Auxiliary ptc

Auxiliary ptc ''Auxiliary'' is a dedicated psychotherapy and training center aimed at promoting mental well-being and personal growth.

Auxiliary
Your trusted companion for mental well-being.
🔹 Supportive therapy with experienced psychologists
🔹 Book sessions online or in-person
Just like an ‘auxiliary,’ we’re here to support and guide you
For appointment whatsapp us 01880572487 Our mission is to provide compassionate, evidence-based psychological support tailored to the needs of individuals and families. We offer both *online and

offline services*, including:
- Stress management
- Relaxation and mindfulness training
- Parenting workshops
- Individual psychotherapy
- Group counseling sessions

Through Auxiliary, individuals from different parts of the country can easily connect with skilled psychologists near their area. Whether you're seeking support in Dhaka, Rajshahi, Chattogram, or any other location, we are here to ensure you get the right guidance from qualified professionals. Our team includes experienced clinical psychologists, assistant clinical psychologists, and renowned professors from the University of Dhaka. With expertise in addressing a range of mental health issues, we are committed to guiding you toward a healthier mind and a fulfilling life.

*For appointments and inquiries, contact us on WhatsApp 01880572487.*
visit our website auxiliaryptc.com

🚨 সম্পূর্ণ ফ্রি মেন্টাল হেলথ সাপোর্ট প্রোগ্রাম —  সাইকোলজিস্ট নাসিম বিল্লাহমনের ভেতরে জমে থাকা না-বলা কষ্টগুলো কি আপনাকে...
08/06/2026

🚨 সম্পূর্ণ ফ্রি মেন্টাল হেলথ সাপোর্ট প্রোগ্রাম — সাইকোলজিস্ট নাসিম বিল্লাহ

মনের ভেতরে জমে থাকা না-বলা কষ্টগুলো কি আপনাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে? হঠাৎ বুক ধড়ফড় করা, ওভারথিংকিং, অজানা ভয় কিংবা সম্পর্কের জটিল টানাপোড়েন—এমন অনেক সমস্যাই আমরা কাছের মানুষদেরও বলতে পারি না।

আপনাদের এই মানসিক সুস্থতার যাত্রায় সঠিক ও বিজ্ঞানভিত্তিক গাইডলাইন দিতে আমি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাসিম বিল্লাহ, শুরু করেছি সম্পূর্ণ ফ্রি একটি সাপোর্ট প্রোগ্রাম।

এই প্রোগ্রামের মাধ্যমে আপনি সম্পূর্ণ নিরাপদে আপনার যেকোনো মানসিক সমস্যার কথা আমাকে বিস্তারিত জানাতে পারবেন।

📩 এই প্রোগ্রামে যুক্ত হলে আপনি যা যা পাবেন:

১. সাপ্তাহিক ইমেইল গাইডলাইন ও ফ্রি টিপস:
প্রতি সপ্তাহে আপনার ইমেইলে সরাসরি চলে যাবে আমার লেখা দরকারি মেন্টাল হেলথ টিপস। আপনাদের পাঠানো প্রশ্নগুলো থেকে বাছাইকৃত সমস্যার প্রাথমিক ও সমাধান আমি ব্যক্তিগতভাবে ইমেইলে পাঠিয়ে দেবো।
(জরুরি নোট: প্রচুর রেসপন্স আসার কারণে সবার প্রশ্নের ব্যক্তিগত উত্তর দেওয়া সম্ভব হবে না। তবে আপনাদের কমন বা একই ধরনের সমস্যাগুলো নিয়ে আমি নিয়মিত ভিডিও বা পোস্টের মাধ্যমে গাইডলাইন দিয়ে দেবো, যেন আপনি সহজেই আপনার উত্তরটি পেয়ে যান।)

২. স্পেশাল ৩০ মিনিটের ফ্রি ভিডিও সেশন (ওয়ান-টাইম):
যাদের মানসিক সমস্যাটি এই মুহূর্তে অত্যন্ত জরুরি এবং দ্রুত সাপোর্ট প্রয়োজন, তাদের মধ্য থেকে প্রতি ১৫ দিনে ১৫ জনকে আমি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ৩০ মিনিটের একটি ভিডিও কন্সাল্টেশন সেশন! (নোট: এই স্পেশাল ফ্রি সেশনটি একজন ব্যক্তি কেবল একবারই পাবেন)।

🔒 শতভাগ গোপনীয়তার নিশ্চয়তা:
আপনার দেওয়া প্রতিটি তথ্য এবং পরিচয় ১০০% গোপন থাকবে, এটি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি।

