DESHA

DESHA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DESHA, Dhaka.

যাত্রীবাহী বিশাল বিমানটি সুস্থির গতিতে উড়ে চলেছে আটলান্টিকের উপর দিয়ে, ৩০ হাজার ফুট উচ্চতায়, ঘণ্টায় ৮০০ কিলোমিটারে। হঠাৎ...
13/06/2025

যাত্রীবাহী বিশাল বিমানটি সুস্থির গতিতে উড়ে চলেছে আটলান্টিকের উপর দিয়ে, ৩০ হাজার ফুট উচ্চতায়, ঘণ্টায় ৮০০ কিলোমিটারে। হঠাৎ, একটি ওয়ারক্রাফট-জেট এসে গেলো ওটার পাশে।

জেট-পাইলট গতি কমালো, চলতে আরম্ভ করলো যাত্রীবিমানের পাশাপাশি, এবং রেডিয়োর মাধ্যমে যাত্রীবিমানের পাইলটকে শুভেচ্ছা জানানো শেষে, বললো— "বোরিং লাগছে, হাহ্‌?... দেখুন, আমি কী করছি!"

বলেই, সে তার জেট নিয়ে সাঁই করে পেছনে চলে গেলো, আবার সামনে এলো বিদ্যুৎগতিতে, ছুটে গেলো বহুদূরে, পুনরায় ফিরে এসে বিমানের চারপাশে পাক দিলো কয়েকটা, স্যাঁৎ করে নেমে গেলো নিচে... বহু নিচে... আরও নিচে... আটলান্টিকের প্রায় বুকে, আবার উঠে এলো চোখের নিমিষে যাত্রীবিমানের প্রায় নাকের ডগায়, তারপর আবারও বিমানের পাশাপাশি ভাসতে-ভাসতে রেডিয়োতে জানতে চাইলো— "তা, কেমন লাগলো?"

যাত্রীবিমানের পাইলট জবাব দিলো— "দারুণ! আমি কী করছি দেখো এবার।"

জেট-পাইলট তাকিয়ে রইলো যাত্রীবিমানটির দিকে, তাকিয়ে রইলো... তাকিয়েই রইলো।... কিন্তু কিছুই ঘটলো না! বিমানটি যেভাবে চলছিলো, ঠিক তেমনিভাবেই চললো, সোজা, একই গতিতে। এভাবে, প্রায় ১৫ মিনিট পার হওয়ার পরে, যাত্রীবিমানের পাইলট রেডিয়োর মাধ্যমে জানতে চাইলো— "তা, কেমন লাগলো?"

জেট-পাইলট কনফিউজড! জিজ্ঞেস করলো— "মূলত, করলেনটা কী আপনি!"

বিমান-পাইলট হেসে দিলো— "আমি বসা থেকে উঠলাম, পা ঝাঁকি দিলাম, বিমানের পেছনের দিকে হেঁটে গিয়ে ওয়াশরুম ব্যবহার করলাম, তারপর এককাপ কফি পান করলাম, সাথে খেলাম একটা চকোলেট-পেস্ট্রি।"

মোরাল অভ দ্য স্টোরি: যৌবনকালে, আপনার গতি আর অ্যাড্রেনালিন হরমোনের স্বতস্ফুর্ততা, চূড়ান্তেই থাকবে। কিন্তু, যতোই বয়স বাড়তে থাকবে, ততোই বাড়তে থাকবে জ্ঞান ও অভিজ্ঞতা, এবং তখনই আপনি ধীরে ধীরে বুঝতে শিখবেন— মনোযোগ আকর্ষণের চেয়ে আত্মপ্রশান্তি বেশি গুরুত্বপূর্ণ।

- গল্পটি ইন্টারনেট থেকে সংগৃহীত।

07/06/2025

⚠️হাত পা হলুদ মানেই কি জন্ডিস ⁉️

* রোগীর/ বাবুর মা : আমার বাবুর আড়াই বছর, আজ দু- তিন মাস ধরে হাত -পা হলুদ লাগতেছে। কতো ডাক্তার দেখাইলাম, বাবুর জন্ডিসটাই ধরতে পারে না।
সব টেস্ট করাইছি। কোন রোগ ধরা পড়ে না। বাবুটার হাত-পা দিন দিন হলুদ হইয়া যাইতেছে। কালকে কবিরাজ দিয়া ঝাড়ায়ে নিয়া আসছি ওর দাদীর কথায়।

- বাবুর কি কোন জ্বর আছে?
- বমি হয়?
- খাবারে অরুচি আছে?
- পেট ব্যাথা করে?
- প্রস্রাব,পায়খানা কি স্বাভাবিক আছে?

