Dr. Taslima Akter

Dr. Taslima Akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Taslima Akter, Medical and health, Dhaka.

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি):কোভিডের পর চীনে ‘এইচএমপিভি’ ভাইরাসের প্রকোপ, ছড়ায় কীভাবে?কোভিড-১৯ মহামারির পর চীনে ...
06/01/2025

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি):

কোভিডের পর চীনে ‘এইচএমপিভি’ ভাইরাসের প্রকোপ, ছড়ায় কীভাবে?

কোভিড-১৯ মহামারির পর চীনে বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ, যা আরেক স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি করছে।

বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীর দাবি, দেশটিতে এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এমনকি কোভিড-১৯ এর মতো একাধিক ভাইরাসের উপস্থিতি বেড়েছে। খবর এনডিটিভি’র।

প্রতিবেদন মতে, এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ, বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে।

এইচএমপিভি কী এবং কেন এটি চীনে উদ্বেগ সৃষ্টি করছে?
সিডিসির তথ্যানুসারে, এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নীচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

এইচএমপিভি ২০০১ সালে প্রথম সনাক্ত করা হয়।

এইচএমপিভির উপসর্গগুলো কী?

এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে।

এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড:

সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়। তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়।

কীভাবে ছড়ায়?
এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। যার মধ্যে রয়েছে-

১. কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।

২. হাত মেলানো বা স্পর্শ করা।

৩. সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।

সূত্র: এনডিটিভি, কৃতজ্ঞতাঃ Afroza Akbar

23/10/2024

একজন প্রাপ্তবয়স্ক হিসেবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হচ্ছে—যতই ভেতরে ভেঙ্গে পড়ি না কেন, টিকে থাকার অপ্রতিরোধ্য চাপে আমাদের সব সময় এগিয়ে যেতে হয়। জীবন কখনো থেমে থাকে না; তা চলতেই থাকে। আমরা ক্লান্ত, ব্যথিত, বা প্রিয়জনের শোকে ভেঙে পড়লেও, জীবন আমাদের কষ্টের জন্য অপেক্ষা করে না।

এই চাপের সাথে মানিয়ে নেওয়াও কঠিন। আমরা বড় হয়েছি এই বিশ্বাস নিয়ে যে, সবকিছুর একটি সুখী সমাপ্তি আছে। কিন্তু বাস্তব জীবনে, অনেক সময় আমাদের টিকে থাকতে হয় এমনভাবে যে, যেন সবকিছু ঠিক আছে—যদিও ভেতরে আমরা ভেঙে পড়ছি। এই প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন বিষয়টি হলো কষ্টের ভার মুখে না এনে, নীরবে তা সহ্য করা এবং দিন কাটানো।

কিন্তু এসবের মধ্য দিয়েই, আমরা নিজের মাঝে অজানা শক্তি আবিষ্কার করি। যতই ভারী হোক না কেন, আমরা এগিয়ে যাই, কারণ আমাদের ভেতরেই টিকে থাকার প্রবল ইচ্ছা ও সাহস আছে। বাস্তব জীবনের এই কঠিন বাস্তবতা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, এবং প্রতিদিন নতুনভাবে বেঁচে থাকার জন্য আমাদের তৈরি করে।

Collected

Be careful all....
20/09/2024

Be careful all....

The universe is not outside of you.Look inside youeself;everything that you want,you already are.~Rumi
20/09/2024

The universe is not outside of you.Look inside youeself;everything that you want,you already are.

~Rumi

❝এই যে আমি দুষছি তোমায়, আমিও তো শুদ্ধ নই,তোমার মতো আমিও ঠিকই, ভুলের বৃত্তে রুদ্ধ হই। আমার বুকে পচন পুষেও, তোমার পচায় ক্ষ...
20/09/2024

❝এই যে আমি দুষছি তোমায়, আমিও তো শুদ্ধ নই,
তোমার মতো আমিও ঠিকই, ভুলের বৃত্তে রুদ্ধ হই।
আমার বুকে পচন পুষেও, তোমার পচায় ক্ষুব্ধ হই,
শুদ্ধ করার যুদ্ধে শামিল, নিজের সাথে যুদ্ধ কই?❞

✍️ সাদাত হোসাইন

11/09/2024
খুব বেশি কন্সিডারেট মানুষ হওয়ার অসুবিধা হচ্ছে, সারাজীবন আপনারই সবকিছু কন্সিডার করা লাগবে। আপনাকে কেউ করবে না। ফ্যামিলি, ...
11/09/2024

খুব বেশি কন্সিডারেট মানুষ হওয়ার অসুবিধা হচ্ছে, সারাজীবন আপনারই সবকিছু কন্সিডার করা লাগবে। আপনাকে কেউ করবে না। ফ্যামিলি, আশপাশের মানুষজন - প্রত্যেকের ক্ষেত্রে!

"ও তো বোঝেই" , "ও বুঝবে, প্যারা নাই"
বুঝতে বুঝতে যখন টায়ার্ড হয়ে যাবেন, আর বুঝতে চাইবেন না, তখন অবাক হয়ে বলবে, "আশ্চর্য! এমন করতেসো কেন? "tmi to dekhi change hoye geso"

What's your take on family medicine? I'd love to hear your insights! Can't wait to see what you have to say!
03/09/2024

What's your take on family medicine? I'd love to hear your insights! Can't wait to see what you have to say!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Taslima Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share