👉 কীভাবে আপনার সমস্যার কথা জানাবেন?
নিচের লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করুন এবং কোনো দ্বিধা ছাড়াই আপনার মনের কথাগুলো আজই সাবমিট করুন:
🔗 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSdOMtqJfo-nrbnzoMzttLddNNYcevzBXMVaGXEhEu6lFxxg/viewform?usp=publish-editor

আপনার মানসিক প্রশান্তির এই যাত্রায় আমি আছি আপনার সাথে।

- মোঃনাসিম বিল্লাহ
এ্যসোসিয়েট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
এম এস ক্লিনিক্যাল সাইকোলজি ; ঢাকা বিশ্ববিদ্যালয়
অভিজ্ঞতাঃঃ ৭ বছর

10/04/2026

আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের দুঃখ, কষ্ট এর মাঝে পার্থক্য তৈরি করে।
একই বিষয় ভিন্ন ব্যাক্তির কাছে ভিন্ন রকম মনে হয়। ফলে একই বিষয়ে কেউ দু;খ পায় কেউ পায় না। ওয়ি ফিলোসফিকাল ভিউ পইয়েন্ট এর উপর ভিত্তি করে আধুনিক, সবচেয়ে কার্যকরি ও সায়েন্টিফিক মানসিক চিকিৎসা পদ্ধতি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি CBT
এটি কিভাবে মানসিক সুস্থতায় ভূমিকা রাখে, প্রসেস কি, স্ট্রাকচার কেমন হয় তা জানতে কমেন্ট এ দেয়া লিংকে ভিজিট করুন।

আলোচনায়
মোঃ নাসিম বিল্লাহ
এ্যসোসিয়েট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

09/04/2026

আমাদের চিন্তা গুলোই কি আমাদের অশান্তির মেইন কারণ?
কোন বিষয়কে আমরা কিভাবে দেখি তার উপর নির্ভর করে বিষয়টি আমাদের ভালো লাগবে নাকি খারাপ লাগবে।
এই ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট নিয়ে তৈরি কগনিটিভ বিহেভিওরাল থেরাপি।
এই সমপর্কে বিস্তারিত দেখতে সিবিটি এর কন্সেপ্ট সম্বলিত কন্টেন্ট দেখুন কমেন্টে দেয়া লিংক ভিজিট করে।

01/04/2026

প্যানিক এ্যটাকের সময় কি করবেন?
৩৩৩ রুল ফল করলে প্যনিক এ্যটাকের সময় কিছুটা হেল্প পাওয়া যায়।
তবে দীর্ঘমেয়াদী ভালো থাকা এবং সম্পুর্ণ সুস্থ হবার জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এর বিকলপ নেই।
অনলাইন বা অফলাইনে দেশের সেরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাছে সাইকোথেরাপি নিতে এ্যপয়েন্টমেন্টের জন্য বুক নাউ বাটনে ক্লিক করুন।

31/03/2026

বার বার ক্ষতি করে ফেলবো বা হয়ে যাবে এমন চিন্তা হয়?
আমি কারো ক্ষতি করে ফেলতে পারি বা নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারি।
এমন কোনো কাজ করে ফেলতে পারি যাতে বিপদে পড়তে হয় ।
এমন সব চিন্তা কি অনেক চেষ্টা করেও মন থেকে যায় না?

সঠিক সাইকোথেরাপি ও কাউন্সেলিং এর মাধ্যমে এই চিন্তার জাল থেকে বের হওয়া সম্ভব।
দেশের সেরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাছে সাইকোথেরাপি বা কাউন্সেলিং নিতে এ্যপয়েন্টের জন্য বুক নাউ বাটনে ক্লিক করুন।

07/03/2026

বারবার টেস্ট কিছুই ধরা পরে না?
তবুও ভয় হয় যে বড় কোন সমস্যা কি না?

একজন ডাক্তার থেকে আরেকজন ডাক্তার…
তবুও ভয়টা যাচ্ছে না?

হঠাৎ বুক ধড়ফড়, শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরা —
মনে হয় এখনই কিছু একটা হয়ে যাবে?

অনেক সময় এসব অভিজ্ঞতা প্যানিক ডিসওর্ডার ও হেলথ এঞ্জাইটির-এর লক্ষণ হতে পারে।

মনে রাখবেন —
প্যানিক আক্রমণ ভয়ংকর মনে হলেও এটি প্রাণঘাতী নয়।
সঠিক কোপিং স্কিল, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং সাইকোথেরাপির মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

📞 অক্সিলিয়ারিতে এক্সপার্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সাথে
অনলাইন বা সরাসরি সেশন নিতে আজই যোগাযোগ করুন। এ্যপয়েন্টমেন্ট নিতে বুক নাউ বাটনে ক্লিক করুন।


06/03/2026

সব কিছু নিয়েই নেগেটিভ চিন্তা হয়?
ওভারথিংকিং থামছেই না?
চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, পরিবার— সব কিছু নিয়েই অকারণ ভয় কাজ করে?