বাবুর মা : সব ঠিক আছে, ওর রুচি অনেক ভালো মাশা আল্লাহ, খাবার-দাবার ও ঠিক মতো খায়। কোনো সমস্যা নাই।

- Clinical examination করেও তেমন কিছু পাওয়া গেলো না।
শুধু হাত ও পায়ের তালুতে হলদে ভাব আছে।
কিন্তু চোখ, মুখের ভেতর বা জিভেও কোনো হলদে ভাব নেই।

পেটে পরীক্ষা করেও লিভার বা spleen স্বাভাবিক মনে হলো।
পূর্বের ডাক্তারের advice অনুযায়ী করা রিপোর্ট গুলো দেখেও অস্বাভাবিক কিছু চোখে পরলো না।

S. Bilirubin = 0.6 mg/dl.
USG of W/A = Normal study
S.ALT = 30 IU
CBC - normal

- মাকে জিজ্ঞেস করা হলো - মা ও কি এখন কোন ঔষধ খাচ্ছে ?

- বাবুর মাঃ না।

- কোন ড্রেস বা কাপড় থেকে রং উঠে লাগে কিনা?

- বাবুর মা - না, ওর তো হলুদ কোন ড্রেস ও নাই।

- ও কি কি খাবার খায়?

- বাবুর মা - ওরে ২ বেলা খিচুড়ি খাওয়াই।
সবজি দিয়ে রান্না করি।

- কি কি সবজি দেন?

- বাবুর মা - আলু, গাজর, মিষ্টি কুমড়া, এক এক দিন এক একটা । তয় মিস্টি কুমড়া ওর খুব পছন্দ। মিস্টি কুমড়া ছাড়া খাইতেই চায় না, আর গাজরও খায় প্রায় প্রতিদিন।

- মা, অামরা মনে হয় অাপনার বাবুর রোগটা অামরা ধরতে পেরেছি। এটাকে ডাক্তারি ভাষায় Carotenemia বলে।

ওকে অাপনি গাজর এবং মিষ্টি কুমড়া খাওয়ানো টা কমিয়ে দিন অথবা কয়েক মাস বন্ধ রাখুন। দেখবেন হাত-পায়ের হলুদভাব টা চলে গেছে। অন্য সব শাক সবজি খেতে পারবে।

এমনিতে Carotenemia তে বাবুদের কোন ক্ষতি হয় না, হাত পায়ের হলুদভাব ছাড়া।

- বাবুর মা - তাহলে কোন ঔষধই লাগবে না।

- জি না, মা।

সন্তুষ্ট চিত্তে মা বাবুকে নিয়ে বাড়ি ফিরে গেলেন।

এখন আসি বিস্তারিত লেখায়, ক্যারোটেনেমিয়া বা Carotenemia বিষয়টি আসলে কি?

** Carotenemia : যদি রক্তে স্বাভাবিক এর চেয়ে বেশি বিটা ক্যারোটিন উপস্থিত থাকে তাকে Carotenemia বলা হয়, যার কারণে হাত পায়ের তালু অস্বাভাবিক হলুদ বর্ণ ধারণ করতে পারে। কিন্তু এক্ষেত্রে চোখ ও মুখ গহবরের হলদেটে ভাব থাকে না এবং সেরাম বিলিরুবিন স্বাভাবিক থাকে। এভাবে সাধারণ জন্ডিস থেকে একে আলাদা করা যায়।

** কি কি কারণে এমন হতে পারেঃ
১) অত্যধিক হারে বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার বা জুস খেলে যেমন,বেশি করে গাজর, মিস্টি কুমড়া, পাকা আম বা পাকা পেঁপে বা এগুলোর জুস খেলে।

