A Cyster's Diary

A Cyster's Diary A Group solely dedicated to PCOS, Ovarian cysts, Hypothyroidism, Depression and Acne warriors. Join our group to connect to other warriors.

Participate in different Activities too

PCOS is now PMOS. Here's why!
13/05/2026

PCOS is now PMOS. Here's why!

Polycystic Metabolic & Ovulatory Syndrome।
​কেন এই নাম পরিবর্তন?
​১. "Cysts" নামটা Misleading: আমাদের অনেকের ওভারিতে আসলে কোনো true cyst থাকে না। আল্ট্রাসাউন্ডে যা দেখা যায়, সেগুলো মূলত immature eggs বা ফলিকল।
২. এটা একটা Whole-Body Issue: এটা শুধু ওভারির সমস্যা নয়। এর root cause বা মূল কারণ হলো hormonal এবং metabolic (যেমন- insulin resistance)। এটি আমাদের পুরো শরীর, এনার্জি, ওজন এবং স্কিনের ওপর প্রভাব ফেলে।
​নতুন নামের সাথে "Metabolic" শব্দটি যুক্ত হওয়ায়, সবাই এখন বুঝতে পারবে যে এটি শুধুমাত্র ওভারির সমস্যা নয়, বরং আমাদের পুরো শরীরের সাথে জড়িত। এতে আমাদের সঠিক diagnosis এবং treatment আরও সহজ হবে!
​নতুন নাম PMOS নিয়ে তোমাদের কী মতামত?

Join Hey Cysters ! The biggest PCOS/PMOS community in Bangladesh

13/06/2025

এখানে থাকা PCOD/PCOS এ ভুগতে থাকা‌ আপুদেরকে আমার পিসিওডি কিওরের‌ জার্নি শোনাতে এসেছি।
আমি সৃষ্টিকর্তার দয়াশীলতায় সদ্য পিসিওডি থেকে সেরে ওঠা একজন ২২বছর বয়সী নারী। তিন‌ বছর আগে ২০২২সালে তলপেটে ব্যথা এবং হঠাৎই পিরিয়ড বন্ধ থাকায় (আগে রেগুলার ছিল) ডক্টরের কাছে যাই এবং প্রথম এটি‌ ডায়াগনাইজ হয়। প্রথমে রোগটাকে খুব একটা গুরুত্ব দেইনি, গড়পড়তা শুধু মেডিসিন খেয়ে যেতাম,অন্য কিছু নয়। প্রথমে সিস্ট কেবল একটা ওভারিতে ছিল কিন্তু এমন‌ অনিয়মে চলতে চলতে অপর ওভারিতেও সিস্ট ধরা পড়ে ছয় মাসের মাথায়। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওষুধ না খেলে পিরিয়ড হতো না, প্রচন্ড পিরিয়ড ক্র্যাম্পস্, ফেশিয়াল হেয়ার বাড়তে শুরু করেছিলো নতুন, পায়ের লোম ও লক্ষ্য করলাম ঘন হতে শুরু করেছিলো,ঘাড় কালো হচ্ছিলো, এসবের চেয়ের বেশি সিরিয়াস ছিল সেক্স ড্রাইভ দিনদিন কমে যাছিলো। এরপর নিজে সিরিয়াস হতে শুরু করলাম রোগটা নিয়ে। প্রথম প্রথম খুব হতাশ লাগতো যদি রোগটা কোনোদিন না‌ সারতে পারি!!কান্না‌ করতাম লিটরেলি! দু বছর হয়ে গেল ওষুধ খেলাম তবু তো উন্নতির নাম নাই,কেবল অবনতি। ধীরে ধীরে মনকে শক্ত করে দৃঢ় প্রতিজ্ঞা করলাম অনলাইনে এতজনকে শুনেছি তারা পিসিওডি থেকে মুক্ত হয়ে গেছে লাইফস্টাইল চেঞ্জ করে,আমিও একটু চেষ্টা করে দেখিই না‌ কাজ হয় কিনা!হতেও তো পারে সত্যিই সেরে উঠতে পারি এসবে। অবশেষে এখন রিপোর্ট অনুযায়ী আমি সুস্থ।

যাইহোক আসল কথায় আসি,যা কিছু করেছি লাস্ট একটা বছরে পয়েন্ট আকারে লিখছি।কেবল‌ নিজের অভিজ্ঞতাই শেয়ার করছি এখানে,,আমি কোনো ডক্টর নই so, সব পয়েন্টে যে আমি ঠিক তা নাও‌ হতে পারে। ঘাঁটাঘাঁটি করে ইনফরমেশন খুঁজে বের করে এসব করেই আমি নিজে অন্তত সুস্থ হয়ে উঠেছি।