একটা দুশ্চিন্তা শেষ না হতেই আরেকটা শুরু হয়…
মন কখনোই রিল্যাক্স করতে পারে না।

অনেক সময় এই দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা জেনারালাইজড এ্যাংজাইটি-এর লক্ষণ হতে পারে।

ভালো খবর হলো —
সঠিক সাইকোথেরাপি ও চিন্তার ধরনে পরিবর্তনের মাধ্যমে এই নেতিবাচক চিন্তার চক্র ধীরে ধীরে ভাঙা সম্ভব।

📞 অক্সিলিয়ারিতে এক্সপার্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সাথে
অনলাইন বা সরাসরি সেশন নিতে আজই যোগাযোগ করুন।

#দুশ্চিন্তা #এ্যাংজাইটি #মানসিকস্বাস্থ্য

03/03/2026

অপ্রিয় চিন্তা বার বার ফিরে আসে?
অদ্ভুত ছবি ভেসে ওঠে…
অকারণ ডাউট হয়…

আপনি চান না।
তবুও আসে।

থামাতে চান।
চাপা দিতে চান।
কিন্তু যত থামাতে চান, ততই বাড়ে?

এমনকি যে কাজটি করতে চান না,
সেটাই বারবার করতে হচ্ছে?

মনে রাখবেন —
এগুলো আপনার চরিত্রের সমস্যা নয়।
এগুলো অনেক সময় Obsessive–Compulsive সমস্যার লক্ষণ হতে পারে।

চিন্তা থামানোর অতিরিক্ত চেষ্টা, এড়িয়ে চলা বা বারবার চেক করাই সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তোলে।

ভালো খবর হলো —
সঠিক সাইকোথেরাপির মাধ্যমে এই চক্র ভাঙা সম্ভব।

🔒 সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হয়
📍 অনলাইন ও সরাসরি সেশন উপলব্ধ

আজই অক্সিলিয়ারিতে এক্সপার্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করুন।

03/03/2026

বারবার ওযু বা নামাজ ঠিক হলো কিনা সন্দেহ হয়?
নামাজে দাঁড়ালেই অনিচ্ছাকৃত অপ্রিয় চিন্তা আসে?

পবিত্র বিষয় নিয়ে এমন চিন্তা বা ছবি ভেসে ওঠে —
যা আপনি একদমই চান না?
আর তারপর তীব্র অপরাধবোধে ভুগছেন?

মনে রাখবেন —
অনিচ্ছাকৃত চিন্তা আসা মানেই আপনি খারাপ মানুষ নন।

এমন অভিজ্ঞতা যেকোনো ধর্মের মানুষেরই হতে পারে।
অনেক ক্ষেত্রে এটি Obsessive–Compulsive Disorder (OCD)-এর একটি ধরণ।

ভালো খবর হলো —
সঠিক সাইকোথেরাপির মাধ্যমে এই চিন্তার চক্র নিয়ন্ত্রণে আনা সম্ভব।

🔒 সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হয়।
📍 অনলাইন ও সরাসরি সেশন উপলব্ধ।

অক্সিলিয়ারিতে এক্সপার্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সাথে কথা বলতে আজই যোগাযোগ করুন।


01/03/2026

দুশ্চিন্তা কি থামছেই না?
একটা চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটা শুরু হচ্ছে?

রাত জেগে ভাবছেন—
“আমি কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো?”
“আমি কি অসুস্থ হয়ে যাচ্ছি?”

চিন্তা থামাতে চাইছেন…
কিন্তু যত থামাতে চান, তত বাড়ছে?

এগুলো Generalized Anxiety-এর লক্ষণ হতে পারে।
এবং এটি দুর্বলতা নয় — এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যার কার্যকর সমাধান আছে।

সঠিক সাইকোথেরাপির মাধ্যমে দুশ্চিন্তার এই চক্র ভাঙা সম্ভব।

📍 অক্সিলিয়ারিতে অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সাথে
অনলাইন বা সরাসরি সেশন বুক করুন আজই।

#দুশ্চিন্তা

Address

House No-227, Jamrul Tola, Kajla, Octroi More; Rajshahi
Dhaka
6205

Alerts

Be the first to know and let us send you an email when Auxiliary ptc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Auxiliary ptc:

Share