04/06/2024
আমাদের ব্রেইন একধরনের তার দ্বারা খারাপের সাথে সংযুক্ত। যা ভাল কোন কিছুকে কাছে আসতে বাধা দেয় বা গ্রহন করে না।
এটা আমার কথা না- বিজ্ঞানের কথা।
এটাকে কোরআন বলে ওয়াসওয়াসা তথা শয়তানের কুমন্ত্রনার কবলে পতিত ব্যক্তি।
সাইকিয়াট্রিক এই সমস্যার সমাধান দেন-Using the science of positive neuroplasticity, we can override the brain’s negative tendencies and tap the hidden power of everyday experiences to build new neural structures that promote happiness, love, confidence, and inner peace.
কুরআনিক চিকিৎসাঃ
রসূল (ﷺ) বলেছেন- বনী আদমের অন্তরে ফেরেশতার পক্ষ হতে ইলহাম হয়। শয়তানও বনী আদমের অন্তরে কুমন্ত্রনা ঢেলে দেয়।
** যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব কর তখন আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রনা থেকে আশ্রয় প্রার্থনা কর এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর।
** নাবী (ﷺ) বলেন- এই শয়তানের নাম হচ্ছে খিনযাব। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর এবং তোমার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ কর।
কোন এক আরব কবি বলেন-‘‘বিনয়ের সাথে আউযুবিল্লাহ পড়া কিংবা উত্তমভাবে প্রতিহত করাই হচ্ছে সর্বোত্তম পন্থা। দ্বিতীয়টি হচ্ছে ঐ রোগের মহাঔষধ, যা চোখে দেখা যায়। আর প্রথমটি হচ্ছে এমন রোগের চিকিৎসা, যা থাকে চোখের আড়ালে’’