২) শারিরীক কোনো কারণে ক্যারোটিনয়েড থেকে ভিটামিন-এ তে পরিবর্তিত হবার প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকলে।

ধরুন, যদি প্রতিদিন ১০টি গাজর ২ সপ্তাহ ধরে খাওয়া হয়, তাহলে অতিরিক্ত বিটা ক্যারোটিন ত্বকের নিচে জমা হয়। যে কারণে ত্বকের বর্ণ হলদেটে বা কমলা ধরনের হয়ে যায়।

** চিকিৎসাঃ -
- শুধুমাত্র ক্যারোটিন সমৃদ্ধ খাবার কম খেলে বা ২-৩ মাস বাদ দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। কোনো ওষুধের প্রয়োজন হয়না যদি না অন্য কোনো সমস্যা থেকে থাকে।

** Carotenemia সাধারণত শিশুদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, এটা টক্সিক নয় এবং সাধারণত এর কারণে অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই।

** ক্যারোটিন সমৃদ্ধ খাবার কম খেলে বা বন্ধ রাখলে কয়েক মাসের মধ্যেই শিশুর ত্বকের বর্ণ আবার স্বাভাবিক হয়ে আসে।

এ কারণে বাচ্চাদের যেকোনো এক জাতীয় খাবার প্রতিদিন না দিয়ে বিভিন্ন ধরনের খাবারে অভ্যস্ত করার জন্য উৎসাহ দিতে হবে। গাজর, মিস্টি কুমড়া এগুলো প্রতিদিন না দিয়ে সপ্তাহে ২-৩ দিন দেয়া যেতে পারে। এটার জন্য একদমই গাজর বা মিস্টি কুমড়া দেয়া বন্ধ করে দেয়া যাবে না, সেক্ষেত্রে ভিটামিন এ এর পুষ্টি ঘাটতি দেখা যেতে পারে। সব রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের সুষম বন্টনের মাধ্যমেই শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

Dr. Tajreen Jahan

যারা হাসে, তারা সুন্দর। আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত। ‘হেমলক সোসাইটি’ সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন। গোল্ডেন গেট ব...
29/01/2025

যারা হাসে, তারা সুন্দর। আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত। ‘হেমলক সোসাইটি’ সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন। গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প। যেখানে লেখা ছিল, আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি। কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে, আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দিবো না।

চিঠিটা সুন্দর, কিন্তু গল্পটা কুৎসিত। লোকটি মরে গিয়েছিল। পরমব্রত বিদ্রুপ করেছিলেন- সেদিন যদি কেউ রাস্তায় একটিবার ইনার দিকে তাকিয়ে হেসে দিতো, কী অঘটন'টাই না ঘটত। একটা জ্বলজ্যান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত।

যারা হাসে, তারা বাঁচে। বাঁচায়। হাসা জরুরি। দু'লাইন লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই, আমি তাদের ভালোবাসি। মিমস শেয়ার করে টাইমলাইন ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ। একটা ভারী মুহূর্ত, দু'টো শক্তিশালী পাঞ্চলাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায়, আমি ওদের ভালোবাসি।

প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয়। একটা হাসিমুখের দাম একশো কোটি টাকা। আমি ওদের থেকে শিখি। শিখি, প্রসারিত ঠোঁটের ফাঁক-ফোকরে কী করে আটকে রাখতে হয় আস্ত মানুষ, স্মৃতি, সময়, গোপন।

অমন না যে ওরা সবাই সুখী মানুষ। ওদের কোনো দুঃখ নেই। আলবৎ আছে। হয়তোবা একটু বেশীই আছে। তাও ওরা হাসে। হয়তবা ওরা বিশ্বাস করে চাণক্য। সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্য'র চমৎকার একটা উক্তি আছে।

'তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ, কাউকে বুঝতে দিয়ো না। মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।'

লেখা__শাখাওয়াত হোসেন।

21/05/2024

ফল খাওয়াকে অনেকেই ওয়েট লস ফ্রেন্ডলি মনে করে থাকেন। কিন্তু বাস্তবে, ফল কিন্তু ওয়েট লসে বাড়তি কোন সুবিধা দেয় না।

