DR. M R AZAD

DR. M R AZAD MBBS ( Dhaka), FCPS ( Medicine). Clinical Medicine, Diabetis & ICU Physician. Trained in Neuro-Medicine& Special interest in Neuro-Critical Care Medicine.

”Another mistake that many people make is that of believing that schooling & education are synonymous terms. Schooling m...
19/05/2026

”Another mistake that many people make is that of believing that schooling & education are synonymous terms.

Schooling may enable a man to acquire much knowledge & assemble many useful facts, but schooling alone does not necessarily make a man educated.

Education is self-acquired, and it comes through development & use of the mind, and is no other way.

The man who knows where & how to procure the knowledge he needs, when he needs it, is much more a man of education than the man who has the knowledge but does not know what to do with it. ”

(আরও একটি ভুল যা অনেকেই করে থাকেন, তা হলো এই বিশ্বাস যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও শিক্ষা সমার্থক শব্দ।

প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে অনেক জ্ঞান অর্জন করতে এবং অনেক দরকারি তথ্য সংগ্রহ করতে সক্ষম করে তুলতে পারে, কিন্তু শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই একজন মানুষকে শিক্ষিত করে তোলে না।

শিক্ষা হলো স্ব-অর্জিত বিষয়, এবং এটি মনের বিকাশ ও ব্যবহারের মাধ্যমেই আসে, এর অন্য কোনো উপায় নেই।

যে ব্যক্তি জানে কখন, কোথা থেকে এবং কীভাবে তার প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহ করতে হয়, সে সেই ব্যক্তির চেয়ে অনেক বেশি শিক্ষিত, যার জ্ঞান আছে কিন্তু তা দিয়ে কী করতে হবে তা জানে না।)

- [ Andrew Carnegie,
How to raise your own Salary ]

উচ্চ রক্তচাপ আমাদের মস্তিষ্কে রক্তক্ষরন করতে পারে। ৫৫ বছর, পুরুষ।  এই পেশেন্ট যখন হাসপাতালে আসেন উনার  রক্তচাপ ছিল ২২০/১...
15/05/2026

উচ্চ রক্তচাপ আমাদের মস্তিষ্কে রক্তক্ষরন করতে পারে। ৫৫ বছর, পুরুষ। এই পেশেন্ট যখন হাসপাতালে আসেন উনার রক্তচাপ ছিল ২২০/১২০ মি.মি মার্কারী। জ্ঞানের মাত্রা অত্যন্ত কমে গেলে ভেনটিলেটর লাইফ সাপোর্ট দেওয়া প্রয়োজন পড়ে। CT scan brain এ দেখা যায় মস্তিস্কের অভ্যন্তরে বড় সড় রক্তক্ষরণ। নিউরোসার্জারী করে মস্তিষ্কের জমাট বাধা রক্ত অপসারণ করা হয়। যদিও পুনরায় রক্তক্ষরণ হবারও সম্ভাবনা থাকে। তাতে মৃত্যুহার বেড়ে যায়।

✅ উচ্চ রক্তচাপকে হেলাফলা নয়। এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। চিকিৎসকের ফলোআপ এবং কি কি উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রনে রাখা যায় তা জেনে রাখতে হবে।

✅ উচ্চ রক্তচাপের জন্য সেবনকৃত ঔষধ অনিয়মিত খাওয়া যাবে না। ঔষধ বন্ধ করতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করতে হবে৷ অথবা বিকল্প ঔষধ সেবন করতে হবে।

#উচ্চরক্তচাপ
#মস্তিষ্কে_রক্তক্ষরণজনিত_স্ট্রোক

10/05/2026

আজই আমার সহকর্মীদের সাথে Acute liver failure বিষয়ক টপিকস এ আলাপ করছিলাম। প্রসঙ্গ উঠলো জনপ্রিয় একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার সম্পর্কে , তিনি হেপাটাইসিস A এবং E ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার ফেইলর হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছেন ICU তে। আমরা তার সুস্হতার জন্য দুআ করি।

সেই সাথে আমরা সচেতন হই যাতে রাস্তার ধারে বিক্রি করা ফুসকা, চটপটি ইত্যাদি.. এগুলো খাওয়া থেকে যথাযম্ভব বিরত থাকি। কারণ অধিকাংশ সময় সেসব খাবার ও পানির সাথে বিভিন্ন জীবাণু থাকে যা বিভিন্ন মাধ্যমে বিষ্ঠা বা মলের সাথে আসে। সেখান থেকে টাইফয়েড, A ভাইরাস, E ভাইরাসের সংক্রমন হয়। এগুলো মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।




20/04/2026

We heard knowledge is power. But this is half truth. It may become a power only when it is organized & expressed in terms of definite action.