১. প্রথম ধাপ হলো সফট্ ড্রিঙ্কস ,চিনি, অন্যান্য মিষ্টি জাতীয় খাবার বাদ দেয়া,লবণের পরিমাণ কমানো। এক বছরে মিষ্টি খাবার বলতে একদিন আইসক্রিম,আর হাতেগোনা কয়দিন সামান্য মিষ্টি চেখে দেখেছি যখন খুব করে খেতে মন‌চাইতো(আস্ত একটা মিষ্টিও খেতাম না)। তাছাড়া কেউ জোর করলেও‌ মিষ্টি ছুঁয়ে দেখতাম না। চিনির পরিবর্তে কিছু ক্ষেত্রে মধু ব্যবহার করেছি তবে চেষ্টা করেছি সেটাও না দিতে। ভারি খাবার খেলেও তার সাথে সফট্ ড্রিঙ্কস না খেয়ে ঠান্ডা পানি খেতাম। এতে করে আমার ব্লাডে শ্যুগার লেভেল কমিয়ে আনতে সহজ হয়েছে। যা ইনসুলিন রেজিস্ট্যান্স, হরমোনাল ইমব্যালেন্স সারিয়ে উঠতে সাহায্য করে।

২. চা/কফি বাদ দিয়েছি। আমার আগে কফির নেশা ছিল। এক বছরের জার্নিতে কফি খেয়েছি‌ কেবল খুব লোভ হলে দু-তিন মাসে একদিন।

৩. বাসায় তরকারিতে তেলের পরিমাণ কমিয়েছি।‌ তার পাশাপাশি তেলে ভাজা খাবার একদমই এভয়েড করেছি, ইভেন সিম্পল‌ আলুভাজিও। রেস্টুরেন্টের ফাস্টফুড একদম বাদ।‌ বাসায় তেলে ভাজা খাবার রান্না হলে সবাই খেতো, কেবল আমি বাদে।

৪. ভাতের পরিমাণ কমিয়ে সবজি‌ খাওয়ার পরিমাণ বাড়িয়েছি। এমন‌ নয় যে কম খেয়ে খিদা পেটে থাকতাম। আগের পরিমাণেই‌ খাবার খেতাম কেবল ভাতের পরিবর্তে সবজি থাকতো। প্লেটের অর্ধেকটা জুড়ে কেবল সেদ্ধ‌ শাক- সবজি থাকতো যেমন কাঁচা পেঁপে, লাউশাক ইত্যাদি ,,বাকিটা ভাত। সবজিগুলো সেদ্ধ করে কেবল লবণ দিয়েই খেয়ে নিতাম সালাদের মতো করে,তেল‌-ঝাল-ভাত ছাড়াই।ভাতটুকু খেতাম অন্য‌ তরকারি দিয়ে যা বাসার সবার জন্য রাঁধা হতো। প্রথমে খারাপ লাগলেও‌ আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছিলো। একইসাথে লো কার্বোহাইড্রেট যুক্ত ফলমূল খেয়েছি। লাল রঙের ফল বেশি খেয়েছি।

৫. ময়দা,আটা,কর্ণফ্লাওয়ারের তৈরি খাবার যতটা সম্ভব এভয়েড করতাম। ময়দার গ্লুটেন খুবই ক্ষতিকর। রুটি,পরোটা,কেক, বিস্কুট, নুডুলস বাদ দিয়েছিলাম। আর ময়দা মাখিয়ে ভাজা খাবার বাদ সেটা তো তেলের পয়েন্টেই বলেছি।

৬. গরুর দুধ এভয়েড করেছি। দুধের তৈরি মিষ্টি,দই, পনির, চীজ খেতামই না‌। পিসিওডি/পিসিওএসেতে হরমোনাল ইমব্যালেন্সর জন্য গরুর দুধ অনেকটাই‌ দায়ী। অনেকে বলে সালাদে টক দই মিশিয়ে খেতে,, কিন্তু আমি সেটাকেও এভয়েড করেছি।

৭. নিত্যদিনে রান্না হওয়া এক শত্রু হলো আলু। আলুও যতটা সম্ভব কম খাই, যেহেতু পিসিওডি/পিসিওএসে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খুবই ক্ষতিকর। আর আলু হলো কার্বোহাইড্রেটের রাজা।