ফলে মূলত থাকে ফ্রুক্টোজ, গ্লুকোজ, ম্যাল্টোজ আর ফাইবার।

এর মধ্যে ফ্রুক্টোজকে মাইটোকন্ড্রিয়াল পয়জন হিসেবে বিবেচনা করা হয়। মানুষের মধ্যেও এই জিনগত পরিবর্তন রয়েছে, যা আমাদের পূর্বপুরুষদের বেচে থাকার জন্য সহায়ক ছিলো। তারা ফল খেতেন রেডিমেড এনার্জির জন্য, ওজন বাড়ানোর জন্য। কিন্তু বর্তমানে, সারা বছর প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় এবং আমরা প্রচুর খাবার খাই। তাই বর্তমানের এই কন্ডিশনে আমাদের বেলায় এটিকে আগের মত সহায়ক ভাবাটা আসলে ভুল।

কেউ যদি স্বাদের জন্য কিছু স্টার্চি খাবার রাখতে চায় সেক্ষেত্রে মিষ্টি কোন খাবার না রেখে বরং আস্ত ফল রাখা যায়। কেননা গোটা ফলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পাশাপাশি ভালো পরিমানে ফাইবার এবং পানি থাকে যা ব্লাড সুগার লেভেল বাড়ানোর প্রসেসকে স্লোডাউন করে দিতে পারে। কিন্তু মূল সমস্যা তখনই হয় যখন ফল থেকে স্মুদি বা জুস বানানো অথবা ড্রাই করা হয়। এক্ষেত্রে দেখা যায় তার ফাইবার এবং ওয়াটার কন্টেন্ট চলে যাওয়ার ফলে শুধুমাত্র সুগার কন্টেন্ট থেকে যায়। এই সুগার কন্টেন্ট ডায়বেটিক রোগী বা ওবেসিটিতে আক্রান্ত রোগীর জন্য অনেকটা চিনির মতই কাজ করে, গ্লুকোজ রক্তে ঘোরাঘুরি করে আর ফ্রুক্টোজ সরাসরি চলে যায় লিভারে। মূল উপাদান আসলে একই, সেটা ফল থেকে আসুক বা চিনি থেকে।

অধিকাংশ মানুষই মনে করেন ফল প্রসেসড খাবার না, এটি প্রাকৃতিক খাবার তাই এটি হেলদি। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই বর্তমানে আমরা যে ফ্রুট খাই তা মোটেও ন্যাচারাল নয়। প্রাচীন সময়ে আদি মানুষেরা জঙ্গল থেকে যেরকম ফল সংগ্রহ করে খেতো তার মধ্যে এবং বর্তমান সময়ে যে ফল আমরা খাই তার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বর্তমান সময়ের ফল আসলে হাজার হাজার বছর ধরে মানুষের জাত নির্বাচনের মাধ্যমে উঠে আসা সবচে মিষ্টি স্বাদ তথা হাই গ্লুকোজ-ফ্রুক্টোজ কনটেন্টের অধিকারী।

আপনিই ভেবে দেখুন, আপনি যদি একজন চাষী হন, আপনি কি টক আম চাষ করবেন নাকি মিষ্টি?? কড়া মিষ্টি খেজুর বা কাঠাল চাষ করবেন না পানসেটা??
এই ব্যাপারটা কিন্তু শত সহস্র প্রজন্ম ধরে হয়ে এসেছে।

এখন, ফল কি তাহলে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর??

সহজ উত্তর, ফল স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর খাবারের একটি অন্যতম গুন হল এগুলো খেলে আপনি রেডি এনার্জি পাবেন অথবা এতে প্রচুর ভিটামিন/মিনারেল/প্রোটিন/এনজাইম/ফাইটোনিউট্রিয়েন্টস থাকবে।

এই হিসেবে, অধিকাংশ ফল স্বাস্থ্যকর।

যাদের মেটাবোলিজম ঠিক আছে, ডায়বেটিস বা অন্য কোন হরমোনাল সমস্যা নেই, তাদের জন্য ফল একেবারেই স্বাভাবিক খাবার। কিন্তু যাদের হরমোনাল ওয়েট গেইন, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপোথাইরয়েডিজম ইত্যাদি সমস্যা আছে এবং ওজন কমাতে চেষ্টা করছেন, মিষ্টি ফল তাদের জন্য নয়, চাইলে টক স্বাদের সুগার কম এমন ফল তারা খেতে পারেন।