17/04/2026
17/04/2026

যদি আমরা মনে করি আমাদের বাচ্চারা এবং আমরা সামনে দিনগুলোতে শারীরিকভাবে অসুস্থ না হই, তবে আমাদের নজর দিতে হবে সঠিক খাদ্যাভাসের দিকে। কি খাদ্য দ্রবাদি গ্রহণ করছি এবং সকাল, দুপুর, রাতের কোন সময়ে খাচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধিজনিত সমস্যা সহ অনেক জটিলতা জড়িত। এছাড়া সুস্বাস্হ্য রক্ষায় শারীরিক ব্যায়ামের বিকল্প নেই।

17/04/2026

উন্নত ভবিষ্যৎ প্রজন্ম গঠনে দরকার প্রতি ঘরে ঘরে লাইব্রেরী থাকা, যেখানে বাচ্চারা সুস্হ চিন্তা করতে শিখবে, মেধা ও মননের বিকাশ ঘটাবে, জীবন ও বাস্তবতার আলোকে নিজেদের গঠনের পূর্বপ্রস্তুতি নিবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে সবকিছু গড়ে দেয় না সবসময়। পারিবারিক ও স্বশিক্ষা জরুরী। যথার্থ জ্ঞানচর্চার পরিবেশের গুরুত্ব অপরিসীম।

28/03/2026

Acute Haemorrhagic stroke with HTN management

28/03/2026

Acute ischemic stroke with HTN management

12/11/2025

প্রসঙ্গ : ❝ আসক্তি❞

বর্তমান সময়ে যার হাতেই ডিজিটাল ফোন / ডিভাইস থাকে, তারা প্রত্যেকেই কম বেশি ক্ষতির মধ্যে থাকেন। বেশি ক্ষতির ঝুঁকিতে আছে যুব সমাজ। তাদের ব্রেনে ডোপামিন ইনসার্জ / ডোপামিনের বন্যা বয়ে যায়। ফলে ছোট ছোট কাজে তারা আনন্দ পাই না, কারণ ডোপামিনের আধিক্য নিঃসরণ ব্রেন কে এমনভাবে অভ্যস্ত করে তোলে যা ব্রেনের রিওয়ার্ডিং পাথওয়েকে ছিনতাই করে নিয়ে যায়। মেজাজ হয় খিটখিটে, মনোযোগ হয় নষ্ট, কাজে ফোকাস আসে না, ভোগে হতাশা, বিষন্নতা এবং যৌন অক্ষমতা সহ নানাবিধ সমস্যায়। কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে বৈবাহিক জীবন।

এগুলো হয়ে থাকে আসক্তি/ অ্যাডিকশনে । যেমন - ড্রাগ অ্যাডিকশন, মোবাইল / ডিভাইস স্ক্রিন টাইম অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন.... এই সবকিছুই ডোপামিনের বন্যা বইয়ে দেয়। যেমন -পর্ন ইন্ডাস্ট্রি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। সুতরাং তার কৌশল হবে গুপ্ত, ধারালো এবং শক্তিশালী।.... ড্রাগ মাফিয়ার থাকে অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক।

কোন উদ্দেশ্য বা পরিকল্পনা না থাকলে নেট ব্রাউজিং করার ক্ষেত্রে কোন নিয়ন্ত্রনরেখা থাকে না। অর্থ্যাৎ Mindless scrolling থেকে যথাসম্ভব বিরত থাকা কঠিন হয়।

রাত ১২ টায় কোন কিছু ট্রিগার করলে ১১ টায় ঘুমাতে যাওয়া উত্তম। জীবনে অনেকগুলো গঠনমূলক টার্গেট রাখলে এই টার্গেটগুলোই এই সকল আসক্তি প্রশমনে বড় সহায়ক। বিষন্নতা, হতাশা, একাকিত্ব, OCD সমস্যা, অগঠনমূলক সঙ্গ এগুলোর বড় ট্রিগারিং ফ্যাক্ট।

যাতায়াতকালীন/ অপেক্ষাকৃত অব্যবহৃত সময়গুলোতে বেশ কিছু ভালো পডকাস্ট শোনার সুযোগ হয়েছে আমার৷ এর একটিতে একজন সমাধানের লক্ষ্যে একটি ফর্মূলা বলেছেন, যিনি অনেক দিন যাবৎ এসব বিষয়ে রিসার্চ করছেন৷ তা হলো " BPPC "... ফলপ্রসু মনে হয়েছে।

B = Blocker. ঘটনাগুলোকে প্রতিহত করে সিকোয়েন্স অফ ইভেন্ট এবং অনিষ্টকারী উপকরণগুলোকে যতটা সম্ভব দূরে রাখা।

P= Pattern. কি কি প্যাটার্নে ঘটনাগুলো ঘটছে তা চিন্হিত করে যথাযথ ব্যবস্হা নেওয়া

P= Planning.... পরিকল্পনা আগে থেকেই করা কিভাবে প্রতিরোধমূলক অবস্হানে যাওয়া যায় এবং আত্মনিয়ন্ত্রণে বলীয়ান হওয়া।

C = Community... অর্থ্যাৎ আশে পাশে সঙ্গী সাথী সেভাবে সুচিন্তিত ভাবে তৈরী করা। এদিকে যেমন সঙ্গী সাথীর অভাবে অনেকে একাকীত্ব বোধ করেন৷ আবার অগঠমূলক সঙ্গ অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।

তবে কোন মানুষ কখনো ১০০% পারফেক্ট হতে পারে না। রিল্যাপস আসতে পারে বহুদিন পরেও। তবে তা আসক্তি না। নিজস্ব মাইন্ড সেট সকল ক্ষেত্রেই বড় হাতিয়ার।

১২/১১/২০২৫
ঢাকা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR. M R AZAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DR. M R AZAD:

Share