18/03/2026
ঈদ আমার কাছে,অনেক আনন্দের....
ঈদে আমি অনেক শপিং করি এবং অনেক অনেক রান্না করি,আমার বাসায় অনেক মানুষ আসে(আলহামদুলিল্লাহ)....
এইবার ঈদটা অন্য রকম....
রোজার প্রথম দিকে,বেশ ব্যস্ত ছিলাম - ভেবেছিলাম শেষের দিকে শপিং করবো,ছেলে বলেছিলো - মা আমরা কবে শপিং এ যাবো???
কিন্তুু
যখন আমরা কেনাকাটা করবো,তার আগে দেখলাম - একটা মধ্যবিত্ত পরিবার,অনেকগুলো পরিবার নিয়ে একসাথে বসবাস করে,সেই বাড়ীর সব বাচ্চারা ঈদের নতুন কাপড় কিনেছে কিন্তুু ঐ পরিবারের ২ বাচ্চা কোনো নতুন কাপড় কিনে নাই...
আমি আগে পিছে,চিন্তা না করে...আমার টাকা তাদের দিয়ে দিলাম,যে পরিবারগুলো কারো কাছে চাইতে পারে না, তাদের দিয়ে - আমি মানসিক শান্তি পাই...
যেহেতু আমি ইনকাম করি,আমার ইনকাম এর টাকা দিয়ে আমার জন্য এবং আমার বাচ্চার জন্য কিনি প্রতি বছর,এইবারই নিজের টাকায় কিনতে পারলাম না...
যদিও ছেলেকে - ছেলের বাবা অনেক অনেক শপিং করে দিয়েছে কিন্তুু মা হিসাবে আমারও দেওয়া কর্তব্য....
শেষে ভাবলাম,এক জোড়া জুতা কিনি - নিজের ইনকাম এর টাকা দিয়ে কিন্তুু আমি এমন একজনকে দেখলাম,তার জুতা নাই বেড়াতে যাওয়ার সামান্য সেন্ডেল ছাড়া,আমার জুতার টাকা তাকে দিয়ে দিলাম....
আমাদের এলাকার মসজিদে দিতে হয়,প্রতিমাসে আমি একটা এমাউন্ট দেই(আমার সামর্থ অনুযায়ী), তারাবির টাকা দিতে হয়,হাফেজদের দিতে হয়,আশে পাশে অনেকে আছে...যাদের দিতে হয়....
আমার ইনকাম এর সব টাকাই,মোটামুটি দান করা শেষ(আলহামদুলিল্লাহ)....
এইবার ঈদে,আমি একটা সুতাও কিনি নাই নিজের টাকায়,যদিওআমি গিফট পেয়েছি (আলহামদুলিল্লাহ)...
যে পরিবারগুলো,পেটে ক্ষুধা থাকার পরও চাইতে পারে না,আমার তাদের দিতে ভালো লাগে....
আমি দরিদ্র একজন মানুষ,আল্লাহ আমাকে যেনো অনেক অনেক দান করার তৌফিক দেয়,অন্যের মুখে হাসি ফুটাতে পারি...
দোয়ায় রাখবেন...
আলহামদুলিল্লাহ - জীবন সুন্দর...