৮. গরম মশলা, শুকনো মরিচ, অতিরিক্ত পেঁয়াজ-রসুন দিয়ে রান্না করা খাবার খেয়েছি তবে পরিমাণটা কমিয়ে খাই এখন। যদি বাসায় রান্না হয় তো তেল-মশলা আগের চেয়ে অর্ধেক পরিমাণে দিয়ে রাঁধি, আর কোথাও দাওয়াতে গেলে মশলাযুক্ত খাবার অল্প‌ করে প্লেটে নিই। মশলাজাতীয় খাবার শরীরে ইনফ্লামেশন বাড়িয়ে তোলে যা ক্ষতিকর।

৯. এবার বলি পানিতে মিশিয়ে কি কি খেয়েছি। রেগুলার দুটো ড্রিঙ্কস ছিল হলো সারা রাত ভিজিয়ে রাখা মেথির পানি আর স্পেয়ারমিন্ট টি( গরম পানিতে পুদিনা,দারুচিনি)। এই দুটো অল্টারনেট করে খেতাম, কোনোদিন এটা তো পরেরদিন ওটা। এছাড়া মাঝে মাঝে সজিনা পাতার পানি, মৌরি-হলুদের পানি, আদার পানি , ত্রিফলার পানি, তিসির গুঁড়া পানিতে গুলিয়ে খেতাম।

তবে এসব খাওয়ার আগে সঠিক পরিমাণ ও সঠিক নিয়মে খাওয়ার উপায় জেনে নিতে হবে। নয়তো হিতে বিপরীত হতে পারে।

১০. প্রয়োজনীয় মাছ বেশি খেয়েছি। ফিশ অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকায়। এবং রেডমিট কম খেয়েছি।

১১. প্রতিদিন পামকিন সিড,আমন্ড,আখরোট পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে খেতাম। সামান্য কাঁচা ছোলা খেতাম প্রতিদিন সকালে। গুণে ৮-৯ দানা হবে এমন সামান্য ছোলা রাতে ভিজিয়ে রেখে সকালে চিবিয়ে খেতাম।

১২. প্রিজারভেটিভস দেওয়া খাবার কিংবা ফ্রোজেন ফুড বাদ দিয়েছি। তার মাঝে আমাদের নিত্যদিনের একটা খাবার হলো নুডুলস যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ময়দা দিয়ে তৈরি, পাশাপাশি প্রিজারভেটিভস দেওয়ায় এটা পিসিওডির শত্রু। অনেকে রাইস নুডুলস খায় তবে আমি বলবো সেটাও এড়িয়ে চলা উচিত যেহেতু প্রিজারভেটিভস থাকে। এসবের পাশাপাশি কেচাপ/সস্ ও নিজে বানিয়ে খাই। প্রিজারভেটিভস সহ ব্রান্ডের সসগুলো অধিকাংশ চিনিতে ভরা। তাই সবকিছু ফ্রেশ খাওয়ারই চেষ্টা করি যতটা সম্ভব।

১৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো এক্সারসাইজ করা। ইউটিউব দেখে ইয়োগা করেছি প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট। সর্বোচ্চ ১ ঘন্টাও করেছি তবে সেটা মাঝখানে রেস্ট নিয়ে,একটানা ইয়োগা করাটা আবার ঠিক নয়। ট্রাস্ট মি, ইয়োগার চেয়ে বড় কার্যকরী এখানে কিছুই না। প্রথম প্রথম কষ্ট হতো, হাতে পায়ে ব্যথা হতো কিন্তু এক-দুসপ্তাহ পর কম্ফোর্টেবল হয়ে গেছিলো। ইভেন আস্তে আস্তে বডি মুভ করতে পারতো আরো বেশি।‌ পেলভিক এরিয়ার ইমপ্রুভমেন্টের জন্য, পিরিয়ড রেগুলার বানাতে, পিরিয়ড ক্র্যামস্ কমাতে ইয়োগার গুরুত্বের শেষ নেই।

উপরের পয়েন্টগুলোর পাশাপাশি ডক্টরের‌ পরামর্শ মতো ইনোসিটল জাতীয় মেডিসিন এবং ভিটামিন ডি এর মেডিসিন খেয়েছি। শুরুতেই বলেছি কেবল মেডিসিনে আমার উন্নতি হচ্ছিলো না, কিন্তু বেটার লাইফস্টাইলের সাথে মেডিসিন এরও প্রয়োজন আছে পিসিওডি/পিসিওসি সেরে উঠতে।

