ডা. মোঃ দ্বীন ইসলাম - অর্থোপেডিক সার্জন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ডা. মোঃ দ্বীন ইসলাম - অর্থোপেডিক সার্জন

ডা. মোঃ দ্বীন ইসলাম - অর্থোপেডিক সার্জন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. মোঃ দ্বীন ইসলাম - অর্থোপেডিক সার্জন, Medical and health, Dhaka.
(1)

চেম্বার-১: বিডিএম হাসপাতাল, মোহাম্মদপুর, ঢাকা। (প্রতিদিন ৫টা–৮টা) 📞 ০১৭১১-৩৮৭৫৯৫

চেম্বার-২: পদ্মা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ। (মঙ্গল ও শুক্র ৩টা–১০টা) 📞 ০১৩২৬-২৫২৫২৬

চেম্বার-৩: মিডটাউন হাসপাতাল, কিশোরগঞ্জ। (শুক্র ৮টা–৩টা)
📞 ০১৭৮৭-২২৪৫২৫

আগামীকাল মঙ্গলবার (০৪.০৮.২০২৬)  "পদ্মা জেনারেল হাসপাতালে" আমার চেম্বার বন্ধ থাকবে।আগামী শুক্রবার থেকে নিয়মিত চেম্বার চাল...
03/08/2026

আগামীকাল মঙ্গলবার (০৪.০৮.২০২৬) "পদ্মা জেনারেল হাসপাতালে" আমার চেম্বার বন্ধ থাকবে।
আগামী শুক্রবার থেকে নিয়মিত চেম্বার চালু থাকবে ইনশাআল্লাহ।
আমার রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) বিকেল ৫:০০ টা থেকে কিশোরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতালে চেম্বার করবো, ইনশাআল্লা...
30/06/2026

আসসালামু আলাইকুম
আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) বিকেল ৫:০০ টা থেকে কিশোরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতালে চেম্বার করবো, ইনশাআল্লাহ।

আজ মঙ্গলবারের সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অনুগ্রহ করে পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

✅ শিশুদের হাড় ভাঙার নিখুঁত ও আধুনিক চিকিৎসায় রিসেন্ট আপডেট জানতে AO Alliance আয়োজিত "Paediatric Fracture Management" সেম...
07/06/2026

✅ শিশুদের হাড় ভাঙার নিখুঁত ও আধুনিক চিকিৎসায় রিসেন্ট আপডেট জানতে AO Alliance আয়োজিত "Paediatric Fracture Management" সেমিনারে অংশগ্রহণ করলাম।

✅ দেশের বরেণ্য বিশেষজ্ঞদের চমৎকার গাইডলাইন ও অভিজ্ঞতা, ইনশাআল্লাহ আগামীতে রোগীদের আরও উন্নত ও আধুনিক সেবা দিতে সাহায্য করবে।

20/05/2026

✅"হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া:
ভাঙা পা থেকে সচল জীবনের গল্প"❤️

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত বিডিএম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছি অর্থোপেডিক বিশেষজ্ঞ:👨‍⚕️ ডা. মো: দ্...
22/04/2026

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত বিডিএম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছি
অর্থোপেডিক বিশেষজ্ঞ:
👨‍⚕️ ডা. মো: দ্বীন ইসলাম মিঠু
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক সার্জারি)

অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল / নিটোর), ঢাকা।
📍 চেম্বারের ঠিকানা:
বিডিএম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
৫/১৭, হুমায়ুন রোড, ব্লক-বি,
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।
⏰ রোগী দেখার সময়:
• দুপুর ২:৩০ - রাত ৯:০০ টা পর্যন্ত
• রবি , সোম ও বৃহস্পতিবার।

✅ আজ ৩৫ বছর বয়সী এক বোন অত্যন্ত জটিল একটি Capitulum Fracture (কনুইয়ের জয়েন্টের একটি সংবেদনশীল অংশ) নিয়ে কিশোরগঞ্জে চেম্ব...
10/04/2026

✅ আজ ৩৫ বছর বয়সী এক বোন অত্যন্ত জটিল একটি Capitulum Fracture (কনুইয়ের জয়েন্টের একটি সংবেদনশীল অংশ) নিয়ে কিশোরগঞ্জে চেম্বারর এসেছিলেন।
একজন নারীর জন্য হাতের সচলতা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে প্রিয়জনদের আগলে রাখা—সবই যেন আটকে ছিল এই ভাঙা হাড়টির মাঝে।
✅ মফস্বল শহরের সীমাবদ্ধ পরিবেশে এমন জটিল সার্জারি করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ।
তবে মনোবল হারাইনি। Herbert Screw এবং Block Screw-এর সমন্বয়ে দীর্ঘ সময় নিয়ে সূক্ষ্মভাবে ভাঙা হাড়টি জোড়া দিয়েছি।
✅ আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে। ঢাকার বাইরে থেকেও এই আধুনিক চিকিৎসা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে সুস্থতার পথে ফেরাতে পেরে যে মানসিক তৃপ্তি পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

20/03/2026
♦️প্রিয় রোগী ও শুভানুধ্যায়ীগণ,আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। নাড়ির টানে সবাই ফিরছেন বাড়ির পথে। একজন অর্থোপেডিক ও ট্রমা বি...
16/03/2026

