Organization for Homeopathic Interface of Bangladesh

Organization for Homeopathic Interface of Bangladesh শিক্ষা চিকিৎসা সমন্বয় সম্প্রীতি অধিকার আমাদের মূলনীতি

15/08/2026

হোমিওপ্যাথির নিয়মনীতি এই বইতে স্পষ্ট লেখা আছে কেউ বিশেষজ্ঞ লিখতে পারবেন না... যখন আমি প্রথম বর্ষের ছাত্র ছিলাম (২০১৪ সালে) তখন বিষয়টি সম্পর্কে পড়েছিলাম... বইটির লেখক দুইজন
এম এম আবুল মনসুর এবং গুরুদাস সরকার
প্রত্যেক ডিপ্লোমা কলেজের উচিত অন্তত এই বইটি ভালো করে পড়ানো...

11/08/2026
10/08/2026

🎉 এসএসসি পাস করা সকল কৃতী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! 🎓🌸

তোমাদের দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় ও অপেক্ষার পর আজ জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছো। এই অর্জন শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়—এটি তোমাদের স্বপ্ন পূরণের পথে নতুন একটি অধ্যায়ের সূচনা।

🌿 এবার ভাবো—কেমন ক্যারিয়ার বেছে নিতে চাও?

যারা চিকিৎসা পেশার প্রতি আগ্রহী, মানুষের সেবা করতে চাও এবং ভবিষ্যতে একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তাদের জন্য DHMS (Diploma in Homoeopathic Medicine & Surgery) হতে পারে একটি সুন্দর ক্যারিয়ার পথ।

🩺 DHMS কেন বিবেচনা করতে পারো?

চিকিৎসাবিজ্ঞানের একটি স্বতন্ত্র ধারায় পড়াশোনার সুযোগ
মানুষের সেবা করার সুযোগ
ভবিষ্যতে পেশাগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা
নিজস্ব চেম্বার ও পেশাগত কার্যক্রম পরিচালনার সুযোগ
উচ্চশিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তোলার সুযোগ

তবে ক্যারিয়ার বেছে নেওয়ার আগে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান, ভর্তি-যোগ্যতা, কোর্সের মেয়াদ, নিবন্ধন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বর্তমান নিয়ম-কানুন ভালোভাবে জেনে সিদ্ধান্ত নেবে।

🌱 আজকের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীই হতে পারে আগামী দিনের একজন দক্ষ স্বাস্থ্যসেবাকর্মী ও হোমিওপ্যাথিক চিকিৎসা পেশাজীবী।

তাই শুধু চাকরির পেছনে না ছুটে—
নিজের পছন্দ, যোগ্যতা ও মানুষের সেবার মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পেশা বেছে নাও।

তোমার ভবিষ্যৎ, তোমার সিদ্ধান্ত—সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে সুন্দর একটি ক্যারিয়ার।

🎓 এসএসসি পাস করা সকল শিক্ষার্থীর জন্য রইল অফুরন্ত শুভকামনা।
তোমাদের আগামী দিনের পথ হোক সাফল্য, সম্মান ও মানবসেবায় পরিপূর্ণ।

ডা. মোঃ আম্মার আব্দুল্লাহ

সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেটিরিয়া মেডিকা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রতিনিধি শ্রদ্ধেয় ডাঃ ম...
07/08/2026

সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেটিরিয়া মেডিকা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রতিনিধি শ্রদ্ধেয় ডাঃ মোহা. আশরাফুল হক স্যার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্যার দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা ও ছাত্রছাত্রীদের সঠিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর সুস্বাস্থ্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী,নবিন প্রবীণ চিকিৎসক ও শুভানুধ্যায়ীর জন্যও অত্যন্ত মূল্যবান।
আমি সবার নিকট আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন স্যারকে দ্রুত পূর্ণ সুস্থ করে দেন, সকল জটিলতা থেকে রক্ষা করেন এবং তাঁকে দীর্ঘ আয়ু দেন।
আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে স্যারের জন্য প্রার্থনা করি। মহান আল্লাহ যেন স্যারকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

30/06/2026

বগুড়ায় নতুন একটি হোমিওপ্যাথিক চেম্বার এর সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য একজন বা দুইজন সহকারী প্রয়োজন। আগ্রহী ডিএইচএমএস শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হবে।
** প্রয়োজনীয় যোগ্যতার ডকুমেন্ট Whatsapp করুন।

দায়িত্ব ও কর্তব্য
১। প্রতিদিন সকাল ৯:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত চেম্বার খোলা রাখা এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা।

২। শুক্রবার ও শনিবারসহ নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করা।

৩। চেম্বারের সকল হোমিওপ্যাথিক ঔষধ সঠিকভাবে সংরক্ষণ ও তদারকি করা।

৪। রোগীর রেজিস্টার, প্রেসক্রিপশন রেকর্ড ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখা।