আমাকে খোঁচা মেরে একজন বলেছিলো যে 'এতকিছু খাও না‌ তবে খাওয়ার জন্য বাদ কি থাকলো আর??' বাট আপুরা,, নিজের শরীরের চেয়ে বড় আর কিছু না। নিজের যা সাফার করতে হয় তা অন্য কেউ সাফার করে দেয় না। এতকিছু বাদ দেওয়ার পরেও খাওয়ার অনেককিছুই নিজে নিজে খুঁজে নিয়েছি,,, উপরের পয়েন্টগুলোয় বলা খেয়েছি এমন অনেককিছুই অখাদ্যর মতো লাগতো প্রথম প্রথম, তবুও নিজেকে ভালো রাখতে খেয়ে নিয়েছি চুপচাপ।‌ শুনে মনে হতে পারে এতকিছু মেইনটেইন করা পসিবল না। কিন্তু যদি তুমি নিজে চাও তো সবই মেইনটেইন করার ব্যবস্থা হয়ে যায়। যে খাবার খাওয়া মানা তার উপর লোভ লাগতো যখন নিজেকে বোঝাতাম তখন যে আমি যদি এখন এই খাবারটা খাই তো গত তিনদিন যাবত করা পরিশ্রম সব মাটি হয়ে যাবে, এভাবে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি ধীরে ধীরে।

দিনের শেষে নিজে সুস্থ থাকার চেয়ে বড় আর কিছুই নয়, কোনো টাকা-পয়সা-সম্পদই সুস্বাস্থ্যের চেয়ে বড় কিছু না। এত লম্বা একটা পোস্ট লেখার উদ্দেশ্য কেবল আমার মতো ভুগতে থাকা‌ অন্যান্য আপুদেরকে উৎসাহিত করা। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থতা দান করুন এই চাই।

- Shreya

Posted by a Warrior in Hey Cysters !

11/06/2025

Don't miss out on Part 2

Benefits of Red Meat:✔️Nutrient-dense: Provides high-quality protein, iron, zinc, vitamin B12, and other essential nutri...
06/06/2025

Benefits of Red Meat:

✔️Nutrient-dense: Provides high-quality protein, iron, zinc, vitamin B12, and other essential nutrients for muscle growth, energy, and immune function.
✔️Iron source: Contains heme iron, which is easily absorbed, helping prevent anemia and supporting oxygen transport in the body.
✔️Muscle health: Rich in amino acids, promoting muscle repair and growth, especially beneficial for active individuals.
✔️Satiety: High protein content promotes fullness, aiding in weight management.
✔️Brain function: B vitamins, particularly B12, support cognitive health and nervous system function.

Precautions for Red Meat Consumption:

‼️Moderation: Limit intake to avoid excess saturated fat and cholesterol, which may increase heart disease risk if overconsumed.
‼️Choose lean cuts: Opt for cuts like sirloin or tenderloin to reduce fat intake.
‼️Cooking methods: Avoid charring or high-temperature cooking to minimize harmful compounds like HCAs and PAHs, linked to cancer risk.
‼️Processed meats: Limit consumption of processed red meats (e.g., bacon, sausages) due to high sodium and preservatives, which may increase health risks.
‼️Portion control: Stick to 3-4 oz servings, 2-3 times per week, as recommended by health guidelines to balance benefits and risks.
‼️Health conditions: Consult a doctor if you have heart disease, kidney issues, or other conditions, as red meat may need to be limited.

02/06/2025

The story of the Founder of Hey Cysters Zerin Tasneem Binte Islam and how Hey Cysters ! came to life and turned into a community of Warriors ❤️ Do check it our and s h a r e your thoughts.

Panta bhaat, a traditional fermented rice dish, is not just tasty but also packed with health benefits. It helps with di...
13/04/2025

Panta bhaat, a traditional fermented rice dish, is not just tasty but also packed with health benefits. It helps with digestion, keeps you hydrated, and boosts how well your body absorbs nutrients. Many people in Bangladesh love having it in the summer because it’s light, refreshing, and has a natural cooling effect.

07/04/2025

First of all thanks a lot zerin apu for creating such a beautiful group.
Ei post ta te ami amar Pcos journey, group er obodan,and amar conceive story sob kichu start korbo. Jader valo lagbe tara follow korben, r jader mone hobe ami admin panel or group ke tel marte aschi tara ignore korben. Sorry journey ta ektu boro Tobe jara conceive korte chan I guess tader ektu helpful hobe ei post ta!

