19/05/2026
ডায়েট করতে গিয়ে মাঝেমধ্যে একটু ক্লান্ত বা বিরক্ত লাগাটা একদম স্বাভাবিক। মনে হতে পারে, এত কষ্ট করছি তাও ওজন কেন কমছে না? বা কেন পছন্দের খাবারগুলো ছাড়তে হচ্ছে?
কিন্তু একটা কথা মনে রাখবেন—পরিবর্তন একদিনে আসে না।
*ধৈর্য হারাবেন না; প্রতিদিন ওজন দেখে মন খারাপ করবেন না।
*ছোট ছোট জয় উদযাপন করুন; আপনি যে ভাজাপোড়া না খেয়ে একটা ফল খেলেন, বা অলসতা কাটিয়ে একটু হাঁটলেন—এটাই আপনার বড় জয়।
*ভুল হলে সমস্যা নেই; কোনোদিন একটু বেশি খাওয়া হয়ে গেলে আফসোস করে পুরো ডায়েট ছেড়ে দেবেন না। পরের বেলা থেকেই আবার ট্র্যাকে ফিরে আসুন।
আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ। একে সুস্থ করার এই জার্নিটা কষ্টের নয়, ভালোবাসার। আপনি পারবেন, নিজের ওপর বিশ্বাস রাখুন!