল ২০% পর্যন্ত কমে।

১৩. ক্যামোমাইল টি
- এতে Apigenin নামক ফ্ল্যাভোনয়েড থাকে, যা নার্ভকে রিল্যাক্স করে।
* স্ট্রেস, ইনসমনিয়া, ও কর্টিসল কমাতে সহায়ক।

১৪. মিষ্টি আলু
- কম গ্লাইসেমিক সূচক ও ভিটামিন C, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ।
এটি ব্লাড সুগার ও হরমোন ব্যালান্সে সাহায্য করে।


এই খাবারগুলোতে রয়েছে —
- অ্যান্টিঅক্সিডেন্ট
- ম্যাগনেসিয়াম ও বি ভিটামিন
- ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
- প্রোবায়োটিক ও ফাইবার
যেগুলো মিলিতভাবে স্ট্রেস হরমোন কর্টিসল নিয়ন্ত্রণ করে ও মানসিক প্রশান্তি বাড়ায়।

International Breastfeeding Week: ১ - ৭ আগস্ট
07/08/2025

International Breastfeeding Week: ১ - ৭ আগস্ট

29/09/2024

23/09/2024
  Mellitus
06/09/2024

Mellitus

03/07/2024

Address

Dhaka

Telephone

+8801784691758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Farzana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nutritionist Farzana Akter:

Share

Category