2018 e diagnosed hoi amar Pcos and navothian cyst asce,tokhon gynaecologist amake just giane 35 diye treatment kore.thyroid chilo na tokhon. Problem chilo 4 month over kore felsilo, but period hocchilo na, unmarried chilam parents ra onek tensed chilo.amar baper bari Chittagong e.

2020 coronai dr off period hoi e nai bolte gele,mota hoye gesilam hut kore..!

2021 same dr dekhalm giane 35 dilo, osudh khele period hoi na khele hoi na, dr amake ekrokom etai bollo j biye kore felte.

2022 biye holo,biyer pore husband er job posting dure ,ami soshurbari te eka+ arranged marriage. Biyer 1st month e period off holo sobai khub khusi vabse good news but ami to jantam ashole ki hoitese bepar ta. Jaihok tokhon narsingdhi te ekta dr dekhano holo. Dr direct bole dilo evabe husband wife dure thakle pregnancy impossible and cyst o ase. Sashuri husband er khub mon kharap, but ja vasur ra khub happy chilo. Jai hok seta onno kahini. Ebar husband ghoshona dilo bou niye job jekhane kore sekhane chole jabe, but sashuri vashur ja ra sobai upset jehetu husband na thakar karone ora amake ekrokom kajer bua banai raksilo!
Er moddhe baper bari ashlam new ekta gynaecologist dekhalam period er jonno normens and period er 2nd days theke zoleta ,myositol o dilo. Thyroid tokhono pelona.Erpor jeta holo husband na thakar karone kono kichui holo na. Abar kichu month pore unake dekhai uni direct bollo husband er test lagbe husband k niye unar sathe meet koraite. Kintu amar husband er tokhon job niye jhamela lege gelo unar sathe meet holo na.

2023 ebar amra basa nilam gazipur e. Husband er job jekhane sekhane thaklam, interc*urse holo, but oi j period hoi na, conceive o na.
March e oi dr k dekhanor por uni bollo iui korar kotha. Uni discover korlen amar egg mature hoi na,tai period hoi na, 13th tomo din e tvs e uthlo egg size 13 or something,thik mone nai.arekta kotha ami dr k jokhon bolsilam amar period ta ontoto thik koren, uni amar sathe rude behave koren and amio unar upore frustration e gorom hoye gesilam.

2024 e dr change korlam,Chittagong e dr rajat sir k dekhalam husband wife mile. Uni around 20k er test dilo,ultra dilo. Test e dhora porlo hypothyroidism hoise amar. Ultra te cyst pelo na tokhon.Husband er sob thik chilo but sp*m test ta o konovabei hospital e korte partesilo na,pore onno jaigai kore tao 4 bar failure hoye, I mean diagnostic centre theke bar bar phire o chole asto. Eibar husband mone korlo ki ,eta may b tar problem. Ashole eta chilo ekta trauma jeta onek vaira suffer koren, which is completely ok,etao ei group er ek apur experience theke jansilam. Dr amader duijonke e cap and vitamins dei, ar amake alada kore thyronor and ekta hormones er osudh dei nam oitar vule gesi.

Ebar boli group theke ki sikhechi.2023 e jokhon egg mature hoto na sunechilam tokhon ek apur post dekhe jante pari Pcos er jonno diet maintain important jeta kono dr amake age bole nai!!2024 e group kono ek apur kollane onk kichu apply kori nijer life,sei nam na jana aputar kase kritoggo ami!!

Ami amar diet ta share kori, rat 9tar por theke mobile off,8 hrs ek tana ghumatam,jodi ghum na o asto chokh bondo kore rakhtam . Rat 8-8.30tai dinner sesh, dinner sesh e direct suye porben na, quality time spend korben.sokal 5tai ghum theke utha. Ghum theke uthe 1 hr hata, ghor mucha hat diye, nijer jama kapor dhutam.overnight chia seed vijiye rakhtam husband wife duijon e khetam, butterfly yoga kortam.tarpor oats ekbati lobon diye siddho kore khetam. Bela 9tai dim khetam ,onek khuda lagto tai apple khetam, badam khetam, cashew nut specially.dupur 12ta porjonto ghorer sob kaj rannabanna sesh kore 12:30-1.30 pm er moddhe lunch kortam, dr amake curbs kom khete bolsilo,but ami partam na,ami lunch e daily chicken ,ek bati dal,and sobuj shak sobji khetam ar sathe 1.5 cup moto vat. Daily ranna kore khaben fridge e rekhe khabar khawa bad diye disilam. Erpor dupur 4ta kore ekta gajor khetam. Sugar totally off. Junk food totally off. Erpor ekdom rat 8tai 1cup vat and ja ja dupure ranna kortam ta khetam. Soptahe cheat day rakhi nai,but monthly kono konodin fuchka khete iccha korle baniye khetam jodio ta mon moto hoto na.
Arekta kotha amra husband wife duijone butterfly yoga ta kortam. YouTube dekhe pet komanor exercise kortam.After s*x pa uthiye rakhtam,tana 30-45 minutes evabe rakhtam pa ta k. After period 9-22 days s*x kortam tarpor ekdom off and ei time ta te body k ektu rest ditam.