♦️প্রিয় রোগী ও শুভানুধ্যায়ীগণ,
আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। নাড়ির টানে সবাই ফিরছেন বাড়ির পথে। একজন অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন আমি অসংখ্য সড়ক দুর্ঘটনার রোগী দেখি, তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ:
✅গতি নিয়ন্ত্রণ করুন: তাড়াহুড়ো করে ওভারটেকিং করবেন না।
✅হেলমেট ও বেল্ট: মোটরসাইকেলে থাকলে অবশ্যই হেলমেট পরুন এবং গাড়িতে সিটবেল্ট বাঁধুন।
✅সতর্কতা: চলন্ত বাসে উঠানামা করবেন না।
আপনার একটি অসতর্কতা সারা জীবনের পঙ্গুত্বের কারণ হতে পারে। আমি চাই না আমার কোনো রোগীকে ঈদের আনন্দ ফেলে হাসপাতালের বেডে কাটাতে হোক। সবাই নিরাপদে বাড়ি পৌঁছান।
ঈদ মোবারক!

✅হাড় ভাঙা ও অপচিকিৎসা: সচেতন হোন এখনই!আজ চেম্বারে ৭০ বছর বয়সী এক মা আসলেন। কবজির হাড় ভাঙা (Colles' Fracture), যা এই বয়সে...
13/03/2026

✅হাড় ভাঙা ও অপচিকিৎসা: সচেতন হোন এখনই!

আজ চেম্বারে ৭০ বছর বয়সী এক মা আসলেন। কবজির হাড় ভাঙা (Colles' Fracture), যা এই বয়সে অত্যন্ত সাধারণ একটি সমস্যা। কিন্তু সাধারণ সমস্যাটি জটিল হয়ে দাঁড়িয়েছে ভুল চিকিৎসার কারণে।
হাড় ভাঙার পর তিনি গিয়েছিলেন এক কবিরাজের কাছে। সেখানে লতাপাতা দিয়ে এমন শক্ত করে ব্যান্ডেজ করা হয়েছিল যে, ব্যথায় আর ফোলাতে ভদ্রমহিলা চিৎকার করছিলেন। এই "টাইট ব্যান্ডেজ" অনেক সময় রক্ত চলাচল বন্ধ করে দিয়ে হাত পচিয়ে ফেলার (Gangrene) মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

আমরা যা করলাম:
আমরা প্রথমেই তার কবজির হাড়টি বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক জায়গায় বসিয়ে (Reduction) সুন্দর করে প্লাস্টার করে দিয়েছি। প্লাস্টার করার সাথে সাথেই তার ব্যথার তীব্রতা অনেকটা কমে এসেছে। ইনশাআল্লাহ, নিয়ম মেনে চললে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

⚠️ মনে রাখবেন:
১. বয়স্কদের হাড় এমনিতেই ভঙ্গুর (Osteoporosis), তাই পড়ে গেলে দেরি না করে দ্রুত এক্স-রে করান।
২. হাড় ভাঙলে কবিরাজ, মালিশ বা লতাপাতার ব্যান্ডেজ হিতে বিপরীত হতে পারে।
৩. সঠিক সময়ে সঠিক চিকিৎসা বা প্লাস্টার না করলে হাড় ভুলভাবে জোড়া লাগে, যা আজীবনের জন্য হাতটিকে অকেজো করে দিতে পারে।
ভুল চিকিৎসায় কষ্ট না পেয়ে বিজ্ঞানের ওপর ভরসা রাখুন। সচেতনতাই পারে আমাদের প্রিয়জনদের বড় কোনো বিপদ থেকে বাঁচাতে।

⚠️ ভুল চিকিৎসা জীবনের ঝুঁকি বাড়ায়। ⚠️কিছুদিন আগে  পায়ের টিবিয়া-ফিবুলা (Tibia-Fibula) ফ্র্যাকচার হওয়া এক রোগীর অপারেশন কর...
11/03/2026

⚠️ ভুল চিকিৎসা জীবনের ঝুঁকি বাড়ায়। ⚠️

কিছুদিন আগে পায়ের টিবিয়া-ফিবুলা (Tibia-Fibula) ফ্র্যাকচার হওয়া এক রোগীর অপারেশন করেছিলাম। দুর্ভাগ্যবশত, তিনি দীর্ঘদিন অপচিকিৎসা নিয়ে সময় নষ্ট করেছিলেন, যার ফলে হাড় তো জোড়া লাগেইনি, উল্টো চামড়া ও মাংসপেশিতে মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছিল।

শেষ পর্যন্ত ইলিজারভ (Ilizarov) পদ্ধতিতে আমরা অপারেশনটি সফলভাবে করেছিলাম ।

হাড়ের জটিল চিকিৎসায় আধুনিক বিজ্ঞানের ওপর আস্থা রাখুন, অপচিকিৎসা পরিহার করুন।

🤲রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।🤲

Address

Dhaka
2326

Telephone

+8801719183524

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. মোঃ দ্বীন ইসলাম - অর্থোপেডিক সার্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডা. মোঃ দ্বীন ইসলাম - অর্থোপেডিক সার্জন:

Shortcuts

Share