তবে মনে রাখলে ভাল করবেন যে ফল এমনিতে ওজন কমাতে সাহায্য করে না। শুধুমাত্র তাদেরই ফল খেয়ে ক্ষনস্থায়ী ওয়েট লস হতে পারে যারা কোক/আলু/ভাত/ফাস্ট ফুড বাদ দিয়ে ফল খাচ্ছেন।
©️

Major Five  Food Groups 🍉🍞🥚🥗Fruits, Vegetables, Grains, Protein Foods, and Dairy....🍱
06/02/2024

Major Five Food Groups 🍉🍞🥚🥗
Fruits, Vegetables, Grains, Protein Foods, and Dairy....🍱

"🌿 Welcome to Nutritionist Desha's Wellness Hub! 🌟Hello, lovely souls! I'm Desha, your dedicated nutritionist, and I'm t...
05/02/2024

"🌿 Welcome to Nutritionist Desha's Wellness Hub! 🌟

Hello, lovely souls! I'm Desha, your dedicated nutritionist, and I'm thrilled to have you join me on this enriching journey towards a healthier, happier you. 💚✨

🍏 About Me:
As a passionate advocate for holistic well-being, I believe that nourishing your body is an art form. With a background in nutrition science and a sprinkle of culinary creativity, I'm here to guide you on the path to vibrant health and vitality.

🌱 Mission:
My mission is simple yet profound - to empower you with the knowledge and tools to make informed, delicious choices that elevate your overall wellness. From personalized nutrition plans to scrumptious recipes and lifestyle tips, let's embark on this transformative journey together.

🍽️ What to Expect:
🌈 Nutrient-packed recipes
🥦 Practical nutrition advice
🏋️‍♀️ Fitness and wellness inspiration
💬 Engaging community discussions

👉 Let's Connect:
Your wellness matters, and I'm here to support you every step of the way. Feel free to ask questions, share your victories, and connect with a community that values health and positivity.

🚀 Join the Movement:
Hit 'Follow' to stay updated on the latest nutrition trends, mouthwatering recipes, and wellness wisdom. Let's create a space where health is celebrated, and every bite brings us closer to a more vibrant life.

Here's to a nourished life full of joy and vitality! 💖✨

"

🌟 Nourishment Spotlight: Unveiling the Power of Plant-Based Proteins! 🌱💪Hello, fabulous followers! Desha here, your go-t...
05/02/2024

🌟 Nourishment Spotlight: Unveiling the Power of Plant-Based Proteins! 🌱💪

Hello, fabulous followers! Desha here, your go-to nutritionist, and today, let's dive into the incredible world of plant-based proteins. 🌿💚

🌾 Plant-powered goodness isn't just a trend; it's a lifestyle that fuels your body with the nutrients it craves. From hearty legumes to nuts, seeds, and wholesome grains, there's a whole array of delicious options waiting to elevate your plate!

🥑 Why Choose Plant Proteins?
✅ Packed with essential vitamins and minerals
✅ Rich in fiber for a happy gut
✅ Heart-healthy and cholesterol-friendly
✅ Environmentally sustainable - a win for you and Mother Earth!

🍽️ Quick & Tasty Plant-Powered Recipes:
1️⃣ Quinoa Salad Delight: Bursting with colorful veggies and a zesty dressing.
2️⃣ Chickpea Fiesta Bowl: A protein-packed, flavor explosion!
3️⃣ Almond Bliss Smoothie: Creamy, dreamy, and oh-so-nutrient-rich.

💬 Share Your Favorites:
What's your go-to plant-based protein dish? Let's inspire each other in the comments below! 🌮🥗

Remember, every bite is a choice to nourish your body and soul. Ready to explore the plant-powered path? 🚀 Hit that '❤️' if you're up for the challenge, and let's make plant-based living a delicious journey together!

"

Address

Dhaka
1219

Telephone

+8801533404727

Website

Alerts

Be the first to know and let us send you an email when DESHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DESHA:

Share