Er majhkhane amar ja er bon pregnant holo,ar amake tara bari theke Bose bose koto gula thes marlo,amar vasur amake bollo 1year hoye gese baccha koi,which hits me a lot. Khub kanna korlam, soshurbari jawa totally off korlam, majhkhane ekbar gelam amar chachato ja tar meyer ghore baccha hoise dekhe sobaike bollo but amake bollo na, indirectly amake baj* bole tokma dilo . egula keno bollam janen ,ei jonno bollam jeno negativity apnader k na chute pare.

Jai hok onk frustration er majhe ei group er arek apu suggest korlo period sesh er 9-22 days porjonto s*x korte, and khub enjoy korte jinis ta. Ami etodin sob e korsi kintu baby howar chokkore jinis ta j enjoy korte hoi setai missed kore felsi. Org*sm nahole j kichui hoi na eta matha theke chute gesilo, august e period holo which was totally unexpected, karon tokhon motamuti pregnancyr symptoms chilo sob.ebar sob kisur sathe mentally peace thaka ta k apon kore fellam, soshurbari te keo cl dile kotha boli na dile boli na.Erpor December e soshur bari jai,but oikhane giye jor hoi kisui khete parina,eta niyeo arek kahini, amr bap ma naki osustho meye k oder kase biye dise.January te period off er por square e dr dekhate giye janlam pregnant ami.🧿

Jaihok pregnancy te hypothyroidism, diabetes,emonki 3rd month e miscarriage hoye jete nisilo, but HPC injection and dr saved me, which is a different story.

Ekta suggestion dei apura jader amar moto Pcos ase, baby niben tara oily gressy and junk food totally bad diben, sugar off korben, carbs kom khaben, and s*x jinis ta k enjoy korben.and amar age now almost 32.ar dr er osudh follow korben nijer theke kisu korben na,just lifestyle ta change korben. Ami 57 kg theke 47 kg hoisilam conceive howar jonno.khali paye hatben douraben.

Group er admin apu der k onek dhonyobad eto sundor vabe rules regulation maintain kore group ta k chalanor jonno,and admin apu I am really greatfull to u and ur members. Ekta bacchar jonno koto j kanna korsi ta sudhu ami ar amar sristikorta janen! Ami and amar meyer jonno sobai pray korben 🧿🧿

Posted by a warrior in Hey Cysters ! ❤️

Omega-3 fatty acids that may help relieve some conditions associated with polycystic ovarian syndrome (PCOS). 👉Natural s...
06/04/2025

Omega-3 fatty acids that may help relieve some conditions associated with polycystic ovarian syndrome (PCOS).

👉Natural sources of omega-3 fatty acids include fatty fish as well as plant-based sources like flaxseeds, chia seeds, walnuts, and certain oils.
👉 Certain Fruits: Kiwifruit, papaya, avocados, berries, and oranges contain a good amount of Omega-3 fatty acids.

You can also take supplements but make sure to consult with your healthcare specialists for recommendations ♥️

01/04/2025

Hey Cysters ! works diligently to collaborate with the best medical, lifestyle and beauty platforms. Our group has 30k Warriors striving to maintain a healthy lifestyle combating various physical conditions such as PCOS, ENDOMETRIOSIS, FIBROIDS, ACNE and so on. Our cöllaboration partners are helping us create awareness through important POSTS, LIVE SESSIONS, DÌSCOUNT OFFERS and what not. Be part of this amazing platforms because it's not just a group... IT'S A COMMUNITY 🥰

Our other platforms
Hey Cysters! (Uncensored) (Secured Platforms to discuss any topic.. Most members are verified through their NID ensuring utmost Safety)
And
Hey Cysters! (Public Forum) (A community for both males and females so everyone can avail our cöllaborations and learn about various health conditions)