৫। চেম্বারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।

৬। চেম্বারের প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমে সহায়তা করা।

৭। প্রতিষ্ঠানের স্বার্থ ও সুনাম রক্ষায় দায়িত্বশীল আচরণ করা।

৮। কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য বৈধ দায়িত্ব পালন করা।............................................
ডা. মোঃ আম্মার আব্দুল্লাহ
প্রতিষ্ঠাতা
জারিশা হোমিও ফার্মেসী

০১৯১১৪৬৬৯০৯

📢 জরুরি ভিত্তিতে একজন ইন্টার্নি ডিএইচএমএস চিকিৎসক প্রয়োজনসুস্থতার বিশ্বস্ত ঠিকানাএকটি আধুনিক ও পরিপূর্ণ হোমিওপ্যাথিক চি...
20/06/2026

📢 জরুরি ভিত্তিতে একজন ইন্টার্নি ডিএইচএমএস চিকিৎসক প্রয়োজন

সুস্থতার বিশ্বস্ত ঠিকানা
একটি আধুনিক ও পরিপূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র।

বগুড়ায় সার্বক্ষণিক চেম্বারে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদের সহায়তায় কাজ করার জন্য একজন আগ্রহী ইন্টার্নি ডিএইচএমএস চিকিৎসক অথবা ডিএইচএমএস অধ্যয়নরত (তৃতীয় বা চতুর্থ বর্ষ) শিক্ষার্থী আগামী মাস থেকে প্রয়োজন।

✅ অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কাজ শেখার সুযোগ
✅ হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ
✅ আন্তরিক, ভদ্র ও কর্মঠ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

📍 যোগাযোগের ঠিকানা:
জারিশা হোমিও ফার্মেসী
গোয়ালগাড়ী রোড, নামাজগড়,
বগুড়া – ৫৮০০
(স্বদেশ হাসপাতাল, নামাজগড় থেকে ২০০ গজ উত্তরে)

📞 মোবাইল: ০১৯১১-৪৬৬৯০৯

আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রতিষ্ঠাতাঃ ডা. মোঃ আম্মার আব্দুল্লাহ

এটার ব্যাপারে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে জানতে চাই।
17/06/2026

এটার ব্যাপারে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে জানতে চাই।

18/05/2026

দুই দিন ক্যান্সার এর চেম্বারে বসে প্যাথলজিক্যাল টেষ্ট ফেসবুকে পোস্ট দিয়ে এখন দেখি ব্রেষ্ট ক্যান্সার এর চিকিৎসা দিতেছে। হোমিওপ্যাথিক জগৎ যে নিজে কোন মায়াজমে আটকে পড়েছে কেউ বলতে পারেন??

18/05/2026

ঔষধের পুনঃপ্রয়োগ

ঔষধের পুনঃপ্রয়োগ সম্বন্ধে কোনো সুনিশ্চিত নিয়ম নির্দিষ্ট হতে পারে না। ক্ষেত্র অনুসারে ঔষধ পুনঃপ্রয়োগ করতে হবে। ১০ মিনিট হতে ৩ ঘণ্টা পর্যন্ত অন্তর অন্তর ঔষধ খাওয়ান চলে। তবে একটা বিশেষ নিয়ম এই যে, ঔষধের ফল বা কার্য আরম্ভ হওয়া বুঝতে পারলেই ঔষধ বন্ধ করতে হবে এবং যতক্ষণ এ কার্য চলবে ততক্ষণ আর ঔষধ দেওয়া চলবে না। ঔষধের কার্য, অর্থ রোগ-বৃদ্ধি বা রোগ-হ্রাস দুইই বুঝায়।

ডা. মোঃ আম্মার আব্দুল্লাহ।

03/05/2026

গত সরকারের আমলে একদল হোমিওপ্যাথি সেমিনারের নামে সাধারণ হোমিওপ্যাথদের পকেটে হাত দিয়ে নিজের পকেট ভারী করেছেন আবার এই সরকারের আমলে রূপ পাল্টিয়ে আরেক সংগঠনের ব্যানারে নিজেদের পকেট ভারী করতে সচেষ্ট... কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের উন্নয়ন..। হোমিওপ্যাথিক কলেজের উন্নয়ন এগুলো নিয়ে কোন কথা বলছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের একটা সার্কুলার হয়েছে সেখানে মুল লেখায় হোমিওপ্যাথির নাম উল্লেখ নেই। সেটা নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই মনে হচ্ছে। বিষয়টি কি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের মাধ্যমে অবহিত করা হয়েছে?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organization for Homeopathic Interface of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organization for Homeopathic Interface of Bangladesh:

Shortcuts

Share