03/06/2026
৩১মে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা-মাওয়া হাইওয়ের পার্শ্বে গোপালগঞ্জের পাইককান্দি - শুনাসুরে অবস্থিত বাংলাদেশের গ্রামীন পরিবেশে অবস্থিত একমাত্র ক্যান্সার হাসপাতাল “প্রফেসর ডাঃ ওবায়েদুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন - ফাতেমা রহমান ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল রিসার্চ ইনষ্টিটিউট “ এর উদ্দোগে অত্র প্রতিষ্ঠানের চত্ত্বরে ২রা জুন ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালী ও তৎ পরবর্তী ফাতেমা-রহমান মেমোরিয়াল কনফারেন্স অডিটোরিয়ামে এক মনোরম আলোচনা সভার আয়াজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ানম্যন, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবিকা, দানশীলা ও মাদার তেরেসা পদকসহ নানা পদকে ভূষিত জনাবা ফেরদৌসী বেগম শিখা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন অত্র প্রতষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শুভ্র চক্রবর্তী আর স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সামান্তা চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এমও ডাঃ রূপক মুখার্জী। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান , স্বাধীনতা পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতাল ও সভাপতি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, বিশ্ব বরেণ্য ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষক অধ্যপাক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী। সভা পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ডাঃ শাওন চক্রবর্তী। পবিত্র কোরআন শরীফ থেকে তেলোয়াত করেন অত্র প্রতিষ্ঠানের লিজা বেগম ও গীতা পাঠ করেন মেডিকেল টেকনোলজিষ্ট কৌশিক ভক্ত। প্রত্যকে বক্তা সারগর্ব ও অর্থবহ বক্তব্য রাখেন যা উপস্থিত সুশীল সমাজ মনযোগের সাথে শুনেন ও উপভোগ করেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়।