25/03/2025

খেয়াল করবেন, ইদানীং হরমোনাল ইস্যু মেয়েদের মধ্যে খুব বেড়ে গেছে। যার ফলে, PCOS/PCOD, Thyroid, Obesity, Diabetes, Infertility, Pregnancy issues এমন নানা সমস্যা এখন এতোটাই বেড়ে গেছে যে এগুলো এখন ঠান্ডা কাশির মতো কমন রোগ! কেন এতো বেড়ে গেছে এই সমস্যা গুলো?
১. স্ট্রেস। আমরা যখন স্ট্রেসে থাকি, আমাদের শরীর উৎপন্ন করে কর্টিসল নামক হরমোন। কর্টিসল বেড়ে গেলে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন কমে যায়। ইস্ট্রোজেন মেয়েদের রিপ্রোডাকশন এর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হরমোন।
২. নিজের শরীরকে এক্সেপ্ট করতে না পারা। একজন মানুষ যখন তার কাছের মানুষের কাছ থেকে অবহেলা, ঘৃণা পায়, acceptance পায় না, তখন সে যেমন অসুস্থ, অসুখী হয়; তেমনি আমাদের নিজেদের শরীরকে যখন আমরা অপছন্দ করি, ঘৃণা করি, অযত্ন করি, সেই নেগেটিভ এনার্জি শরীরকে অসুস্থ করে।
৩. এক্সারসাইজ/মুভমেন্ট না করা। এটা আমরা সবাই জানি কিন্তু মানি না। যেকোনো যন্ত্রের মতোই আমাদের শরীর মুভমেন্ট এর অভাবে অকেজো হতে থাকে।
৪. রিসিভ করতে না পারা। আমাদের কালচার আমাদের মেয়েদেরকে শেখায় giver হতে। অথচ feminine energy কিন্তু আসলে receiver. আমরা যখন এটা accept করি যে আমরা love, help, rest, respect এগুলো deserve করি, আমাদের শরীর মন তখন আর rigid থাকে না, flexible হয়। আমরা নিতে শিখি, receive করতে শিখি।
৫. Not embracing our emotions. আমরা আমাদের অনুভূতি গুলোকে যদি বুঝতে শিখি, accept করতে শিখি, এবং regulate করতে শিখি, আমাদের হরমোনের ওপর তার দারুণ প্রভাব পড়ে! ঠিক যেমন মেন্সট্রুয়েশন/প্রেগ্ন্যান্সি/মেনোপজের মতো সময় গুলোতে আমাদের হরমোন আমাদের মুডকে কন্ট্রোল করে, আমরা যদি আমাদের মুডই কন্ট্রোল করা শিখে যাই, সেটা কিন্তু হরমোনকে ব্যালেন্স করতে হেল্প করে!
৬. বাউন্ডারি সেট করতে না জানা। আমরা মেয়েরা people pleaser হই বেশি। এর কারণ সমাজ মেয়েদের consent ব্যাপারটাকে respect করে না। প্রয়োজনমতো বাউন্ডারি সেট করতে না পারা নিজেকে disrespect করা। এখান থেকে জন্ম নেয় frustration যা আমাদের হরমোনকে affect করে।
৭. Unhealthy eating. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা গাড়ি বা বাইকে যখন তেল ঢালেন, আপনি নিশ্চয়ই যেকোনো তেল ঢালবেন না? গাড়ির জন্য প্রয়োজনীয় তেলই দিবেন? অথচ নিজের শরীরে আমরা অস্বাস্থ্যকর খাবার ঢোকানোর আগে একবার চিন্তা করি না!

- Fariha Rashid

Written by A fellow Cyster in Hey Cysters! (Uncensored)
Join Hey Cysters ! THE GROUP THAT CREATES AWARENESS FOR PCOS, ENDOMETRIOSIS AND VARIOUS FEMININE HEALTH CONDITIONS ❤️ WE WORK WITH VARIOUS HEALTH CARE PROFESSIONALS

