স্বাস্থ্য সচেতনতা টিপস

  • Home
  • স্বাস্থ্য সচেতনতা টিপস

স্বাস্থ্য সচেতনতা টিপস স্বাস্থ্যই সকল সুখের মূল।স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে ফলো দিয়ে পেজের সাথে থাকুন ধন্যবাদ �

গর্ভাবস্থায় কি পেঁপে নিরাপদ? হ্যাঁ গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া নিরাপদ, তবে কাঁচা অথবা আধা পাকা পেঁপে গর্ভবতী মহিলাদে...
17/01/2025

গর্ভাবস্থায় কি পেঁপে নিরাপদ?
হ্যাঁ গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া নিরাপদ, তবে কাঁচা অথবা আধা পাকা পেঁপে গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ নয়। কারণ কাঁচা পেঁপেতে অনেক পরিমাণ ল্যাটেক্স নামক পদার্থ থাকে। গবেষণায় দেখা গেছে ল্যাটেক্সর এই ঘনীভূত ফ্রম জরায়ু সংকোচনকে ট্রিগার করতে পারে।
তাই আপনি যদি গর্ভকালীন অবস্থায় পেঁপে খেতে চান তাহলে অবশ্যই পাকা পেঁপে খেতে হবে।

camping time
17/10/2024

camping time

ডায়াবেটিসডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যেখানে কোনো ডায়াবেটিসের রো...
25/09/2024

ডায়াবেটিস

ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যেখানে কোনো ডায়াবেটিসের রোগী নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই রোগের অত্যধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রশ্ন আসতেই পারে, ডায়াবেটিস কী? আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে, ডায়াবেটিস এমনই একটি রোগ, যা কখনো সারে না। কিন্তু এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।

আইরিশ ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, যখন আমরা কার্বোহাইড্রেট বা সাধারণ শর্করাজাতীয় খাবার খাই, তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ইনসুলিন হচ্ছে একধরনের হরমোন। এর কাজ হলো এই গ্লুকোজকে মানুষের দেহের কোষগুলোয় পৌঁছে দেওয়া। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই রোজকারের কাজকর্ম করে মানুষ। সুতরাং যখন এই গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাবে না, তখন স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হবে।

যখন কারও ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়। ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীর ঘন ঘন প্রস্রাব হয়। যখন প্রস্রাব বেশি হয়, তখন ডায়াবেটিসে ভোগা রোগী তৃষ্ণার্ত হয়ে পড়েন।

অন্যদিকে, ঘন ঘন প্রস্রাব হওয়ার রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণ গ্লুকোজ বের হয়ে যায়। এতে করে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না দেহের কোষগুলো। ফলে রোগী দুর্বলতা অনুভব করেন। রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন, তবে তার রক্তনালি, স্নায়ু, কিডনি, চোখ ও হৃদ্‌যন্ত্রের সমস্যাসহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস (1st trimester) কী কী সতর্কতা অবলম্বন করা উচিত।। গর্ভাবস্থার প্রথম ৩ মাস (১ম ত্রৈমাসিক) খুবই গুর...
23/09/2024

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস (1st trimester) কী কী সতর্কতা অবলম্বন করা উচিত।।
গর্ভাবস্থার প্রথম ৩ মাস (১ম ত্রৈমাসিক) খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার বেবির প্রতিটি অর্গান তৈরি হয় এবং গর্ভপাত বা মিসক্যারেজের সম্ভাবনাও বেশি থাকে। তাই এই সময়ে নিন্মে উল্লেখ করা কিছু সতর্কতা অনুসরণ করা গুরুত্বপূর্ণ:

১. আপনার চিকিৎসকের প্রেস্ক্রিপশান অনুযায়ী প্রসবপূর্ব ভিটামিন ও অন্যান্য ঔষধ সময় মত খান। দ্বিধাগ্রস্ত হবেন
না।
২. অ্যালকোহল, ধূমপান এবং অবৈধ মাদকদ্রব্য এড়িয়ে চলুন।
৩. প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করবেন না।
৪. পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর এবং সুষম খাবার খান।
৫. প্রচুর পানি পান করে হাইড্রেটেড থাকুন। (দৈনিক ৮-১০ গ্লাস পানি পান করুন)।
৬. নিয়মিত ব্যায়াম করুন, তবে গর্ভাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ কাজগুলি এড়িয়ে চলুন।
৭. ক্ষতিকারক রাসায়নিক এবং বিষাক্ত পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলুন।
৮. প্রচুর বিশ্রাম নিন এবং অত্যধিক শ্রমসাধ্য কার্যকলাপ এড়িয়ে চলুন।
৯. শারীরিক যে কোন সমস্যায় আপনার চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। প্রেস্ক্রিপশানের বাইরে কোন ঔষধ খাবেন না।
১০. সমস্ত প্রসবপূর্ব চেকআপের জন্য পূর্ব নির্ধারিত সময়ে আপনার চিকিৎসকের সাথে দেখা করুন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করুন এবং যেকোনো উদ্বেগের কথা জানান।

Address


Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্য সচেতনতা টিপস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share