14/02/2025

ধৈর্য ও দোয়া কবুলের গল্প
আমি খুব একটা টক্সিক পরিবারে বড় হয়েছি। এখানে বছরের বলতে গেলে ১২ মাসের মধ্যে ১১ মাসই ঝগড়া লেগে থাকতো, ৩০ দিনের মধ্যে ২০ দিনে ঝগড়া লেগে থাকতো বাবা মায়ের মধ্যে। আমার মা ছিলেন অল্প শিক্ষিত, আর বাবা ছিলেন উচ্চশিক্ষিত, তাদের মন মানসিকতা ছিলো দুইজন দুই মেরুর, আব্বু চিন্তা করত খুবই প্রাকটিক্যাল আর আম্মু চিন্তা করতো ইমোশনাল। আমি কখনো দেখিনি আমার বাবা আম্মু ১টা মাস না ঝগড়া করে কাটাতে, না আমাদের সামনে আম্মুকে রেসপেক্ট করতে। ছোটবেলা থেকেই দেখতাম আব্বু প্রচুর তুলনা করতো আমাদের ভাই-বোনদের সাথে অন্য মানুষের ছেলে মেয়েদের সাথে, সেটা হোক পড়াশোনা, চলাফেরা, ড্রেসআপ, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, কোথায় যাব, কি করব, সবকিছুতে আব্বু অনেক তা নিয়ে আমাদের এই নিয়ে পেরা দিত। যখন জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে আসলো আমার বাবা তার মান সম্মানকে বেশি প্রায়োরিটি দিত, আমি ভালো থাকবো কি থাকবো না সেটা ম্যাটার ছিল না, এই টক্সিক পরিবেশ থেকে বেঁচে থাকার একটা মাত্র অক্সিজেন ছিল, সেটা ছিল আমার একজনের সাথে প্রেম, কিন্তু সেখানেও আমাদের মিউচুয়ালি ব্রেকআপ হয়ে যায়। এরপর আমি অনেক মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাই এবং সব সময় আল্লাহর কাছে আমি দোয়া করতাম যেন আমাকে এমন একজন জীবনসঙ্গী দিক সে যেন আমার বাসার মতো না হয়, যেরকম বাপের বাড়ি পরিস্থিতি ফেস করে আসছি এরকম যেন শশুর বাড়ি না হয়, আল্লাহর কাছে এই দোয়া করতাম যে একটা ভালো মানুষ আমাকে দিক, এরপর আমার সাথে আমার হাজবেন্ডের পরিচয় হয়, যে কিনা আমার মন মতোই মন মানসিকতার ছিল, কিন্তু বিয়ের কথা যখন বললাম আবার বাসায় অশান্তি শুরু হলো, প্রায় এগুলা নিয়ে ঝগড়া লেগে থাকত সব সময় বাসায়, আর আমি প্রতিদিন প্রচুর বিপদের দোয়া পড়তাম রাতের বেলায় ঘুমানোর সময়, ইস্তেগফার করতাম, আর প্রচুর কাঁদতাম, এরপর আমার কাঙ্খিত মানুষকে আমার জীবনে পেলাম, আপুরা বিশ্বাস করতে পারবেন না আমি যেরকম কল্পনা করেছিলাম, আমার ফ্যামিলি যেমন হবে, আমার পার্টনার যে রকম হবে, আল্লাহ এর থেকে বেশি কিছু দিয়েছেন, হাজবেন্ড আমাকে এত ভালবাসে আমি যেটা কখনো আমার বাবা-মার মধ্যে দেখিনি, আমার হাজব্যান্ড আমাকে সবকিছুতে গুরুত্ব দেয়। এজন্য বলব যে আপুদের বয়স বেশি হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, ব্রেকআপ হয়ে গেছে, বা প্রেম করছেন কিন্তু বাসায় মানছে না, যত সম্ভব আল্লাহকে ডাকবেন, অন্য ধর্মের আপুরা প্রার্থনা করবেন। অনেক অনেক দোয়া করবেন এবং কখনো একজনকে নির্দিষ্ট করা চাইবেন না, চাইবেন যে যদি মানুষটা আপনার জন্য ভালো হয় তাহলেই যেন আপনাকে মিলিয়ে দেয়, দোয়া করবেন দেখবেন আপনি যা না চেয়েছেন তার দ্বিগুন আল্লাহ দিবেন। ধৈর্য হারা হবেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। গ্রুপে অনেক আপুরা অনেক দুঃখের কথা পোস্ট করেন, আমি ভাবলাম আমি এই পোস্টটা করে কোন আপুকে উৎসাহ দিতে পারি বা একটু যদি মোটিভেট করতে পারি এই পোস্ট পড়ে যদি কোন আপু একটু যদি উপকৃত হয় তাহলে আমি খুবই খুশি হবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

Posted by a warrior in Hey Cysters ! ❤️
This Ramadan May all our prayers get answered 🙏

Address

Dhaka
008

Alerts

Be the first to know and let us send you an email when A Cyster's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Cyster's Diary:

Share